কাঙ্ক্ষিত মাত্রায় রাজস্ব আহরণ না হওয়ার বিরূপ প্রভাব পড়েছে দেশের অর্থনীতিতে। উন্নয়ন কর্মকাণ্ডেও চলছে মন্থরগতি। অর্থ সাশ্রয়ে বাদ দেওয়া হচ্ছে কম গুরুত্বপূর্ণ প্রকল্প। সরকারিভাবে কৃচ্ছ সাধন চলছে। ব্যয়ের লাগাম টানতে মন্ত্রণালয়গুলোকে নির্ধারিত বরাদ্দের বাইরে নতুন অর্থ দেওয়া হচ্ছে না। অর্থনৈতিক সংকটের মুখে অর্থবছরের শুরু থেকে নানা পদক্ষেপের পরও পরিস্থিতি খুব বেশি উন্নতি হয়নি। যে কারণে ২৩ হাজার কোটি টাকার রাজস্বসহ চলতি বাজেট থেকে ছেঁটে ফেলা হচ্ছে ৫৩ হাজার কোটি টাকা। সম্প্রতি অনুষ্ঠিত অন্তর্বর্তী সরকারের কো-অর্ডিন্যান্স কাউন্সিল বৈঠকে নেওয়া হয় এ সিদ্ধান্ত। অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে এ বৈঠক হয়। এতে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর, জাতীয় রাজস্ব…
Author: saiful islam
নাম মো. ইদ্রিস কোম্পানী।গাছকাটা, মাটিকাটা, পাহাড়কাটা, জমি দখল, অবৈধ বালু উত্তোলন, প্রতারণা, সরকারি প্রকল্পে দুর্নীতি করে অর্থ আত্মসাতসহ এমন কোনো অপকর্ম নেই যা করেননি তিনি।আওয়ামী লীগ সরকারের আমলে ধরাকে সরা জ্ঞান মনে করতেন।এলাকায় তার কথাই যেন শেষ কথা।এলাকায় যত অপকর্ম হতো, সবই তার নেতৃত্বেই হতো। ইদ্রিস কোম্পানী থাকেন পুরাতন বাড়ি লোহাগাড়া উপজেলার পুটিবিলা ইউনিয়নে, আওয়ামী লীগের প্রভাব খাটিয়ে বনে যান লামা উপজেলার সরই ইউপি চেয়ারম্যান। এরপর থেকে একক নিয়ন্ত্রণে নেন পুরো ইউনিয়ন। এ চেয়ারম্যানের পদটি পুঁজি হিসাবে ব্যবহার করে গত ১৫ বছরে তিনি শতকোটি টাকার মালিক বনে যান। গাছ ব্যবসা দিয়ে শুরু, এরপর কী করেননি তিনি। নানা ধরনের প্রতারণা, ইউনিয়নের বিভিন্ন…
যারা সংস্কৃতি চর্চা করেন তারা তো সবার প্রতি একই ধরনের উদারতা দেখাবেন। কিন্তু দুঃখজনকভাবে হলেও সত্য যে, আমি দেখেছি-আমাদের শাহবাগের সেই সাংস্কৃতিক আড্ডাগুলোতে পূজা-বড়দিন এগুলো নিয়ে আলোচনা হতো। কিন্তু ঈদ নিয়ে কথা বলা একটুও স্মার্ট হিসেবে মনে হতো না। রোববার বিশ্ব সাহিত্য কেন্দ্রের দেশব্যাপী ভ্রাম্যমাণ বইমেলার উদ্বোধন শেষে এসব কথা বলেন অন্তর্বর্র্তী সরকারের সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। তিনি বলেন, জুলাই অভ্যুত্থানের পর এটা স্রেফ সরকার পরিবর্তন না। একটা বড় বিপ্লবের মধ্যে দিয়ে গেছে আমাদের দেশ। গত ১৫ বছরে আমাদের যে অধঃপতন হয়েছে— এটা বাইরে রাজনীতিগত অধঃপতন, আর ভেতরে সাংস্কৃতিক অধঃপতন। সাংস্কৃতিক অধঃপতনের জন্য কে দায়ী কারা দায়ী— এটা আলোচনা…
