ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে মাহফিলের নামে গান-বাজনার আয়োজন করায় বন্ধ করে দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট (ইউএনও) মো. মোশারফ হোসাইন শুক্রবার রাতে উপজেলার বৈশামুড়া গ্রামে এ অভিযান পরিচালনা করেন। পুলিশ জানায়, ফিরোজ মিয়া নামে এক ব্যক্তি মাহফিলের কথা বলে গান-বাজনার আয়োজন করেন। এ আয়োজন কবরস্থানের পাশে হওয়ায় এলাকার লোকজন আপত্তি তোলেন। বিষয়টি ইউএনও এবং ওসিকে অবহিত করেন তারা। ফিরোজ মিয়াকে এ আয়োজন বন্ধ করতে ফোনে নির্দেশনা দেওয়া হয়। এতে কাজ না হলে একপর্যায়ে পুলিশ সেখানে অভিযান চালায়। লোক সমাগম বেশি হওয়ায় পুলিশ সেখান থেকে চলে আসে। এরই মধ্যে সেখানে উত্তেজনা দেখা দেয়। পরে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী…
Author: saiful islam
জিয়া ক্রিকেট টুর্নামেন্টের ঢাকা বিভাগের খেলায় লাল দল চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। শনিবার (৭ ডিসেম্বর) মানিকগঞ্জে শহীদ মিরাজ-তপন স্টেডিয়ামে অনুষ্ঠিত এ খেলায় সনুজ দলকে ৩৫ রানে হারিয়ে দেয় লাল দল। লাল দল প্রথমে ব্যাটিং করে নির্ধারিত ২০ ওভারে আট উইকেটে ২১১ রান সংগ্রহ করে। দলের পক্ষে রাফসান ৩৯ বলে ৭৭ রান করেন। আমির ৩০ বলে ৫০ রান করেন। সবুজ দলের ফাহিম এবং রাব্বি দুটি করে উইকেট নেন। ২১২ রানের লক্ষ্যে খেলতে নেমে সবুজ দল ১৮.৪ ওভারে ১৭৬ রানে অলআউট হয়। দলের পক্ষে আহরার ৪৬ বলে ৮৯ রান করেন। লাল দলের নয়ন ও ফয়সাল তিনটি করে এবং শাহাবাজ দুটি উইকেট…
বিপ্লব পরবর্তী সময়ে হিন্দু সম্প্রদায়ের ওপর হামলার খবর যাচাই করতে স্বাধীন সংবাদপত্র ও মানবাধিকার গোষ্ঠীগুলোকে আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, সঠিক তথ্য উদঘাটনের কাজ যদি সরকার করে, তবে তাদের প্রতিবেদনগুলো সন্দেহের চোখে দেখার আশঙ্কা খুবই বেশি। এটিকে ‘গুরুতর ইস্যু’ উল্লেখ করে শফিউল আলম বলেন, আন্তর্জাতিক গণমাধ্যমে ও প্রভাবশালী দেশগুলোর সংসদে বাংলাদেশকে ভুলভাবে তুলে ধরা হয়েছে। কেউ কেউ এসব প্রতিবেদনের ভিত্তিতে বাংলাদেশে জাতিসংঘ শান্তিরক্ষী পাঠানো বা দেশটিতে হস্তক্ষেপের আহ্বান জানিয়েছেন উল্লেখ করে প্রেস সচিব বলেন, ‘আমরা এর সুষ্ঠু তদন্ত চাই।’ শফিকুল আলম বলেন, সাম্প্রতিক সপ্তাহগুলোতে অন্তর্বর্তীকালীন সরকার, রাজনৈতিক, ধর্মীয় ও সুশীল সমাজের নেতারা ধর্মীয় ঘটনাবলীর সময়…
