Author: saiful islam

১ জানুয়ারি জাতীয় বই উৎসব হচ্ছে না বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার। তিনি বলেছেন, নতুন পাঠ্যপুস্তকে থাকছে জুলাই-আগস্টের ছাত্র গণঅভ্যুত্থানের গ্রাফিতি। রোববার (৮ ডিসেম্বর) সকালে খুলনার বিভাগীয় কমিশনারের কার্যালয়ে বিভাগীয় পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের এ কথা জানিয়েছেন তিনি। বই উৎসব দেরিতে হওয়ার কারণ উল্লেখ করে উপদেষ্টা বলেন, যেহেতু বাইরের একটি দেশের বই ছাপার কথা ছিল। ৫ আগস্টের পরে সেই টেন্ডার বাতিল করে নতুন টেন্ডার আহ্বানের ফলে বই ছাপাতে কিছুটা বিলম্ব হচ্ছে। এজন্য বই বিতরণে কিছুটা দেরি হলেও প্রাথমিকের বই জানুয়ারির মধ্যেই বিতরণ করা সম্ভব হবে। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন,…

Read More

প্রথম ম্যাচে হারের পর দ্বিতীয় টেস্টে ভারতকে ১০ উইকেটের বিশাল ব্যবধানে হারিয়েছে অস্ট্রেলিয়া। ভারতকে আড়াই দিনে উড়িয়ে দাপটের সঙ্গে সিরিজে ফিরে এলো তারা। অ্যাডিলেড টেস্টের তৃতীয় দিনের প্রথম সেশনে মাত্র ২০ বলেই ১৯ রানের লক্ষ্য টপকে যায় অজিরা। একপেশে লড়াইয়ে জিতে পাঁচ ম্যাচের বোর্ডার-গাভাস্কার ট্র্রফিতে ১-১ সমতায় ফিরলো অস্ট্রেলিয়া। মিচেল স্টার্ক ও প্যাট কামিন্স অ্যাডিলেড টেস্টে দুর্দান্ত বল করেন। তবে প্রথম ইনিংসের আগ্রাসী শতরানের সুবাদে ম্যাচের সেরা ক্রিকেটারের পুরস্কার জেতেন ট্র্যাভিস হেড। ট্র্যাভিস প্রথম ইনিংসে ১৭টি চার ও ৪টি ছক্কার সাহায্যে ১৪১ বলে ১৪০ রান করে সাজঘরে ফেরেন। জয়ের জন্য মাত্র ১৯ রানের লক্ষ্যমাত্রা সামনে নিয়ে শেষ ইনিংসে ব্যাট করতে…

Read More

রাতারাতি সিরিয়ায় দীর্ঘদিনের শাসক বাশার আল আসাদ সরকারের পতনের পর গোলান মালভূমি থেকে সীমান্ত অতিক্রম করে সিরিয়ায় প্রবেশ করেছে বেশ কিছু ইসরাইলি ট্যাঙ্ক। পরে সিরিয়ার অভ্যন্তরে ট্যাঙ্ক প্রবেশের বিষয়টি নিশ্চিত করেছে ইসরাইলি সামরিক বাহিনী (আইডিএফ)। রোববার (৮ ডিসেম্বর) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে টাইমস অব ইসরাইল। আইডিএফ নিশ্চিত করে যে তারা আসাদ সরকারের পতনের পর গোলান মালভূমিতে ইসরাইল ও সিরিয়ার মধ্যে বাফার জোনে নতুন অবস্থান গ্রহণ করেছে। সামরিক বাহিনী এক বিবৃতিতে বলেছে, গোলান মালভূমির জনগোষ্ঠী এবং ইসরাইলের নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য আইডিএফ বাফার জোনে এবং সুরক্ষার জন্য প্রয়োজনীয় বেশ কয়েকটি এলাকায় সেনা মোতায়েন করেছে।” আইডিএফ দাবি করেছে, সিরিয়া থেকে…