সম্মানজনক রোকেয়া পদক পাচ্ছেন দেশের বর্ষীয়ান দাবাড়ু রাণী হামিদ। জাতীয় ক্ষেত্রে অবদানের জন্য বেগম রোকেয়া পদক প্রদান করে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়। সোমবার (৯ ডিসেম্বর) কিংবদন্তি এই দাবাড়ুর হাতে আনুষ্ঠানিকভাবে পুরস্কার তুলে দেওয়া হবে। রাণী হামিদের পদক পাওয়ার বিষয়টি নিশ্চিত করে তার ছেলে সাবেক তারকা ফুটবলার কায়সার হামিদ জানিয়েছেন, ‘এটা অত্যন্ত আনন্দের যে আম্মা রোকেয়া পদক পাবে। ক্রীড়ার মাধ্যমে নারী জাগরণে ভূমিকা রাখায় তাকে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এই স্বীকৃতি প্রদান করছে।’ চার দশকেরও বেশি সময় ধরে দাবার বোর্ডে নিজের সামর্থ্যের প্রমাণ দিয়ে চলেছেন রাণী হামিদ। কয়েক মাস আগে ৮২ বছর বয়সে হাঙেরীতে দাবা অলিম্পিয়াড খেলেছেন। বাংলাদেশের প্রথম আন্তর্জাতিক…
বিদ্রোহীদের অভ্যুত্থানের মুখে সিরিয়ায় বাশার আল আসাদ সরকারের পতন ঘটেছে। দীর্ঘ ২৪ বছর ক্ষমতায় থাকার পর রোববার ভোরেই দেশ ছেড়ে পালাতে বাধ্য হন প্রেসিডেন্ট আসাদ। এদিন ভোরেই রাজধানী দামেস্ক বিমানবন্দর থেকে একটি বিমানযোগে পালিয়ে যান আসাদ। এরই মাঝে প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে বহন করা বিমানটি দুর্ঘটনার কবলে পড়েছে বলে দাবি করা হচ্ছে। পশ্চিমা গণমাধ্যমের প্রতিবেদনে বলা হচ্ছে, উড্ডয়নের পরই বিমানটি মাঝপথে রাডার থেকে অদৃশ্য হয়ে যায়। এরই জেরে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের ভাগ্য নিয়ে জল্পনা চলছে। দাবি করা হচ্ছে যে, তিনি যে বিমানে ছিলেন তা হয়তো বিধ্বস্ত হয়েছে বা ভূপাতিত হয়েছে। সিরিয়ার দুটি সূত্র জানিয়েছে, আসাদের বিমান দুর্ঘটনায় নিহত হওয়ার…
সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসসহ ১৬৪ জনের বিরুদ্ধে আদালতে হত্যাচেষ্টা মামলা করা হয়েছে। রোববার দুপুরে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে এ মামলার আবেদন করা হয়। এনামুল হক নামের একজন ব্যবসায়ী আবেদনটি দায়ের করেন।১৬৪ জন ছাড়াও আরও ৫০০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে মামলাটিতে। মামলার সত্যতা নিশ্চিত করেছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের জনসংযোগ বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার কাজী মো. তারেক আজিজ। তিনি বলেন, আদালতে চিন্ময় কৃষ্ণ দাসসহ ১৬৪ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টার একটি আবেদন দায়ের করা হয়েছে। গত ২৬ নভেম্বরের ওই ঘটনায় মামলাটির আবেদন করা হয়েছে। তবে এখনো আদেশ হয়নি। মামলার আবেদনে উল্লেখ করা হয়েছে, গত ২৬ নভেম্বর জমি নিবন্ধনের জন্য…
