Author: saiful islam

গ্যাস সংকট কেটে গেলে সারের ঘাটতি থাকবে না বলে জানিয়ছেন শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান। শনিবার দুপুরে নরসিংদীর ঘোড়াশাল পলাশ ইউরিয়া সার কারখানা পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এ কথা বলেন। আদিলুর রহমান বলেন, দেশ বর্তমানে গ্যাস সংকটের মধ্যে আছে। গ্যাস সংকট কেটে গেলে সারের ঘাটতি থাকবে না। তিনি বলেন, গত সাড়ে পনেরো বছরে গ্যাস কূপ খনন করা হয়নি। বাপেক্সকে বসিয়ে রাখা হয়েছিল। ভোলা থেকে গ্যাস উত্তোলনের চেষ্টা চলছে। দেশে সারের ঘাটতি মেটানোর চেষ্টা চলছে। লক্ষ্য বাস্তবায়নে নানা প্রতিবন্ধকতাও রয়েছে বলে উল্লেখ করেন শিল্প উপদেষ্টা। গত সাড়ে ১৫ বছরে প্রতিটি সেক্টরে হওয়া দুর্নীতির কথা উল্লেখ করে সেগুলো নিরসনের চেষ্টা…

Read More

আফগানিস্তান সিরিজে পাওয়া চোটের কারণে ওয়েস্ট ইন্ডিজ সফরে যেতে পারেননি বাংলাদেশ দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তবে সেই চোট এখন আর নেই। চোট কাটিয়ে লম্বা সময় পর মাঠে নেমেছেন এই ক্রিকেটার। আর মাঠে ফিরেই ব্যাট হাতে তাণ্ডব চালিয়েছেন শান্ত। ন্যাশনাল ক্রিকেট লিগ (এনসিএল) টি-টোয়েন্টিতে আজ সিলেটে বরিশালের হয়ে মাঠে নামেন শান্ত। রাজশাহীকে নেতৃত্ব দেন তিনি। এদিন ওপেনিংয়ে নেমে ব্যাট হাতে বরিশালের বোলারদের ওপর চড়াও হন শান্ত। ব্যাট হাতে এদিন শান্ত খেলেন ৫৪ বলে ৮০ রানের ইনিংস। যেখানে তার ইনিংসটি সাজানো ছিল ৪টি ছক্কা ও ৫টি চারে। রাজশাহীর হয়ে হাবিবুর রহমানের ব্যাট থেকে আসে ৩৩ বলে ৪৭ রান। সাব্বির করেন ১১…

Read More

১৩ বছর পর সিরিয়ায় আবারও দূতাবাস স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে কাতার। বাশার আল-আসাদ সরকারের নাটকীয় পতনের তিন দিন পর বুধবার কাতার জানিয়েছে, তারা সিরিয়ায় তাদের দূতাবাস আবার খুলবে। কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এবং প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাজেদ আল-আনসারি রাষ্ট্রীয় বার্তা সংস্থা কিউএনএকে বলেছেন, প্রয়োজনীয় ব্যবস্থা শেষ হলেই দূতাবাস আবার চালু হবে। কবে নাগাদ সিরিয়ায় কাতারের দূতাবাস চালু হবে তা নিয়ে সুনির্দিষ্ট সময় জানায়নি দোহা। তবে দেশটি বলেছে, দূতাবাস চালু করার পদক্ষেপটি ভ্রাতৃপ্রতিম সিরিয়ার জনগণের প্রতি অবিচল সমর্থন দেখানোর উদ্দেশ্য।  যারা ন্যায়বিচার, শান্তি, স্থিতিশীলতা এবং সমৃদ্ধির ভিত্তির উপর তাদের দেশ গড়তে সচেষ্ট। ২০১১ সালে দোহা দামেস্কের সাথে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে এবং সিরিয়ার…

