বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিবর্ষণের মামলায় টঙ্গীর ৪৩নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মিঠু খন্দকারকে (৩৫) গ্রেফতার করেছে গাজীপুর মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার ভোররাতে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার মিঠু টঙ্গী পূর্ব থানাধীন পাগার পাঠানপাড়া এলাকার মৃত আলী আশরাফের ছেলে। ডিবি পুলিশের এসআই জিহাদুল ইসলাম যুগান্তরকে বলেন, গত ২০ জুলাই দুপুরে কলেজগেট এলাকায় কোটাবিরোধী আন্দোলনে আওয়ামী লীগ নেতাকর্মীদের হামলা ও গুলিবর্ষণে বেশ কয়েকজন আহত হন। আহতদের মধ্যে পায়ে গুলিবিদ্ধ ছাত্র নয়ন হোসেনের (২০) বাবা জাকির হোসেন ৭৯ জনকে শনাক্ত ও ৯০-১০০ জনকে অজ্ঞাতনামা আসামি করে গত ১৮ আগস্ট টঙ্গী পূর্ব থানায় একটি মামলা করেন। পরে গোপন সংবাদের ভিত্তিতে…
Author: saiful islam
গাজীপুরের টঙ্গীতে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার দিবাগত রাত ১১টার দিকে টঙ্গীর শিলমুন এলাকায় এ ঘটনা ঘটে। মৃত ওই গৃহবধূর নাম জান্নাত (১৭)। সে পটুয়াখালী জেলার বাউফল থানার গোসিংগা গ্রামের আব্দুস সালামের মেয়ে। জান্নাত টঙ্গীর সিলমুন দক্ষিণপাড়ার জনৈক মোস্তফা মিয়া ভাড়া বাড়িতে পরিবারের সঙ্গে বাস করতেন। পরিবারের বরাত দিয়ে পুলিশ জানায়, জান্নাত টঙ্গীর শিলমুন এলাকায় একটি ওয়াশিং কারখানায় কাজ করতেন। কারখানায় কাজ করতে গিয়ে পরিচয় হয় সাব্বির হোসেন নামের এক যুবকের সঙ্গে। পরে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন তারা। প্রায় এক মাস আগে পরিবারের সম্মতিতেই বিয়ে করেন সাব্বির ও জান্নাত। গত কয়েক দিন যাবত…
নাটোরের সিংড়ায় হাওয়া খাতুন (৮) নামের এক শিশুকে কুপিয়ে হত্যা করা হয়েছে। সৎমা নুপুর বেগমের বিরুদ্ধে এ হত্যার অভিযোগ এনে স্থানীয় জনতা তাকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন। কুপিয়ে হত্যার পর মেয়ের লাশ পুকুরের পানিতে ফেলে দেওয়া হলে সেখান থেকে লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। সোমবার সকাল ৮টায় উপজেলার দীঘল গ্রামে এ ঘটনা ঘটে। এদিকে এ ঘটনাকে কেন্দ্র করে শিশুটির পিতা হাফিজুল ইসলাম বিষপানে আত্মহত্যার চেষ্টা করলে তাকে নাটোর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, নাটোর সদরের গোকুল নগর গ্রামের দিনমজুর হাফিজুল ইসলাম তার মেয়ে হাওয়া খাতুন ও দ্বিতীয় স্ত্রী নুপুর বেগমকে নিয়ে সিংড়া…
