বেশ কয়েক মাস ধরে আলোচনার কেন্দ্রে পাওয়ার কাপল দম্পতি অভিনেতা যিশু সেনগুপ্ত ও প্রযোজক-অভিনেত্রী নীলাঞ্জনা সেনগুপ্ত। জানা গেছে, তাদের সম্পর্কে তৃতীয় ব্যক্তির উপস্থিতি রয়েছে। টালিউডে জোর জল্পনা— বিবাহবিচ্ছেদের পথেই নাকি এগোচ্ছেন তারা। যদিও আনুষ্ঠানিকভাবে কিছুই ঘোষণা করেননি তারা। তবু বেশ কয়েক মাস ধরেই ছাদ আলাদা হয়েছে যিশু-নীলাঞ্জনার। আর যিশু সেনগুপ্ত ও নীলাঞ্জনা যে বিচ্ছেদের পথে হাঁটবেন, তা অনুরাগীদের কল্পনাতীত। ভাবেননি তাদের সহকর্মীরাও। তাই দাম্পত্য ভেঙে যাওয়ার খবর প্রকাশ্যে আসতেই বিস্মিত সবাই। তারপর থেকেই ‘সাবেক’ জুটির শুভাকাঙ্ক্ষীরা তাদের বিচ্ছেদ আটকানোর নানা প্রয়াস চালিয়ে যাচ্ছেন। কিন্তু এ মুহূর্তে সেনগুপ্ত পরিবারের অন্দরের সমীকরণ নিয়ে কুলুপ এঁটেছেন দুপক্ষই। এদিকে যিশুর সঙ্গে অভিনেতা শাশ্বত চট্টোপাধ্যায়ের…
Author: saiful islam
সাজেকে গোলাগুলির ঘটনায় পর্যকটরা ফিরতে পারেনি খাগড়াছড়ি। এদিকে পর্যটকদের নিরাপত্তার কথা বিবেচনা করে বুধবার (৪ ডিসেম্বর) সাজেক ভ্রমণে বিধি নিষেধ দিয়েছে জেলা প্রশাসন। মঙ্গলবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন রাঙামটির জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান। খাগড়াছড়ি জীপগাড়ির লাইনম্যান মো. ইয়াছিন আরাফত জানান, সকালে খাগড়াছড়ি থেকে ২৫-৩০টি গাড়ি সাজেক গিয়েছে যাতে প্রায় ৪ শতাধিক পর্যটক রয়েছে। তিনি জানান, দুই আঞ্চলিক দলের মধ্যে গত কয়েকদিন ধরে গোলাগুলির ঘটনা ঘটছে। তাই পর্যটকদের নিরাপত্তার কথা বিবেচনা করে বিকালে কোন পর্যটক গাড়ি সাজেক থেকে খাগড়াছড়ি আসেনি। সাজেক রিসোর্ট মালিক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক মতিজয় ত্রিপুরা জানান, সাজেক ও মাচালং এর ৭নং ওয়ার্ডের শীপপাড়া নামক এলাকায়…
১৫ বছর পর আবারও বাংলাদেশ দলের ক্যারিবীয় দ্বীপে টেস্ট জয়। সেটাও আবার দলের নিয়মিত অধিনায়ক নাজমুল হোসেন শান্ত এবং দলের সবচেয়ে অভিজ্ঞ ক্রিকেটার মুশফিকুর রহিমকে ছাড়াই। বলা যায়, অনেকটা তরুণ দল নিয়ে প্রথমবার টেস্ট সিরিজে নেতৃত্ব দিতে নেমে দ্বিতীয় ম্যাচে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজকে হারালো মেহেদী হাসান মিরাজের দল। ম্যাচ শেষে মিরাজ বলেন, ‘আলহামদুলিল্লাহ, খুবই ভালো লাগছে, প্রথম ম্যাচ হারের পর দ্বিতীয় ম্যাচ জিতেছি, এটা অবশ্যই আমার জন্য বড় একটা অর্জন। যেহেতু আমি প্রথম অধিনায়কত্ব করছি, এটা আমার জন্য বড় একটা পাওয়া ওয়েস্ট ইন্ডিজের মাটিতে।’ ‘জয়ের কৃতিত্ব দিতে চাই সব খেলোয়াড়কে। আমি যেভাবে পরামর্শ দিয়েছি, সবাই মেনে নিয়েছে। কন্ডিশনটা সহজ ছিল…
