Author: saiful islam

বাশার আল-আসাদ সরকারের পতনে সিরিয়ার সঙ্গে ১৯৭৪ সালের একটি বিচ্ছিন্নতা চুক্তি ভেঙে দিয়েছেন ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। জাতিসংঘ আন্তর্জাতিক আইন ও চুক্তি লঙ্ঘনের দায়ে ইসরাইলকে অভিযুক্ত করেছে। জেরুজালেমের দাবি, আসাদের শাসনের অবসানের পর ইসরাইলের দখলকৃত গোলান মালভূমিতে যে কোনও হুমকি মোকাবেলা করার উদ্দেশ্যে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।  সিরিয়ার ভূখণ্ডের সীমান্তে ইসরাইলের অবস্থান সীমিত এবং অস্থায়ী ব্যবস্থা। জাতিসংঘের নিরাপত্তা কাউন্সিলকে অবহিত করা এক চিঠিতে, জাতিসংঘের রাষ্ট্রদূত ড্যানি ড্যানন জোর দিয়ে বলেছেন, সিরিয়ার সশস্ত্র গোষ্ঠীগুলোর মধ্যে চলমান সংঘাতে হস্তক্ষেপ করছে না ইসরাইল। আমাদের কার্যক্রম শুধুমাত্র আমাদের নিরাপত্তা রক্ষার জন্য। ইসরাইল-সিরিয়া সীমান্তে ২৩৫ বর্গ-কিলোমিটারের বাফার জোনটি ১৯৭৪ সালে ইসরাইল এবং সিরিয়ার মধ্যে বিচ্ছিন্নকরণ…

Read More

বলিউড অভিনেত্রী শিল্পা শেঠির স্বামী রাজ কুন্দ্রা পর্নোগ্রাফি কেসের চমকপ্রদ তথ্য প্রকাশ্যে এলো। ইডির জেরায় একাধিক অজানা তথ্য প্রকাশ্যে আনলেন বলিউড অভিনেত্রী গহনা বশিষ্ঠ। জানালেন রাজ কুন্দ্রার পর্নোগ্রাফি হালচাল। একই সঙ্গে বললেন রাজ কুন্দ্রার সঙ্গে তার কখনো দেখা হয়নি। আনন্দবাজার প্রতিবেদন সূত্রে জানা গেছে, অভিনেত্রী শিল্পা শেঠির স্বামী রাজ কুন্দ্রাকে ২০২১ সালে গ্রেফতার করা হয় পর্নোগ্রাফি আইনে। যদিও পরে জামিনে ছাড়া পান তিনি। এখনো এই কেসের তদন্ত চালাচ্ছে ইডি। আর গভীরভাবে তদন্ত করছেন তারা। আর সেই কেসের জন্য গহনা বশিষ্ঠকে এদিন ৬ ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ করে ইডি। সেখানেই একাধিক অজানা তথ্য প্রকাশ্যে আনেন অভিনেত্রী। রাজ কুন্দ্রা কি আদৌ জড়িত ছিল…

Read More

বাশার আল-আসাদ সরকারের পতনের পরও মার্কিন সেনারা সিরিয়ায় অবস্থান করবে বলে নিশ্চিত করেছে হোয়াইট হাউজ। মঙ্গলবার হোয়াইট হাউসের একজন শীর্ষ কর্মকর্তা বলেছেন, ইসলামিক স্টেটে যোদ্ধাদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী অভিযানের অংশ হিসেবে প্রেসিডেন্ট বাশার আল-আসাদের পতনের পরও মার্কিন সেনারা সিরিয়ায় থাকবে। বুধবার (১১ ডিসেম্বর) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে টাইমস অব ইসরাইল। মার্কিন উপ-জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন ফিনার নিউইয়র্কে রয়টার্স নেক্সট কনফারেন্সে এক সাক্ষাৎকারে বলেন, ‘এই সেনারা খুব নির্দিষ্ট এবং গুরুত্বপূর্ণ কারণে সেখানে আছে, কোনো ধরনের দর কষাকষির জন্য নয়’। তিনি আরো বলেন, ‘মার্কিন সেনারা আইএসআইএসের বিরুদ্ধে লড়াই করার জন্য এক দশক বা তারও বেশি সময় ধরে সেখানে রয়েছে…আমরা এখনও সেই মিশনে…

