Author: saiful islam

দিনাজপুরের হিলি সীমান্ত দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশের অভিযোগে ভারতীয় নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটক নাগরিকের নাম আব্দুর রহমান (৩৫)। তিনি ভারতের বিহার রাজ্যের আরারিয়া জেলার ঘুরনা থানার বারাবুয়ান গ্রামের তারজুমানুল হকের ছেলে। বিজিবির হিলি সিপি ক্যাম্পের সুবেদার শাহাদত হোসেন বলেন, বুধবার সন্ধ্যায় হিলি সীমান্তের ২৮৫/৯ নম্বর পিলারের পাশ দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশ করেন ভারতীয় নাগরিক আব্দুর রহমান। এ সময় বিজিবি সদস্যরা তাকে আটক করে ক্যাম্পে নিয়ে আসে। হাকিমপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সুজন মিঞা বলেন, বুধবার রাত ১০টার দিকে বিজিবি সদস্যরা আটক ভারতীয় নাগরিককে থানায় হস্তান্তর করেছে। মামলা করা হয়েছে। বৃহস্পতিবার সকালে তাকে দিনাজপুর আদালতের মাধ্যামে কারাগারে পাঠানো হয়েছে।

Read More

ভারতেই শান্তিরক্ষী বাহিনী পাঠানো উচিত বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লে. জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। বৃহস্পতিবার সকালে নারায়ণগঞ্জের পূর্বাচলে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের মাল্টিপারপাস ট্রেনিং গ্রাউন্ডে আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবস ২০২৪-এর উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন। গত ২ ডিসেম্বর বিধানসভার শীতকালীন অধিবেশনে প্রশ্নোত্তরপর্বে ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রয়োজনে বাংলাদেশে জাতিসংঘের শান্তিরক্ষা বাহিনীর সদস্য পাঠানোর আহ্বান জানান। এজন্য দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ব্যক্তিগত হস্তক্ষেপ চেয়েছেন তিনি। এ বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করেন সাংবাদিকরা। তিনি বলেন, বাংলাদেশে নয় বরং ভারতেই শান্তিরক্ষী বাহিনী পাঠানো উচিত। এ সময় দেশে জাতীয় ঐক্যের যে ডাক দেওয়া হয়েছে, তা…

Read More

জার্মান রিসার্চ সেন্টার ফর জিও সায়েন্সেস বলছে, পশ্চিম ইরানে ৫.৭ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ ভূমিকম্পের কেন্দ্রস্থল ইরানের খুজেস্তান প্রদেশের মাসজেদ সোলেমান থেকে প্রায় ৩৬ কিলোমিটার (২২ মাইল) দক্ষিণ-পশ্চিমে ভূমিকম্পের কেন্দ্রস্থলটি সনাক্ত করেছে। উভয় সংস্থা বলছে, ভূমিকম্পটি ১০ ​​কিলোমিটার (৬.২ মাইল) গভীর বিস্তৃত ছিল। বৃহস্পতিবার ( ৫ ডিসেম্ব) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে টাইমস অব ইসরাইল। এখন পর্যন্ত তাৎক্ষণিকভাবে কোনো হতাহত হওয়ার কোনো খবর পাওয়া যায়নি।  ভূমিকম্পের প্রভাবের সম্পূর্ণ ক্ষয়ক্ষতি নির্ধারণ করা বাকি রয়েছে। চলতি বছরের জুনেও ইরানের উত্তর-পূর্বাঞ্চলের কাশমার শহরে ভূমিকম্প হয়।  এতে ওই সময় চার ব্যক্তি নিহত এবং অন্তত ১২০ জন আহত হয়। এছাড়া গত…

Read More

মে মাসে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের পর কয়েক মাসে সাড়ে চার হাজারের বেশি আবেদনপত্র পড়ে ছিল। তবে রাজশাহীর বিদায়ি বিভাগীয় কমিশনার ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর তার শেষ কর্মদিবসের একদিন আগে ২৭ জনকে নিয়োগ দিয়েছেন। ২৯ নভেম্বর থেকে ১ ডিসেম্বর পর্যন্ত মাত্র তিনদিনেই নিয়োগ প্রক্রিয়া শেষ করা হয়েছে। পরদিন বদলি হন ড. হুমায়ূন। এর আগে ২৬ নভেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে তার বদলির আদেশ হয়। চাকরি না পাওয়া প্রার্থীদের অনেকেই বলছেন, শেষ মুহূর্তে অনেকটা ঝড়ের গতিতে এ নিয়োগ প্রক্রিয়া শেষ করা হয়েছে। একদিনের মধ্যে সাড়ে চার হাজারের বেশি প্রার্থীর লিখিত পরীক্ষার খাতা যথাযথভাবে মূল্যায়ন করা হয়েছে কি না, তা নিয়ে অনেকেই…

