Author: saiful islam

রাঙামাটির সাজেক ভ্যালিতে আটকে পড়া পর্যটকরা ফিরতে শুরু করেছেন। বুধবার দুপুর ২টার পর সাজেক থেকে সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ির উদ্দেশ্যে তারা ফিরতে শুরু করেন। স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল মঙ্গলবার সারাদিন বাঘাইছড়ির সাজেকে আঞ্চলিক দলের মধ্যে গোলাগুলি হয়। এতে সাজেক-খাগড়াছড়ি সড়কে যান চলাচল না করায় পর্যটকরা গতকাল বিকাল থেকে আজ সকাল পর্যন্ত সাজেকে অবস্থান করেন। সাজেক কটেজ মালিক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক মতিজয় ত্রিপুরা বলেন, যারা গতকাল বিকালে আটকা পড়েছিলেন এবং আজ সকালে যাদের চলে যাওয়ার কথা ছিল দুপুর ২টার পর তারা সেনাবাহিনীর সহায়তায় সাজেক ছেড়ে গেছেন। তিনি আরও বলেন, দুই দিনের জন্য যারা এসেছেন তাদের মধ্যে কিছু পর্যটক এখনো সাজেকে…

Read More

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় প্রবাসী সেকান্দর চৌধুরী মামুন খুনের ঘটনার তিনদিন পর থানায় হত্যা মামলা হয়েছে। নিহতের ভাই শাহাদাত হাছান মুরাদ ভাই বাদী হয়ে গতকাল মঙ্গলবার রাতে মামলাটি করেন। মামলায় এজাহারনামীয় ২১ জন ও অজ্ঞাতনামা ২০-২৫ জনকে আসামি করা হয়েছে। মামলার পর এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। তার নাম মো. ওসমান গনি (২৮)। তিনি উপজেলার সরফভাটা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড মধ্যম সরফভাটা গ্রামের মেহেরিয়া পাড়া এলাকার মো. হাবিব উল্লাহর ছেলে। বুধবার সকালে আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। গত ৩০ নভেম্বর উপজেলার সরফভাটা ইউনিয়নের সিএনজি চালিত অটোরিকশা চালকদের সঙ্গে ব্যাটারিচালিত অটোরিকশা চালকদের সংঘর্ষের ঘটনা ঘটে। এর জের ধরে দুই পক্ষের মধ্যে উত্তেজনা…

Read More

চট্টগ্রামে পুলিশের ওপর হামলা ও কাজে বাধাদানের মামলায় গ্রেফতার ১২ আসামিকে জিজ্ঞাসাবাদ করতে ৬ দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বুধবার সকাল সাড়ে ১০টার দিকে পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সরকার হাসান শাহরিয়ার শুনানি শেষে এ আদেশ দেন। রিমান্ড মঞ্জুর হওয়া আসামিরা হলেন—জয় নাথ, রুমিত দাস, নয়ন দাস, গগন দাস, সুমিত দাস, আমান দাস, বিশাল দাস, সনু মেথর, সুমন দাস, রাজেশ দাস, দুর্লভ দাস ও অজয় সূত্রধর চৌধুরী। এর আগে গত সোমবার পুলিশের ওপর হামলার আরেক মামলায় ৮ আসামির ৭ দিন করে রিমান্ড মঞ্জুর করেন আদালত। নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (প্রসিকিউশন) মফিজুর রহমান গণমাধ্যমকে বলেন, পুলিশের ওপর হামলার…

Read More

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগান বলেছেন, সিরিয়ার প্রেসিডেন্ট আসাদ সরকারকে প্রকৃত রাজনৈতিক প্রক্রিয়ায় অংশ নিতে হবে, যাতে সিরিয়ার পরিস্থিতির আর অবনতি না ঘটে। মঙ্গলবার (৩ ডিসেম্বর) ইরাকি প্রধানমন্ত্রী মুহাম্মদ শিয়া আল-সুদানির সঙ্গে ফোনে কথা বলার সময় তিনি এসব কথা বলেন। খবর ডেইলি সাবাহর। এরদোগান ইরাকি প্রধানমন্ত্রীকে জানান, তুরস্ক তার জাতীয় নিরাপত্তা এবং স্বার্থ অনুযায়ী, পিকেকে সন্ত্রাসী গোষ্ঠী এবং তার শাখাগুলোকে সাম্প্রতিক পরিস্থিতির সুযোগ নেওয়ার বিরুদ্ধে পদক্ষেপ নিয়েছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত রাখবে। এরদোয়ান বলেন, তুরস্কের অগ্রাধিকার হচ্ছে— তার সীমানার বাইরের শান্তি রক্ষা এবং সাধারণ মানুষের সুরক্ষা দেওয়া। সিরিয়ার একতা, স্থিতিশীলতা এবং আঞ্চলিক অখণ্ডতার গুরুত্ব তুলে ধরে তুরস্কের প্রেসিডেন্ট জানান, এ…

