চলতি মাসের শুরুর দিকে ধর্ম অবমাননার ঘটনাকে কেন্দ্র করে সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার এলাকায় হিন্দু সম্প্রদায়ের বসতবাড়ি, দোকানপাট ও স্থানীয় লোকনাথ মন্দির ভাঙচুর এবং ক্ষতিসাধনের ঘটনায় চারজনকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। গ্রেফতার চারজন হলেন- আলীম হোসেন (১৯), সুলতান আহম্মেদ রাজু (২০), ইমরান হোসেন (৩১) ও শাজাহান হোসেন (২০)। শনিবার তাদেরকে গ্রেফতার করা হয়েছে জানিয়ে পুলিশ সদর দপ্তর থেকে বলা হয়েছে, গত ৩ ডিসেম্বর সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার থানার মংলারগাঁও গ্রামে আকাশ দাস (২০) তার ফেসবুক আইডি থেকে ইসলাম ধর্মকে কটাক্ষ করে অবমাননাকর পোস্ট দেন। পোস্টটি ডিলিট হলেও স্ক্রিনশট নিয়ে এলাকার জনগণের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে দোয়ারাবাজার থানা পুলিশ আকাশ…
Author: saiful islam
ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসের ভেতরে যানবাহন চলাচল সীমিত করেছে বিশ্ববিদ্যালয়টির প্রশাসন। সরকারি ছুটির দিনে বিকাল ৩টা থেকে রাত ১০টা এবং কর্মদিবসে বিকাল ৫টা থেকে রাত ১০টা পর্যন্ত ক্যাম্পাসে স্টিকারযুক্ত এবং জরুরি সেবাদানকারী গাড়ি ব্যতীত কোনো যানবাহন প্রবেশ করতে পারবে না। শনিবার (১৪ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিসের এক জরুরি বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়। এতে বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সার্বিক নিরাপত্তার স্বার্থে ক্যাম্পাসে যান চলাচল নিয়ন্ত্রিত থাকবে। শুক্রবার, শনিবার ও সরকারি ছুটির দিনগুলোতে বিকাল ৩টা থেকে রাত ১০টা এবং অফিস চলাকালীন দিনগুলোতে বিকাল ৫টা থেকে রাত ১০টা পর্যন্ত প্রবেশপথগুলোতে (শাহবাগ, দোয়েল চত্বর, বার্ন ইউনিট, শিববাড়ি ক্রসিং, ফুলার রোড, পলাশী মোড়…
বোর্ডার-গাভাস্কার ট্রফি এখন রোমাঞ্চে ঠাঁসা। প্রথম দুই টেস্টের একটি করে জিতে সমতায় রয়েছে দুই দল ভারত ও অস্ট্রেলিয়া। আজ ব্রিসবেনে সিরিজের তৃতীয় টেস্টে মাঠে নেমেছে তারা। কিন্তু বিধি বাম! বৃষ্টির দাপটে খেলা হয়েছে মোটে ১৩.২ ওভার। তাতে টস হেরে ব্যাট করতে নেমে বিনা উইকেটে ২৮ রান তুলতে পেরেছে অস্ট্রেলিয়া। ৩৩ বলে ৪ রান নিয়ে ব্যাট করছেন নাথান ম্যাকসুইনি, অন্যপ্রান্তে ৪৭ বলে ১৯ রান এসেছে উসমান খাজা। ভারত-অস্ট্রেলিয়ার রোমাঞ্চকর দ্বৈরথ দেখতে ব্রিসবেনের মাঠে হাজির হয়েছিলেন ৩০ হাজারের বেশি দর্শক। বৃষ্টিতে তাদের টিকিটের টাকাটাই জলে যাচ্ছিল। তবে তাদের হতাশা কাটাতে ক্ষতিপূরণ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। অঘোষিতভাবে ব্রিসবেন টেস্ট নেমে এলো…
