চীন এবং রাশিয়ার সঙ্গে সহযোগিতা বৃদ্ধির মাধ্যমে আমেরিকার একতরফা নীতির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। বুধবার (৪ ডিসেম্বর) পেজেশকিয়ান রাজধানী তেহরানে চীনের উপপ্রধানমন্ত্রী ঝাং গুয়োকিংয়ের সঙ্গে বৈঠকে এসব কথা বলেন। খবর তাসনিম নিউজের। পেজেশকিয়ান বলেন, আমেরিকা আন্তর্জাতিক মঞ্চে একতরফা এবং স্বৈরাচারী নীতির অনুসরণ করছে, আমরা রাশিয়া এবং চীনের সঙ্গে আমাদের সহযোগিতা বৃদ্ধির জন্য দৃঢ় প্রতিজ্ঞ। ইরানের প্রেসিডেন্ট বলেন, চীন এবং ইরানের মধ্যে বন্ধুত্বপূর্ণ। ঘনিষ্ঠ সহযোগিতা রয়েছে এবং এখন এই সম্পর্ক দুটি দেশের জন্য কৌশলগত দিকে এগিয়ে নিয়ে যেতে হবে। তিনি আরও বলেন, তার প্রশাসন ইরান-চীন ব্যাপক কৌশলগত সহযোগিতা চুক্তি বাস্তবায়নের জন্য কাজ করছে এবং…
Author: saiful islam
ঘন কুয়াশার কারণে নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে দুটি ফ্লাইট নির্ধারিত সময়ে অবতরণ করতে পারেনি। তবে ফ্লাইট বাতিলের কোনও সম্ভাবনা নেই বলে জানিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ। বৃহস্পতিবার বেলা ১১টা পর্যন্ত বিমানবন্দরের রানওয়েতে কোনও বিমান অবতরণ করেনি। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন সৈয়দপুর বিমানবন্দরের ব্যবস্থাপক এ কে এম বাহাউদ্দিন জাকারিয়া। তিনি বলেন, ঘন কুয়াশার কারণে সকাল ৮টায় বেসরকারি বিমান সংস্থা নভোএয়ারের ও এয়ার অ্যাস্টার দুটি ফ্লাইট সৈয়দপুর বিমানবন্দরে অবতরণের কথা থাকলেও নামতে পারেনি। রানওয়েতে উড়োজাহাজ চলাচলের জন্য কমপক্ষে দুই হাজার মিটার ভিজিবিলিটি (দৃষ্টিসীমা) থাকতে হয়। বর্তমানে ১২০০ মিটার দৃষ্টিসীমা বিরাজ করছে। আকাশ পরিষ্কার হলে বিমান চলাচল স্বাভাবিক হওয়ার সম্ভাবনা আছে। শীতের এ সময় বৈরী আবহাওয়ার…
আগামী তিনদিন রাতের তাপমাত্রা কমবে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। এর পরই বাড়বে তাপমাত্রা। বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ শাহনাজ সুলতানার দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, আগামী ২৪ ঘণ্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। শেষরাত থেকে ভোর পর্যন্ত সারা দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। সারা দেশে রাতের তাপমাত্রা ১-২ ডিগ্রি সেলসিয়া কমতে পারে। দিনের তাপমাত্রাও সামান্য কমতে পারে। আগামীকাল শুক্রবার (৬ ডিসেম্বর) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। শেষরাত থেকে ভোর পর্যন্ত সারা দেশের…
দক্ষিণী অভিনেতা নাগা চৈতন্য ও অভিনেত্রী শোভিতা ধূলিপালা সাতপাকে বাঁধা পড়লেন গতকাল বুধবার। শুরু হলো তাদের নতুন জীবনের পথচলা। সোনালি সাজে একসঙ্গে থাকার অঙ্গীকার করলেন এ নবদম্পতি। কিন্তু বিয়ের আগেই অভিনেতা জানিয়েছিলেন বিয়ের পরের পরিকল্পনার কথা। সন্তান নিয়ে কী ভাবছেন জানালেন সেই কথা। নাগা চৈতন্য ও শোভিতা ধূলিপালার বিয়ে নিয়ে দেশে সাড়া পড়ে গিয়েছিল। দুই তারকার অনুরাগীরা অভিনেতার দ্বিতীয় বিয়ে দেখার জন্য উদগ্রীব ছিলেন। অবশেষে চার হাত এক করলেন তারা। সম্প্রতি বিয়ের আগে অভিনেতা তার তুতো ভাই রানা ডাগগুবাটির টকশোতে এসেছিলেন। সেখানেই বিয়ে, পরিবার ও সন্তান নিয়ে কথা উঠে আসে। নাগা জানান, তার কাছে সুখী পরিবার মানে একাধিক সন্তান। অর্থাৎ…
