সিলেটের সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে অর্ধ কোটি টাকার অধিক চোরাচালানের মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)। শুক্রবার দিবাগত রাত ও শনিবার ভোর রাতে সিলেট এবং সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী এলাকার বাংলাবাজার, নোয়াকোট, শ্রীপুর, সোনারহাট, সংগ্রাম, তামাবিল, পান্থুমাই, লবিয়া, উৎমা, বিছনাকান্দি, কালাসাদেক এবং পাথরকোয়ারী বিওপি কর্তৃক অভিযান পরিচালনা করে ভারতীয় চিনি, শুটকি, অলিভ ওয়েল, বিড়ি, মদ, বাংলাদেশ হতে পাচারকালে বিপুল পরিমাণ রসুন, মাছ, চোরাচালানী মালামাল পরিবহণে ব্যবহৃত ইজি বাইক এবং অবৈধভাবে পাথর উত্তোলনকারী নৌকা আটক করে। যার আনুমানিক মূল্য ৫০ লাখ ৭৩ হাজার টাকা। শনিবার সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেন সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অধিনায়ক…
Author: saiful islam
কক্সবাজারের টেকনাফে শাহপরীরদ্বীপ পরিদর্শন করেছেন বেসরকারি বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা এএফ হাসান আরিফ। শুক্রবার (৬ ডিসেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার সাবরাং ইউনিয়নের গোলারচর এলাকা পরিদর্শনে আসেন তিনি। টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ এহসান উদ্দিন জানান, বেসরকারি বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা এএফ হাসান আরিফ, পর্যটন মন্ত্রণালয়ের সচিব নাসরিন জাহানসহ পদস্থ কয়েকজন কর্মকর্তা শাহপরীরদ্বীপে আসেন। তাঁরা শাহপরীরদ্বীপ বেড়িবাঁধ ও জেটিঘাট পরিদর্শন করেন। পরে বেসরকারি বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা মহোদয় দুপুরের দিকে শাহপরীরদ্বীপ থেকে কক্সবাজারের উদ্দেশ্যে রওনা দেন।
কক্সবাজারের টেকনাফ মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে অপহরণকারী চক্রের ২ জন সদস্যকে গ্রেফতার এবং তাদের হেফাজতে বন্দিশালায় থাকা অপহরণকৃত ২ জন ভিকটিম উদ্ধার করেছে। অপহরনকারীরা হলেন রামু উপজেলার রসিদনগর গ্রামের আব্বাস উদ্দিনের পুত্র জসিম উদ্দিন (২০) এবং সালেহ আহমদের পুত্র মো. হাসান (২৫)। টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ গিয়াস উদ্দিন জানান, ৫ ডিসেম্বর সকাল ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি টেকনাফ থানাধীন টেকনাফ পৌরসভাস্থ শাপলা চত্বর এলাকায় মানব পাচারের উদ্দেশ্যে ২ জন ভিকটিমকে অপহরণ করিয়া নিয়ে যাচ্ছে। উক্ত সংবাদ প্রাপ্ত হয়ে কক্সবাজার পুলিশ সুপারের নির্দেশনায় টেকনাফ মডেল থানার একটি আভিযানিক টিম টেকনাফ পৌরসভার শাপলা চত্বরের ট্রাফিক…
