দক্ষিণী অভিনেতা নাগা চৈতন্য দ্বিতীয়বারের মতো বিয়ে করেছেন। অভিনেত্রী সামান্থা রুথ প্রভুর সঙ্গে দাম্পত্য জীবনের অবসান ঘটিয়ে এবার অভিনেত্রী শোভিতা ধূলিপালার সঙ্গে নতুন অধ্যায়ের সূচনা করেছেন। গত বুধবার (৪ ডিসেম্বর) পরিবার, আত্মীয় এবং কাছের বন্ধুদের উপস্থিতিতে চার হাত এক হয় নাগা-শোভিতার! সোনালি সাজে একসঙ্গে থাকার অঙ্গীকার করেছেন এ নবদম্পতি। অন্নপূর্ণা স্টুডিওতে বিয়ে সারেন এ তারকা জুটি। কিন্তু এরই মধ্যে সমালোচনার পাত্র হয়ে উঠলেন নাগা চৈতন্যের বাবা ও দক্ষিণী অভিনেতা নার্গাজুন আক্কিনেনি। পুত্রবধূর ঘাড় থেকে চুল সরানোর কারণে নাগার্জুনের বিরুদ্ধে একহাত নিয়েছেন নেটিজেনরা। তবে অনেক আগে থেকেই নাকি পুত্রবধূ শোভিতা ধূলিপালার সৌন্দর্যে কুপোকাত ছিলেন শ্বশুর নার্গাজুন। যদিও তখনো তিনি জানতেন না…
Author: saiful islam
পুষ্টিবিদরা বলছেন খালি পেটে পেঁপে খাওয়া একেবারেই ভালো নয়। এতে ‘পেপসিন’ ও ‘প্যাপাইন’ নামক উৎসেচকগুলো পাকস্থলীতে গিয়ে গণ্ডগোল বাঁধাবে। সুষম খাবারের মধ্যে পেঁপে খাওয়ার পরামর্শ পুষ্টিবিদরাই দেন। কাঁচা হোক বা পাকা— পেঁপের পুষ্টিগুণ অনেক। শিশু ও বয়স্কদেরও পেঁপে খাওয়া ভালো। কিন্তু কথা হলো— পেঁপে খেলেই হবে না, তা সময় ধরে ও নির্দিষ্ট পরিমাণেই খেতে হবে। বেশি উপকার হবে ভেবে প্রতিদিন প্রচুর পরিমাণে পেঁপে খেয়ে ফেললে হিতে বিপরীতই হবে। পাশাপাশি পুষ্টিবিদরা বলেছেন— খালি পেটে পেঁপে খাওয়া একেবারেই ভালো নয়। এতে ‘পেপসিন’ ও ‘প্যাপাইন’ নামক উৎসেচকগুলো পাকস্থলীতে গিয়ে গন্ডগোল বাঁধাবে। শিশুদেরও পেঁপে পরিমাণ মতোই খাওয়াতে হবে। জেনে নিন, বেশি পেঁপে খেলে কী…
আপনার শরীরে ভিটামিনের ঘাটতি হলে ক্লান্তি, দুর্বলতা, মাথা ঘোরা আর অস্থিরতার মতো সমস্যা শুরু হয়। বিশেষ করে আপনি যদি নারী হোন, আর বয়স যদি ২৫ বছর পেরিয়ে যায়, তাহলে কয়েকটি ভিটামিন নিয়ম করে আপনাকে খেতেই হবে। শরীর সুস্থ রাখতে ১৩টি ভিটামিনের প্রয়োজন আছে আপনার। একেকটি ভিটামিনের কার্যকারিতা একেক রকম। শরীরে ভিটামিনের ঘাটতি হলে ক্লান্তি লাগে, শরীর দুর্বল হয়ে পড়ে, মাথা ঘুরায় এবং অস্থিরতার মতো সমস্যা দেখা দেয়। বিশেষ করে যেসব নারীর বয়স ২৫ বছর তারাই এ সমস্যার সম্মুখীন হোন। তাই প্রতিদিনের খাদ্যতালিকায় কিছু ভিটামিন শরীরে প্রবেশ করা উচিত। এতে আপনার শরীর ভালো থাকবে। কিন্তু এখনকার যা খাদ্যাভ্যাস, তাতে ভিটামিন তো…
