Author: saiful islam

খাগড়াছড়িতে ১৯ মামলায় গ্রেফতার জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট আশুতোষ চাকমাকে তিন দিনের রিমান্ড দিয়েছেন আদালত। রোববার দুপুরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সিরাজ উদ্দিনের আমলী আদালতে পুলিশ ৫ দিনের রিমান্ড চাইলে বিচারক ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন। অ্যাডভোকেট আশুতোষ চাকমা খাগড়াছড়ি জেলা আইনজীবীদের সংগঠন বার অ্যাসোসিয়েশনের সভাপতি। খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আব্দুল বাতেন মৃধা জানান, আশুতোষ চাকমার বিরুদ্ধে জেলার বিভিন্ন থানায় অন্তত ১৯টি মামলা রয়েছে। এর মধ্যে ১টি মামলায় পুলিশ ৫ দিনের রিমান্ড আবেদন করেছে। আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছে। এর আগে শনিবার রাতে পৌর শহরের মধুপুরে অভিযান চালিয়ে বাসা থেকে আশুতোষ চাকমা গ্রেফতার করে খাগড়াছড়ি থানা…

Read More

১৬ ডিসেম্বর বিজয় দিবস। একাত্তরের এই দিনে ভারতীয় সেনাবাহিনী ও মুক্তিবাহিনীর যৌথ কমান্ডের কাছে আত্মসমর্পণ করেছিল পাকিস্তান সেনাবাহিনী। আত্মসমর্পণের কাগজের স্বাক্ষর করছেন লেফটেন্যান্ট এ কে কে নিয়াজি। উপস্থিত ভারতের সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট জেনারেল জগজিৎ সিং অরোরা। এই ঐতিহাসিক ছবির একটি পেইন্টিং এতদিন ভারতীয় সেনাপ্রধানের অফিসে সগৌরবে টাঙানো ছিল ভারতীয় সেনার ঐতিহাসিক বিজয়ের স্মারক হিসেবে। তবে সেই পেইন্টিংটি সরানো হয়েছে বলে খবর দিয়েছে ভারতীয় গণমাধ্যম। হিন্দুস্তান টাইমস ও অন্যান্য ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, বিদেশি অতিথি ও বিদেশি সেনা জেনারেলদের স্বাগত জানানো হতো যে লাউঞ্জে সেখানেই পেছনের দেয়ালে ঝোলানো থাকতো ছবিটি। দশকের পর দশক এই ছবিটি দেখতে সকলে অভ্যস্ত হলেও সম্প্রতি দেখা গেছে…

Read More

আনম্যান এয়ার ভেহিকল (ইউএভি) তথা ড্রোন বাজারের ৬৫ শতাংশই বর্তমানে তুরস্কের নিয়ন্ত্রণে বলে দাবি করা হয়েছে। তুরস্কের প্রযুক্তি বিষয়ক কোম্পানি বায়কার এমন দাবি করেছে। দেশটির সংবাদমাধ্যম ডেইলি সাবাহ জানিয়েছে, বিশ্বের সবচেয়ে বড় ড্রোন নির্মাতা প্রতিষ্ঠান বায়কারের এক জ্যেষ্ঠ কর্মকর্তা এই তথ্য জানিয়েছেন। বৃহস্পতিবার প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, বর্তমান ড্রোন বাজারের প্রায় ৬০ শতাংশই এককভাবে নিয়ন্ত্রণ করছে বায়কার নামে একটি প্রতিষ্ঠান। যুদ্ধে উপযোগিতার জন্য তাদের সশস্ত্র ড্রোনগুলো খুবই জনপ্রিয়। প্রতিষ্ঠানের চেয়ারম্যান ও প্রধান প্রযুক্তি কর্মকর্তা সেলজুক বায়রাকতার ‘টেইক অফ ইস্তান্বুল’ অনুষ্ঠানে এই তথ্য জানান। ‘গত তিন বছর ধরে বায়কার বিশ্বের সবচেয়ে বড় ড্রোন প্রতিষ্ঠান হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছে। বর্তমানে নিকটতম প্রতিদ্বন্দ্বী…