সাভারের কলমা এলাকায় অভিযান চালিয়ে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের সময় ছাত্র হত্যা মামলার আসামি আলোচিত আওয়ামী লীগ নেতা রুস্তম আলীকে গ্রেফতার করেছে পুলিশ। তার বিরুদ্ধে ছাত্র হত্যা মামলা ছাড়াও বিভিন্ন অভিযোগে আশুলিয়া থানায় আরও বেশ কয়েকটি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। বুধবার রাতে আশুলিয়া থানার এসআই মো. মনিরুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি বিশেষ টিম অভিযানটি পরিচালনা করেছে। গ্রেফতার রুস্তম আলী সাভারের কলমা এলাকার মৃত হাতেম আলীর ছেলে। সে সাভার ইউনিয়নের ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক। পুলিশ জানায়, জুলাই গণঅভ্যুত্থানের সময় গুলি করে নাজমুল নামে এক ব্যক্তিকে হত্যার ঘটনায় দায়ের করা মামলায় ৪৪ নাম্বার আসামি রুস্তম আলী। এছাড়াও তার নামে জমি…
সিরিয়ায় গত সপ্তাহে যৌথ সামরিক অভিযানে প্রায় ২,০০০ বিদেশি-সমর্থিত তাকফিরি বিদ্রোহী নিহত হয়েছেন। এ অভিযান সিরিয়ার সামরিক বাহিনী ও তাদের রুশ মিত্রদের সমন্বয়ে পরিচালিত হয়। অভিযানের অংশ হিসেবে সিরিয়ার উত্তরাঞ্চলে বিদ্রোহী আস্তানা ও জমায়েত লক্ষ্য করে হামলা চালানো হয়। রুশ সমন্বয় কেন্দ্র জানায়, এ হামলায় ১২০ জন বিদ্রোহী নিহত হন। এছাড়া হামার উত্তর-পশ্চিম প্রান্তে চলমান সংঘর্ষে কয়েক ডজন তাকফিরি বিদ্রোহী নিহত হয়েছেন। সেই সঙ্গে ধ্বংস করা হয়েছে বিদ্রোহীদের বহু যানবাহন। হামার আশপাশে নিরাপত্তা জোরদার সিরিয়ার সেনাবাহিনী হামার আশেপাশে ২০ কিলোমিটার এলাকাজুড়ে নিরাপত্তা বেষ্টনী বাড়িয়েছে। এই অভিযানে হায়াত তাহরির আল-শাম (এইচটিএস) গোষ্ঠীর ৩০০ বিদ্রোহী নিহত হয়। সিরিয় সেনাবাহিনী বিদ্রোহীদের ২৫টি ড্রোন…
কঠিন জীবন সংগ্রামের মুখোমুখি আলোচিত সাবেক এসপি (পুলিশ সুপার) বাবুল আক্তার। স্ত্রী হত্যার দায় মাথায় নিয়ে দুই সন্তানকে নববিবাহিতা স্ত্রীর কাছে রেখে যেতে হয় কারাগারে। কারাগারে যাওয়ার অল্প কিছুদিন আগে তিনি দ্বিতীয় বিয়ে করেন। অর্থাভাবে তাদের অবস্থাও বেসামাল। এছাড়া দীর্ঘমেয়াদি নানা রোগে আক্রান্ত বাবুল আক্তারের অবস্থা বেশ জটিল। গত বুধবার স্ত্রী মাহমুদা খানম (মিতু) হত্যা মামলায় ৩ বছর ৭ মাস পর জামিনে মুক্তি পেয়েছেন সাবেক পুলিশ সুপার (এসপি) বাবুল আক্তার। বিকাল ৫টা ৩৮ মিনিটের দিকে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে একটি সাদা প্রাইভেটকারে কারাফটক দিয়ে বেরিয়ে আসেন বাবুল আক্তার। কারামুক্ত হওয়ার পর বাবুল আক্তারের নিরাপত্তা নিয়ে চিন্তিত বাবুল আক্তারের স্ত্রী…
ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু নিশ্চিতভাবে দুর্নীতিতে দোষী বলে জানিয়েছেন দেশটির একজন সাবেক তদন্ত কর্মকর্তা। এলি আসায়াগ নামে নেতানিয়াহুর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তদন্তে নেতৃত্ব দেওয়া সাবেক এই পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, তিনি নিশ্চিত প্রধানমন্ত্রী দোষী। পুলিশের ব্রিগেডিয়ার জেনারেল হিসেবে অবসর নেওয়া আসায়াগ ২০১৮ সালের মাঝামাঝি থেকে ২০১৯ সালের শুরু পর্যন্ত নেতানিয়াহুর বিরুদ্ধে ঘুষ, প্রতারণা এবং বিশ্বাস ভঙ্গের অভিযোগ তদন্তে নেতৃত্ব দিয়েছিলেন। তিনি ২০২১ সালের মার্চে দীর্ঘ ৩৬ বছরের চাকরি জীবন থেকে অবসর নেন। এলি আসায়াগ বুধবার ইসরাইলি পত্রিকা হারেৎজকে বলেন, ‘আমি ৩৬ বছর পুলিশে কাজ করার পর ৫৮ বছর বয়সে অবসর নিয়েছি। আমাকে সরিয়ে দেওয়া হয়নি। তবে বুঝতে পেরেছিলাম যে আমাকে আর…