Read More

অনূর্ধ্ব ১৯ এশিয়া কাপের ফাইনালে খুব বেশি বড় সংগ্রহ দাঁড় করাতে পারেনি বাংলাদেশ দল। এর আগে সর্বোচ্চ ছিল ২২৮ রান। আজ দুবাইয়ে ভারতের বিপক্ষে ফাইনালে সেই সংগ্রহ পর্যন্তও যেতে পারেনি আজিজুল হাকিমের দল। গুটিয়ে গেছে ১৯৮ রানে। শিরোপা ধরে রাখতে হলে এখন মূল কাজটা করতে হবে বোলারদেরই। বাংলাদেশের সংগ্রহটা আরও ছোট হতেও পারত। বাংলাদেশ ২০০ রানের কাছাকাছি যেতে পেরেছে মূলত নবম উইকেটে ফরিদ হাসান ও আল ফাহাদের ৩১ রানের জুটিতে। ১৬৭ রানেই ৮ উইকেট হারানো বাংলাদেশের শুরুটা অবশ্য আশা জাগানিয়া ছিল। প্রথম ওভারে যুধাজিৎ গুহর বলে ছক্কা মেরে বাংলাদেশের রানের খাতা খোলেন জাওয়াদ আবরার। অন্য প্রান্তে কালাম সিদ্দিকী অবশ্য রান…

Read More

বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় দুই চালকসহ তিনজন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও চারজন। শনিবার (৭ ডিসেম্বর) রাতে নন্দীগ্রাম ও আদমদীঘিতে এসব দুর্ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নন্দীগ্রামের কুচাইকুঁড়ি এলাকায় বগুড়া-নাটোর মহাসড়কে বাসের ধাক্কায় সিএনজি চালিত অটোরিকশার চালকসহ দু’জন এবং আদমদীঘি উপজেলার আশা ফিলিং স্টেশনের পাশে বগুড়া-নওগাঁ সড়কে ট্রলি ও ভটভটির সংঘর্ষে একজন নিহত হয়েছেন। নিহতরা হলেন- নাটোরের সিংড়া উপজেলার হাঁটুয়া আলাইপুর গ্রামের হরে রাম সাহার ছেলে সিএনজি চালিত অটোরিকশা চালক জীতেন্দ্র নাথ সাহা (৪৫) ও যাত্রী একই এলাকার শফিউল সরদারের ছেলে উজ্জ্বল হোসেন (৩০)। এছাড়া আদমদীঘি উপজেলার কুন্দগ্রাম ইউনিয়নের শিববাটি কান্ডারপাড়া গ্রামের মজিবর রহমানের ছেলে ট্রলি…

Read More

সিরিয়ায় আসাদ পরিবারের শাসন শুরু হয়েছিল সত্তরের দশকের শুরু থেকে।  প্রায় বিনা বাধায় বিদ্রোহী যোদ্ধারা রোববার রাজধানী দামেস্কে ঢুকে পড়ে; পতন হয়েছে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের।  যুদ্ধ পর্যবেক্ষণ গ্রুপ সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস বলেছে, একটি ব্যক্তিগত বিমান রাজধানী দামেস্ক বিমানবন্দর থেকে উড়ে গেছে এবং ‘সম্ভবত এতেই প্রেসিডেন্ট আসাদ ছিলেন’। দ্যা সেন্টার ফর স্ট্রাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজের মধ্যপ্রাচ্য বিষয়ক কর্মসূচির সিনিয়র ফেলো নাতাশা হল বিবিসি রেডিওকে বলেছেন, ‘এটাকে সত্যিকার অর্থেই মনে হচ্ছে যে সিরিয়ায় ৫৪ বছরের স্বৈরশাসনের চূড়ান্ত মূহুর্ত’। বিদ্রোহী ইসলামপন্থি হায়াত তাহরির আল-শামস বা এইচটিএস এর প্রধান ‘ঐতিহাসিক মূহুর্ত’ হিসেবে আখ্যায়িত করেছেন। বিবিসির খবরে বলা হয়েছে, সিরিয়ার প্রেসিডেন্ট…

Read More

ঢাকায় ভারতীয় হাইকমিশন অভিমুখে প্রতিবাদ পদযাত্রা ও স্মারকলিপি দেওয়ার পর ঢাকা টু আখাউড়া লং মার্চ কর্মসূচি করতে যাচ্ছে বিএনপির তিন অঙ্গ ও সহযোগী সংগঠন। আগামী বুধবার তারা ঢাকা থেকে লং মার্চ শুরু করবে। আগরতলার এ পাড়ে বাংলাদেশ সীমান্তের আখাউড়া পর্যন্ত লং মার্চ অনুষ্ঠিত হবে। বিএনপির তিন অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাদের সঙ্গে কথা বলে এ তথ্য জানা গেছে। আজ অথবা কাল আনুষ্ঠানিকভাবে সংবাদ সম্মেলন করে এ কর্মসূচি ঘোষণা করার কথা রয়েছে। জানা গেছে, শনিবার রাতে বিএনপির গুলশান কার্যালয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে ভার্চুয়ালি বৈঠক করেন যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের শীর্ষ নেতারা। সেই এই সিদ্ধান্ত হয়। ভারতের আগরতলায় বাংলাদেশের সহকারী…