Read More

ভারতের আগ্রাসনের বিরুদ্ধের জাতীয়তাবাদী দল বিএনপির তিন সহযোগী সংগঠন ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের ডাকা আখাউড়া অভিমুখের লংমার্চে যোগ দিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জ অংশে জড়ো হচ্ছেন নেতাকর্মীরা। মূলত আগরতলায় বাংলাদেশের হাইকমিশনারে হামলা, এদেশের জাতীয় পতাকাকে অবমাননা ও দেশকে নিয়ে মিডিয়া পাড়ামিথ্যা প্রচারণার বিরুদ্ধে এই লংমার্চের ডাক দেওয়া হয়েছে। সরেজমিনে গিয়ে, মহাসড়কের সাইনবোর্ড, মৌচাক ও শিমরাইল মোড়ে নারায়ণগঞ্জের এই তিন সংগঠনের নেতাকর্মীদের উপস্থিতি চোখে পড়েছে। লংমার্চ কর্মসূচিকে ঘিরে আজ বুধবার সকাল ৯ টার পর থেকে এই তিন সহযোগী সংগঠনের নেতাকর্মীদের দলে দলে জড়ো হতে দেখা যায়। ‘ভারতীয় আগ্রাসন রুখে দাঁড়াও’ জনগণ, ‘স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে ছাড় নেই’ এমন বিভিন্ন লিখনির প্লেকার্ড-ফেস্টুন বিভিন্ন…

Read More

সিরিয়ার নৌবহরে হামলার কথা নিশ্চিত করেছে ইসরাইল। বাশার আল-আসাদ সরকারের পতনের পর সিরিয়ার সামরিক স্থাপনাগুলোকে অকার্যকর করার যে পদক্ষেপ নিয়েছে দেশটি, এটি তারই অংশ। এক বিবৃতিতে ইসরাইল ডিফেন্স ফোর্স বা আইডিএফ বলেছে, সোমবার রাতে আল-বাইদা ও লাতাকিয়া বন্দরে তারা হামলা করেছে, যেখানে সিরিয়ার নৌ বাহিনীর ১৫টি জাহাজ নোঙ্গর করা ছিলো। লাতাকিয়া বন্দরে হামলার ভিডিও ফুটেজ বিবিসি ভেরিফাই করে দেখেছে। ফুটেজে দেখা যাচ্ছে বন্দরের একাংশ এবং জাহাজগুলোর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। আইডিএফ আরও জানিয়েছে যে তাদের যুদ্ধবিমানগুলো সিরিয়াজুড়ে সাড়ে তিনশোর বেশী বিমান হামলা করেছে। অন্যদিকে এর স্থলবাহিনী সিরিয়া ও দখলীকৃত গোলান মালভূমির মধ্যবর্তী বাফার জোনের সাময়িক নিয়ন্ত্রণ নিয়েছে। এর আগে যুক্তরাজ্য ভিত্তিক…

Read More

টালিউডের জনপ্রিয় অভিনেতা যিশু সেনগুপ্ত আলাদা থাকছেন। আলোয় ফিরতে চাইছেন তিনি। কেমন আছেন যিশু সেনগুপ্ত? জানার সুযোগ নেই। অভিনেতা নীরব অনেক দিন ধরে। বছর শেষ হওয়ার আগে আচমকাই ইতিবাচক বার্তা দিলেন তিনি। চিত্রগ্রাহক তথাগত ঘোষের সাদা-কালো ছবিতে। অনেক দিন পর চেনা মেজাজে ধরা দিলেন চিত্রগ্রাহকের ক্যামেরায়। ২০ ডিসেম্বর মুক্তি পাচ্ছে তার নতুন ছবি ‘খাদান’। তার আগে যিশুর বার্তা— তিনি আছেন, ফুরিয়ে যাননি। নিজের মতো করে আছেন। রুপালি পর্দার তারকারা চাইলেই মাটির কাছাকাছি আসতে পারেন না। ছবিতে যিশু সটান মাটিতে শুয়ে! বালির ওপরে। পেছনে সমুদ্র। জলের ওপরে লাল আভা ছড়িয়ে সূর্য উঠছে। পরনে শার্ট ও প্যান্ট। তারকার জৌলুসের ছিটেফোঁটাও…

Read More

শেখ হাসিনাকে ফেরাতে ভারত কি করবে জানি না, তবে ভারত যদি না দেয় তাহলে তার অনুপস্থিতিতে বিচার চলবে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের বিশেষ পরামর্শক টবি ক্যাডম্যান। বুধবার (১১ ডিসেম্বর) সকালে প্রসিকিউশন টিমের সঙ্গে বৈঠক শেষে এ কথা বলেন ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের বিশেষ পরামর্শক ক্যাডম্যান। এ সময় শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত দিতে ভারতের প্রতি আহ্বান জানান আন্তর্জাতিক এই অপরাধ আইন বিশেষজ্ঞ। টবি ক্যাডম্যান বলেন, শেখ হাসিনাকে ফেরাতে ভারত কী করবে জানি না। আশা করছি ভারত একটি গণতান্ত্রিক রাষ্ট্র। তারা বাংলাদেশের বিচারব্যবস্থার প্রতি সম্মান জানিয়ে জুলাই গণহত্যার প্রধান আসামি শেখ হাসিনাকে ফেরত পাঠাবে। জুলাই-আগস্ট গণহত্যার…