Read More

আয়ারল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ নারী ক্রিকেট দলের তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু হচ্ছে আজ। বেলা ২টায় সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে প্রথম ম্যাচটি শুরু হবে। এর আগে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে আয়ারল্যান্ড নারী দলকে হোয়াইটওয়াশ করেছে বাংলাদেশ নারী দল। সেই আত্মবিশ্বাস নিয়ে এবার টি-টোয়েন্টিতে মাঠে নামছেন বাংলাদেশের মেয়ারা। এখানেও জয়ের ধারা অব্যাহত রাখতে চান নিগার সুলতানা জ্যোতিরা। সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচ নিয়ে বাংলাদেশ অধিনায়ক নিগার সুলতানা বলেন, অবশ্যই সিরিজ জেতার চিন্তা থাকবে। এখন আমরা অন্যরকম এক ছন্দে আছি। এই মোমেন্টাম ধরে রাখতে পারলে দলের জন্য ভালো হবে। তিনি বলেন, আমি অনেক বেশি ইতিবাচক। আত্মবিশ্বাসী আছি, তবে অতিরিক্ত আত্মবিশ্বাসী নই। কারণ আমাদের এমন…

Read More

সাম্প্রতিক বছরগুলোতে দক্ষিণ এশিয়ার কোনো দেশের সঙ্গেই সম্পর্ক ভালো যাচ্ছে ভারতের। পাকিস্তান তো ‘চির শুত্রু’, এছাড়া নেপাল, মালদ্বীপ ও শ্রীলংকার সঙ্গেও দিল্লির সম্পর্ক নষ্ট হয়েছে আগেই। সর্বশেষ অজনপ্রিয় হাসিনাকে দিয়ে বাংলাদেশকে দেড় দশক ধরে কব্জা করে রেখেছিল দেশটি। কিন্তু গত ৫ আগস্ট গণঅভ্যুত্থানের মাধ্যমে হাসিনার পতনের পর এক প্রকার ‘উন্মাদ’ হয়েছে নয়াদিল্লি। একের পর এক বাংলাদেশবিরোধী কর্মকাণ্ডে সরাসরি ইন্ধন দিচ্ছে ভারত ও দেশটির গণমাধ্যম। এ নিয়ে ঢাকা ও দিল্লির মধ্যে যখন উত্তেজনা চলছে, তখন ভারতকে আরও হতাশ করল নেপাল। বুধবার (৪ ডিসেম্বর) এক প্রতিবেদনে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ (বিআরআই) নিয়ে চীনের সঙ্গে একটি কাঠামোগত চুক্তি সই…

Read More

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের ম্যানহাটানে দেশটির সবচেয়ে বড় বেসরকারি বিমা প্রতিষ্ঠান ইউনাইটেড হেলথ কেয়ারের প্রধান ব্রায়ান থম্পসন গুলিতে নিহত হয়েছেন। নিউ ইয়র্ক পুলিশ বলছে, ‘সুনির্দিষ্ট লক্ষ্যে হামলা চালিয়ে’ ব্রায়ানকে হত্যা করা হয়েছে। সন্দেহভাজন হামলাকারীর খোঁজে তল্লাশি অভিযান চলছে। স্থানীয় সময় গতকাল বুধবার ভোরের দিকে ম্যানহাটানের হিলটন হোটেলের বাইরে এ ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, এ সময় পেছন থেকে ব্রায়ানকে গুলি করা হয়। তার শরীরের পেছনের অংশে ও পায়ে গুলি লাগে। সন্দেহভাজন হামলাকারী কালো হুডি (টুপিযুক্ত জ্যাকেট) পরা ছিলেন। পিঠে ছিল কালো রঙের ব্যাগ। গুলি করার পর তিনি পালিয়ে যান। পুলিশ জানিয়েছে, সর্বশেষ নিউইয়র্কের সেন্ট্রাল পার্ক এলাকায় ই-বাইক চালাতে দেখা গেছে তাকে। হামলার কিছুক্ষণ…

