Author: saiful islam

নওগাঁয় শনিবার সকাল ৯টায় ৯ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।  এ তাপমাত্রা চলতি বছরে এখন পর্যন্ত সর্বনিম্ন। নওগাঁর বদলগাছী কৃষি আবহাওয়া পর্যবেক্ষণাগারের কর্মকর্তা মিজানুর রহমান জানান, সকাল ৯টায় জেলায় ৯ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এর আগে শুক্রবার তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ১২ ডিগ্রি সেলসিয়াস। সেই হিসেবে ২৪ ঘণ্টার ব্যবধানে এ জেলার তাপমাত্রা কমেছে ২ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। এলাকাবাসী জানান, শুক্রবার সন্ধ্যার পর শীতের প্রকোপ বেড়েছে। সেই সঙ্গে হিমেল হাওয়া শীতের তীব্রতা কয়েকগুণ বাড়িয়েছে। সন্ধ্যার পর থেকেই গরম কাপড় পরে চলাফেরা করছে মানুষ। রাত থেকে ভোর পর্যন্ত কুয়াশায় আচ্ছন্ন থাকছে চারপাশ। সকাল ১০টার…

Read More

মালয়েশিয়ার অবিবাসন বিভাগ সেলাঙ্গর রাজ্যের কয়েকটি অ্যাপার্টমেন্টে অভিযান চালিয়ে বাংলাদেশিসহ ৯৩ অভিবাসীকে আটক করেছে। দেশটিতে অবৈধ বসবাসের অভিযোগে বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) রাতে রাজ্যের আমপাং জায়ার তামান দাগাংয়ের পিকেএনএস অ্যাপার্টমেন্টে অভিযান চালিয়ে কাগজপত্রহীন ৯৩ অভিবাসীকে আটক করা হয়।  আটকদের মধ্যে চার মাস বয়সি শিশুও রয়েছে। তবে কারও নাম-পরিচয় প্রকাশ করেনি ইমিগ্রেশন বিভাগ। শুক্রবার (৬ ডিসেম্বর) এক বিবৃতিতে এসব তথ্য জানান মালয়েশিয়ার অভিবাসন বিভাগের প্রধান পরিচালক দাতো জাকারিয়া বিন শাবান। বিবৃতিতে বলা হয়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার দিবাগত রাত ১২টার দিকে চালানো অভিযানে ১৮৯ প্রবাসীর কাগজপত্র যাচাই বাছাইয়ের পর ৯৩ জনকে আটক করা হয়। আটককৃতদের মধ্যে বাংলাদেশি ছাড়াও ইন্দোনেশিয়া, মিয়ানমার,…

Read More

সাম্প্রতিক কিছু ঘটনাবলির কারণে বাংলাদেশ ও ভারতের সম্পর্ক জটিল হয়েছে উঠছে।  দুই দেশের মধ্যকার ঐতিহাসিক সহযোগিতামূলক সম্পর্ককে প্রভাবিত করছে।  গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে সামাজিক, রাজনৈতিক ও অর্থনেতিক ক্ষেত্রে প্রভাব পড়েছে বলে বিশ্লেষকরা মনে করছেন।  সর্বশেষ সাধু চিন্ময় কৃষ্ণ দাস গ্রেফতার হওয়ার পর ভারতে বেশ কিছু বিক্ষোভ সংগঠিত হয়।  দেশটির ত্রিপুরার আগরতলায় বাংলাদেশি দূতাবাস ভবনে ভারতীয় বিক্ষোভকারী ঢুকে পড়ে এবং বাংলাদেশি জাতীয় পতাকা অবমাননাসহ ভাঙচুর চালায়। এ অবস্থার মধ্যে বাংলাদেশকে নিয়ে ভারতের সামাজিক যোগাযোগমাধ্যমসহ সংবাদমাধ্যমগুলোও বিভিন্ন অপপ্রচার ও ভুয়া তথ্যে সয়লাব হয়ে গেছে। মাইক্রোসফটের সাম্প্রতিক এক সমীক্ষায় এমন তথ্য উঠে এসেছে।  বাংলাদেশ নিয়েও দেশটির মূলধারার বিভিন্ন…