নানা নাটকীয়তার পর অবশেষে পার্লামেন্টে ভোটাভুটির মাধ্যমে অভিশংসিত হলেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুক ইওল। মার্শাল ল জারির জন্য শনিবার (১৪ ডিসেম্বর) দ্বিতীয়বারের মতো অভিশংসন মুখোমুখি হন তিনি। অভিশংসনের পক্ষে সমর্থন দেন পার্লামেন্টের দুই-তৃতীয়াংশ সদস্য। যার মধ্যে ক্ষমতাসীন দলের এমপিরাও ছিলেন। প্রস্তাবের পক্ষে রায় দেন ২০৮ জন এমপি। আর বিপক্ষে ছিলেন ৮৪ জন। এর আগে গত ৭ ডিসেম্বর অভিশংসনের জন্য ভোটাভুটি হয় দক্ষিণ কোরিয়ার পার্লামেন্টে। তবে ইউনের ক্ষমতাসীন দলের এমপিরা তা বয়কট করায় প্রস্তাবটি বাতিল হয়ে যায়। এর ফলে দেশটিতে দেখা দেয় চরম রাজনৈতিক সংকট ও অস্থিরতা। ইউনের পদত্যাগ দাবিতে বিক্ষোভ প্রতিবাদে উত্তাল হয়ে ওঠে দক্ষিণ কোরিয়া। এদিকে দেশটির সাংবিধানিক…
রাজ কাপুরের ১০০তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে একটি চলচ্চিত্র উৎসবের আয়োজন করা হয়েছে। যাতে প্রথম দিনে ইন্ডাস্ট্রির অনেকেই হাজির হয়েছিলেন। সেখানেই দেখা যায় কার্তিক আরিয়ানকেও। আর সেখানেই বলিউড অভিনেত্রী কারিনা কাপুর, সাইফ আলি খান ও কার্তিক আরিয়ানকে শুক্রবার বেশ খোশ মেজাজে গল্প করতে দেখা যায়। তাদের সামনে পেয়ে তৈমুর আর জেহকে ভুলভুলাইয়া-৩ দেখানোর আর্জি রাখলেন অভিনেতা কার্তিক আরিয়ান। ১৩ থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত ৩৪টি শহরজুড়ে ১০১টি সিনেমা রাজ কাপুরের আইকনিক সিনেমাগুলো হলে প্রদর্শিত হচ্ছে। যার উদ্বোধনী দিনে হাজির ছিল শুক্রবার গোটা কাপুর পরিবার। এখানে সিনেমার টিকিটের দাম ধার্য করা হয়েছে মাত্র ১০০ টাকা। তাই একে বলা হচ্ছে রাজ কাপুর@১০০। প্রয়াত অভিনেতার যে…
শহীদ বুদ্ধিজীবী দিবসে গণঅধিকার পরিষদের পক্ষ থেকে মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে শ্রদ্ধা নিবেদন করেছে গণঅধিকার পরিষদ। দলের সাধারণ সম্পাদক মো. রাশেদ খানের নেতৃত্ব শ্রদ্ধা নিবেদন করা হয়। এ সময় ছাত্র অধিকার পরিষদ, যুব অধিকার পরিষদের নেতাকর্মীরা পৃথকভাবে শ্রদ্ধা নিবেদন করেন। সাংবাদিকদের সাথে আলাপকালে রাশেদ খান বলেন, আমরা গণঅধিকার পরিষদের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করেছি। আমরা দেখলাম, জাতীয় পার্টির লোকজনও শ্রদ্ধা নিবেদন করলো। কিন্তু এরা জাতীয় পার্টি না, এরা আ.লীগ। আ.লীগ জাতীয় পার্টির বেশে ফিরে এসে শহীদ বুদ্ধিজীবী দিবসে শ্রদ্ধা জানিয়েছে। ইতোমধ্যে জিএম কাদের বলেছেন, আমাদের সমাবেশে যদি আ.লীগের কর্মীরা আসে, আমাদের করার কিছু নাই। উন্মুক্ত সমাবেশে তারা আসতেই পারে। তিনি এও…
আগে প্রেম তার পর বিয়ে। এরপর সাতপাকে বাঁধা ২৫ বছরের সফর। ২৫তম বিবাহবার্ষিকী উপলক্ষ্যে আনন্দবাজার অনলাইনের মুখোমুখি হলেন বর্ষীয়ান অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। এক নিঃশ্বাসে বলে ফেললেন ২৫ বছর একছাদে বসবাসের জীবনকাহিনি, যা যুগান্তর পাঠকদের জন্য তুলে ধরা হলো— শুরুতেই বলি— নায়িকা জীবন খুব কঠিন। সেই জীবনের সঙ্গে অন্য পেশার কোনো মানুষের জীবন মেলানো আরও কঠিন। কোনোভাবে দুটি জীবন মিলে গেলে তার থেকে ভালো আর কিছুই হতে পারে না। ২৫ বছর ধরে সঞ্জয় চক্রবর্তী, মানে আমার স্বামীর সঙ্গে একছাদের নিচে কাটানোর পর আমাদের দাম্পত্য নিয়ে এটিই আমার উপলব্ধি। সঞ্জয়কে সেই কত ছোট থেকে চিনি— তখন আমি সপ্তম শ্রেণিতে পড়ি। ও ক্লাস…
