Author: saiful islam

তিন ম্যাচের ওয়ানডে সিরিজের শেষ খেলায় সন্ধ্যা সাড়ে ৭টায় মুখোমুখি হবে বাংলাদেশ- ওয়েস্ট ইন্ডিজ। ওয়েস্ট ইন্ডিজের সেন্ট কিটসের ওয়ার্নার পার্কে ম্যাচটি অনুষ্ঠিত হবে। সিরিজের প্রথম ম্যাচে ২৯৪ রান করেও ৫ উইকেটে হেরে যায় বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে চরম ব্যাটিং বিপর্যয়ে পড়ে যাওয়া বাংলাদেশ ২২৭ রানে অলআউট হয়ে হেরে যায় ৭ উইকেটে। আজ তৃতীয় ম্যাচে ধবলধোলাই এড়ানোই বড় চ্যালেঞ্জ মেহেদি হাসান মিরাজের নেতৃত্বাধীন দলের সামনে। প্রথম দুই ম্যাচে হেরে যাওয়ায় আজ তৃতীয় ম্যাচে হয়তো একাদশে পরিবর্তন আনতে পারে বাংলাদেশ ক্রিকেট দল। অতীতে দুই দল ৪৬টি ওয়ানডে ম্যাচে মুখোমুখি হয়। তার মধ্যে বাংলাদেশ ২১ আর উইন্ডিজ ২৩ ম্যাচে জয় লাভ করে। তৃতীয় ম্যাচে…

Read More

গাজীপুরের টঙ্গীতে বিশ্ব ইজতেমা ময়দান এলাকায় তাবলিগের মাওলানা জুবায়ের অনুসারীদের হামলায় মাওলানা সাদ কান্ধলভীর অনুসারী ৪জন মুসল্লি আহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার দুপুরে টঙ্গী ইজতেমা ময়দান সংলগ্ন টঙ্গী-কামারপাড়া রোডের পুলিশবক্স এলাকায়। আহতরা হলেন- বশির আহমেদ (৫২), মাওলানা আতাউর রহমান (৫০) হাজী মনির উদ্দিন (৪২) ও রেজা আরিফ (৪৫)। আহতদের উত্তরা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে ঘটনার পর মাওলানা জুবায়ের অনুসারি কয়েকশ উত্তেজিত মুসল্লি লাঠিসোটা নিয়ে দুপুর ১টা থেকে ২টা পর্যন্ত ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে রাখে। এতে মহাসড়কের উভয়পাশ ও টঙ্গী-কামারপাড়া রোডে তীব্র যানজটের সৃষ্টি হয়। একপযায়ে পুলিশ এসে জুবায়ের অনুসারীদের মহাসড়ক থেকে হটিয়ে দেয়। মাওলানা সাদ কান্ধলভী অনুসারি বিশ্ব…

Read More

পতিত ফ্যাসিস্ট সরকারের দোসরদের শুদ্ধি হয়ে সমাজে ফেরার পরামর্শ দেওয়া উচিত বলে মন্তব্য করেছেন ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি ড. মো. আশরাফুর রহমান। বৃহস্পতিবার দুপুরে শেরপুর জেলা পুলিশ সুপার কার্যালয়ের হলরুমে জেলার সুশীল সমাজের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন। আগামী দিনে যারা নাশকতা করবে, তাদের কোনো ছাড় নয় বলে হুঁশিয়ারি দেন ডিআইজি। ডিআইজি বলেন, পতিত ফ্যাসিস্ট সরকারের দোসররা আমাদের সমাজেরই কারোর ভাই, কারোর বোন বা কারোর নিকটাত্মীয়। তারা এখন বিভিন্ন রূপে ফিরে আসার চেষ্টা করছে। আমাদের উচিত হবে তাদেরকে শুদ্ধি হয়ে সমাজে ফিরে আসার পরামর্শ দেওয়া। তা না হলে তারা কোনো অবস্থায় ছাড় পাবে না। ফ্যাসিস্টদের বাঁচাতে যারা সহযোগিতা…