টি-টোয়েন্টিতে আইরিশদের সঙ্গে বাংলাদেশের পার্থক্যটা দৃশ্যমান হলো। তিন ম্যাচ সিরিজের প্রথমটিতে তবু কিছুটা লড়াই করতে পেরেছিলেন নিগার সুলতানা জ্যোতিরা। কিন্তু দ্বিতীয় ম্যাচে তো ন্যূনতম প্রতিরোধও গড়তে পারেনি স্বাগতিকরা। ৪৭ রানের হারে সিরিজে এখন ০-২ ব্যবধানে পিছিয়ে বাংলাদেশ। সিলেট স্টেডিয়ামে এদিন টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় আয়ারল্যান্ড। ব্যাট হাতে শুরু থেকেই টি-টোয়েন্টি ছন্দে খেলে সফরকারীরা। ওপেনার অ্যামি হান্টার এক হালি চারে করেন ২৩ রান। তিনে নেমে তিন চার এবং এক ছক্কায় ৩২ রান আসে ওরলা প্রেন্ডেরগাস্টের ব্যাটে। তবে আইরিশদের একশ ছাড়ানো সংগ্রহ পেতে কার্যকরী ভূমিকা রাখেন লরা ডেলানি। ফাহিমা খাতুনের বলে ১৯তম ওভারে বোল্ড হয়ে ফেরার আগে তার ব্যাট থেকে আসে…
‘বাজে স্বভাব’ জ্ঞান দিয়ে রাতারাতি জনপ্রিয়তা পেয়েছিলেন সংগীতশিল্পী রেহান রাসুল। এরপর আর পেছন ফিরে তাকাতে হয়নি তাকে। মিজানুর রহমান আরিয়ানের ‘নেটওয়ার্কের বাইরে’ ওয়েব ফিল্মে ‘রূপকথার জগতে’ গানটি দিয়ে সে জনপ্রিয়তা বহুগুণে বাড়িয়ে নিয়েছেন তিনি। শুক্রবার (৬ ডিসেম্বর) রাতে নিজের বিয়ের খবর জানিয়েছেন রেহান। পাত্রীর সঙ্গে একটি ছবি পোস্ট করে এই সংগীতশিল্পী ক্যাপশনে লিখেছেন, ‘বিয়ে করেছি, শক খাইয়েন না, ঘটনা সত্য।’ জানা গেছে, রেহান রাসুলের স্ত্রীর নাম সাদিয়া ইসলাম। পরিবারের সবাই তাকে বৃষ্টি নামে ডাকেন। সংবাদমাধ্যমকে রেহান জানান, এক বছরের প্রেম আমাদের। পরিচয় ২০১৬ সালে। একসঙ্গে আমরা তখন এবিসি রেডিওতে কাজ করেছি। বৃষ্টি তখন ছয়-সাত মাস কাজ করেছিল প্রযোজক হিসেবে। তখন…
সিরিয়ায় আরও এক শহরের দখল নিয়েছে বিদ্রোহীরা। এর মধ্য দিয়ে দক্ষিণ সিরিয়ার প্রায় পুরো অঞ্চলেরই নিয়ন্ত্রণ চলে গেল সশস্ত্র গোষ্ঠীর হাতে। খবর বিবিসির। যুক্তরাজ্যভিত্তিক পর্যবেক্ষণ সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস (এসওএইচআর) জানিয়েছে, দেরা শহরে স্থানীয় সশস্ত্র গোষ্ঠীগুলো সরকারি বাহিনীর সঙ্গে সহিংস লড়াই শেষে অনেক সামরিক ঘাঁটি নিজেদের নিয়ন্ত্রণে নিয়েছে। বিদ্রোহী সূত্র জানিয়েছে, তারা সিরিয়ান সেনাবাহিনীকে পিছু হটতে এবং সামরিক কর্মকর্তাদের রাজধানী দামেস্কে নিরাপদে সরে যাওয়ার সুযোগ করে দিতে একটি চুক্তি করেছে। এসওএইচআর জানিয়েছে, শুক্রবার পর্যন্ত দক্ষিণাঞ্চলের বিদ্রোহীরা দেরা অঞ্চলের ৯০ শতাংশেরও বেশি নিয়ন্ত্রণে নিয়েছে এবং শুধু সানামাইন অঞ্চল সরকারি বাহিনীর অধীনে আছে। দেরা শহর কৌশলগত ও প্রতীকী দিক থেকে…
কক্সবাজারের টেকনাফে নাফনদীর সীমান্ত বরইতলী এলাকায় কোস্ট গার্ড কর্তৃক অভিযান চালিয়ে ৪কেজি ৯৪০ গ্রাম গাঁজা জব্দ শনিবার (০৭ ডিসেম্বর) ২০২৪ তারিখ বিকেলে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি এ তথ্য জানান। তিনি বলেন, আজ ০৭ ডিসেম্বর ২০২৪ তারিখ বিসিজি স্টেশন টেকনাফ কর্তৃক টেকনাফ উপজেলাধীন বরইতলী প্যারাবন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে উক্ত এলাকা হতে ০৪ কেজি ৯৪০ গ্রাম গাঁজা জব্দ করা হয়। তিনি আরও বলেন, জব্দকৃত গাঁজা পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়।