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর টেকনাফ বিশেষ জোন আভিযানিক দল সহকারী পরিচালক সিফাত তাসনিমের নেতৃত্বে টেকনাফ মডেল থানাধীন টেকনাফ পৌরসভার কুলাল পাড়ায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ১,১০,০০০ এক লক্ষ দশ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ পৌরসভার ০৯ নং ওয়ার্ডের কুলাল পাড়া মোঃ আলমগীর এর ০৫(পাঁচ কক্ষ) বিশিষ্ট বসতঘরের শয়নকক্ষে একটি ট্রাভেল ব্যাগের ভিতর স্কচটেপ ও টিস্যু পেপার দ্বারা মোড়ানো প্রতি জিপারযুক্ত পলি প্যাকেটে ২০০ টি করে (৫৫০×২০০) সর্বমোট ১,১০,০০০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। ঘটনাস্থলে রেইডিং টিমের উপস্থিতি টের পেয়ে মোঃ আলমগীর (৩৯) আগেই পালিয়ে যায়। আসামীর নাম ও ঠিকানা- মোঃ আলমগীর (৩৯) পলাতক, পিতা-…
পাকিস্তানের সাবেক অধিনায়ক বাবর আজমের বিরুদ্ধে হয়রানির অভিযোগ করেছিলেন এক তরুণী। সোমবার (৯ ডিসেম্বর) এ অভিযোগের ওপর শুনানি হয়েছে লাহোর হাইকোর্টে। অভিযোগটিকে মামলা হিসেবে গ্রহণের বিষয়টিকে আগে স্থগিত রাখা হয়েছিল। বিচারক ওয়াহিদ খান আজ সে স্থগিতাদেশ বহাল রেখেছেন। এছাড়া বাবরের বিরুদ্ধে অভিযোগ করা তরুণীকে আগামী ১২ ডিসেম্বর সশরীরে হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন আদালত। বাবর আজমের বিরুদ্ধে আনীত অভিযোগের ভিত্তিতে মামলা গ্রহণের অনুমতি দিয়েছিল ট্রায়াল আদালত। হাইকোর্টে সে আদেশ চ্যালেঞ্জ করেছিলেন বাবরের আইনজীবী হারিস আজমত। আগামী ১২ ডিসেম্বর এই অভিযোগের পরবর্তী শুনানি অনুষ্ঠিত হবে। এদিকে পাকিস্তান দলের সঙ্গে মাঠে সামনে ব্যস্ত সময় কাটবে বাবর আজমের। জিম্বাবুয়ে সিরিজে বিশ্রাম পেলেও দক্ষিণ আফ্রিকার…
সম্প্রতি চিন্ময় কৃষ্ণ দাস গ্রেফতার ইস্যুতে একাধিক বিষয় সামনে এসেছে। সেগুলো ধর্মীয় ও আন্তর্জাতিক সম্পর্কে মিশ্র প্রতিক্রিয়া তৈরির পেছনে অন্যতম কারণ। বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাচ্ছে, ভুল তথ্য দর্শকের কাছে পৌঁছে যাচ্ছে। যার ফলে গুজব ছড়িয়ে পড়ছে একটি ধর্মীয় সম্প্রদায়ের পাশাপাশি একটি সংগঠনের নামেও। আর এতে বৈশ্বিক পরিমণ্ডলে সবচেয়ে ভুল বোঝাবুঝির জায়গায় পতিত হচ্ছে বাংলাদেশ। প্রশ্নবিদ্ধ হচ্ছে ইসকনও। রোববার দ্য উইক ম্যাগাজিন ইন্ডিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন ইসকনের কেন্দ্রীয় আধ্যাত্মিক নেতা ও মুখপাত্র দেবশঙ্কর বিষ্ণু দাস। চিন্ময়ের পরিচয় নিয়ে প্রচলিত একটি ধারণার সুস্পষ্ট ব্যাখ্যাও দেন দেবশঙ্কর। তিনিও জানান, চিন্ময় প্রায় ৬ মাস আগে ইসকন থেকে বহিস্কৃত হন। পরবর্তীতে নিজের সংগঠনের…
তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান বলেছেন, বর্তমানে বিশ্বে অভিজ্ঞ নেতা আছেন মাত্র দুজন। তাদের একজন হচ্ছি আমি নিজে এবং অন্যজন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। আমি এটি এ জন্য বলছি না যে আমি নিজে একজন। বরং এ জন্যই বলছি, পুতিন যতদিন ক্ষমতায় আছেন, আমিও প্রায় তত দিন, ২২ বছর ধরে ক্ষমতায় আছি। অন্যরা চলে গেছেন।’ এরদোয়ান বলেন, ‘আমরা চাই আমাদের মধ্যে সংলাপ অব্যাহত থাকুক। রাজনীতিতে সংলাপ অব্যাহত রাখা খুবই গুরুত্বপূর্ণ। যেমন জার্মান চ্যান্সেলর আঙ্গেলা মের্কেলের পদত্যাগের পর জার্মানিতে রাজনীতিও শেষ হয়ে গেছে।’ এরদোয়ান আরও বলেছেন, জার্মানির সাবেক চ্যান্সেলর গারহার্ড শ্রোয়েডরকে তিনি খুব সম্মান করতেন। তুরস্কের প্রেসিডেন্ট বলেন, ‘আমাদের প্রতিও শ্রোয়েডরের সম্মানবোধ…