Read More

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়কে অপহরণ ও হত্যার ষড়যন্ত্রের অভিযোগে দায়ের করা মামলায় দণ্ডপ্রাপ্ত বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ মিজানুর রহমান ভুঁইয়া মিল্টনের জামিন মঞ্জুর করেছেন আদালত। বৃহস্পতিবার ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মাহবুবুল হক এ আদেশ দেন। এদিন আদালতে তিনি আত্মসমর্পণ করে আপিলের শর্তে জামিনের আবেদন করেন।শুনানি শেষে আদালত তার জামিন মঞ্জুর করেন। এর আগে ২০২৩ সালের ১৭ আগস্ট ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান নুর এ মামলার রায় ঘোষণা করেন। রায়ে সাংবাদিক শফিক রেহমান, দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান ও মিজানুর রহমান ভূঁইয়াসহ পাঁচজনের সাত বছরের কারাদণ্ডের আদেশ দেন আদালত। পরে আবেদনের…

Read More

অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজটা ভারতীয় নারী ক্রিকেট দলের মোটেও ভালো যায়নি। ওয়ানডে সিরিজে ধবলধোলাই হয়েছে ভারত। উপরন্তু আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) শাস্তি পেল হারমানপ্রীত কৌরের ভারত। জেইডেন সিলসকে ম্যাচ ফির ২৫ শতাংশ জরিমানা করা হয়েছে। একই সঙ্গে তার নামের পাশে যুক্ত হয়েছে একটি ডিমেরিট পয়েন্ট। উইকেট নেওয়ার পর বাংলাদেশি ক্রিকেটারদের ড্রেসিংরুমে যাওয়ার দিকে ইঙ্গিত করে আগ্রাসী উদযাপন করেন সিলস। ভারতীয় নারী ক্রিকেট দলের খেলোয়াড়দের ম্যাচ ফির ১০ শতাংশ জরিমানা করা হয়েছে। স্লো ওভার রেটের কারণে এ শাস্তি বলে আইসিসি বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে। সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে নির্ধারিত সময়ের চেয়ে দুই ওভার কম করায় এ শাস্তি দিয়েছে। আইসিসির ম্যাচ রেফারি ডেভিড…

Read More

ঝালকাঠির নলছিটি উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মো.ওয়াসিম হাওলাদারকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২ টার দিকে নলছিটি শহর থেকে পুলিশ তাকে গ্রেফতার করা হয়। গত ১৫ আগস্ট ঝালকাঠি সদর থানায় বিস্ফোরক আইনে দায়ের হওয়া একটি মামলার (মামলা নং-০৪) আসামি ওয়াসিম। ওয়াসিম হাওলাদার নলছিটি পৌরসভার পূর্ব মালিপুর গ্রামের মো. হানিফ হাওলাদার ছেলে। নলছিটি থানার ওসি মো.আব্দুস সালাম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, ঝালকাঠি সদর থানায় দায়ের হওয়া একটি বিস্ফোরক মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারের পরপরই তাকে ঝালকাঠি পাঠানো হয়েছে।

Read More

২০১৮ সালের ১ ডিসেম্বর টঙ্গীর বিশ্ব ইজতেমায় দুই পক্ষের সংঘর্ষে দুই মুসল্লি নিহত হওয়ার ঘটনায় সাদপন্থিদের বিচারের দাবিতে শুরায়ে নেজামের (জুবায়েরপন্থি) কয়েকশত মুসল্লি টঙ্গীতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছে। বৃহস্পতিবার দুপুর সোয়া ১টায় টঙ্গী স্টেশন রোডে মহাসড়ক অবরোধ করেন জুবায়েরপন্থিরা। আইনশৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপে বিকাল ২টায় অবরোধ প্রত্যাহার করে নেন তারা। জানা যায়, ইজতেমা ময়দানে ভোর থেকেই জুবায়েরপন্থিরা শক্তি বৃদ্ধি করে। এরপর তারা মহাসড়ক অবরোধ করে। টঙ্গী ইজতেমা ময়দানের তিন পাশে সড়কে মুসল্লিরা অবস্থান নেয়। বিশ্ব ইজতেমার প্রস্তুতি হিসেবে সাদপন্থিদের জোড় ইজতেমা আগামী ২০ ডিসেম্বর থেকে শুরু হওয়ার কথা রয়েছে। কিন্তু ৩ ডিসেম্বর সমাপ্ত হওয়া শুরায়ে নেজামের জোড় ইজতেমার পর থেকে মাঠের…