Read More

নরসিংদীতে আবদুল কাদির মোল্লা সিটি কলেজের ছাত্রাবাস থেকে মিমতাজুল হাসান প্রতীক (১৮) নামে দ্বাদশ শ্রেণীর এক ছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। কলেজের ছাত্রাবাস সিটি হাউস থেকে লাশটি উদ্ধার করা হয়। মঙ্গলবার রাতে নিহতের লাশটি হাসপাতালে আনার পর বিষটি জানাজানি হয়। নিহত মিনতাজুল হাসান প্রতীক ময়মনসিংহের ধোবাউরা উপজেলার মাহমুদুল হাসান সোহাগের ছেলে। সে আবদুল কাদির মোল্লা সিটি কলেজের মানবিক বিভাগের দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী ছিল। এদিকে শিক্ষার্থীর মৃত্যুর খবরের হাসপাতালে তথ্য ও ফুটেজ সংগ্রহ করতে গেলে সাংবাদিকদের বাধা দেয় শিক্ষার্থীরা । ওই সময় সাংবাদিকদের মোবাইল ও ক্যামেরা থেকে ফুটেজ ডিলিট করে ফেলে। এমন কি সংবাদ প্রকাশ করত নিষেধ করা হয়।…

Read More

রূপগঞ্জে ছয় বছরের শিশুসন্তান জুলফিকার জিহাদকে পানিতে ডুবিয়ে হত্যা করে পুলিশ ফাঁড়িতে গিয়ে হত্যার দায় স্বীকার করেছেন বাবা। এক দিন পর মঙ্গলবার রাতে ডোবা থেকে শিশুটির লাশ ফায়ার সার্ভিসের সহায়তায় উদ্ধার করেছে পুলিশ। উপজেলার আমলাবো এলাকায় এ ঘটনা ঘটে। গ্রেফতার জুবায়ের হাসান নরসিংদী সদর উপজেলার নাগরিয়াকান্দি এলাকার হানিফ মিয়ার ছেলে। ভুলতা পুলিশ ফাঁড়ির এসআই জহিরুল ইসলাম জানান, পারিবারিক কলহের জের ধরে দেড় মাস আগে শিশু জিহাদকে তার মা বাবা জুবায়েরের কাছে রেখে চলে যান। এরপর থেকে জুবায়ের শিশুসন্তানকে নিয়ে মানসিকভাবে ভেঙে পড়েন। এদিকে চাকরির খোঁজে সন্তানকে নিয়ে সোমবার আসেন নারায়ণগঞ্জ রূপগঞ্জের গাউছিয়া এলাকায়। কোথাও কোনো কাজের সন্ধান না পেয়ে…

Read More

ভারতের উত্তরপ্রদেশের ফতেহপুরে ১৮০ বছরের একটি পুরনো মসজিদের একাংশ বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দিয়েছে দেশটির স্থানীয় প্রশাসন। ইন্ডিয়ান এক্সপ্রেসের খবরে বলা হয়েছে, মঙ্গলবার (১০ ডিসেম্বর) সকালে ফতেহপুর জেলার লালৌলি শহরের সদর বাজারে অবস্থিত নূরী জামে মসজিদের পিছনের অংশটি বুলডোজার দিয়ে ভেঙে ফেলা হয়েছে। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) অবিনাশ ত্রিপাঠি এবং এএসপি বিজয়শঙ্কর মিশ্রের নেতৃত্বে এই ব্যবস্থা নেওয়া হয়। অভিযানের সময় ভারী পুলিশ বাহিনী ও অতিরিক্ত ফোর্স মোতায়েন করা হয়। প্রতিবেদন অনুযায়ী, পাবলিক ওয়ার্কস ডিপার্টমেন্ট ফতেহপুরের নূরী মসজিদ কমিটিকে একটি নোটিশ জারি করেছিল। নোটিশে বলা হয়, ড্রেন নির্মাণে মসজিদের পেছনের অংশ বাধা সৃষ্টি করেছে। মসজিদ কমিটি এ জন্য এক মাস সময় চেয়েছিল। …

Read More