অনূর্ধ্ব ১৯ এশিয়া কাপের ফাইনালের মতো গুরুত্বপূর্ণ ম্যাচে ৪৯.১ ওভারে ১৯৮ রানে অলআউট বাংলাদেশ যুব দল। চ্যাম্পিয়ন হওয়ার লড়াইয়ে ব্যাটিংয়ে ভারত। ২৪ রানে ২ ওপেনারের উইকেট হারানো ভারত ৪৪ রানে হারায় তৃতীয় উইকেট। দলকে এগিয়ে নেওয়ার চেষ্টা করছেন কেপি কার্তিক আর অধিনায়ক আমান। এ রিপোর্ট লেখা পর্যন্ত ভারতের সংগ্রহ ১৭ ওভারের খেলা শেষে ৬৬ রান। ১৮ ও ৬ রানে ব্যাট করছেন কার্তিক ও আমান।
কৃষক লেকিন প্রামানিক ভালো ফলনের আশায় এবার আমন মৌসুমে প্রায় ২০ বিঘা জমিতে আতব ধান রোপণ করেছেন। কিন্তু তার সেই আশায় বাঁধ সাধে ব্লাস্ট রোগ। এই ব্লাস্ট রোগের কারণে ব্যাপকহারে ধানের শীষ মরে যাওয়ায় গত বছরের তুলনায় এবার আমন মৌসুমে তার চাষ করা ধানের জমিতে ফলন অর্ধেক হয়েছে। নওগাঁর রাণীনগর উপজেলার আনালিয়া খলিশাকুড়ি গ্রামের কৃষক লেকিন প্রামাণিকের মত এবার আমন মৌসুমে উপজেলার অনেক কৃষকদের আতব ধানে ব্লাস্ট রোগের আক্রমণে ফলনে চরম বিপর্যয় ঘটেছে। যার ফলে গত বছরের তুলনায় এবার আতব ধানে ফলন অর্ধেকে নেমে এসেছে। উপজেলা কৃষি বিভাগ বলছে, একই জাতের ধান বার বার চাষ (রোপণ) করলে ওই ধানের রোগ…
মাদারীপুরে পারিবারিক কলহের জেরে স্ত্রীর সঙ্গে ঝগড়া করে কলেজ পড়ুয়া মেয়েকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার বাবা ফরহাদ গোমস্তা বিরুদ্ধে। রোববার সকালে শিবচর উপজেলার বহেরাতলা ইউনিয়নের গোমস্তা কান্দি গ্রামে এ ঘটনা ঘটে। নিহতের নাম আইরিন আক্তার মুক্তি (১৭)। স্থানীয় সূত্রে জানা যায়, রোববার সকালে স্ত্রীর সঙ্গে পারিবারিক বিষয় নিয়ে ঝগড়া বাঁধে। এসময় ফরহাদ গোমস্তার স্ত্রী তাকে অশ্লীল ভাষায় কথা বলে ও গালাগালি করে। এছাড়া তিনি তার মেয়েকে নিয়েও আজেবাজে কথা বলেন। এসব কথা শুনে একপর্যায় ফরহাদ ক্ষিপ্ত হয়ে তার মেয়ে আইরিনকে ঘরের ভেতরে থাকা কাঠের টুকরা দিয়ে মাথায় আঘাত করে। আঘাতপ্রাপ্ত আইরিন ঘটনাস্থলে মারা যান। স্থানীয়রা জানান, ফরহাদ দিনমজুরের কাজ…
অবৈধ অনুপ্রবেশের অভিযোগে হবিগঞ্জের মাধবপুর সীমান্ত থেকে দুই বাংলাদেশি নারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রোববার সকাল সাড়ে ৬টার দিকে বিজিবির সরাইল ২৫ ব্যাটালিয়নের অধীনস্থ হরষপুর বিওপির একটি টহলদল রাজেন্দ্রপুর এলাকা থেকে তাদের আটক করা হয়। আটকরা হলেন- ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ উপজেলার লালপুর গ্রামের আকাশ চন্দ্র দাসের স্ত্রী বিনা রাণী দাস (৪৫) ও তার মেয়ে রিয়া রাণী দাস (১৮)। সরাইল ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল ফারাহ্ মোহাম্মদ ইমতিয়াজ জানান, ভারতের আগরতলায় আটকদের পরিবারের একজন শুটকির ব্যবসা করেন। তার কাছে অবৈধভাবে যাওয়ার সময় হরষপুর বিওপির টহল দল তাদের আটক করে। অবৈধ অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে মাধবপুর থানায় মামলা করা হয়েছে।