Read More

ইমরান খানের মুক্তি, সরকারের পদত্যাগ ও সংবিধানের ২৬তম সংশোধনী বাতিলের দাবিতে ইসলামাবাদে ডি-চকে সমাবেশের ডাক দিয়েছিল পিটিআই। কিন্তু পুলিশি বলপ্রয়োগ এবং ব্যাপক ধরপাকড়ের মুখে তিন দিন ধরে চলা বিক্ষোভ কর্মসূচি প্রত্যাহার করতে বাধ্য হয় ইমরান খানের দল। পিটিআইয়ের এই কর্মসূচিকে ‘চূড়ান্ত ডাক’ অভিহিত করেছিল।  কিন্তু কোনো সাফল্য ছাড়াই বিক্ষোভ শেষ করে ফিরে যেতে হয় দলটির সমর্থকদের। অনেকে মনে করছেন, নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘাত, নতুন করে সরকারবিরোধী এবং রাষ্ট্রদ্রোহের মামলায় আর সহসাই ঘুরে দাঁড়াতে পারবে না পিটিআই। তবে ইমরান খানের বোন আলিমা খান মঙ্গলবার বলেছেন, সরকার পতনের ট্রাম্পকার্ড এখনো তার ভাইয়ের কাছেই রয়েছে। তার দাবি, লক্ষ্য থেকে এখনো বিচ্যুত হননি ইমরান…

Read More

বিনোদন জগতের ছোটপর্দার অনেক তারকাই প্রেম আর বিয়ে নিয়ে সংবাদের শিরোনাম হলেও সেদিক থেকে একদমই আলাদা সময়ের জনপ্রিয় অভিনেত্রী সাফা কবির। সাফার প্রেম-ভালোবাসা নিয়ে খুব একটা চর্চা হয় না। তাই বলে দর্শকদের প্রশ্ন আর বন্ধ করা যায় না। কার সঙ্গে প্রেম করছেন এ অভিনেত্রী? কবে বিয়ে করছেন? এসব প্রশ্নের মুখে হরহামেশাই পড়তে হয় তাকে। সম্প্রতি এক সাক্ষাৎকারে সাফা কবির বলেন, তিনি প্রেম করছেন, সেটি নিজের কাজের সঙ্গে। আর কাজ নিয়েই ব্যস্ত থাকতে পছন্দ করেন। তিনি বলেন, ‘আমার মনে হয়, আমি আমার কাজের প্রেমে আছি। কাজের ভালোবাসায় আছি। সব শিল্পী এ ধরনের কথাই বলেন। তাই শুনতেও একরকম ক্লিশে শোনাতে পারে। এ…

Read More

আগামী জুনের মধ্যে দেশের বাজারে ছাড়া হবে টাকার নতুন ডিজাইনের নোট। এসব নোটে ছাত্র-জনতার আন্দোলনের ‘জুলাই বিপ্লবের গ্রাফিতি’ থাকবে। পাশাপাশি থাকবে দেশের ইতিহাস-ঐতিহ্য ও ঐতিহাসিক স্থাপনা। এসব চিত্র দিয়ে নতুন নোটের ডিজাইন করা হচ্ছে। নতুন নোটের মধ্যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি থাকবে না। তবে বঙ্গবন্ধুর ছবিযুক্ত যেসব নোট বর্তমানে বাজারে প্রচলিত রয়েছে সেগুলো চালু থাকবে। নোটের নতুন ডিজাইনের বিষয়ে বাংলাদেশ ব্যাংক ও সরকারের পক্ষ থেকে এমন অনুমোদন পাওয়া গেছে। এখন সংশ্লিষ্ট কমিটি নতুন নোটের ডিজাইন করবে। খবর সংশ্লিষ্ট সূত্রের। আরও জানা গেছে, আপাতত চার ধরনের নোটের ডিজাইন পরিবর্তন করা হবে। এগুলো হচ্ছে ২০, ১০০, ৫০০ ও ১০০০ টাকার নোট।…