Read More

খাগড়াছড়ির মাটিরাঙায় হলরুমে নিকাব পরে পরীক্ষায় বসতে না দেওয়ার ঘটনায় ক্ষমা চেয়েছেন অভিযুক্ত মাটিরাঙা সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ ও পরীক্ষার কেন্দ্র সচিব কামাল হোসেন মজুমদার। রোববার সকালে মাটিরাঙায় সেনা জোনের আয়োজিত এক জরুরি সভায় তিনি শিক্ষার্থী ও সংশ্লিষ্ট সবার কাছে ক্ষমা চান। এসময় তিনি বলেন, শুক্রবার পরীক্ষার হলে শিক্ষার্থী উম্মে আন্জুমানয়ারার সঙ্গে যে ঘটনা ঘটেছে তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। শিক্ষার্থীসহ অন্যান্য যারা রয়েছেন তাদের কাছে আমি ক্ষমা প্রার্থনা করছি। কথা দিচ্ছি ভবিষ্যতে আমি ধর্মীয় মূল্যবোধকে বজায় রাখব। সরকার আমাকে যতদিন দায়িত্বে রাখবে ততদিন আমার দায়িত্ব পালন করার চেষ্টা করব। আপনারা আমাকে ক্ষমা করে দিবেন এটুকু আমার অনুরোধ। এসময় হলরুমে…

Read More

বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) পরিচালনায় ঢাকা থেকে শিববাড়ি, গাজীপুর বিআরটি লেনে বিআরটিসি এসি বাস চলাচল সার্ভিস উদ্বোধন করা হয়েছে। রোববার (১৫ ডিসেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে তিনি বাংলাদেশ সড়ক পরিবহণ করপোরেশনের (বিআরটিসি) পরিচালনায় ঢাকা থেকে শিববাড়ি, গাজীপুর বিআরটি লেনে বিআরটিসি এসি বাস চলাচল উদ্বোধন করেন। শহরের শিববাড়ি বিআরটি স্টেশনে  আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সড়ক পরিবহণ ও মহাসড়ক বিভাগের সিনিয়র সচিব মো. এহছানুল হক। এ সময় উপস্থিত ছিলেন- বিআরটিএ-এর মহাপরিচালক ড. মো. মনিরুজ্জামান, বিআরটিসির চেয়ারম্যান তাজুল ইসলাম, গাজীপুরের জেলা প্রশাস ক নাফিসা আরেফীন, গাজীপুর মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. ইব্রাহিম খান প্রমুখ। এখানে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন,…

Read More

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে পরকীয়ায় বাধা দেওয়ায় সিঙ্গাপুর প্রবাসী মঈনুদ্দিন নামের এক যুবকের গলা কেটে দিয়েছে তার স্ত্রী। শনিবার রাতে উপজেলার সদর ইউনিয়নের বাগভান্ডার গ্রামে এই ঘটনা ঘটে। মঈনুদ্দিন ভোটহাট গ্রামের নুর ইসলামের ছেলে। পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা যায়, প্রায় চার বছর আগে পাথরডুবী ইউনিয়নের তালুক মশাল ডাঙা গ্রামের উমর আলীর মেয়ে সোমা খাতুনের (২১) সঙ্গে মঈনুদ্দিনের (৩২) বিয়ে হয়। বিয়ের এক বছর পর সিঙ্গাপুর চলে যান মঈনুদ্দিন। স্বামীর অনুপস্থিতিতে পরকীয়ায় জড়ায় সোমা। পরিবারের লোকজন বিভিন্ন ভাবে বুঝিয়েও সোমাকে পরকীয়া থেকে ফেরাতে পারেনি। পরে গত ৪ ডিসেম্বর দেশে ফিরে আসেন মঈনুদ্দিন। এ নিয়ে স্বামী-স্ত্রীর মাঝে ঝগড়া হয়। শনিবার (১৪ ডিসেম্বর )…

Read More

একদিন এগিয়ে আজ রোববার বাস র‌্যাপিড ট্রানজিট (বিআরটি) প্রকল্পের উদ্বোধন করতে যাচ্ছে সরকার। সম্প্রতি সড়ক পরিবহণ ও মহাসড়ক বিভাগের সচিব প্রকল্প পরিদর্শন করে বিজয় দিবসে প্রকল্পের উদ্বোধনের কথা জানান। গাজীপুরের শিববাড়ী বিআরটিসি লেনে সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খানের এই প্রকল্প উদ্বোধনের কথা রয়েছে। সড়ক পরিবহণ ও সেতু বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, প্রাথমিকভাবে ১০টি বিআরটিসি এসি বাস গাজীপুরের শিববাড়ী বিআরটি টার্মিনাল থেকে বিআরটি লেনে এয়ারপোর্ট পর্যন্ত ২০.৫ কিলোমিটার এবং এয়ারপোর্ট থেকে গুলিস্তান পর্যন্ত ২২ কিলোমিটারে ৪২.৫ কিলোমিটার পথ চলাচল করবে। শিববাড়ী থেকে এয়ারপোর্ট পর্যন্ত ভাড়া ৭০ টাকা এবং শিববাড়ী থেকে গুলিস্তান পর্যন্ত…