Read More

তানজিম সাকিবদের হারিয়ে ফাইনালের দৌড়ে টিকে রইল রংপুর রাইডার্স। এর আগে ইংল্যান্ডের হ্যাম্পশায়ার হকস ও অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়ার কাছে পরপর দুই ম্যাচে হেরে দেয়ালে পিঠ ঠেকে গিয়েছিল বাংলাদেশের রংপুর রাইডার্সের। ওয়েস্ট ইন্ডিজের গায়ানায় চলমান গ্লোবাল সুপার লিগের ফাইনালে ওঠার স্বপ্ন বাঁচাতে বাংলাদেশ সময় আজ সকালে গায়ানার আমাজন ওয়ারিয়র্সের বিপক্ষে জিততেই হতো রংপুর রাইডার্সকে। প্রভিডেন্সে স্বাগতিকদের ১৫ রানে হারিয়ে ফাইনালের স্বপ্ন বাঁচিয়ে রাখলেন সোহানরা। বাংলাদেশ সময় আগামীকাল সকালে পাকিস্তানের লাহোর কালান্দার্সকে হারালে ফাইনালে উঠেও যেতে পারে রংপুর রাইডার্স। শুধু ম্যাচ জিতলেই হবে না, সেই সঙ্গে রান রেটের হিসাবও মেলাতে হবে রংপুরকে। তবে পাঁচ দলের লিগে শেষ ম্যাচ হওয়ায় রংপুরের সেই হিসাব করতে…

Read More

ঝিনাইদহের মহেশপুরে চোরাই ৩০০ বস্তা চালসহ দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে যশোরের গোয়েন্দা (ডিবি) পুলিশ। উপজেলার গৌরীনাথপুর এলাকা থেকে চাল উদ্ধার ও ২ জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতাররা হলেন- ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার বলুহর এলাকার রিপন বিশ্বাস ও মহেশপুর উপজেলার গৌরীনাথপুর গ্রামের মনিরুল ইসলাম। বুধবার বিকালে এ তথ্য নিশ্চিত করেছেন যশোর ডিবির ওসি দেবব্রত হরি। ওসি দেবব্রত জানান, মঙ্গলবার রাতে মহেশপুরের গৌরীনাথপুর এলাকায় অভিযান চালিয়ে রিপন বিশ্বাস ও চোরাই চালের ক্রেতা মনিরুল ইসলামকে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে চোরাই ৩০০ বস্তা চাল উদ্ধার করা হয়। ব্যবসায়ী তৌহিদুল ইসলামের করা মামলায় তাদের গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে। তিনি বলেন, রোববার (১ ডিসেম্বর)…

Read More

ইসরাইলের একজন কর্মকর্তা অধিকৃত অঞ্চলগুলোতে সৈন্যদের মধ্যে মানসিক রোগ ও আত্মহত্যার ঘটনা বৃদ্ধির বিষয়ে উদ্বেগ ও সতর্কতা প্রকাশ করেছেন। আল-মায়াদিন সূত্রে জানা যায়, ইসরাইলি জাতীয় আত্মহত্যা প্রতিরোধ কাউন্সিলের প্রধান গিল জালসম্যান এই মানসিক সংকটের কথা বলেছেন। তিনি সতর্ক করেছেন যে, যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই ইসরাইলি সামরিক বাহিনীর মধ্যে মানসিক রোগ এবং আত্মহত্যার ঘটনা আশঙ্কাজনকভাবে বাড়ছে। তিনি উল্লেখ করেন, ‘অধিকৃত অঞ্চলগুলোতে মানসিক স্বাস্থ্য কেন্দ্র এবং সংকট ব্যবস্থাপনা সংস্থাগুলোতে রেফারেল গত বছরে ৪০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। সাম্প্রতিক আত্মহত্যার ঘটনা ইসরাইলের পত্রিকা ইদিওত আহারনোথ গত ২২ নভেম্বর প্রকাশিত এক প্রতিবেদনে জানায়, গাজা ও লেবাননের যুদ্ধে দীর্ঘ সময় ধরে অংশগ্রহণ করা অন্তত ৬…

Read More