Author: saiful islam

সময় যত এগোচ্ছে চ্যাম্পিয়নস ট্রফি নিয়ে অনিশ্চয়তা যেন ততই ঘনীভূত হচ্ছে। ভারত-পাকিস্তান পাল্টা পাল্টি একে অন্যকে প্রস্তাব দিচ্ছে। তবে সমাধান আসছে না কিছুতেই। এতে করে বেকায়দায় পড়েছে আইসিসি। এবার ফের বেকায়দায় আইসিসি। সবশেষ মিটিংয়ে পাকিস্তান যে প্রস্তাব জানিয়েছে তাতে আপত্তি আছে ভারতের। গত শুক্রবার চ্যাম্পিয়ন ট্রফি নিয়ে জরুরী মিটিং হয়। তবে সেই মিটিংয়ের স্থায়িত্ব ছিল মাত্র ১৫ মিনিট। যেখানে কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি ভারত-পাকিস্তান। ভারত তার দাবিতে অনড়। পাকিস্তানের মাটিতে চ্যাম্পিয়নস ট্রফিতে অংশগ্রহণ করবে না তারা। তাদের চাওয়া নিজেদের ম্যাচগুলো হাইব্রিড মডেলে পাকিস্তানের বাইরে খেলা। সবশেষ মিটিংয়ে ভারতের এই প্রস্তাব মেনে নিয়েছে পাকিস্তান। তবে এর সঙ্গে একটি সর্ত জুড়ে দিয়েছে…

Read More

দ্বাদশ জাতীয় নির্বাচনের আগে বিএনপির সমাবেশ ঘিরে সংঘর্ষের মধ্যে প্রধান বিচারপতির বাসভবনে হামলার ঘটনায় রাজধানীর রমনা মডেল থানায় দায়ের হওয়া মামলা থেকে অব্যাহতি পেয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ৮৩ নেতাকর্মী। এ মামলায় পুলিশের দেওয়া চূড়ান্ত প্রতিবেদন গ্রহণ করে ঢাকার মহানগর হাকিম মো. ছানাউল্ল্যাহ মঙ্গলবার তাদের অব্যাহতির আদেশ দেন। রমনা থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা এসআই জিন্নাত বিষয়টি নিশ্চিত করে বলেন, গত ২৮ নভেম্বর আদালত ওই আদেশ দিলেও বিষয়টি প্রকাশিত হয়েছে মঙ্গলবার। মির্জা ফখরুল ও আব্বাস ছাড়াও বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, আব্দুল আওয়াল মিন্টু, আহমেদ আজম খান, অ্যাডভোকেট জয়নুল আবেদীন, নিতাই…

Read More

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও তার স্ত্রী বুশারা বিবির বিরুদ্ধে জামিন-অযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন পাকিস্তানের আদালত। পাকিস্তানের বিশ্বকাপজয়ী সাবেক অধিনায়ক বর্তমানে কারাবন্দি জীবনযাপন করছেন। ইমরান খান আর বুশরা বিবিই নন, ইমরান খানের রাজনৈতিক দল তেহরিক-ই ইনসাফের (পিটিআই) বিভিন্ন পর্যায়ের ৯৩ নেতার বিরুদ্ধেও জামিন-অযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। এ তালিকায় আছেন- খাইবার পাখতুনখোয়া প্রদেশের মুখ্যমন্ত্রী আলী আমিন গান্দাপোর, পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট আরিফ আলভী, পার্লামেন্টের সাবেক স্পিকার আসাদ কায়সার, পিটিআইয়ের চেয়ারম্যান গহর খান, পাকিস্তানের পার্লামেন্টের বিরোধী দলীয় নেতা ওমর আইয়ুব খানসহ অনেকে। পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ পুলিশ মোট ৯৬ জনের বিরুদ্ধে জামিন-অযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন জানিয়েছিল। তাদের মধ্যে থেকে ৩ জনকে…