লক্ষ্মীপুরে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শহিদদের পরিবার ও আহতদেরকে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার সকালে সদর উপজেলা পরিষদ হলরুমে জেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয়ের ব্যানারে আনুষ্ঠানিকভাবে ১৪ লাখ ৫০ হাজার টাকার চেক বিতরণ করা হয়। জেলা প্রশাসক রাজীব কুমার সরকারের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন- জেলা পুলিশ সুপার মো. আকতার হোসেন, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক জসিম উদ্দিন, জেলা সিভিল সার্জন আহমেদ কবীর, জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক স্বপন কুমার হালদার প্রমুখ। প্রশাসন সূত্র জানায়, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে গুলিবিদ্ধ হয়ে লক্ষ্মীপুরের ১৬ জন শহিদ হয়েছেন। আহত হয়েছেন ২৫৮ জন। শহিদদের পরিবার ও আহতদেরকে সহায়তার উদ্যোগ নেওয়া হয়। এতে জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা কার্যালয়ের পক্ষ থেকে…
দক্ষিণ কোরিয়ায় চলছে রাজনৈতিক ডামাডোল। ইতোমধ্যে দেশটির প্রতিরক্ষামন্ত্রী পদত্যাগ করেছেন। এমন উত্তেজনার মধ্যেই দেশটির এক নারী সেনাদের মুখোমুখি দাঁড়িয়ে মুহূর্তেই ভাইরাল হয়েছেন। স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, সেনাদের বন্দুকের মুখেও অনড় দক্ষিণ কোরিয়ার এই নারীর নাম আহ্ন গাই-রিওং (৩৫)। মঙ্গলবার রাতে প্রেসিডেন্ট ইউন সুক-ইয়োল সামরিক আইন জারি করার পর সেনারা এমপি ও অন্যদেরকে পার্লামেন্টের ভিতরে প্রবেশে বাধা দিচ্ছিলেন। ঠিক সেই মুহূর্তে এই নারী সেনাদের মুখোমুখি দাঁড়িয়ে যান। দু’হাতে সেনাদের অস্ত্র কেড়ে নেওয়ার চেষ্টায় দেখা যায় তাকে। এ ঘটনার ভিডিও মুহূর্তে ভাইরাল হয়ে যায়। আহ্ন গাই-রিওং বলেন, আমি শুধু পরিস্থিতিকে থামাতে চেয়েছি। মঙ্গলবার রাত ১১টার সময় পার্লামেন্ট এলাকায় উপস্থিত হন বিরোধী দল ডেমোক্রেটিক…
চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলামকে কুপিয়ে ও পিটিয়ে হত্যার মামলার এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর নাম চন্দন দাস। তিনি চট্টগ্রাম নগরের কোতোয়ালি সেবক কলোনির বাসিন্দা। গতকাল বুধবার রাতে কিশোরগঞ্জের ভৈরব থেকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। সেখানে রেলস্টেশনের পাশে মেথরপট্টিতে শ্বশুরবাড়িতে যাওয়ার পথে তাঁকে গ্রেপ্তার করা হয়। পুলিশ বলছে, আইনজীবী হত্যা মামলার অন্যতম আসামি চন্দন। তিনি কিরিচ হাতে আইনজীবীকে কুপিয়েছিলেন। ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহীন মিয়া আজ বৃহস্পতিবার সকালে প্রথম আলোকে বলেন, ‘চন্দন রেলস্টেশনে ঘোরাঘুরি করছিলেন। রাতে তাঁর শ্বশুরবাড়িতে যাওয়ার কথা ছিল। কিন্তু তার আগেই খবর পেয়ে তাঁকে আমরা গ্রেপ্তার করি। তাঁকে চট্টগ্রামে নিয়ে যাওয়া হচ্ছে।’ চট্টগ্রাম নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার…
