Author: saiful islam

লক্ষ্মীপুরে গ্রিণ লিফ ফিলিং স্টেশনে আবারো গ্যাস রিফিলের সময় একটি বাসের সিলিন্ডার বিস্ফোরণে আবুল কালাম (২১) নামে এক যাত্রী নিহত হয়েছেন। এতে আরও ৩ জন আহত হয়েছেন। বুধবার ভোরে লক্ষ্মীপুর পৌর শহরের ইসলাম মার্কেট এলাকায় ফিলিং স্টেশনটিতে আল মদীনা নামে একটি লোকাল বাসে গ্যাস রিফিলের সময় ভয়াবহ এ দুর্ঘটনা ঘটে। এর আগে ১৪ অক্টোবর একই ফিলিং স্টেশনে অন্য একটি বাসের সিলিন্ডারে গ্যাস রিফিলের সময় বিস্ফোরণ ঘটে ৩ জন নিহত হয়। ওইদিন আরও ৯ জন আহত হয়েছে। এরমধ্যে একজনের একটি হাত বিচ্ছিন্ন হয়ে যায়। নিহত কালাম লক্ষ্মীপুর পৌর শহরের সাহাপুর এলাকার জাকির হোসেনের ছেলে ও পেশায় রঙ মিস্ত্রি। আহতরা হলেন-নোয়াখালীর কবির…

Read More

নানা মত, নানা পথ, নানা ভিন্নতায়, অভিন্ন জাতীসত্তায় বাংলাদেশে আমরা এক পরিবার, আমরা বাংলাদেশী প্রতিপাদ্য করে বিশ্ব মানবাধিকার দিবসে সম্প্রিতি, মানবাধিকার, গণতন্ত্র ও রাষ্ট্র সংস্কারঃ আমাদের করণীয় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুর ২টায় সদর উপজেলার ভাদসা ইউপির পালী আদিবাসী পল্লীতে জেলা হিউম্যান রাইটস ফোরামের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা হিউম্যান রাইটস ফোরামের যুগ্ম সম্পাদক অধ্যাপক আমিনুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন জয়পুরহাট পৌর বিএনপির সাধারণ সম্পাদক আবু রায়হান উজ্জ্বল প্রধান, জেলা মহিলা দলের সহসভাপতি মৌসুমী প্রধান, ফোরামের সদস্য সচিব শাহাবুদ্দিন, সদস্য ইঞ্জিনিয়ার আব্দুল বাতেল, ভাদসা ইউপির প্যানেল চেয়ারম্যান শাহ আলম, আদিবাসী নেতা রতন সহ অন্যরা। বক্তব্য বলেন, দেশ…

Read More

জয়পুরহাটের কালাইয়ে বিএনপির অফিস উদ্বোধন করা হয়েছে। সোমবার রাত আটটার দিকে উপজেলার উদয়পুর ইউনিয়নের জামুড়া- বাশুড়ার ৫ নং ওর্য়াড বাজারে বিএনপির কার্যালয় উদ্বোধন করা হয়। প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে উদ্বোধন করেন জয়পুরহাট ২আসনের সাবেক এমপি ও বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফা। উদ্বোধন শেষে একটি আলোচনা সভা শুরু হয়। এতে সভাপতিত্ব করেন উদয়পুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মামুনুর রশিদ মামুন। এসময় বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সদস্য আনিছুর রহমান তালুকদার, আহমেদাবাদ ইউনিয়নের সাবেক সাধারন সম্পাদক আব্দুর রাজ্জাক, জেলা যুবদল নেতা ইফতাদুল হক, উদয়পুর ইউনিয়ন যুবদল নেতা আব্দুস সবুর, কালাই উপজেলা যুবদল নেতা মেহেদি হাসানসহ প্রমুখ। আলোচনা সভা…