Read More

ঝিনাইদহের বিল থেকে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৭ ডিসেম্বর) সকালে সদর উপজেলার নলডাঙ্গা ইউনিয়নের যাত্রাপুর গ্রামের মষিয়াঘাট মাঠের বিল থেকে পঞ্চাশোর্ধ্ব ওই ব্যক্তি মরদেহ উদ্ধার করা হয়। তবে তাৎক্ষণিক নিহতের পরিচয় জানা যায়নি। পুলিশ ও স্থানীয়রা জানান, সকালে সদর উপজেলার নলডাঙ্গা ইউনিয়নের যাত্রাপুর গ্রামের মষিয়াঘাট মাঠের বিলের মধ্যে একটি পুকুরে মরদেহ ভেসে থাকতে দেখে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। পরে, পুলিশ এসে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠায়। ঝিনাইদহ কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, উদ্ধার হওয়া মরদেহের শরীরে আঘাতের কোন চিহ্ন নেই। এটি হত্যা নাকি স্বাভাবিক মৃত্যু তা এখনই বলা…

Read More

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহ সদর উপজেলার গান্না ইউনিয়নের বাজারে আলমসাধুর চাপায় হাবিবুল্লাহ (৪) নামের এক শিশু নিহত হয়েছে। শনিবার (৭ ডিসেম্বর) সকাল ১১ টার দিকে গান্না সরকারি পুকুরপাড় এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শিশু হাবিবুল্লাহ গান্না গ্রামের রাজীব হোসেনের ছেলে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, শনিবার বেলা ১১টার দিকে রাস্তা পার হওয়ার সময় একটি আলমসাধু শিশু হাবিবুল্লাহকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি নিহত হন। ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন খবরটি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় পরিবার এখনও কোন অভিযোগ দেয়নি পুলিশের কাছে।

Read More

প্রেম, বিয়ে কিংবা বিচ্ছেদের কারণে বারবার হয়েছেন সংবাদের শিরোনাম ঢাকাই সিনেমার অভিনেত্রী পরীমনি। বর্তমানে ‘সিঙ্গেল মাদার’ হিসেবে বেশ আনন্দেই সময় কাটছে তার। সম্প্রতি এক সাক্ষাৎকারে তার প্রেম, বিয়ে ক্যারিয়ার নিয়ে কথা বলেছেন। পরীমনি বলেন, মানুষ আমার প্রেমে পড়ে, আমি পড়ি না। নায়কদের সঙ্গে প্রেম হয় না। একজনের সঙ্গে হয়েছিল, বাচ্চা হওয়ার পরে সব শেষ। এসব নিয়ে আমার অনুশোচনা হয় না। তিনি বলেন, খুব সাধারণ জীবন যাপন করার চেষ্টা করি। আমার পাশে সেরকম কোনো মানুষ নেই যে কাঁধে হাত রেখে সান্ত্বনা দিবে যখন কান্না করি। আমার নিজে নিজে কান্না বন্ধ করতে হয়। অভিনেত্রী বলেন, যদি বুঝতাম আমরা কী চাই তাহলে জীবনটা…

Read More

রূপকথার গল্পকেও হার মানিয়েছেন রংপুর সদর সাবরেজিস্ট্রার রামজীবন কুণ্ডু। মাত্র ৬ বছর বয়সেই তিনি পেয়েছেন মুক্তিযোদ্ধার (মুজিবনগর কর্মচারী) সনদ! ওই সনদে তিনি চাকরি করছেন দীর্ঘদিন ধরে। তার জন্মসনদ অনুযায়ী মুক্তিযুদ্ধ চলাকালে তিনি ছিলেন ৬ বছরের শিশু। প্রকৃতপক্ষে ‘মুজিবনগর কর্মচারীর’ জাল সনদ দিয়ে এখন পর্যন্ত সাবরেজিস্ট্রার পদে চাকরি করে যাচ্ছেন। যুগান্তরের অনুসন্ধানে আরও জানা গেছে, তার পথ ধরেই দেশে এখন ৩৯ জন সাবরেজিস্ট্রার বিভিন্ন জেলা-উপজেলায় কর্মরত আছেন। এই চাকরির সুবাদে রামজীবন কুণ্ডু কয়েক কোটি টাকার অবৈধ সম্পদ করেছেন বলে অনুসন্ধানে জানা গেছে। তিনি বিগত আওয়ামী লীগ সরকার আমলের সংসদ-সদস্য ও পানিসম্পদ মন্ত্রী রমেশ সেনের ভাগ্নি জামাতা বলে পরিচয় দিতেন। এই পরিচয়ের…

