Author: saiful islam

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) প্রো-ভাইস চ্যান্সেলর হিসেবে বুধবার দায়িত্ব নিয়েছেন প্রফেসর ড. শেখ শরিফুল আলম। রাষ্ট্রপতির নির্দেশে আগামী চার বছরের জন্য তাকে এ পদে নিয়োগ দেওয়া হয়েছে। কুয়েটের ইলেক্ট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর ড. শেখ শরিফুল আলম এর আগে এ বিশ্ববিদ্যালয়ের ইলেক্ট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান, কুয়েটের শিক্ষক সমিতির সাধারণ সম্পাদকসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। এছাড়া তিনি আইইইইর সদস্য, ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশের (আইবি) লাইফ ফেলো, বাংলাদেশ ইলেক্ট্রনিক্স সোসাইটি (বিইএস) এবং বাংলাদেশ ফিজিক্যাল সোসাইটির (বিপিএস) লাইফ সদস্য এবং বাংলাদেশ কম্পিউটার সোসাইটির (বিসিএস) সদস্য। তার ৪২টির বেশি গবেষণা প্রবন্ধ দেশে-বিদেশে বিভিন্ন জার্নাল ও আন্তর্জাতিক সেমিনার-সিম্পোজিয়ামে…

Read More

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার শেষে রায় হলে হাসিনার প্রত্যাবর্তনের বিষয়ে ভারতকে আনুষ্ঠানিকভাবে অনুরোধ জানাবে বাংলাদেশ। এক্ষেত্রে উভয় দেশের স্বাক্ষরিত একটি আন্তর্জাতিক আইনের কথা উল্লেখ করে তিনি বলেন, ‘ভারত এ আইন মেনে কাজ করতে বাধ্য হবে।’ গত শনিবার নিক্কেই এশিয়াকে দেওয়া এক একান্ত সাক্ষাৎকারে এসব কথা বলেন প্রধান উপদেষ্টা। সোমবার সাক্ষাৎকারটি প্রকাশিত হয়। তিনি বলেন, ক্ষমতাচ্যুত শেখ হাসিনা সরকার সবকিছু ধ্বংস করে গেছে, নির্বাচনের আগে আমাদের অর্থনীতি, শাসনব্যবস্থা, আমলাতন্ত্র ও বিচারব্যবস্থায় সর্বাত্মক সংস্কার করতে হবে। বাংলাদেশের অন্তর্বর্তী সরকার নির্বাচনি ব্যবস্থা, সংবিধান এবং বিচার ব্যবস্থার ক্ষেত্রে সংস্কারের জন্য বেশ কয়েকটি কমিশন গঠন করেছে। জানুয়ারির…

Read More

পুরান ঢাকার চকবাজারের পোস্তা এলাকার বাসা থেকে এক ব্যবসায়ীর হাত-পা ও মুখ বাঁধা ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত নজরুল ইসলাম (৫২) লালবাগের আলীনগরে ‘নজরুল ইঞ্জিনিয়ারিং’ ওয়ার্কশপের মালিক ছিলেন। চকবাজার থানার এসআই জিল্লুর রহমান বলেন, খবর পেয়ে রাত সাড়ে ৩টার দিকে ওই বাসা থেকে লাশটি উদ্ধার করা হয়। তার হাত-পা ও মুখ বাঁধা এবং বিশেষ অঙ্গ কাটা ছিল। তার ছোট ভাই তৌহিদুল ইসলাম তাপস বলেন, তার বড় ভাইয়ের লালবাগের আলীনগরে ‘নজরুল ইঞ্জিনিয়ারিং’ নামের ওয়ার্কশপ রয়েছে। পোস্তা এলাকার একটি সাততলা ভবনের পঞ্চম তলার ফ্ল্যাটে স্ত্রী সুমী ও দুই ছেলে, এক মেয়েকে নিয়ে থাকতেন তিনি। ওই ভবনের নিরাপত্তাকর্মীদের কাছ থেকে পাওয়া তথ্যের…

