Author: saiful islam

ঢাকা-সিলেট মহাসড়কের হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় প্রচণ্ড কুয়াশার মধ্যে চলন্ত ট্রাকের পেছনে যাত্রীবাহী বাসের ধাক্কায় দুজন নিহত হয়েছেন। এ সময় বাসের বেশ কয়েকজন যাত্রী আহত হয়েছেন। শনিবার দিবাগত রাত দেড়টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের কান্দিগাঁও নাঈমা ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিক হতাহতের পরিচয় জানা যায়নি। স্থানীয়রা জানায়, শনিবার গভীর রাতে প্রচণ্ড কুয়াশার মধ্যে সিলেট থেকে ঢাকাগামী লিমন পরিবহণের একটি যাত্রীবাহী বাস ঢাকা-সিলেট মহাসড়কের নবীগঞ্জ উপজেলার কান্দিগাঁও নাঈমা ফিলিং স্টেশনের সামনে পৌঁছামাত্রই সামনে থাকা একটি বালুবোঝাই ট্রাককে ধাক্কা দেয়। এতে বাসের সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। ঘটনাস্থলে বাসে থাকা অজ্ঞাত দুজন নিহত হন। এ ঘটনায় বেশ কয়েকজন যাত্রী আহত হয়েছেন। গুরুতর…

Read More

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেশষ্টা নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে শ্রম আইনের পাঁচ মামলার কার্যক্রম বাতিল করে হাইকোর্টের দেওয়া রায় বহাল রেখেছেন সুপ্রিমকোর্টের আপিল বিভাগ। রোববার হাইকোর্টের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা লিভ টু আপিল খারিজ করে বিচারপতি মো. আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন তিন বিচারপতির আপিল বিভাগ এ আদেশ দেন। এই আদেশের ফলে শ্রম আইনের পাঁচ মামলার কার্যক্রম বাতিল করে হাইকোর্টের দেওয়া রায় বহাল থাকল বলে জানিয়েছেন ড. ইউনূসের পক্ষের আইনজীবী। আদালতে ড. ইউনূসের পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী ব্যারিস্টার মুস্তাফিজুর রহমান খান। আর রাষ্ট্রপক্ষে শুনানি করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনীক আর হক। গত ২৪ অক্টোবর বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও…

Read More

নওগাঁয় রোববার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।  এদিকে দক্ষিণপূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। রাজশাহী ও রংপুর বিভাগের সব জেলাতেই শনিবারের তাপমাত্রা ছিল সাড়ে ১২ ডিগ্রি সেলসিয়াসের নিচে। নওগাঁর বদলগাছী উপজেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ৯ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। যা ছিল সারাদেশের সর্বনিম্ন তাপমাত্রা। একই সঙ্গে এই মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রাও এটি। বদলগাছী আবহাওয়া অফিসের উচ্চ পর্যবেক্ষক হামিদুল হক বলেন, আজকে নওগাঁয় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। রোববার সন্ধ্যা ৬টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, দক্ষিণপূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এর বর্ধিতাংশ উত্তরপূর্ব…

Read More

সিরিয়ায় বিদ্রোহী যোদ্ধারা দেশটির তৃতীয় বৃহত্তম শহর হোমস দখলের পর কোনো প্রতিরোধ ছাড়াই রোববার দামেস্কে প্রবেশ করেছে। রাজধানী প্রবেশের কয়েক ঘণ্টা না যেতেই এবার বিদ্রােহীরা ঘোষণা দিয়েছে, প্রেসিডেন্ট বাশার আল আসাদ সরকারের পতন ঘটেছে। এর আগে বার্তা সংস্থা এএফপি এবং রয়টার্স তাদের প্রতিবেদনে জানায়, বিদ্রোহীদের দামেস্ক দখল ঘোষণার মুখে অজ্ঞাত স্থানে পালিয়ে গেছেন প্রেসিডেন্ট বাশার আল-আসাদ।  আসাদ পরিবারের পাঁচ দশকেরও বেশি শাসনামলের অবসান মনে করা হচ্ছে। ২০১১ সালে আরব বসন্তের জের ধরে সিরিয়ার বিক্ষোভ শুরু হয়।  ক্রমে তা রুপ নেয় গৃহযুদ্ধে। রাশিয়া আর ইরানের সমর্থনপুষ্ট বাশার আল আসাদ নিজের ক্ষমতা অনেকটা সংহত করে রাখতে পেরেছিলেন। কিন্তু গত সপ্তাহ থেকে শুরু…