বিভিন্ন ধরনের উৎসবের কথা আমরা সকলেই জানি, কিন্তু ‘মাছ ধরার উৎসব’ কথাটি এক সময় শোনা গেলেও এখন আর তেমন শোনা যায় না। তবে বছরের পর বছর ধরে এই ‘মাছ ধরার উৎসব’ এখন চলে আসছে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার মেদির হাওরের ‘আটাউরি বিলে’। প্রতি বছরের ন্যায় এবারও ‘বাইচ’ নামে তিন দিনব্যাপী মাছ ধরা শুরু হয়েছে আজ। জাল আর ছোট-ছোট ডিঙি নৌকা নিয়ে জেলেরা মেতে উঠেছেন মাছ ধরা উৎসবে। এ বছর হাওরে পর্যাপ্ত মাছ না পেয়ে হতাশ জেলেরা। স্থানীয় জেলেদের পাশাপাশি দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ ছুটে আসে এ বাইচে অংশ নিতে। বাইচে অংশ নেওয়া হরিপদ, নিপেন্দ্র, হারাধন বলেন, ‘উৎসব মুখর পরিবেশে আমরা…
ভারতের আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশন কার্যালয়ে হামলার পর এটিকে ভিয়েনা কনভেনশনের লঙ্ঘন বলে বিবৃতি দিয়েছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়। এর বাইরেও বিএনপিসহ বিভিন্ন দল ও সংগঠন এই ঘটনার প্রতিবাদ জানাতে গিয়ে ভিয়েনা কনভেনশনের কথা উল্লেখ করেছে। মঙ্গলবার ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মাকে ডেকে নিয়ে প্রতিবাদ জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। ‘পরিকল্পিতভাবে’ বাংলাদেশ হাইকমিশনে হামলা চালানো হয়েছে বলে অভিযোগ করেছেন কর্মকর্তারা। হামলার সময় ভারতীয় পুলিশের সদস্যরা সেটি না থামিয়ে নিষ্ক্রিয় ভূমিকা পালন করেছে বলেও অভিযোগ করেছেন তারা। হামলার ঘটনার পর নিরাপত্তাহীনতার কারণ দেখিয়ে সকল প্রকার ভিসা ও কনস্যুলার সেবা কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে আগরতলার বাংলাদেশ সহকারী হাইকমিশন। যদিও হামলায়…
বিএনপি রাষ্ট্র ক্ষমতায় গেলে দেশজুড়ে বৃক্ষরোপনের ইচ্ছার কথা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, ‘বিএনপি আগামীতে নির্বাচিত হয়ে ক্ষমতায় এলে সারা দেশে আমার পাঁচ বছরে ৫ কোটি বৃক্ষ রোপণ করব। যেগুলো বড় বৃক্ষ, রেইনট্রি। আমাকে এই কাজে সহযোগিতা করবেন বলে আশা করি।’ মঙ্গলবার (৩ ডিসেম্বর) রাজধানীর গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে এক কর্মশালায় ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ কথা বলেন। বিএনপির রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা নিয়ে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য এই কর্মশালার আয়োজন করা হয়। বিএনপির ঘোষিত ৩১ দফা মানুষের কাছে পৌঁছে দিতে এসময় শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান তারেক রহমান। তিনি বলেন, ‘বিএনপি দুই বছর আগে ৩১ দফা দিয়েছে।…
অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের শেষ ম্যাচে শ্রীলংকার কাছে হেরে বসেছে বাংলাদেশের যুবারা। রোমাঞ্চকর দ্বৈরথে ২২৯ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে আজিজুল হাকিমের দল গুটিয়ে গেছে ২২১ রানে। ৭ রানের এই হারে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ হাত ফসকে গেছে। তবে গ্রুপ পর্বের প্রথম দুই ম্যাচ জিতে নেওয়ায় রানার্সআপ হিসেবে সেমিফাইনালে খেলবে বাংলাদেশ। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিল লংকানরা। প্রথম তিন ব্যাটার দ্রুত ফিরলেও চারে নেমে দুর্দান্ত এক সেঞ্চুরি করেন ভিমাথ দিনসারা। আল ফাহাদের বলে বোল্ড হয়ে ফেরার আগে ১০ চারে ১০৬ রান করেন তিনি। পরের ব্যাটাররা তার সে রানের ধারা ধরে রাখতে না পারলেও ৪৯.২ ওভারে…
