এক সপ্তাহের যুদ্ধে মংডু, বুথিডং ও পালেতাওয়ার শহরসহ মিয়ানমারের রাখাইন প্রদেশের ৮০ শতাংশের বেশি এলাকা দখল করে নিয়েছে বিদ্রোহী সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মি। এ অবস্থায় সেখানে বসবাসকারী কয়েক লাখ রোহিঙ্গা মুসলিমের ‘ভবিষ্যৎ’ নিয়ে উদ্বিগ্ন অন্তর্বর্তী সরকার। রোহিঙ্গা সংক্রান্ত বিশেষ প্রতিনিধি খলিলুর রহমান জানিয়েছেন, পরিবর্তিত পরিস্থিতিতে সীমান্ত এলাকার নিয়ন্ত্রক আরাকান আর্মির সঙ্গে যোগাযোগ করার চেষ্টা চালাচ্ছে সরকার। তিনি আরও বলেন, ‘রাখাইন প্রদেশের ৮০-৮৫ শতাংশ জায়গা দখল করে নিয়েছে আরাকান আর্মি। বিশেষ করে যে সব এলাকায় রোহিঙ্গাদের প্রধান বসবাস, সেগুলি তাদের নিয়ন্ত্রণে। এর চেয়ে বড় কথা, বাংলাদেশ-মিয়ানমার সীমান্তও আরাকান আর্মির নিয়ন্ত্রণে।’ খলিলুর রহমান জানিয়েছেন, আরাকান আর্মি বনাম মিয়ানমারের শাসক সামরিক জান্তা বাহিনীর…
Author: saiful islam
লিটারে ৮ টাকা বাড়ানোর পরও বাজারে সয়াবিন তেলের কৃত্রিম সংকট কাটেনি। দুই, তিন ও পাঁচ লিটারের তেল কিছুটা সরবরাহ করলেও এক লিটারের তেল এখনও পাওয়া যাচ্ছে না। পাশাপাশি সরকার নির্ধারিত মূল্যে মিলছে না তেল। এতে ক্রেতার পণ্যটি কিনতে এখনও ভোগান্তিতে পড়তে হচ্ছে। বাজারসংশ্লিষ্টরা বলছেন-সরকারিভাবে ভোজ্যতেলের দাম আরও বাড়ানোর পাঁয়তারা করছে কোম্পানিগুলো। যে কারণে এখনও বাজারে সরবরাহ করছে না। শুক্রবার রাজধানীর খুচরা বাজার ঘুরে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে এমন তথ্য পাওয়া গেছে। এদিকে সরকারের পক্ষ থেকে লিটারে ৮ টাকা বাড়িয়ে প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেলের দাম ১৭৫ ও খোলা সয়াবিনের দাম ১৫৭ টাকা নির্ধারণ করা হয়েছে। তবে রাজধানীর খুচরা বাজারে এই…
গত জুলাইয়ের পর ফের হাসপাতালে আনা হয়েছে ভারতের সাবেক উপপ্রধানমন্ত্রী লালকৃষ্ণ আদভানিকে। অ্যাপোলো হাসপাতালে ভর্তি করা হয়েছে বিজেপির এই রাজনীতিবিদকে। তবে ঠিক কী কারণে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে, তা স্পষ্ট ভাবে জানায়নি হাসপাতাল কর্তৃপক্ষ। নয়াদিল্লির অ্যাপোলো হাসপাতালে ভর্তিরত আদবানি বর্তমানে ‘স্থিতিশীল’ অবস্থায় আছেন বলে জানা গেছে। তাকে পর্যবেক্ষণে রাখা হয়েছে বলে হাসপাতাল কর্তৃপক্ষ নিশ্চিত করেছে। বার্তাসংস্থা পিটিআই জানাচ্ছে, নিউরোলজি বিভাগের সিনিয়র কনসালট্যান্ট ডাঃ বিনীত সুরির তত্ত্বাবধানে রয়েছেন আদভানি। রিপোর্ট অনুযায়ী, দু’দিন আগে হাসপাতালে আনা হয়েছিল ভারতের সাবেক উপপ্রধানমন্ত্রীকে। উল্লেখ্য, দীর্ঘদিন ধরেই বার্ধক্যজনিত সমস্যায় ভুগছেন আদভানি। এর আগে গত ২৬ জুন, নয়াদিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেসে ভর্তি করা…