Read More

আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা, জাতীয় পতাকার অবমাননা ও সাম্প্রদায়িক দাঙ্গা বাধানোর ষড়যন্ত্রের প্রতিবাদে ঢাকায় ভারতীয় দূতাবাস অভিমুখে পদযাত্রা করে স্মারকলিপি দেবে বিএনপির ৩ সংগঠন। পদযাত্রায় অংশ নিতে দলটির তিন অঙ্গসংগঠন যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতারা নয়াপল্টনে বিএনপির প্রধান কার্যালয়ের সামনে জমায়েত হতে শুরু করেছে। রোববার সকাল ৯টার পর কার্যালয়ের সামনে নেতা-কর্মীরা জড়ো হতে শুরু করেন। রাজধানীর বিভিন্ন অংশ থেকে ছোট ছোট মিছিল নিয়ে অংশগ্রহণকারীরা নয়াপল্টনে উপস্থিত হয়। এ সময়য় তারা ভারত বয়কট করার আহ্বান জানিয়ে স্লোগান দেয়। পদযাত্রায় অংশ নেওয়ার জন্য দলের প্রধান কার্যালয়ের বিভিন্ন অংশের কাছে নেতাকর্মীরা অবস্থান নিয়েছেন। এর আগে শনিবার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আজকের…

Read More

আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা, জাতীয় পতাকার অবমাননা ও সাম্প্রদায়িক দাঙ্গা বাধানোর ষড়যন্ত্রের প্রতিবাদে ঢাকায় ভারতীয় দূতাবাস অভিমুখে পদযাত্রা করে স্মারকলিপি দেবে বিএনপির ৩ সংগঠন। রোববার সকাল ১০টায় রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে এ পদযাত্রা শুরু হওয়ার কথা রয়েছে। জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের যৌথ উদ্যোগে এ কর্মসূচি পালিত হবে বলে শনিবার এক বিবৃতিতে জানানো হয়। শনিবার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এ নিয়ে তিন সংগঠনের নেতারা বৈঠক করেন। সূত্র জানায়, বৈঠকে পদযাত্রা ও স্মারকলিপির পর একই ইস্যুতে ভারতের আগরতলার এপারে বাংলাদেশের সীমান্ত পর্যন্ত লংমার্চ করার সিদ্ধান্ত নিয়েছে। তা ঢাকা থেকে আখাউড়া পর্যন্ত করা হতে পারে। লংমার্চ কর্মসূচির…

Read More

সিরিয়া এখন একটি বৈশ্বিক দাবা বোর্ডে পরিণত হয়েছে- যেখানে তুরস্ক, সৌদি আরব, মার্কিন সমর্থিত বিদ্রোহী গোষ্ঠী এবং ইরান-রাশিয়ার মত প্রতিদ্বন্দ্বী শক্তিগুলো উপস্থিত।  যেখানে বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আল-শাম (এইচটিএস) সিরিয়ান সরকারের বিরুদ্ধে বড় আক্রমণ চালিয়ে দেশটির দ্বিতীয় বৃহত্তম শহর আলেপ্পোর নিয়ন্ত্রণ নিয়েছে।  এ হামলার ফলে সংঘাত অব্যাহত থাকার আশঙ্কা বৃদ্ধি পেয়েছে।  ২০১৮ সাল থেকে সিরিয়া তিন ভাগে বিভক্ত- যেখানে বাশার আল-আসাদের শাসন, কুর্দি বাহিনী এবং ইসলামি বিদ্রোহীরা বিভিন্ন অঞ্চলের নিয়ন্ত্রণ নিয়েছে। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, পাঁচটি কারণে সিরিয়ায় যুদ্ধ বন্ধ করা কঠিন।  সেগুলো হলো- বিদেশি স্বার্থ, অর্থনৈতিক ধস ও মানবিক সংকট, কর্তৃত্ববাদী শাসন, বিভক্ত সমাজ এবং ব্যর্থ আন্তর্জাতিক কূটনীতি। দীর্ঘ…