বাংলাদেশের জাতীয় পতাকা অবমাননার অভিযোগে ভারতের পশ্চিমবঙ্গে তিনজনকে গ্রেফতার করা হয়েছে। রাজ্যটির উত্তর ২৪ পরগনা জেলার বারাসাত রেলওয়ে স্টেশন থেকে তাদের গ্রেফতার করে পুলিশ। গ্রেফতার তিনজনই কট্টর হিন্দুত্ববাদী সংগঠন ‘বজরং’ দলের সদস্য। বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস। প্রতিবেদনে বলা হয়েছে- বুধবার সন্ধ্যায় উত্তর ২৪ পরগনা জেলার বারাসাত রেলস্টেশনে বাংলাদেশের জাতীয় পতাকা এঁকে তার ওপর দাঁড়িয়ে ছিল হিন্দুত্ববাদী সংগঠন বজরং দলের বেশ কয়েকজন সদস্য। এ সময় পতাকা অবমাননার অভিযোগে পুলিশ তাদের আটক করে থানায় নিয়ে যায়। গ্রেফতার তিনজনের নাম আর্য দাস, সুবীর দাস ও রিপন চট্টোপাধ্যায় বলে জানা গেছে। তারা যে…
জাল-জালিয়াতির মাধ্যমে বহুরূপ ধারণ করে ইচ্ছামতো নিজের একাধিক পাসপোর্ট বানানো কর্মকর্তা মাসুম হাসানকে আটক করেছে তুরাগ থানা পুলিশ। মাসুম হাসান উত্তরার ই-পাসপোর্ট পার্সোনাইলেজশন কমপ্লেক্স শাখার উপপরিচালক পদে কর্মরত। পাসপোর্ট ও ইমিগ্রেশন অধিদফতরের মহাপরিচালক মেজর জেনারেল নুরুল আনোয়ার এ তথ্য নিশ্চিত করেছেন। অধিদপ্তর সূত্র জানায়, বৃহস্পতিবার বেলা ১১টার দিকে মাসুম হাসানকে পুলিশ হেফাজতে নেওয়া হয়। তার বিরুদ্ধে অধিদপ্তর থেকে মামলাও করা হবে। অধিদপ্তরের আলোচিত এই কর্মকর্তার বিরুদ্ধে সম্প্রতি অনুসন্ধানী প্রতিবেদন করে। মূলত এ প্রতিবেদনের পর পরই নড়েচড়ে বসে প্রশাসন। অবশেষে বৃহস্পতিবার সকালে তাকে আটক করা হয়। সেই সঙ্গে তার বিরুদ্ধে অধিদপ্তর থেকেই মামলা করার সিদ্ধান্ত হয়। অনুসন্ধানে জানা গেছে, গোপালগঞ্জ কাশিয়ানী…
বাংলাদেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চলসহ বিভিন্ন খাতে বিনিয়োগ করতে মালয়েশিয়ার বিনিয়োগকারীদের প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। বৃহস্পতিবার সকালে বাংলাদেশে নবনিযুক্ত মালয়েশিয়ার হাইকমিশনার মো. শুহাদা অথমান রাষ্ট্রপতির কাছে পরিচয়পত্র পেশ করলে রাষ্ট্রপতি এ আহ্বান জানান। এর আগে বঙ্গভবনে পৌঁছলে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট এর একটি চৌকস দল হাইকমিশনারকে গার্ড অব অনার প্রদান করে। মালয়েশিয়ার নতুন হাইকমিশনারকে স্বাগত জানিয়ে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেন, মালয়েশিয়ার সঙ্গে বাংলাদেশের বাণিজ্য বিনিয়োগসহ দ্বিপাক্ষিক সম্পর্ক অত্যন্ত চমৎকার। রাষ্ট্রপতি বলেন, সম্প্রতি মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর বাংলাদেশ সফর দুদেশের সম্পর্কে নতুন অধ্যায়ের সূচনা করেছে। রাষ্ট্রপতি আশা করেন, নতুন হাইকমিশনারের দায়িত্ব পালনকালে এ সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছাবে। সাহাবুদ্দিন বলেন, মালয়েশিয়া বাংলাদেশের জনশক্তির অন্যতম…

