বাংলাদেশের সীমান্তবর্তী মিয়ানমারের রাখাইন রাজ্যের মংডু শহর নিয়ন্ত্রণ নেওয়ার দাবি করেছে দেশটির সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি। বাংলাদেশ-মিয়ানমার সীমান্তের ২৭০ কিলোমিটার সীমান্তের পুরোটাই আরাকান আর্মির নিয়ন্ত্রণে চলে গেছে। এতে করে টেকনাফ উপজেলা প্রশাসনের পক্ষ থেকে টেকনাফ-সেন্টমার্টিন নৌপথে সকল ধরনের ট্রলার চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার ১০ ডিসেম্বর বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ এহসান উদ্দিন। তিনি বলেন,মিয়ানমারের জান্তার সঙ্গে টানা ছয় মাস তীব্র লড়াইয়ের পর সর্বশেষ গত রোববার (৮ ডিসেম্বর) সকালে মংডু শহর পুরোপুরি দখলে নেয় আরাকান আর্মি। এমন সংবাদ পেয়ে বিজিবির অনুরোধে টেকনাফ উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নাফনদী ও সাগরে বাংলাদেশি জেলে ও সব…
Author: saiful islam
সরকারি কর্মকর্তাদের বিদেশ ভ্রমণের বিষয়ে নতুন নির্দেশনা জারি করেছে সরকার। এ নির্দেশনায় সরকারি কর্মকর্তাদের বিদেশ ভ্রমণ নিরুৎসাহিত করা হয়েছে। পাশাপাশি অপরিহার্য জাতীয় স্বার্থ ছাড়া বিদেশ ভ্রমণে না যেতে বলা হয়েছে। সোমবার (৯ ডিসেম্বর) অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে এ সংক্রান্ত একটি পরিপত্র জারি করা হয়। বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বশীল সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। বিদেশ ভ্রমণ সংক্রান্ত ওই নির্দেশনায় বলা হয়েছে: ১. সাধারণভাবে বিদেশ ভ্রমণ নিরুৎসাহিত করা হবে। ২. বছরের সম্ভাব্য বিদেশ ভ্রমণের একটা তালিকা জানিয়ে রাখতে হবে। ৩. বিদেশ ভ্রমণের জন্য মন্ত্রণালয়ভিত্তিক ডাটাবেজ তৈরি করতে হবে। প্রধান উপদেষ্টার কার্যালয় এর কাঠামো তৈরি করে দেবে এবং এর তথ্য সংরক্ষণ…
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, তরুণ প্রজন্মকে বাদ দিয়ে বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতা দখল করার পরিকল্পনা কেউ যদি করে থাকে, তাহলে সেটি ভুল সিদ্ধান্ত হবে বলে মন্তব্য করেছেন। বুধবার দুপুরে ঢাকা কলেজ অডিটরিয়ামে ‘জুলাই গণঅভ্যুত্থানে ঢাকা কলেজের অবদান’ শীর্ষক আলোচনা সভায় এ কথা বলেন তিনি। হাসনাত আব্দুল্লাহ বলেন, কোনো শক্তি যদি রাষ্ট্রীয় কাঠামোর মধ্য দিয়ে মনে করে থাকে যে, তারা তরুণ প্রজন্মকে মাইনাস করে পরবর্তী বাংলাদেশ বিনির্মাণ করবে, নিজেরাই সংসদের দিকের যাত্রা করবে, তাহলে তারা সেটা ভুল ভাবছে। যে সব আমলা, ব্যবসায়ী ও পুলিশ ফ্যাসিবাদকে টিকিয়ে রাখার জন্য সহায়তা করেছিলেন তাদের প্রতি তরুণ প্রজন্মের ক্রোধ রয়েছে উল্লেখ করে হাসনাত…