ইরাকের রাজধানী বাগদাদ আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে অবস্থিত একটি মার্কিন সামরিক ঘাঁটিতে কাতিউশা রকেট হামলার ঘটনা ঘটেছ। ইরাকি নিরাপত্তা বাহিনীর একটি সূত্র আল-জাজিরাকে জানিয়েছে, বাগদাদ আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে মার্কিন ঘাঁটিতে এই হামলা চালানো হয়। ইরাকের কুর্দিস্তান অঞ্চল ভিত্তিক রুদাও মিডিয়া নেটওয়ার্কের সঙ্গে কথা বলা ওপর একটি ইরাকি সূত্রও এ তথ্য নিশ্চিত করেছে। তবে হামলায় ক্ষয়ক্ষতি এবং কারা এই হামলা চালিয়েছে, সে বিষয়ে এখনও কোনো তথ্য পাওয়া যায়নি। ইরাকে মার্কিন বাহিনীর উপস্থিতি নিষিদ্ধ ঘোষিত দায়েশ বা আইএস বিরোধী আন্তর্জাতিক জোটের অংশ হিসেবে মার্কিন বাহিনী ইরাকে অবস্থান করছে। ইরাকি সরকারের মুখপাত্র বাসিম আল-আওয়াদি আগেই জানিয়েছিলেন যে, এই জোটের মিশন শেষ করার বিষয়ে…
ভারতের আসামের বরাক উপত্যকার হোটেল মালিকেরা ঘোষণা করেছেন, যতক্ষণ প্রতিবেশী বাংলাদেশে হিন্দু এবং অন্যান্য সংখ্যালঘুর ওপর আক্রমণ না থামবে, ততক্ষণ তারা কোনো বাংলাদেশি নাগরিকের কাছে হোটেল ভাড়া দেবেন না। শুক্রবার বরাক উপত্যকা হোটেল ও রেস্তোরাঁ মালিক সমিতি এ সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে। বরাক উপত্যকা হোটেল ও রেস্তোরাঁ মালিক সমিতির সভাপতি বাবুল রায় বলেন, বাংলাদেশে হিন্দু এবং অন্যান্য সংখ্যালঘুর অবস্থা উদ্বেগজনক। আমরা এটি কোনোভাবেই মেনে নিতে পারি না। বাংলাদেশের জনগণকে অবশ্যই দেশটিতে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে হবে। যদি পরিস্থিতি উন্নত হয়, তবে আমরা আমাদের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করতে পারি। এর আগে বাংলাদেশে ভারতের জাতীয় পতাকার অবমাননা…
দুবাই থেকে আসা একটি ফ্লাইটে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে নাট্যাভিনেত্রীসহ দুই যাত্রীর কাছ থেকে ৭৩৩ গ্রাম স্বর্ণ জব্দ করা হয়েছে। এ সময় তাদের আটক করা হয়। দুজনের কাছ থেকে আনুমানিক ৬৮ লাখ ৯৬ হাজার ৪৬২ টাকা রাজস্ব আদায় করা হয়েছে। শনিবার (৭ ডিসেম্বর) সকাল ১০টার দিকে চট্টগ্রাম বিমানবন্দর টিম ও শুল্ক গোয়েন্দা যৌথভাবে বিজি-১৪৮ ফ্লাইটের বিমানে তাদের তল্লাশির মাধ্যমে এসব স্বর্ণ জব্দ করা হয়। এ বিষয়ে নিশ্চিত করেছেন শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল। আটক দুই যাত্রী হলেন নাট্যাভিনেত্রী অনামিকা জুথী। তার বাড়ি ঢাকার মিরপুর। অপরজন হলেন চট্টগ্রাম রাউজানের মোহাম্মদ রায়হান ইকবাল। জনসংযোগ কর্মকর্তা জানান,…