Read More

রাঙামাটিতে হাতি ও মানুষের দ্বন্দ্ব নিরসনকল্পে স্থাপিত প্রকল্পে গচ্চা গেছে সরকারের কোটি টাকা। ২০২১-২২ অর্থ-সালে রাঙামাটির কাপ্তাইয়ে কোটি টাকা ব্যয়ে ‘সোলার ফেন্সিং’ বা বৈদ্যুতিক বেড়া স্থাপন করে পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগ। কিন্তু মাত্র দেড় বছরের মধ্যেই তা অকেজো হয়ে গেছে। খোঁজ নিয়ে এ তথ্য পাওয়া যায়। জানা গেছে, কাপ্তাই জাতীয় উদ্যানের প্রশান্তি পার্ক, শিলছড়ি গেট, কামিলাছড়ি-আসামবস্তি সড়ক, রাইখালীসহ কয়েকটি এলাকার অরণ্য পাহাড়ে রয়েছে বন্যহাতির অভয়ারণ্য। কিন্তু বর্তমানে হাতির খাবার ও আবাসস্থল ধ্বংস হয়ে যাওয়ায় আশপাশে লোকালয়ে ঢুকে হাতি। এতে মুখোমুখি হয় হাতি ও মানুষ। ঘটে জানমালের ক্ষয়ক্ষতির ঘটনা। এসব প্রতিরোধে হাতি ও মানুষের দ্বন্দ্ব নিরসনে স্থাপন করা হয় সোলার…

Read More

ভূরাজনৈতিক ও অর্থনৈতিক প্রতিদ্বন্দ্বী চীনের বিরুদ্ধে নতুন করে শুল্ক আরোপের হুমকি দিয়েছিলেন নব নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে বৈরিতা ভুলে চীনা প্রেসিডেন্ট শি জিনপিংকে আগামী ২০ জানুয়ারী অভিষেক অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য আমন্ত্রণ জানিয়েছেন ট্রাম্প। রাজনৈতিক ভাষণ আর কূটনীতি যে আলাদা, এটা তারই সুস্পষ্ট ইঙ্গিত। বুধবার (১১ ডিসেম্বর) সিবিএস নিউজ একাধিক সূত্রের বরাত দিয়ে এ খবর জানিয়েছে। গত মাসে ট্রাম্প জানান, চীনের পণ্যের ওপর অতিরিক্ত ১০ শতাংশ শুল্ক এবং কানাডা ও মেক্সিকো থেকে আমদানীকৃত সব পণ্যের ওপর ২৫ শতাংশ কর আরোপ করবেন, যা তার প্রথম দিকের নির্বাহী আদেশের একটি হবে। তবে অভিষেক অনুষ্ঠানে শি জিনপিংকে আমন্ত্রণ জানিয়ে সম্পর্কে বরফ…

Read More

গাজায় ১ বছরের বেশি সময় ধরে ইসরাইলি নির্মমতার বিরুদ্ধে বিশ্ব বিবেক যেখানে প্রতিবাদে মুখর, ঠিক সে সময় যুদ্ধবিরতির বিপক্ষে অবস্থান নিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। জাতিসংঘের সাধারণ পরিষদের গাজায় যুদ্ধবিরতি প্রস্তাবের বিপক্ষে ভোট দিয়েছে ওয়াশিংটন। মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগ দিয়েছে আরো ৮ দেশ। যুদ্ধবিরতি প্রস্তাবের বিপক্ষে দাঁড়ানো দেশগুলোর মধ্য রয়েছে- ইসরাইল, আর্জেন্টিনা, হাঙ্গেরি, প্যারাগুয়ে, টোঙ্গা, পাপুয়া নিউ গিনি, নাউরু এবং চেক প্রজাতন্ত্র। বিপরীতে ১৯৩ সদস্যের সাধারণ পরিষদে এই প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছে ১৫৮টি দেশ।  আর ভোটদানে বিরত ছিল ১২ দেশ। পাস হওয়া প্রস্তাবে ইসরাইল ও ফিলিস্তিনি স্বাধীনতা আন্দোলন হামাসের মধ্যে অবিলম্বে শর্তহীন ও স্থায়ী যুদ্ধবিরতির আহ্বান জানানো হয়েছে। এতে গাজায় ইসরাইলি জিম্মিদের…

Read More