Read More

ফরিদপুরের ভাঙ্গায় বেপরোয়া ট্রাকচাপায় প্রাণ হারাল দুই বন্ধু। এ দুর্ঘটনাটি ঘটেছে শনিবার বিকালে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের সার্ভিস রোডের তারাইল নামক স্থানে। নিহত দুই বন্ধু উপজেলার চুমুরদী ইউনিয়নের রায়পাড়া সদরদী গ্রামের ঝন্টু খালাসির ছেলে ইমন খালাসী (২২) ও একই গ্রামের কামরুল খানের ছেলে রমজান খান তৌকির (২০)। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন এলাকার মেম্বার জালাল উদ্দিন। পুলিশ জানায়, তৌকির ভাঙ্গা সরকারি কেএম কলেজের এইচএসসির ছাত্র। আরেক বন্ধু ইমন একটি গ্রিলের দোকানে কাজ করত।  তাদের অপর বন্ধু আবুল কাশেমসহ তিন বন্ধু রায়পাড়া স্কুল মাঠে যুবসমাজের উদ্যোগে ওয়াজ মাহফিলের উদ্যোগ নেন। সেই ওয়াজ মাহফিলে এলাকাবাসীকে উপস্থিত থাকার জন্য দাওয়াতের উদ্দেশ্যে শনিবার বিকালে একটি মোটরসাইকেলে সূর্যনগর…

Read More

কিছু দিন আগেই দিল্লির একটি জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বলিউড বাদশাহ শাহরুখ খান। সেখানেই বর ও কনের সঙ্গে কথোপকথনের সময় প্রেম নিয়ে পরামর্শ দেন এ কিং খান। রোম্যান্সের বাদশাহ শাহরুখ খান। তার সহজ-সরল চোখ দুটিতে যখন প্রেম জেগে ওঠে, তখন নিষ্পলক সেদিকেই তাকিয়ে থাকেন সিনেমাপ্রেমীরা। গোটা একটা প্রজন্ম তাকে দেখে প্রেমের ভাষা শিখেছে। ব্যক্তিগত জীবনেও তিনি আদ্যোপান্ত প্রেমিক পুরুষ। বহু অভিনেত্রীর সঙ্গে জুটি বেঁধেছেন কিং খান। কিন্তু বাস্তব জীবনে তার নায়িকার বদল হয়নি। বছরের পর বছর কেটে গেলেও প্রেমের রাজা শাহরুখ খানই। কীভাবে সম্পর্কে প্রেম অটুট রাখতে হয়? সম্প্রতি জানালেন অভিনেতা। আনন্দবাজার সূত্রে জানা গেছে, কিছু দিন আগেই…

Read More

অনুষ্ঠানে যোগ দিয়ে রোষানলে পড়লেন বলিউড অভিনেত্রী শ্রদ্ধা কাপুর। অভিনেত্রীকে দেখেই ২০১৯ সালের একটি ঘটনা স্মরণ করিয়ে দিলেন নেটিজেনদের একটি অংশ। মহারাষ্ট্রের নবনির্বাচিত মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিসের শপথগ্রহণ অনুষ্ঠানে যোগ দিয়েছিলে বলিউডের অনেক তারকা। সেখানে ছিলেন বলিবাদশাহ শাহরুখ খান, সালমান খান, রণবীর কাপুর, রণবীর সিং, জাহ্নবী কাপুর, শিখর পাহারিয়া, মাধুরী দীক্ষিত, বরুণ ধাওয়ান, অর্জুন কাপুর, মণীশ পালসহ আরও অনেকেই। সেই অনুষ্ঠানে যোগ দিয়ে রোষানলে পড়লেন অভিনেত্রী শ্রদ্ধা কাপুর। শ্রদ্ধাকে দেখেই নেটিজেনদের একটি অংশ ২০১৯ সালের ঘটনা স্মরণ করিয়ে দিলেন। এর আগে ২০১৯ সালেও বিজেপি শাসিত মহারাষ্ট্রে মুখ্যমন্ত্রী ছিলেন দেবেন্দ্র ফড়নবিস। সেই সময় মুম্বাইয়ে একটি প্রকল্পের জন্য তিন হাজার…

Read More