সিরিয়ায় বিদ্রোহীদের সমর্থন করায় নানা সময় সমালোচনার মুখে পড়তে হয়েছে তুরস্ককে। তবুও পিছপা হয়নি তুরস্ক। নানা প্রতিকূলতা সত্যেও সিরিয়ায় বাশার আল-আসাদ সরকার বিরোধীদের সমর্থন দিয়ে গেছে দেশটি। অবশেষে সেই সাফল্যটাও পেয়েছে তারা। শেষ পর্যন্ত বিদ্রোহীদের চাপে ক্ষমতা ছেড়ে দেশত্যাগ করতে বাধ্য হয়েছেন প্রেসিডেন্ট আসাদ। স্বাভাবিকভাবেই তাই প্রশ্ন উঠেছে সিরিয়ায় আসদের পতনের পর তুরস্কের পরবর্তী ভূমিকা নিয়ে। তার আগে জেনে নেওয়া যাক কীভাবে মাত্র ১২ দিনের ব্যবধানে সিরিয়ায় প্রবল প্রতাপশালী বাশার আল আসাদকে ক্ষমতাচ্যুত করেছে বিদ্রোহীরা। এক্ষেত্রেও আছে তুরস্কের ভূমিকা। সমগ্র বিশ্ব যখন ইসরাইল-ফিলিস্তিন, ইসরাইল-হিজবুল্লাহ, ইরান, এবং ইউক্রেন-রাশিয়া যুদ্ধ নিয়ে ব্যতিব্যস্ত; সেই সময়টাকেই কাজে লাগানোর চেষ্টা করেছে বিদ্রোহীরা। তাছাড়া…
টাঙ্গাইলের কালিহাতীতে নীল সাগর এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে শিমুল প্রমাণিক (৩৫) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। সোমবার সকাল সাড়ে ৯টার দিকে কালিহাতীর ধলাটেংগর এলাকায় রেল লাইনের পাশে বিদ্যুতের খুঁটি সরানোর কাজ করার সময় এ দুর্ঘটনা ঘটে। নিহত শিমুল প্রমাণিক পাবনার ঈশ্বরদী উপজেলা চরসিলিমপুর গ্রামের মৃত শুকটা প্রমাণিকের ছেলে। টাঙ্গাইল রেলওয়ে পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে শিমুল প্রমাণিকসহ ৫ থেকে ৬ জন শ্রমিক ঢাকা যমুনা সেতু রেল লাইনের পাশে বিদ্যুতের খুঁটি সরানোর কাজ করছিলেন। এ সময় রেল লাইন পারাপারের সময় ঢাকা থেকে ছেড়ে আসা চিলাহাটিগামী নীলসাগর এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে শ্রমিক শিমুল প্রমাণিকের মৃত্যু হয়। খবর পেয়ে দুপুরে টাঙ্গাইল রেলওয়ে পুলিশ…
নবনিযুক্ত ডিএমপি কমিশনার শেখ মো সাজ্জাত আলী বলেছেন, জুলাই-আগস্ট মামলার ইস্যুতে কোনো চাঁদাবাজে পুলিশ ও রাজনৈতিক নেতা জড়িত থাকলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। সোমবার সকালে ডিএমপি মিডিয়া সেন্টারে তিনি এ কথা বলেন। এ সময় পুলিশের মনোবল ফিরে আসার কথা জানিয়ে নবনিযুক্ত ডিএমপি কমিশনার বলেন, দ্রুত আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও স্বাভাবিক হবে। ডিএমপি কমিশনার বলেন, রাজধানীতে যানজটের বিষফোড়া অটোরিকশা। ঢাকা শহরের ট্রাফিক ব্যবস্থা বিশৃঙ্খল। কেউ আইন মানতে চায় না, বেপরোয়া মোটর সাইকেল। একটি ফ্যামেলি একটি বাইকে চলাচল করে যা খুবই বিপজ্জনক। তিনি বলেন, রাজধানীতে ছিনতাই ভয়াবহ রূপ নিয়েছে যা নিয়ে কাজ করা হচ্ছে। টহল বৃদ্ধি করা হয়েছে। এছাড়াও বিজয়দিবস ও…