Read More

অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, ভারতের সঙ্গে বাণিজ্য ইস্যুতে রাজনীতি প্রবেশ করবে না। যারা প্রতিযোগিতা মূল্যে পণ্য দেবে, দ্রুত দেবে এবং কোয়ালিটি থাকবে, সেখান থেকে নেব। সেটা ভারত বা বিভিন্ন দেশ হতে পারে। এছাড়া আগামী রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দামে স্বস্তি থাকবে। তিনি বলেন, ভারত থেকে চাল আমদানি করবে কি করবে না এগুলো মেটার না। ভারত ও মিয়ানমারের সঙ্গে কথা বলছি। ভিয়েতনামের সঙ্গে কথা বলছি। এগুলোর ব্যাপারে রাজনীতি প্রবেশ করবে না। বুধবার (৪ নভেম্বর) সচিবালয়ে সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে তিনি সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এ কথা বলেন। রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দামে স্বস্তি থাকবে কিনা? সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি…

Read More

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে রাজনৈতিক দলগুলোর বৈঠক শুরু হয়েছে। আজ বুধবার সোয়া চারটার পর রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এ বৈঠক শুরু হয়। বিএনপি স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেনের নেতৃত্বে ৫ সদস্যের একটি প্রতিনিধি দল এ সংলাপে অংশ নেন। বিএনপির প্রতিনিধি দলে আরও রয়েছেন আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমির খসরু মাহমুদ চৌধুরী ও অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন। জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান, সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পারোয়ারসহ চার সদস্যের প্রতিনিধি দল এ বৈঠকে অংশ নিয়েছে। এলডিপির প্রেসিডেন্ট কর্নেল (অব.) অলি আহমদ ও মহাসচিব রেদোয়ান আহমেদ, নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, বিপ্লবী…

Read More

দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষামন্ত্রী কিম ইয়ং-হিউন বুধবার দেশটির প্রেসিডেন্ট ইউন সুক-ইওলের কাছে তার পদত্যাগপত্র জমা দিয়েছেন। সেই সঙ্গে তার দেশের নাগরিকের কাছে ক্ষমাও চেয়েছেন হিউন। সংবাদ সংস্থা ইয়োনহাপ জানিয়েছে, প্রতিরক্ষামন্ত্রী হিউন নাগরিকদের কাছে ক্ষমা চেয়ে বলেছেন, তিনি তার পদত্যাগপত্র প্রেসিডেন্টের কাছে জমা দিয়েছেন। এর আগে মঙ্গলবার দেশটির প্রেসিডেন্ট ইউন সুক-ইওল মার্শাল ল ঘোষণা দেওয়ার পর তার সিনিয়র প্রেসিডেনশিয়াল স্টাফরাও সম্মিলিতভাবে পদত্যাগপত্র জমা দিয়েছেন। আর বুধবার সকালে প্রেসিডেন্টের কার্যালয় প্রধান ও সিনিয়র সচিবদের গণপদত্যাগের ঘোষণা সাংবাদিকদের জানানো হয়। প্রধান স্টাফ চুং জিন-সুকের নেতৃত্বে সিনিয়র কর্মকর্তারা এক বৈঠকে সর্বসম্মতভাবে এই পদত্যাগের সিদ্ধান্ত নেন। রাজনৈতিক অস্থিরতা দক্ষিণ কোরিয়ায় অভূতপূর্ব মার্শাল ল ঘোষণার পরই মূলত…

Read More

ওয়েস্ট ইন্ডিজে টেস্ট সিরিজে হার দিয়ে শুরু করা বাংলাদেশের সামনে দ্বিতীয় ম্যাচে জয়ের বিকল্প ছিল না। আন্টিগাতে প্রথম ম্যাচে না পরলেও জ্যামাইকা টেস্টে তাইজুল ইসলামের ঘূর্ণিতে ক্যারিবিয়ানদের ১১০ রানে হারিয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা। ১৫ বছর পর ওয়েস্ট ইন্ডিজে সাদা পোশাকের ক্রিকেটে জয় পেলো টাইগাররা। এই জয়ে ১-১ সমতায় সিরিজ শেষ করল বাংলাদেশ। কিংস্টনের স্যাবাইনা পার্কে বাংলাদেশের বিপক্ষে টেস্ট জিততে হলে ইতিহাস গড়তে হতো স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজকে। এই মাঠে যে, ২১২ রানের বেশি তাড়া করে জয়ের রেকর্ড নেই। এবার উইন্ডিজের লক্ষ্য ছিল ২৮৭ রানের। তবে তাইজুলের ঘূর্ণিতে উইন্ডিজ দ্বিতীয় ইনিংসে অলআউট হয়েছে ১৮৫ রানে। জ্যামাইকা টেস্টে নিজেদের প্রথম ইনিংসে ১৬৪ রানে অলআউট…