রাজশাহীর চারঘাটে প্রেমের সম্পর্ক করে বিয়ের প্রলোভনে নবম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণ করা হয়েছে। এ অভিযোগে স্কুলছাত্রীর পিতার দায়েরকৃত মামলায় গ্রেফতার করা হয়েছে ওই ছাত্রীর সহপাঠীকে (১৬)। মঙ্গলবার দুপুরে গ্রেফতারকৃত ওই ছাত্রকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। মডেল থানার ইন্সপেক্টর (তদন্ত) আব্দুল খালেক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নবম শ্রেণির ছাত্রীর সঙ্গে একই শ্রেণির এক ছাত্রের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। সেই সম্পর্কের জের ধরে সোমবার রাতে ওই ছাত্র তার প্রেমিকাকে কৌশলে তার নিজ বাড়িতে নিয়ে বিয়ের প্রলোভনে ধর্ষণ করে। আশপাশের লোকজন বুঝতে পেরে দরজা ধাক্কাধাক্কি করলে বাড়ি থেকে পালিয়ে যায় ওই ছাত্র। পরে স্থানীয়রা মেয়েটিকে উদ্ধার করে তার…
বগুড়ার ধুনটে এক রিকশাচালককে বিদেশ পাঠানোর প্রলোভনে ঢাকায় প্রেরণ ও তার স্ত্রীকে অস্ত্রের মুখে জিম্মি করে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ মামলায় দুলাল হোসেন (৪৬) নামে এক আদম বেপারিকে গ্রেফতার করা হয়েছে। আদালতের নির্দেশে সোমবার রাতে ধুনট থানায় মামলা রেকর্ড ও উপজেলার চিকাশী ইউনিয়নের মোহনপুর বাজার এলাকা থেকে একমাত্র আসামিকে গ্রেফতার করা হয়। মঙ্গলবার বিকালে ওসি সাইদুর রহমান জানান, শিগগিরই ঢাকায় বসবাসকারী ভিকটিমের ডাক্তারি পরীক্ষা করানো হবে। পুলিশ, এজাহার সূত্র ও স্থানীয়রা জানান, পেশায় আদম বেপারি দুলাল হোসেন ধুনট উপজেলার চিকাশী ইউনিয়নের মোহনপুর গ্রামের তফিজ উদ্দিন আকন্দের ছেলে। ধর্ষণের শিকার ওই গৃহবধূ উপজেলার কালেরপাড়া ইউনিয়নের আড়কাটিয়া আশ্রয়ণ পল্লীর এক রিকশাচালকের স্ত্রী।…
ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টুকে পৃথক দুইটি হত্যা মামলায় ৫ দিনের পুলিশ রিমান্ডে নেওয়া হয়েছে। এছাড়া জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক কাজী কামাল আহম্মেদ ওরফে গ্যাস বাবুর ২ দিনের রিমান্ড মঞ্জুর করা হয়। মঙ্গলবার সকালে ঝিনাইদহ চিফ জুডিশিয়াল আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রুমানা আফরোজ উভয়পক্ষের শুনানি শেষে তাদের এ রিমান্ড মঞ্জুর করেন। আদালত সূত্র জানায়, ২০১৫ সালের ২৯ জুন রাতে ব্যাপারীপাড়ার আব্দুল মজিদ মোজর ছেলে তরিকুলকে জেলা শহরের মডার্ন মোড়ে কুপিয়ে হত্যা করা হয়। ওই বছরের ১ জুলাই সদর থানার এসআই অজয় কুমার বাদী হয়ে অজ্ঞাত ব্যক্তিদের নামে একটি হত্যা মামলা দায়ের করেন। পুলিশ…