নাটকের অভিনেত্রী অহনা রহমান। কিছুদিন আগেই জানিয়েছিলেন অভিনয় থেকে ধীরে ধীরে বিদায় নেবেন তিনি। তবে এর কারণ জানাননি তিনি। আর এতেই বাধে গোলমাল। নেটিজেনদের একটি ভুল ধারণা সৃষ্টি হয় এ অভিনেত্রীকে নিয়ে। অনেকেই ধরে নিয়েছেন মাতৃত্বকালীন ছুটি কাটাতে অভিনয় থেকে সরে যাচ্ছেন এ অভিনেত্রী। কেউ কেউ বলছেন, অভিনেত্রী গর্ভবতী। আবার অনেকেই বলছেন বিয়ে করে সংসারী হবেন। এ ছাড়াও আরও অনেক প্রশ্নের মুখে অবশেষে আবারও এর জবাব দিতে বাধ্য হলেন অহনা। অভিনেত্রী বলেন, ‘আমি আসলে অভিনয় কমিয়ে দিচ্ছি, পারত পক্ষে আর অভিনয় করব না। নাটককে বিদায় জানাচ্ছি না। আপনারা যা ধারণা করছেন এমনটা হলে, কাজ থেকে একেবারেই বিদায় নিয়ে নিতাম। এটা…
সরকার পতন আন্দোলন দেখিয়ে গত ৫ আগস্ট দুপুর থেকে ৬ আগস্ট দুপুর পর্যন্ত ২৪ ঘণ্টায় শেখ রাসেল সেতু থেকে ৫০০ টাকা টোল আদায় দেখায় পটুয়াখালী সওজ বিভাগ। অথচ একই দিন পার্শ্ববর্তী শেখ কামাল সেতু থেকে অন্তত ৩৪ হাজার টাকা টোল আদায় করেন ইজারাদার। নির্ধারিত হারে ৫ আগস্ট শেখ রাসেল সেতু থেকে ১৫ থেকে ১৭ হাজার টাকা আদায়ের কথা। পূর্বের ইজারাদারের মেয়াদ শেষ হলে পটুয়াখালী সওজ কর্তৃপক্ষ বিভাগীয়ভাবে নিজস্ব জনবলে টোল আদায় করে ৫০ শতাংশ অর্থ হাতিয়ে নেয় বলে অভিযোগ রয়েছে। এর আগে ২০২১ সালের জুলাই থেকে ২০২২ সালের জুন পর্যন্ত এক বছর সওজ বিভাগীয়ভাবে শেখ কামাল সেতুর টোল আদায় করে।…
চাঁদপুরের ফরিদগঞ্জে জাহাঙ্গীর বেপারী, আরিফ হোসেন ও বাবুল ভূঁইয়া নামে যুবদলের তিন কর্মী হত্যার ঘটনায় ১১ বছর পর ৩৩৫ জনকে নামীয় এবং ৪০০ জনকে অজ্ঞাত আসামি করে আদালতে মামলা করা হয়েছে। রোববার চাঁদপুরের ফরিদগঞ্জ আমলী আদালতে মামলাটি দায়ের করেন হত্যার শিকার যুবদল কর্মী আরিফ হোসেনের ভাই মো. দেলোয়ার হোসেন। এসব তথ্য নিশ্চিত করেন মামলার আইনজীবী মো. আবুল খায়ের স্বপন। মামলায় আসামি করা হয় ফরিদগঞ্জ উপজেলা আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটওয়ারী, সাধারণ সম্পাদক আবু ছায়েদ সরকার, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জাহিদুল ইসলাম রোমান, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মো. রফিকুল ইসলাম কাজল বিএসসি, পৌর সভার সাবেক মেয়র মাহফুজুল…
পিএসজি ছেড়ে লিওনেল মেসি ও কিলিয়ান এমবাপ্পে এখন আলাদা ঠিকানায়। মেসি বর্তমানে ইন্টার মায়ামির হয়ে খেলছেন। অন্যদিকে চ্যাম্পিয়নস লিগ ট্রফি জয়ের স্বপ্ন নিয়ে স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদে খুঁটি পুঁতেছেন ফরাসি সুপারস্টার। এখন লক্ষ্য পিএসজিতে অপূর্ণ স্বপ্ন রিয়ালের জার্সিতে পূরণ করা। সেই লক্ষ্যেই লড়ছেন এই তারকা। তবে রিয়ালে এখনও সেই অর্থে মানিয়ে নিতে পারেননি তিনি। যে কারণে সমালোচিত হতে হচ্ছে এই বিশ্বকাপজয়ী তারকাকে। তবে এসব পেছনে ফেলে নিজের লক্ষ্যে অটুট থাকতে চান তিনি। সম্প্রতি ফ্রেঞ্চ টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন এমবাপ্পে। সেই সঙ্গে জানিয়েছেন, মেসির সঙ্গে তার সম্পর্ক নিয়েও। চ্যাম্পিয়নস লিগ নিয়ে এমবাপ্পে বলেন, ‘চ্যাম্পিয়নস লিগ নিয়ে ঘোরের কারণে যে…