Read More

 আজ রাজধানীতে ঢাকাস্থ চৌদ্দগ্রাম ফাউন্ডেশন এর ইউনিয়ন দায়িত্বশিলদের মতবিনিময় সভায় বাংলাদেশ জামায়াতে ইসলামির নায়েবে আমীর, সাবেক এম পি, ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের একথা বলেন। তিনি আরো বলেন অতীতের মতো বাংলাদেশ কে বাংলাদেশের মানুষের অধিকার নিয়ে যেন কেও আর ছিনিমিনি করতে না পারে তার জন্য দেশবাসীকে সজাগ থাকার আহ্বান জানান। ফাউন্ডেশনের সভাপতি চৌদ্দগ্রাম সরকারি কলেজের সাবেক ভি পি সাহাবুদ্দিনের সভাপতিত্তে সভায় আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন এর সহ -সভাপতি জনাব মুজিবুর রহমান ভুইয়া, ফাউন্ডেশব এর উপদেষ্টা মাহফুজুর রহমান, বিশিষ্ট ব্যবসায়ী সৈয়দ একরামুল হক হারুন, ছাত্র শিবির ঢাকা মহানগর দক্ষিণ এর সভাপতি আলাউদ্দিন প্রমুখ।

Read More

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন,  ‘এই কারণে আমরা ভারতের পণ্য বর্জন করছি যে, তারা এই দেশের মানুষের সঙ্গে বন্ধুত্ব করে না। তাদের বন্ধুত্ব শুধু শেখ হাসিনার সঙ্গে।’ মঙ্গলবার বেলা ১১টায় ভুবন মোহন পার্কে ‘দেশীয় পণ্য কিনে হও ধন্য’ শীর্ষক এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি ভারতীয় আগ্রাসনের প্রতিবাদে রাজস্থানের জয়পুর টেক্সটাইলের একটি বেডশিট ছুঁড়ে ফেলেন। এরপর দলীয় নেতাকর্মীরা কেরোসিন ঢেলে বেডশিটটিতে আগুন জ্বালিয়ে দেন। এ সময় রিজভী ঘোষণা দেন, এখানে মেডিকেল কলেজের শিক্ষার্থীরা কিছু কাপড় এনেছেন। স্বল্পমূল্যে এগুলো বিক্রি করা হবে। এরপর সেসব কাপড় উপস্থিত নিম্নআয়ের…

Read More

ঝাড়খণ্ডের গোড্ডা পাওয়ার প্ল্যান্টে উৎপাদিত কিছু বিদ্যুৎ নিজ দেশে বিক্রি করতে সরকারের কাছে বিশেষ ছাড় চেয়েছে ভারতীয় শিল্প গোষ্ঠী আদানি।বাংলাদেশ ঠিকমতো বকেয়া পরিশোধ না করায় ভারতে নরেন্দ্র মোদির নেতৃত্বে বিজেপি সরকারের কাছে বিশেষ ছাড় চাওয়া হয়েছে। একাধিক সূত্রের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দু বিজনেস লাইন এ তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়, আদানি পাওয়ার লিমিটেড ভারতের পূর্বাঞ্চল ঝাড়খণ্ডে অবস্থিত তাদের ২ বিলিয়ন ডলারে কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের জন্য সরকারের কাছে নতুন সুবিধা দাবি করছে। এই বিদ্যুৎকেন্দ্রের একমাত্র ক্রেতা বাংলাদেশ। তবে কোম্পানিটির দাবি, বাংলাদেশ ঠিকমতো বকেয়া পরিশোধ না করায় তারা ঝামেলায় পড়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রগুলো জানিয়েছে, আদানি পাওয়ার এই কেন্দ্র চালানোর জন্য…

Read More

বঙ্গোপসাগরে বাংলাদেশের সমুদ্রসীমা থেকে দুটি মাছ ধরার জাহাজসহ ৭৯ নাবিককে ধরে নিয়ে গেছে ভারতীয় কোস্টগার্ড। মোংলা বন্দরের হিরন পয়েন্টের অদূরে ফেয়ারওয়ে বয়া সংলগ্ন এলাকা হতে সোমবার দুপুরে তাদের ধরে নেওয়া হয় বলে ট্রলার মালিক পক্ষ এ তথ্য নিশ্চিত করেছে। ওই নৌযান দুটি হলো- এফভি মেঘনা-৫ ও এফভি লায়লা-২। এফভি মেঘনা-৫ এর মালিক প্রতিষ্ঠান চট্টগ্রামের সিঅ্যান্ডএ অ্যাগ্রো লিমিটেড। এফভি লায়লার মালিক প্রতিষ্ঠান এসআর ফিশিং। সামুদ্রিক মৎস্য অধিদপ্তরে বিষয়টি লিখিতভাবে জানিয়েছে জাহাজ দুটির মালিকপক্ষ। তারা জানান-এফভি লায়লা-২ ফিশিং জাহাজটির মালিক চট্টগ্রামের সিদ্দিকুর রহমান। তাদের অপারেশন কোম্পানির নাম ‘এসআর ফিশিং’। এফভি মেঘনা-৫ ফিশিং জাহাজের মালিক এমএ ওয়াহেদ, অপারেশন কোম্পানির নাম সিঅ্যান্ডএ অ্যাগ্রো লিমিটেড।…