ফুটবলে বা পায়ের জাদুতে গোটা বিশ্বে খ্যাতি কুড়িয়েছেন লিওনেল মেসি। বিশ্বের প্রায় সর্বত্রই ছড়িয়ে আছে তার অসংখ্য ভক্ত সমর্থক। যারা সব সময় খোঁজ রাখেন তাদের প্রিয় তারকার। মেসিও হতাশ করেন না ভক্তদের। দারুণ ফুটল শৈলী দেখিয়ে নিত্য নতুন রেকর্ড ও অর্জনে সমৃদ্ধ করেন নিজের ক্যারিয়ার। দীর্ঘ ক্যারিয়ারে ফুটবলে সম্ভাব্য সব অর্জন আছে মেসির। রেকর্ড আটবারের ব্যালন ডি’অর জয়ী ফুটবলার তিনি। এমন তারকাকে নিয়ে তাই সমর্থকদের আগ্রহের শেষ নেই। মেসি যেখানে তার সমর্থকরাও সেখানে। যার প্রমাণ মিলে ২০২৪ সালে গুগলে সর্বোচ্চ সার্চ করার তালিকা দেখলে। সার্চ ইঞ্জিন গুগলে ২০২৪ সালে সবচেয়ে বেশি খোঁজ করা ফুটবল দলের তালিকাতে এখন সবার ওপরে অবস্থান…
খারাপ সময়ে নাকি সব কিছুই খারাপ যায়। এই মুহূর্তে সাকিব আল হাসানের চেয়ে এই কথা আর কেই বা ভালো উপলব্ধি করতে পারবে। দীর্ঘ ক্যারিয়ারে বহুবার মন্দ সময়ের মধ্যে দিয়ে যেতে হয়েছে সাকিবকে। আবার ঘুরেও দাঁড়িয়েছেন। তাই বলে এতটা বাজে সময় কখনোই কি দেখতে হয়েছে সাকিবকে? রাজনৈতিক কারণে দেশে আসার সুযোগ পাচ্ছেন না সাকিব। যে কারণে দেশের হয়ে ক্যারিয়ারের শেষ টেস্ট দেশের মাটিতে খেলার সুযোগ পাননি। দুই ফরম্যাটকে বিদায় বলা সাকিব ওয়ানডেতে যে ফিরতে পারবেন সেই সম্ভাবনাও দেখা যাচ্ছে না আপাতত। বলতে গেলে আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ারটা শেষ-ই হয়ে গেছে সাকিবের। বাকি ছিল ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট। সেখানেও এবার নিষেধাজ্ঞার মুখে পড়তে হয়েছে তাকে।…
সম্প্রতি উত্তর কোরিয়ার বিরুদ্ধে অভিযোগ উঠেছে যে, ইউক্রেনে রাশিয়ার সেনাবাহিনীর হয়ে যুদ্ধ করছে দেশটির সেনারা। এই অভিযোগ ছিল ভারতের বিরুদ্ধেও। ইউক্রেন ও পশ্চিমাদের দাবি ছিল, মোটা বেতনের টোপ দিয়ে ভারতীয় যুবকদের নিজেদের সেনাবাহিনীতে অন্তর্ভুক্ত করছে রাশিয়া। যা নিয়ে উদ্বেগ বাড়ছিল। আর এই পরিস্থিতিতে রুশ সেনাবাহিনীতে কর্মরত ভারতীয়দের সংখ্যা জানিয়েছে মোদি সরকার। রাশিয়ান সেনাবাহিনীতে কর্মরত বেশিরভাগ ভারতীয়কে ফিরিয়ে আনা হয়েছে বলে দাবি করা হয়েছে। তবে এখনো রুশ সেনাবাহিনীতে ১৯ জন ভারতীয় রয়েছেন বলে জানিয়েছে তারা। ভারতের লোকসভায় কেন্দ্রীয় বিদেশ প্রতিমন্ত্রী কীর্তিবর্ধন সিং জানিয়েছেন এমন তথ্য। সিবিআইয়ের দাবি, মোটা বেতনের চাকরির টোপ দিয়ে ভারতীয় যুবকদের পাঠানো হতো রাশিয়া-ইউক্রেনের যুদ্ধে। সোশ্যাল মিডিয়া ফেসবুক…
সিরিয়ায় বাশার আল-আসাদ সরকারকে যখন উৎখাত করা হলো তখন সেটা শুধু তার প্রেসিডেন্ট হিসেবে দেশ শাসনের ২৪ বছর নয়, বরং তার পরিবারের ৫০ বছরের শাসনের অবসান হলো। ২০০০ সালে তিনি প্রেসিডেন্ট হওয়ার আগে তারা বাবা হাফিজ আল আসাদ তিন দশক দেশটির প্রেসিডেন্ট ছিলেন। এখন হায়াত তাহরির আল-শামের (এইচটিএস) নেতৃত্বে বিদ্রোহীরা সেখানে অন্তর্বর্তী সরকার গঠন করছে। আর একই সাথে অনিশ্চিত হয়ে পড়েছে ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট, তার স্ত্রী ও সন্তানদের ভবিষ্যৎ। তারা এখন রাশিয়ায়। সেখানে তাদের রাজনৈতিক আশ্রয় দেওয়া হয়েছে। কিন্তু সামনে কী অপেক্ষা করছে তাদের জন্য? আসাদ রাশিয়ায় পালালেন কেন? সিরিয়ার গৃহযুদ্ধে রাশিয়া ছিল আসাদের কট্টর মিত্র। দেশটিতে রাশিয়ার দুটি গুরুত্বপূর্ণ সামরিক…