আসাম সীমান্তে একটি মন্দির সংস্কারের কাজে বাধা দিতে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা ভারতে প্রবেশ করেছে দাবি করে ভারতীয় মিডিয়াতে ফলাও করে সংবাদ প্রচার করা হয়েছিল। যা নিয়ে স্থানীয় পর্যায়ে ব্যাপক উত্তেজনা তৈরি হয়েছিল। তবে এই সংবাদটি সঠিক নয় বলে জানিয়েছে ভারতীয় সীমান্ত রক্ষীবাহিনী (বিএসএফ)। গত সপ্তাহে সিলেটের জকিগঞ্জ সীমান্তে একটি মন্দির সংস্কারের কাজে বাধা দেওয়ার অভিযোগ উঠেছিল বিজিবির বিরুদ্ধে। এ নিয়ে সমাজিক মাধ্যমেও রটনা হয়েছিল যে, বিজিবি ভারতের মধ্যে প্রবেশ করেছিল এবং মন্দির সংস্কারের কাজে বাধা দিয়েছিল। কিন্তু বিএসএফ-র এক ঊর্ধ্বতন কর্তা এই রটনাকে খারিজ করে দিয়ে জানিয়েছেন, বিজিবির কোনো সদস্যের ভারতে কোনো অনুপ্রবেশের ঘটনা ঘটেনি। তিনি আরও বলেন,…
রাজশাহীতে সার বিক্রিতে কারসাজি করায় দুই সার ডিলারকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যার পর পবা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সোহরাব হোসেন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ জরিমানা করেন। অভিযানে উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে ছিলেন উপজেলা কৃষি অফিসার ফারজানা তাসনিম। আদালত সূত্র জানায়, মজুদের বেশি সার সংরক্ষণ ও উত্তোলন ভাউচারের তথ্যের সঙ্গে মজুদ ও বিক্রি ভাউচারের মিল না থাকায় পবা উপজেলার বায়ার বাজারের বিসিআইসি সার ডিলার নাহার এন্টারপ্রাইজকে ২০ হাজার টাকা ও জার্মান আলী ট্রেডার্সকে ২০ হাজার টাকাসহ মোট ৪০ হাজার টাকা জরিমানা করেন। এই বিষয়ে পবা উপজেলা নির্বাহী অফিসার সোহরাব হোসেন জানান, এই দুই ডিলার সরকারি…
তিন অঙ্কের রানে পৌঁছনোর আগে আর মাত্র ৭ মিনিট সময় ক্রিজে কাটালেই বিশ্বরেকর্ড গড়তেন জিৎ রাভাল। নিউ জিল্যান্ডের হয়ে ২৪টি টেস্ট খেলা এই ওপেনার অল্পের জন্য হাতছাড়া করেন ইতিহাসের সবচেয়ে মন্থরতম ফাস্ট ক্লাস সেঞ্চুরির বিশ্বরেকর্ড। তবে তাতে কী, এই রেকর্ডও বা কম কিসে। মাউন্ট মঙ্গানুইয়ের প্রথম শ্রেণির প্রতিযোগিতা প্লাঙ্কেট শিল্ডের ম্যাচ ছিল নর্দার্ন ডিস্ট্রিক্টস ও সেন্ট্রাল ডিস্ট্রিক্টসের মধ্যে। ম্যাচের প্রথম ইনিংসে নর্দার্ন ডিস্ট্রিক্টসের অধিনায়ক জিৎ রাভাল ১১ বলে মাত্র ২ রান করে সাজঘরে ফেরেন। তবে দ্বিতীয় ইনিংসে তিনি লড়াকু শতরান করেন। জিৎ ব্যক্তিগত অর্ধশতরান পূর্ণ করেন ২১৫ বলে। সাহায্য নেন ৪টি বাউন্ডারির। এরপর ১০টি বাউন্ডারির সাহায্যে তিন অঙ্কের গণ্ডি টপকান…
নওগাঁর পোরশায় ঘন কুয়াশায় রাস্তা দেখতে না পেয়ে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পরে উল্টে গিয়ে নূর বানু (৬০) নামে এক নারী যাত্রী নিহত ও ৬ জন আহত হয়েছেন। বুধবার (১১ ডিসেম্বর) সকাল সাড়ে ৭টায় উপজেলার পোরশা-নওগাঁ আঞ্চলিক সড়কের মাটিন্দর ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত যাত্রীর নাম নুরবান। তিনি পোরশা উপজেলার আমদা গ্রামের জিল্লুর রহমানের স্ত্রী বলে জানা গেছে। পোরশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন রেজা বলেন, সকাল ৭টায় যাত্রী নিয়ে পোরশা থেকে নওগাঁর উদ্দ্যেশ্যে যাত্রা করেছিলো ওই বাস। পথে হঠাৎই নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি উল্টে যায় এবং ঘটনাস্থলেই নূর বানু মারা যান। আহত হয় বাসে থাকা আরো ৬ যাত্রী। স্থানীয়রা তাৎক্ষণিকভাবে…