বড়দিনের আগেই বড় খবর। স্বাভাবিকভাবেই খুশির জোয়ার কোয়েল-রানে পরিবারে। লক্ষ্মী এলো ঘরে। চওড়া হাসি প্রযোজকের মুখে। পুত্রসন্তান ছিলই। এবার মেয়ের মা হলে টালিউড অভিনেত্রী কোয়েল মল্লিক। আজ শনিবার (১৪ ডিসেম্বর) সকালে সামাজিক যোগাযোগমাধ্যমে সবার সঙ্গে এই খবর শেয়ার করে নেন অভিনেত্রী এবং তার প্রযোজক স্বামী নিসপাল সিংহ রানে। পূজার সময় প্রথম প্রকাশ্যে আসে— ফের মা হচ্ছেন রুপালি পর্দার ‘মিতিন মাসি’। তখন থেকেই যেন রঞ্জিত মল্লিক ও রানে পরিবারে ‘কাউন্ট ডাউন’ শুরু। অধীর অপেক্ষায় ছিলেন নায়িকার ভক্ত-অনুরাগীরাও। খবর— ভালো আছেন কোয়েল ও সদ্যোজাত কন্যা। সামাজিক যোগাযোগমাধ্যমে কন্যাসন্তান হওয়ার খবর প্রকাশ্যে আসতেই বাংলা বিনোদন দুনিয়ার তারকারা উচ্ছ্বসিত। গত বছর প্রযোজক-অভিনেতা জিৎ দ্বিতীয়বার…
সম্প্রতি পাকিস্তানি টিভি সিরিয়াল নিজ দেশের গণ্ডি পেরিয়ে ভারতীয় দর্শকদের কাছে আকর্ষণীয় হয়ে উঠেছে। ‘তেরে বিন’, ‘কাভি মে কাভি তুম’ ও ‘ইসক মুরসিদ’সহ আরও অনেক ব্লকবাস্টার সিরিয়ালের আবেগপূর্ণ কাহিনি, আকর্ষণীয় চরিত্র এবং সমৃদ্ধ সাংস্কৃতিক উপস্থাপনার জন্য দর্শকমহলে দারুণভাবে প্রশংসিত হয়েছে। এবার পাকিস্তানি সিরিয়ালের ভারতীয় ভক্তদের জন্য আসছে সুখবর। পাকিস্তানের সিরিয়াল থেকে অনুপ্রাণিত হয়ে হৃদয়গ্রাহী কাহিনির একটি সিরিয়াল প্রকাশ করতে যাচ্ছে ভারতীয় টিভি চ্যানেল। ধারাবাহিকটির নাম ‘দিল কো রাফু কার লে’। এরই মধ্যে সিরিয়ালটির টিজার মুক্তি পেয়েছে। রবি দুবের পরিচালনায় এ সিরিয়ালের প্রধান চরিত্রে অভিনয় করেছেন করণ ভি গ্রোভার ও আয়েশা খান। টিজার মুক্তির পর দর্শকমহলে দারুণ সাড়া ফেলেছে এটি। টিজারটি…
আইন উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল বলেছেন, তরুণদের আত্মত্যাগের বিনিময়ে রাষ্ট্র গঠনের যে দ্বিতীয় সুযোগ এসেছে তা যেন কোনোভাবেই নষ্ট না হয়। সেটাই যেন সবার প্রত্যয় হয়। শনিবার (১৪ ডিসেম্বর) সকালে মিরপুর শহিদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। আসিফ নজরুল বলেন, শহিদ বুদ্ধিজীবীরা যে স্বপ্ন, প্রত্যয় এবং দেশপ্রেম নিয়ে সংগ্রামে ঝাঁপিয়ে পড়েছিলেন, সেটারই কন্টিনিউশন ছিল আমাদের জুলাই গণঅভ্যুত্থান। আমাদের তরুণরা, ছাত্ররা জীবনের মায়া উপেক্ষা করে গণতন্ত্র, মানুষের অধিকার, বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা ও শোষণমুক্ত সমাজ প্রতিষ্ঠার জন্য লড়াই করেছে। আইন উপদেষ্টা বলেন, ১৯৭১ সালে বহু মানুষের আত্মত্যাগের পর, বহু বুদ্ধিজীবীর আত্মত্যাগের পর আমরা স্বপ্নের বাংলাদেশ গড়তে…