আশি ও নব্বইয়ের দশকে ঢাকাই ফিল্ম ইন্ডাস্ট্রি দাপিয়ে বেড়িয়েছেন রাজ্জাক, শাবানা, ফারুক, ববিতা, সোহেল রানা, বুলবুল আহমেদ, অঞ্জনা, জসীম, আলমগীর, কবরী, উজ্জ্বল, ওয়াসীম, সুচরিতা, রোজিনা, অলিভিয়া, অঞ্জু ঘোষদের মতো তারকাশিল্পী। পরবর্তী সময়ে সিনেমায় আসেন জাফর ইকবাল, ইলিয়াস কাঞ্চন, রুবেল, দিতি, চম্পা। নব্বইয়ের দশকের পর মান্না, মৌসুমী, ওমর সানী, পপি, শাবনূর, পূর্ণিমা, নাঈম, শাবনাজ, সোনিয়া, শাকিল খান, ফেরদৌস, রিয়াজ, অমিত হাসান, আমিন খান, সালমান শাহর মতো অভিনয়শিল্পীরা রাজত্ব করেছেন। আজ এসব শিল্পীর অনেকেই প্রয়াত, তবে যারা বেঁচে আছেন তারাও সিনেমায় উপেক্ষিত। তাদের কেন্দ্র করে তৈরি হয় না গল্প, নির্মিত হয় না সিনেমা। তবে তারা এখনো কাজ করতে আগ্রহী। কিন্তু সে ধরনের…
ভিয়েতনামের দক্ষিণাঞ্চলে প্রশিক্ষণ চলাকালে বিস্ফোরণে ১২ সেনা নিহত হয়েছেন। গত সোমবার রাতে দেশটির ডং নাই প্রদেশের সপ্তম সামরিক অঞ্চলে সামরিক একটি শুটিং রেঞ্জে এই বিস্ফোরণের ঘটনা ঘটে। বুধবার (৪ ডিসেম্বর) রাতে দেশটির রাষ্ট্রায়ত্ত ভিয়েতনাম বার্তা সংস্থা এই তথ্য নিশ্চিত করেছে। প্রতিবেদনে বলা হয়েছে, সেনারা বিস্ফোরক পদার্থ পরিবহণ করার সময় সেখানে বজ্রপাত আঘাত হানে। এর ফলে বিস্ফোরণ ঘটে। নিহতদের অধিকাংশের লাশ পাওয়া গেছে। যারা নিখোঁজ রয়েছেন তাদের সন্ধানে তল্লাশি চালানো হচ্ছে। প্রতিবেদনে দেওয়া উদ্ধৃতিতে ভিয়েতনামের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ‘এটি সামরিক ইউনিট, স্বজন, বন্ধু ও টিমমেটদের জন্য একটি অপূরণীয় ক্ষতি।’ রাষ্ট্রীয় সংবাদমাধ্যম নান ড্যানের প্রতিবেদনে বলা হয়, যুদ্ধের মহড়া শুরু উপলক্ষে প্রতিরক্ষামন্ত্রী…
রাজনৈতিক অস্থিরতার মুখে পদত্যাগ করেছেন দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষামন্ত্রী কিম ইয়ং-হিউন। বুধবার (৪ ডিসেম্বর) তার পদত্যাগপত্র গ্রহণ করেছেন দেশটির প্রেসিডেন্ট ইউন সুক-ইওল। বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আলজাজিরা। প্রতিবেদনে বলা হয়েছে, সৌদি আরবে দেশটির রাষ্ট্রদূত চোই বায়ুং-হিউককে নতুন প্রতিরক্ষামন্ত্রী মনোনীত করেছেন ইওল। দক্ষিণ কোরিয়ার ইয়োনহাপ নিউজ এজেন্সি জানিয়েছে, প্রেসিডেন্টের কার্যালয় বৃহস্পতিবার নতুন প্রতিরক্ষামন্ত্রী হিসেবে সাবেক সেনা জেনারেল চোই-এর মনোনয়ন নিশ্চিত করেছে। ইয়োনহাপ আরও জানিয়েছে, প্রতিরক্ষামন্ত্রী হিউন নাগরিকদের কাছে ক্ষমা চেয়ে বলেছেন, তিনি তার পদত্যাগপত্র প্রেসিডেন্টের কাছে জমা দিয়েছেন। এর আগে মঙ্গলবার দেশটির প্রেসিডেন্ট ইউন সুক-ইওল মার্শাল ল ঘোষণা দেওয়ার পর তার সিনিয়র প্রেসিডেনশিয়াল স্টাফরাও সম্মিলিতভাবে পদত্যাগপত্র জমা দিয়েছেন।…