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদের অসুস্থ বাবা মকবুল হোসেনকে আর্মি হেলিকপ্টারে করে উন্নত চিকিৎসার জন্য রাজধানী ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) আনা হয়েছে। বুধবার বাংলাদেশ সেনাবাহিনীর ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়েছে। ফেসবুক পোস্টে জানানো হয়, শহিদ আবু সাঈদের বাবা জ্বর ও পেটের পীড়া নিয়ে গত ৭ ডিসেম্বর রংপুর সিএমএইচে ভর্তি হন। মঙ্গলবার বিকাল ৩টায় তাকে হৃদযন্ত্রের উন্নত চিকিৎসার জন্য আর্মি অ্যাম্বুলেন্স যোগে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে স্থানান্তর করা হয়। সেখান থেকে উন্নততর চিকিৎসার জন্য শহিদ আবু সাঈদের বাবাকে মঙ্গলবার দিবাগত রাতেই আর্মি হেলিকপ্টারযোগে ঢাকা সিএমএইচে স্থানান্তর করা হয়েছে। বৈষম্যবিরোধী…
সিলেটের বিভিন্ন সীমান্তে অভিযান চালিয়ে এক কোটি টাকার চোরাচালানের মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার রাতে ও বুধবার ভোর রাতে গোপন সংবাদের ভিত্তিতে সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) দায়িত্বাধীন গোয়াইনঘাটের সংগ্রাম, দমদমিয়া সোনারহাট, বিছনাকান্দি, প্রতাপপুর ও পানতুমাই বিওপিসহ সিলেট এবং সুনামগঞ্জ জেলার বিভিন্ন সীমান্তে অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ ভারতীয় চিনি, কমলা, শীতের কম্বল, সাবান, মোমেটা স্কিনক্রিম, গরুর মাংস, গরু, চকলেট, সুপারি, বিড়ি, বিয়ার, মোটরসাইকেল, বাংলাদেশ হতে পাচারকালে বিপুল পরিমাণ রসুন, শিং মাছ চোরাচালানী মালামাল পরিবহণে ব্যবহৃত মোটরসাইকেল এবং অবৈধভাবে পাথর উত্তোলনকারী নৌকা আটক করে। এসব পণ্যের বাজার মূল্য ১ কোটি ৭১ হাজার ১৫০ টাকা। বুধবার দুপুরে সংবাদ বিজ্ঞপ্তির…
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ড্রাম ট্রাক, পিকআপ ও মাইক্রোবাসের ত্রিমুখী সংঘর্ষে ২ নিহত এবং ৭ জন আহত হয়েছেন। বুধবার (১১ ডিসেম্বর) সকালে ঢাকা-সিলেট মহাসড়কের বীরপাশা নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ফজিলাতুন্নেছা (৭৫) নাসিরনগর উপজেলার দাতমন্ডল গ্রামের মৃত লুতু মিয়ার শ্রী ও মাধবপুর উপজেলার রামপুর গ্রামের মানিক মিয়ার মেয়ে রাইছা (১১মাস)। আহতরা হলেন, আবু হানিফ(৪০),রুনা আক্তার (৩৫), সাফিয়া বেগম (৬০),তানভির (১০), পাবেল মিয়া( ৩০),আব্দুল হামিদ মাসুদ (৬০), বিল্লাল হোসেন (৩০)।পুলিশ জানায়, আজ বুধবার সকালে উপজেলার বিজয়নগর এলাকার ঢাকা সিলেট মহাসড়কের আমতলীর মোড়ে এ দুর্ঘটনা ঘটে। হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মারগুব তৌহিদ বলেন, আজ বুধবার ভোর প্রায় সাড়ে ৫টার দিকে সিলেট…