Read More

বিনোদন জগতে কাজের স্থায়িত্ব কম— এমনই মত এ পেশার সঙ্গে জড়িত অভিনয়শিল্পীদের। শুধু স্বল্প পরিচিত শিল্পীরাই নন, ভুক্তভোগী খ্যাতনামারাও। তাই অভিনয়ের পাশাপাশি বাণিজ্যিক ক্ষেত্রেও পা রাখছেন তারা। এর মধ্যে জনপ্রিয় রেস্তোরাঁ ব্যবসা। বলিউড তো বটেই, ইদানীং টালিউডের শিল্পীদের মধ্যেও এ প্রবণতা উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। অভিনেতা মিঠুন চক্রবর্তী, অক্ষয় কুমারসহ তাবৎ তারকাদের নিজস্ব রেস্তোরাঁ রয়েছে। টালিউডও একেবারে পিছিয়ে নেই। দেবের রেস্তোরাঁ রয়েছে। জনপ্রিয় সৌরভ দাস-সব্যসাচী চৌধুরীরও রেস্তোরাঁ রয়েছে। যদিও অনিশ্চিত পেশার কারণে তারা বাণিজ্যে মনোনিবেশ করেছেন, এমন নয়। জানা গেছে, সৌরভ-সব্যসাচী দ্বিতীয় রেস্তোরাঁ খুলতে চলছেন চলতি মাসে। কিছু দিন আগে কাজের অভাবে প্রায় একই পথে হেঁটেছেন পরিচালক অয়ন সেনগুপ্ত। টানা দুই…

Read More

বিয়ের সাড়ে পাঁচ বছর পর সুখবর দিয়েছেন কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান। বুধবার মুস্তাফিজ ও তার স্ত্রী সামিয়া পারভীন শিমুর ঘর আলো করে এসেছে পুত্র সন্তান। সামাজিক মাধ্যম ফেসবুকে নিজের ভেরিফাইড পেজে দেওয়া এক পোস্টে সুখবরটা জানালেন ফিজ নিজেই। বর্তমানে মা এবং নবজাতক দুজনই সুস্থ আছেন বলেও জানিয়েছেন। এছাড়া সবার কাছে দোয়া চেয়েছেন টাইগার পেসার। এর আগে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজ থেকে পারিবারিক কারণে ছুটি নিয়েছিলেন মোস্তাফিজ। সন্তানসম্ভবা স্ত্রীর পাশে থাকতেই ছুটি নিয়েছিলেন। প্রসঙ্গত, ২০১৯ সালে নিজ জেলা সাতক্ষীরার মেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সামিয়া পারভীন শিমুর সঙ্গে বিয়েবন্ধনে আবদ্ধ হয়েছিলেন মোস্তাফিজ। বিয়ের পর থেকে তারা সুখী দাম্পত্য জীবন উপভোগ করছেন।

Read More

বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, আমরা আমাদের স্বাধীনতা রক্ষায় অঙ্গীকারাবদ্ধ। আমরা ভারতসহ যত বড়, ক্ষুদ্র রাষ্ট্র আছে প্রত্যেকটা দেশের স্বাধীনতার মর্যাদা দেই। কিন্তু ভারতের শাসকগোষ্ঠী যদি মনে করে সম্প্রসারণ চালিয়ে বাংলাদেশ, নেপাল, ভুটান ও অন্যান্য দেশ আমরা কব্জা করে নিবো- এটা কিন্তু আপনারা বোকার স্বর্গে বাস করছেন।  বেশি বাড়াবাড়ি করলে নবাবের ‘বাংলা বিহার উড়িষ্যা’ দাবি করার হুঁশিয়ারও দেন তিনি। তিনি বলেন, আজকে সারা বাংলাদেশের মানুষ জাগরিত। তাদের মনের যে জাগরণ দেশমাতৃকা রক্ষার জন্য, এখানে হিন্দু মুসলমান এই মাতৃকায় যাদের জম্ম এই মাটির সন্তান তারা। এখানে আমাদের সবার জন্ম। তারা এই দেশকে অন্যের গোলামীর কাছে বিক্রি করবে কেন?…

Read More