Read More

ব্রাহ্মণবাড়িয়ায় ৩টি বিদেশি পিস্তল, ৪ রাউন্ড গুলিসহ সন্ত্রাসী লায়ন শাকিলকে (৩৪) গ্রেফতার করছে র‌্যাব। রোববার রাত ১১টার দিকে শহরে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার শাকিল ওরফে লায়ন শাকিল শহরের কান্দিপাড়া মাদ্রাসা রোডের দুলাল মিয়ার ছেলে। সোমবার সকালে র‌্যাব-৯-এর সিলেট ক্যাম্পের মিডিয়া অফিসার সহকারী পুলিশ সুপার মো. মশিহুর রহমান সোহেল স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, রোববার রাতে গোপন সংবাদের ভিত্তিতে শহরে অভিযান চালিয়ে শাকিলকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে ৩টি বিদেশি পিস্তল, ৪ রাউন্ড গুলি, ১টি রামদা, ৩ বোতল ফেনসিডিল ও ১টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।…

Read More

নেত্রকোনার দুর্গাপুরে পুকুরের পানিতে ডুবে আহমাদ আল মাহির নামের ২১ মাস বয়সি এক শিশুর মৃত্যু হয়েছে। মা ঘরের কাজে ব্যস্ত ছিলেন আর শিশুটি বাড়ির উঠানে খেলা করছিল। সোমবার সকালে উপজেলার চন্ডিগড় ইউনিয়নের আলমপুর গ্রামে এ ঘটনা ঘটে। মৃত শিশু আহমাদ আল মাহির একই গ্রামের মো. কামরুজ্জামান ও দুলনা আক্তার দম্পতির একমাত্র সন্তান। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার সকালে ঘুম থেকে উঠে বাড়ির উঠানেই খেলছিল শিশু মাহির। এ সময় ঘরে কাজ করছিলেন তার মা। কিছুক্ষণ পর বাড়ির উঠানে মাহিরকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে বসতবাড়ির কিছুটা দূরে পুকুরের পানিতে মাহিরের ভাসমান দেহ দেখতে পান…

Read More

ফিলিস্তিনি সমস্যার স্থায়ী সমাধানে কার্যকর পদক্ষেপ গ্রহণে জাতিসংঘ, ইউরোপীয় ইউনিয়নসহ বিশ্বের সব মানবতাবাদী রাষ্ট্র, প্রতিষ্ঠান ও সংস্থার প্রতি আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। সোমবার এক বিবৃতিতে তিনি বলেন, ১০ ডিসেম্বর বিশ্ব মানবাধিকার দিবস। ১৯৪৮ সালের এই দিনে জাতিসংঘের সাধারণ পরিষদে মানবাধিকারের সর্বজনীন ঘোষণাপত্র গৃহীত হয়। ১৯৫০ সালে এ দিনটিকে জাতিসংঘ বিশ্ব মানবাধিকার দিবস হিসেবে ঘোষণা দেয়। সেই থেকে বিশ্বজুড়ে এ দিনটি মানবাধিকার দিবস হিসেবে পালিত হচ্ছে। তিনি বলেন, গাজাসহ পুরো ফিলিস্তিন, কাশ্মীর, মিয়ানমার এবং বিশ্বের বিভিন্ন দেশে মানবাধিকার চরমভাবে লঙ্ঘিত হচ্ছে। বর্বর ইসরাইলি বাহিনী মূলত মুসলিম জাতিগোষ্ঠী চিরতরে নির্মূল করার লক্ষ্যে গাজায় গণহত্যা চালাচ্ছে। খুনি…

Read More