Read More

নিজের জন্য নতুন আস্তানা খুঁজে নিলেন বলিউড অভিনেত্রী শ্রদ্ধা কাপুর। এতদিন বাবা-মায়ের সঙ্গে থাকতেন তিনি। এবার আলাদা থাকার সিদ্ধান্ত নিলেন অভিনেত্রী। কিন্তু কেন? চলতি বছরের সব থেকে বড় হিট রয়েছে শ্রদ্ধা কাপুরের ঝুলিতে। তার অভিনীত ‘স্ত্রী ২’ ছবিটি বিশ্বব্যাপী ৮০০ কোটি টাকার ব্যবসা করেছে। এ সাফল্যের পর ছবির প্রস্তাবও আসতে শুরু করেছে। এখন তার হাতে রয়েছে। অভিনেত্রী এবার নিজের জন্য নতুন আস্তানা খুঁজে নিলেন। এতদিন বাবা-মায়ের সঙ্গে থাকতেন তিনি। এখন তিনি আলাদা থাকবেন। এ জন্য মুম্বাইয়ের জুহুর এলাকায় সমুদ্রমুখী একটি ফ্ল্যাট ভাড়া নিলেন, যার বার্ষিক ভাড়া ৭২ লাখ টাকা। সেই হিসাবে মাসিক ৬ লাখ টাকা ভাড়া দিতে হবে অভিনেত্রীকে। ৩৯২৮.৮৬…

Read More

ওয়েস্ট ইন্ডিজ সিরিজে শুরুটা ভালো না হলেও শেষ পর্যন্ত ঘুরে দাঁড়ালো বাংলাদেশ। কিংস্টনে ১০১ রানের জয়ে সমতা ফিরিয়ে সিরিজ শেষ করেছে মেহেদী হাসান মিরাজের দল। সিরিজ সেরার পুরস্কারটাও ভাগাভাগি হয়েছে উইন্ডিজ ও বাংলাদেশের মধ্যে। ক্যারিবিয়ান পেসার জেডেন সিলসের সঙ্গে এ যৌথভাবে এ পুরস্কার পেয়েছেন তাসকিন আহমেদ। অ্যান্টিগাতে সিরিজের প্রথম টেস্টে বাংলাদেশ হারলেও ছন্দে ছিলেন তাসকিন। প্রথম ইনিংসে ২ উইকেট নেওয়ার পর দ্বিতীয় ইনিংসে ৬৪ রানে ৬ উইকেট শিকার করেন বাংলাদেশি পেসার। লাল বলের ক্রিকেটে তাসকিনের ক্যারিয়ার সেরা বোলিং এটাই। কিংস্টনে নাহিদ রানা ও তাইজুল ইসলামের ছায়ায় থাকলেও দুই ইনিংসে তুলে নিয়েছেন গুরুত্বপূর্ণ ৩ উইকেট। পুরো সিরিজে ১১ উইকেট নিয়ে সর্বোচ্চ…

Read More

দক্ষিণী সিনেমা ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেতা আল্লু অর্জুন অভিনীত ‘পুষ্পা-২ ছবিটি নিয়ে দর্শকদের মধ্যে উত্তেজনা তুঙ্গে। শনিবার থেকেই ছবির অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে। আর পুষ্পা-২ মুক্তির আগেই বাজিমাত করেছে। প্রথম দিনের অগ্রিম বুকিংয়েই ঝুলিতে ৫০ কোটির ব্যবসা করেছে। ১০ লাখ টিকিট বিক্রিতে ‘পুষ্পা’ ঝড়ের শুরু ভারতজুড়ে। আবার এর মধ্যে ঘোষণা এসেছে আরও একটি সিক্যুয়েল আসছে। আনন্দবাজার সূত্রে জানা গেছে, ‘পুষ্পা-২’ছবির তেলেগু টু ডি ভার্সন অগ্রিম বুকিংয়ে ব্যবসা করেছে ১৭.১৬ কোটি রুপি। এবং হিন্দি ভার্সন অগ্রিম বুকিংয়ে তুলেছে ১২ কোটি রুপি। অন্যদিকে তামিল ভার্সনে ৮২.৪ লাখ এবং মালায়লাম ভার্সনে ১.২ কোটি রুপি অগ্রিম বুকিংয়ে ঘরে তুলেছে। তবে চমক রয়েছে আরও। ‘পুষ্পা-২’…

Read More