Read More

কক্সবাজারের রামুতে বন্য হাতির আক্রমণে আব্দুল হক (৪৫) নামে এক গ্রাম সর্দারের মৃত্যু হয়েছে। শনিবার (১৪ ডিসেম্বর) ভোর সাড়ে ৪টার দিকে রামু উপজেলার রাজারকুল ইউনিয়নের পাঞ্জেগানা সোনাইছড়ি সড়কের চিকনছড়া নামক এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আব্দুল হক রাজারকুল ইউনিয়নের ঢালারমুখ গ্রামের বাসিন্দা হোসেন প্রকাশ মাদুর ছেলে এবং নয়াপাড়া সমাজ কমিটির সভাপতি। নিহতের ছেলে রিফাত হোসেন জানান, ভোরে বাসা থেকে বের হয়ে পাশের গ্রাম সোনাইছড়িতে ধান আনতে যাওয়ার পথে হাতির আক্রমণের শিকার হন তারা। এ সময় হাতির পায়ে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার বাবার মৃত্যু হয়। রাজারকুল ইউনিয়নের চেয়ারম্যান মুফিজুর রহমান জানান, খবর পেয়ে আমি ঘটনাস্থলে ছুটে যাই। কয়েকদিন ধরে ওই এলাকায়…

Read More

গাজীপুর মহানগরীর পূবাইলে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ ও ভিডিও ধারণের অভিযোগে এলাকায় প্লে-বয় খ্যাত প্রেমিকের বিরুদ্ধে মামলা করেছেন বিশ্ববিদ্যালয় পড়ুয়া এক ছাত্রী। শুক্রবার রাতে পূবাইল থানায় মামলাটি করা হয়। এর আগেই গা-ঢাকা দেন অভিযুক্ত মো. সজিব হাওলাদার (২৬)। অভিযোগকারী মেয়েটি উত্তরায় একটি বিশ্ববিদ্যালয়ে ফ্যাশন ডিজাইনে পড়াশোনা করছেন। মামলা সূত্রে জানা যায়, পূবাইল থানার ৪০নং ওয়ার্ডের মাজুখান পশ্চিমপাড়া এলাকার ইউনুস আলী ড্রাইভারের ছেলে মো. সজিব হাওলাদারের সঙ্গে ওই ছাত্রীর গত সাড়ে তিন বছর পূর্বে পরিচয় হয়। প্রথম পরিচয়েই প্রেমের ফাঁদ পেতে সু-সম্পর্ক গড়ে তুলে সজিব। পরে সজিব গত ২০২২ সালের সেপ্টেম্বর ১০ তারিখ সকালে পূবাইলের একটি রিসোর্টে বিয়ের প্রলোভন দেখিয়ে তার…

Read More

১। বর্ডার গার্ড বাংলাদেশের কক্সবাজার রিজিয়নের, রামু সেক্টরের অধীনস্থ, টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) সদা জাগ্রত অতন্দ্র প্রহরী থেকে সীমান্ত নিরাপত্তায় বাংলাদেশের সর্ব দক্ষিণের বাংলাদেশ-মায়ানমার সীমান্তে দায়িত্ব পালন করছে। টেকনাফ ব্যাটালিয়ন সীমান্ত সুরক্ষা ছাড়াও চোরাচালান, মাদকদ্রব্য, অবৈধ অনুপ্রবেশ এবং আন্তঃ রাষ্ট্রীয় সীমান্ত অপরাধ দমনে যথাযথ ও কার্যকরীভাবে পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করে বেসামরিক পরিমন্ডলে ভূয়সী প্রশংসা অর্জন করেছে। এরই ধারাবাহিকতায় ১৪ ডিসেম্বর ২০২৪ তারিখ টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) এর অধীনস্থ হোয়াইক্যং চেকপোস্ট হতে *একজন আসামীসহ ১২,৬০০ (বারো হাজার ছয়শত) পিস ইয়াবা ট্যাবলেট এবং একটি সিএনজি উদ্ধার করা হয়। ক। ১৪ ডিসেম্বর ২০২৪ তারিখ আনুমানিক ০৮১০ ঘটিকায় হোয়াইক্যং চেকপোস্টের একটি টহলদল খারাংখালী…

Read More