Read More

কক্সবাজারের টেকনাফে চেকপোস্টে তল্লাশি চালিয়ে ৯ হাজারের অধিক ইয়াবা উদ্ধার ও সিএনজিসহ চালক আটক করেছে বিজিবি। বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) সন্ধ্যা ৬ টায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে, টেকনাফ ব্যাটালিয়ন-২ এর ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর সৈয়দ ইশতিয়াক মুর্শেদ তথ্যটি নিশ্চিত করেছেন। তিনি জানান, টেকনাফ-কক্সবাজার মহাসড়ক দিয়ে যানবাহনযোগে মাদকদ্রব্য পাচার হতে পারে এমন এক তথ্যের ভিত্তিতে, টেকনাফ ব্যাটালিয়নের অধীনস্থ দমদমিয়া এবং হোয়াইক্যং চেকপোস্টে যানবাহন তল্লাশী কার্যক্রমে নজরদারী বৃদ্ধি করা হয়। দুপুর ২ টার দিকে হোয়াইক্যং হতে মরিচ্যাগামী একটি সিএনজি হোয়াইক্যং চেকপোস্টের নিকট আসলে তা তল্লাশীর জন্য থামানো হয়। তিনি আরও জানান, সিএনজিটি তল্লাশীকালীন চালকের আচরণ সন্দেহজনক এবং পূর্ব হতেই প্রাপ্ত বর্ণনা অনুযায়ী সিএনজি মিলে…

Read More

গাজীপুরের কালিয়াকৈরে দুর্বৃত্তদের ছুড়িকাঘাতে তাজভীর হোসেন সিহান (২৯) নামের এক যুবক নিহত হয়েছে। বৃহস্পতিবার ভোরে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের পাশে উপজেলার মৌচাক হানিফ স্পিনিং মিলস কারখানার সামনে দুর্বৃত্তরা ওই যুবককে ছুরিকাঘাতে হত্যা করে। নিহত যুবক তানভীর হোসেন সিহান উপজেলার মৌচাক জামতলা পূর্ব পাড়া এলাকার তানবীর হোসেন নান্নুর ছেলে। সিহান উত্তরার বায়িং হাউজে চাকরি করতেন। এলাকাবাসী ও পুলিশ সূত্র জানায়, ওই যুবক নিজ বাসা থেকে বৃহস্পতিবার ভোরে পাঁচটার দিকে উত্তরায় দিকে যাচ্ছিলেন। এসময় ঢাকা টাঙ্গাইল মহাসড়কের মৌচাক হানিফ স্পিনিং মিলসের গেটের সামনে আসলে ৫ / ৬ জন অজ্ঞাতনামা ব্যক্তি ওই যুবকের গতিরোধ করে এলোপাথাড়ি ছুরিকাঘাত করে হত্যা করে ঘটনাস্থল থেকে দ্রুত পালিয়ে…

Read More

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ২৯ জুলাই শিক্ষার্থীদের ওপর হামলাকারী রাকেশ দাসকে পুলিশের হাতে সোপর্দ করেছেন সাধারণ শিক্ষার্থীরা। বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের পাশে এক হোটেলের সামনে এ ঘটনা ঘটে। আটক রাকেশ দাস বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের ২০১৯-২০ সেশনের শিক্ষার্থী এবং শাখা ছাত্রলীগের উপ-প্রচার সম্পাদক ছিলেন। এছাড়াও তিনি ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রেজা-ই এলাহীর অনুসারী ছিলেন। তিনি গত ২৯ জুলাই কুবিতে  বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলায় জড়িত ছিলেন। এদিন এক শিক্ষার্থী গুলিবিদ্ধ হন এবং ২০ থেকে ৩০ জন শিক্ষার্থীকে মারধর করা হয়। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকালে বিশ্ববিদ্যালয়ের পাশে রাকেশকে আটক করে কয়েকজন শিক্ষার্থী। পরে পুলিশে খবর দিলে…

Read More

বরগুনা জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এবং সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আব্বাস হোসেন মন্টু মোল্লাকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন বরগুনা সদর থানার ওসি দেওয়ান জগলুল হাসান। পুলিশ সূত্রে জানা যায়, বুধবার রাতে বরগুনা সদর উপজেলার ২নং গৌরীচন্না ইউনিয়নের রোডপাড়া এলাকার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। তবে কোন মামলার ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়েছে, সে বিষয়ে এখনো কিছু জানায়নি পুলিশ। এ বিষয়ে বরগুনা সদর থানার ওসি দেওয়ান জগলুল হাসান বলেন, নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে আব্বাস হোসেন মন্টু মোল্লাকে গ্রেফতার করা হয়েছে। তাকে আদালতে প্রেরণের পর মামলা বা অভিযোগের বিষয়ে বিস্তারিত জানানো…