Read More

একদিকে যখন বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক টালমাটাল, তখন নয়াদিল্লির চিন্তা বাড়িয়ে চীনের সঙ্গে হৃদ্যতা বাড়াচ্ছে আর এক প্রতিবেশী দেশ নেপাল। সম্প্রতি চার দিনের চীন সফর সেরে দেশে ফিরে গিয়েছেন নেপালের প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলি। শুক্রবার কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে নেমে সাংবাদিকদের তিনি জানান, এই সফরে চীন-নেপাল সম্পর্ক আরও পোক্ত হয়েছে। চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ প্রকল্প (বিআরআই)-সহ আরও নানা বিষয়ে দুই দেশের মধ্যে অন্তত ১০টি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। তার মতে, এগুলি আগামী দিনে নেপালকে আর্থিক এবং সাংস্কৃতিকভাবে সমৃদ্ধ করবে। সাংবাদিক সম্মেলনে ওলি জানান, বিআরআই প্রকল্পের জট কাটাতে দু’পক্ষের মধ্যে কথা হয়েছে। বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ চীনের একটি বড় বাজেটের…

Read More

গাজায় ইসরাইলি আগ্রাসন চলছে এক বছরেরও বেশি সময় ধরে। গত বছরের ৭ অক্টোবর ইসরাইলজুড়ে আকস্মিক রকেট হামলা চালায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস। ধাক্কা কাটিয়ে পাল্টা-প্রতিক্রিয়া জানাতে খুব বেশি সময় নেয়নি ইসরাইল। হামাসবিরোধী অভিযানের নামে গাজায় চলছে নির্বিচার বোমা বর্ষণ। নিহত হয়েছে ৪৫ হাজারের কাছাকাছি মানুষ, আহত হয়েছে ১ লাখেরও বেশি মানুষ। সেইসঙ্গে গাজার ওপর অবরোধ জারি করে রেখেছে নেতানিয়াহু প্রশাসন। বিদ্যুৎ, পানি, খাবার ও ওষুধের মতো নিত্যপ্রয়োজনীয় সরবরাহ বন্ধ।  চরম সংকটের মুখে পড়ে সাধারণ গাজাবাসী। গাজায় এসব ঘটনার সবচেয়ে ভুক্তভোগী নারী ও শিশুরা। নির্বিচার মৃত্যু ও ধ্বংসস্তুপের মাঝেও, চিত্রকর্মের মাধ্যমে নিজের প্রতিভা তুলে ধরেছেন মায়সা ইউসেফ নামের এক ফিলিস্তিনি…

Read More

বাংলাদেশ সীমান্তে আগুন জ্বললে তা থেকে পশ্চিমবঙ্গ তো বটেই, বিহার-ওড়িশাও রেহাই পাবে না বলে সতর্ক করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভারতীয় সম্প্রচারমাধ্যম নিউজ-১৮-এর এক অনুষ্ঠানে শুক্রবার দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন। বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতির দিকে ইঙ্গিত করে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বলেন, ‘মাৎস্যন্যায় কথাটা আমরা পড়েছি—যখন বড় মাছ ছোট মাছকে গিলে খায়—এ রকম অবস্থা হয়ে গেছে (বাংলাদেশে), একটা লিডারলেস (নেতৃত্বহীন) পরিস্থিতির মতো হয়ে গেছে। সে জন্যই প্রবলেমটা (ঝামেলা) হচ্ছে। কিন্তু আমি বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে নাক গলাতে চাই না।’ তিনি সতর্ক করে বলেন, বাংলাদেশে রাজনৈতিক ও সামাজিক অস্থিতিশীলতা চলতে থাকলে বিহার, ওড়িশাও এর প্রভাব থেকে রেহাই পাবে না। তিনি আরও…

Read More