ব্যাংক ও ফাইন্যান্স কোম্পানির (সাবেক নন-ব্যাংক আর্থিক প্রতিষ্ঠান) সাবেক পরিচালক, যারা ঋণখেলাপি হয়েছেন, তাদের শেয়ার বিক্রি করে ঋণের টাকা আদায় করা হবে। এতে পুরো টাকা আদায় না হলে দেশে তাদের নামে যেসব সম্পদ রয়েছে, সেগুলোয় হাত দেওয়া হবে। এতেও টাকা আদায় না হলে সংশ্লিষ্ট সাবেক পরিচালককে ঋণ শোধের নির্দেশ দেওয়া হবে। শোধ না করলে আইনি ব্যবস্থা অনুযায়ী জেল-জরিমানার পদক্ষেপ নেওয়া হবে। এছাড়া যারা ঋণের টাকা আত্মসাৎ করে বিদেশে টাকা পাচার করেছেন, তাদের বিদেশে থাকা সম্পদের অনুসন্ধান চলছে। ওইসব সম্পদ দেশে ফিরিয়ে আনার পদক্ষেপ নেওয়া হচ্ছে। পাশাপাশি ব্যাংকগুলোর ইচ্ছাকৃত খেলাপিদের শনাক্ত করার প্রক্রিয়া ইতোমধ্যে শুরু হয়েছে। আর যারা সক্ষমতা থাকা সত্ত্বেও…
বেসরকারি খাতের এবি ব্যাংকের এমডি তারিক আফজাল কানাডা থেকে পদত্যাগ করেছেন। ব্যক্তিগত কারণ দেখিয়ে রোববার ইমেইলে তিনি পদত্যাগপত্র পাঠিয়েছেন। ব্যাংকটির আজকের পরিচালনা পর্ষদের বৈঠকে তার পদত্যাগপত্রের বিষয়ে আলোচনা হবে বলে জানা গেছে। ব্যাংকের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, দীর্ঘ ছুটি শেষে ৮ ডিসেম্বর আফজালের যোগদান করার কথা ছিল। যোগদান না করে তিনি পদত্যাগপত্র পাঠিয়েছেন। সেখানে শারিরীক নানা অক্ষমতার কথা উল্লেখ করেছেন। তারিক আফজাল ২০১৮ সালে ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর হিসেবে এবি ব্যাংকে যোগদান করেন। ২০১৯ সালের ৮ জুলাই তিনি প্রেসিডেন্ট অ্যান্ড ম্যানেজিং ডিরেক্টর হন।
নির্দলীয় সরকারের অধীনে স্থানীয় প্রতিষ্ঠানের নির্বাচন অনুষ্ঠানের প্রস্তাব দিয়েছেন জনপ্রতিনিধিরা। প্রয়োজনে এ সরকারের মেয়াদ বাড়ানোর অনুরোধ জানিয়েছেন। বর্তমান দলীয় প্রতীকের নির্বাচন বাদ দিয়ে নির্দলীয় প্রতীকে ইউনিয়ন পরিষদ, পৌরসভা, উপজেলা পরিষদ, জেলা পরিষদ ও সিটি করপোরেশন নির্বাচন আয়োজনের পক্ষে মত দিয়েছেন তারা। রোববার জাতীয় সংসদে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সঙ্গে বৈঠকে তারা এসব দাবি জানান। ওই বৈঠকে সিটি করপোরেশন, ইউনিয়ন পরিষদসহ সব স্থানীয় সরকারের ২০ জন প্রতিনিধি অংশ নেন। বৈঠক শেষে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান ড. বদিউল আলম মজুমদার সাংবাদিকদের বলেন, স্থানীয় সরকার প্রতিনিধিরা সবাই বলেছেন নির্দলীয় নির্বাচন হওয়া উচিত। যে পদ্ধতিতে আছে সেই পদ্ধতিতেই যেন হয়, সংসদীয় পদ্ধতিতে যেন…