Read More

পটুয়াখালীর কুয়াকাটা পৌরসভার সাবেক মেয়র মো. আনোয়ার হাওলাদারের বিরুদ্ধে নানা অনিয়ম, দুর্নীতি এবং ছাত্র আন্দোলনে স্বৈরাচার সরকারের সহযোগী হিসেবে কাজ করা এবং বিএনপি নেতাদের বিরুদ্ধে ফেসবুকে কুরুচিপূর্ণ পোস্টের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন বিএনপির এক নেতা। বৃহস্পতিবার দুপুর ১২টায় কুয়াকাটা প্রেস ক্লাবের হল রুমে সংবাদ সম্মেলনের লিখিত বক্তব্য পাঠ করেন কুয়াকাটা পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. মতিউর রহমান। এ সময় তার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার কথাও জানান তিনি। লিখিত বক্তব্যে তিনি বলেন, গরিব অসহায় মানুষের সর্বস্ব কেড়ে নেওয়া, কুয়াকাটায় লুটপাট, দখল ও সালিশ বাণিজ্য করেন আনোয়ার হাওলাদার। পৌরসভার ইজারার নামে ডিম, ডাব, গোস্ত, কাঁচাবাজার থেকে বিপুল পরিমাণ অর্থ আত্মসাৎ; উন্নয়নের…

Read More

যুদ্ধবিধ্বস্ত গাজায় দুর্ভিক্ষের শঙ্কার মধ্যে চলমান ত্রাণ কার্যক্রম ব্যাহত করতে হামলা চালিয়ে যাচ্ছে ইসরাইল।  বৃহস্পতিবার সর্বশেষ হামলায় অন্তত ১২ জন নিহত ও ৩০ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার দক্ষিণ গাজার খান ইউনিসের পশ্চিমে ইসরাইলি ড্রোন হামলার শিকার হন ত্রাণবাহী যানের দায়িত্বে থাকা নিরাপত্তারক্ষীরা। হামলায় আহত ৩০ জনের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। গাজার স্থানীয় গণমাধ্যমের প্রকাশিত ভিডিওতে দেখা যায়, নিরাপত্তারক্ষীদের মরদেহ একটি মর্গে স্তূপাকারে রাখা হয়েছে। যুদ্ধবিধ্বস্ত গাজায় খাদ্য সংকট এবং উত্তরাঞ্চলে দুর্ভিক্ষের শঙ্কার মধ্যে চলমান ত্রাণ কার্যক্রম ব্যাহত করতেই বারবার হামলা চালিয়েছে ইসরাইল। গত রোববার গাজার রাফায় আটা কেনার জন্য অপেক্ষমাণ ফিলিস্তিনিদের ওপরও হামলা চালায় বর্বর বাহিনী। এতে অন্তত ১০ জন…

Read More

ভারতকে উদ্দেশ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম বলেছেন, তারা কি ৫ আগস্টের লাখ লাখ মানুষের প্রমত্ত ঢেউ দেখেনি? যেটি দেখে শেখ হাসিনা এমনকি ইউনিফর্মধারী বাহিনী পর্যন্ত পালিয়ে গিয়েছিল। এই দৃশ্য দেখার পর কিভাবে তারা (ভারত) কল্পনা করে, কিভাবে হিসাব করে দেশ দখল করতে কতদিন লাগবে। বৃহস্পতিবার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের আবদুস সালাম হলে বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল আয়োজিত ‘পতিত স্বৈরাচার শেখ হাসিনার পৃষ্ঠপোষক ভারত সরকার ও তাদের গণমাধ্যমের অবিরাম মিথ্যা প্রচারণা এবং ষড়যন্ত্রের প্রতিবাদ’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। মেজর হাফিজ বলেন, এই দেশ একটি জনযুদ্ধের মধ্য দিয়ে…

Read More