Read More

মৌলভীবাজারের বড়লেখা উপজেলার সরিয়া গ্রামের মৃত আব্দুল খালিকের বিধবা স্ত্রী ও কলেজ পড়ুয়া একমাত্র মেয়ের বসতঘরের আঙিনায় লাগানো বিভিন্ন প্রজাতির গাছপালা স্থানীয় প্রভাবশালীরা জোরপূর্বক কেটে নিয়েছে। বাধা দিতে গিয়ে বিধবা নুরুন নাহার ও তার তরুণী মেয়ে শ্লীলতাহানীর শিকার হয়েছেন। বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটে। এব্যাপারে ভুক্তভোগী বিধবার মেয়ে ৯৯৯ ফোন দিলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রভাবশালীদের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দেওয়া হলেও আইনগত ব্যবস্থা না নেওয়ায় মা ও মেয়ে নিরাপত্তাহীনতায় ভুগছেন। অভিযোগ সূত্রে জানা গেছে, ২০০৪ সাল থেকে ক্রয় ও বায়না সূত্রে ৫ শতাংশ ভূমিতে ঘর তৈরি করে বসবাস করছেন বিধবা নুরুন নাহার। ঘরের আঙিনায় লাগিয়েছেন নানা…

Read More

রাজধানী দামেস্ক দখলে নেওয়ার বিদ্রোহীদের ঘোষণার মুখে সিরিয়া ছেড়ে পালিয়েছেন প্রেসিডেন্ট বাশার আল-আসাদ। আসাদ সিরিয়া ছাড়ার পর সামরিক ও নিরাপত্তা বাহিনীর সদস্যরা দামেস্ক বিমানবন্দর এবং প্রেসিডেন্টের বাসভবন ত্যাগ করে সরে যায়। গত ৫ আগস্ট বাংলাদেশের ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেভাবে বিমানের সংকেত গোপন করে ভারতে পালিয়ে যান, বাশার আল আসাদও সংকেত অদৃশ করে দেশ ছেড়েছেন। বিদ্রোহীরা দামেস্ক বিমানবন্দরের নিয়ন্ত্রণ নেওয়ার কিছুক্ষণ আগে ওপেন সোর্স ফ্লাইট ট্র্যাকাররা সিরিয়ার আকাশসীমায় একটি বিমান উড্ডয়নের রেকর্ড করে। এতে দেখা যায়, ইলিউশিন ৭৬ বিমানটির ফ্লাইট নম্বর সিরিয়ান এয়ার ৯২১৮। দামেস্ক বিমানবন্দর থেকে উড়ে যাওয়া শেষ ফ্লাইট ছিল এটি। ওই ব্যক্তিগত উড়োজাহাজটি উড্ডয়নের পর বিমানবন্দর…

Read More

বিএনপির বিরুদ্ধে কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরোত্তমের করা মন্তব্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন টাঙ্গাইলের সখীপুরের বিএনপির নেতাকর্মীরা। শনিবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলা বিএনপি ও অঙ্গ-সংগঠনের বিক্ষুব্ধ নেতাকর্মীরা মিছিল নিয়ে পৌর শহরের তালতলা চত্বরে সমাবেশ করেন। এ সময় কাদের সিদ্দিকী বিরোধী নানা স্লোগানে উত্তাল হয়ে ওঠে সমাবেশস্থল। সমাবেশে উপজেলা বিএনপির সভাপতি শাহজাহান সাজু কাদের সিদ্দিকীর নাম উল্লেখ কড়া সমালোচনা করে দীর্ঘ বক্তব্য দেন। তিনি বলেন, কাদের সিদ্দিকী বিশ্বাসঘাতক ও মীরজাফর- এটা বাংলার মানুষ আগে বুঝতে পারে নাই। এটা প্রথমে বুঝতে পেরেছিলেন শেখ হাসিনা। তাই তাকে দল থেকে বহিষ্কার করেছিলেন। তাকে বাংলাদেশে আসতে…

Read More