উন্নতমানের জীবনযাত্রা এবং বড় বেতনের চাকরির খোঁজে উন্নত পাড়ি দেওয়ার স্বপ্ন কী ভাবে বাস্তবায়িত হচ্ছে সেটাই দেখানো হয়েছে শাহরুখ খান, তাপসী পান্নু, ভিকি কৌশল, বোমান ইরানি অভিনীত ডাঙ্কি ছবিতে। এবার তার বাস্তব ঘটনা দেখেছে ভারতে। বেআইনিভাবে আমেরিকায় যেতে গিয়ে ভয়ঙ্কর বিপদে পড়েছেন ২৩০ জন ভারতীয়। আমেরিকায় পৌঁছানো তো অনেক দূর, তাদের সবাই ধরে পড়েছেন সংযুক্ত আরব আমিরাতের শারজায়। দালালের মাধ্যমে আমেরিকা যাওয়ার স্বপ্নে প্রায় ৩ কোটি টাকা খোয়া গেছে তাদের। শনিবার (১৪ ডিসেম্বর) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস। এতে বলা হয়েছে, দালালরা সংশ্লিষ্ট ভারতীয় দলের সদস্যদের বিস্তারিতবাবে জানায়নি যে তাদের ঠিক কোন পথে ধরে আমেরিকায় ঢোকানো…
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাধারণ সম্পাদক ইকবাল হোসেনকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। শুক্রবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। এতে বলা হয়, আজ আন্তর্জাতিক গণমাধ্যমের সাংবাদিক মিনহাজ আমানকে মারধর ও লাঞ্ছিত করায় ইকবালকে দলের প্রাথমিক সদস্য পদসহ সব পদ থেকে বহিষ্কার করা হয়েছে। এর আগে শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে আসিয়ান পরিবহণের একটি বাসে চালকের সঙ্গে কথা-কাটাকাটি হয় ইকবালের। পরে বাসটি নারায়ণগঞ্জের সানারপাড় এলাকায় গেলে ইকবালের অনুসারীরা বাসচালককে মারধর ও বাসে ভাঙচুর চালায়। সাংবাদিক মিনহাজ আমান বাস ভাঙার প্রতিবাদ করলে তাকেও লাঞ্ছিত করেন ইকবালের অনুসারীরা। সাংবাদিক মিনহাজ আমান বলেন, ‘রাতে ইকবাল…
নির্বাচনের মাধ্যমে রাজনীতিবিদের হাতে ক্ষমতা দিয়ে সরে যাওয়ার কথা জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। শনিবার দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে নরসিংদীর বেলাব উপজেলার সকল কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, রাজনীতিবিদ, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিগণের সঙ্গে মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি। সভার শুরুতে ছাত্র-জনতার আন্দোলনে নিহতদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। তৌহিদ হোসেন বলেন, সরকারের লক্ষ্য হচ্ছে চূড়ান্তভাবে একটি নিরপেক্ষ এবং সঠিক নির্বাচনের মাধ্যমে ক্ষমতা হস্তান্তর করা। এটা নিয়ে সন্দেহের কোনো সুযোগ নেই। আমাদের প্রথম কাজ হচ্ছে দেশে স্থিতিশীলতা ফিরিয়ে আনা। বাংলাদেশ ও ভারতের বর্তমান পরিস্থিতি বিষয়ে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, আমরা সব দেশের সঙ্গে সুসম্পর্ক চাই সম্মানের ভিত্তিতে, সমতার…