Read More

রাজশাহী মহানগরীর দামকুড়া থানার আলিমগঞ্জ এলাকা থেকে ৫০ হাজার জালটাকাসহ এক ব্যক্তিকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেফতার রাজন আহমেদ (২২) পবা থানার দাদপুর এলাকার রেজাউল করিমের ছেলে। পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার দিবাগত রাত আনুমানিক পৌনে ২টার দিকে মহানগর গোয়েন্দা পুলিশের একটি দল আলিমগঞ্জ এলাকায় অভিযান পরিচালনা করে রাজন আহমেদকে আটক করে। পরে তার পকেট তল্লাশি করে ৫০ হাজার জালটাকা উদ্ধার করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে আরও দুই ব্যক্তি পালিয়ে যেতে সক্ষম হয়। রাজনসহ অপর দুই অজ্ঞাত ব্যক্তিকে আসামি করে মঙ্গলবার আরএমপির দামকুড়া থানায় মামলা করা হয়েছে। আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Read More

চট্টগ্রামে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ ও সারজিস আলমের গাড়ি বহরে ধাক্কা দেওয়ার ঘটনায় ট্রাকচালক ও সহকারীর দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। মঙ্গলবার চট্টগ্রাম জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট-৪ এর আদালতের বিচারক মাহবুবুল হক এ আদেশ দেন। রিমান্ডপ্রাপ্তরা হলেন- ট্রাকচালক মুজিবর রহমান (৪০) ও তার ছেলে সহকারী রিফাত মিয়া (১৮)। আদালত সূত্র জানায়, মঙ্গলবার সকালে আসামিদের আদালতে হাজির করে ৫ দিনের রিমান্ড আবেদন করে লোহাগাড়া থানা পুলিশ। আদালত শুনানি শেষে সড়ক পরিবহণ আইনের ৯৮ ধারায় বাবা-ছেলের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। গত ২৮ নভেম্বর হাসনাত ও সারজিস আইনজীবী সাইফুল ইসলাম আলিফের গ্রামের বাড়ি চুনতি ফারাঙ্গা এলাকা থেকে ফিরছিলেন।তাদের গাড়িবহরের একটি…

Read More

বাংলাদেশ সনাতন জাগরণ মঞ্চের মুখপাত্র ও চট্টগ্রামের পুণ্ডরীক ধামের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিন শুনানি হয়নি। মঙ্গলবার ধার্য তারিখে চট্টগ্রাম মহানগর দায়রা জজ মো. সাইফুল ইসলামের আদালতে তার পক্ষে কোনো আইনজীবী শুনানি করেননি। পাশাপাশি রাষ্ট্রপক্ষও মামলাটি শুনানি না করে সময়ের আবেদন করেন। সবমিলিয়ে আদালত পরবর্তী জামিন শুনানির জন্য ২ জানুয়ারি তারিখ ধার্য করেন। চট্টগ্রাম আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট এনামুল হক বলেন, আজ চিন্ময় দাসের পক্ষে কোনো আইনজীবী আদালতে উপস্থিত ছিলেন না। পাশাপাশি রাষ্ট্রপক্ষও শুনানির জন্য সময়ের আবেদন করেন। আদালত জামিন শুনানির জন্য ২০২৫ সালের ২ জানুয়ারি ধার্য করেছেন। যেহেতু শুনানি হয়নি এ কারণে আসামিপক্ষের উচ্চ আদালতে যাওয়ার…

Read More

নরসিংদীর বেলাব উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি নজরুল ইসলামকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল সোমবার রাতে বেলাব সদরের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। পাশ্ববর্তী শিবপুর থানার একটি বিস্ফোরক ও হত্যা মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে বলে জানায় পুলিশ। এ বিষয়ে মঙ্গলবার বেলাব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মীর মাহবুবুর রহমান জানান, শিবপুর থানার একটি বিস্ফোরক ও হত্যা মামলায় তাকে গ্রেফতার করা হয়। শিবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফজাল হোসাইন বলেন, গত জুলাইয়ে ঢাকা-সিলেট মহাসড়কের ইটাখোলা বাসস্ট্যান্ড এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র জনতার আন্দোলনে হামলা ও শিক্ষার্থীসহ ৪ জন নিহতের ঘটনায় তাকে গ্রেফতার করা হয়েছে।

Read More

গাজীপুর মহানগরের পূবাইলে স্বেচ্ছাসেবক দলের নেতা আলম মিয়ার ওপর হামলা করে মাথা ফাটিয়েছেন যুবলীগ নেতা সাইফুল ইসলামের নেতৃত্বে কয়েকজন। সোমবার দুপুরে পূবাইল থানার ৪১নং ওয়ার্ডের বসুগাঁও এলাকার হালিম মার্কেটের সামনে দেশীয় অস্ত্র দিয়ে এ হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় সোমবার রাতে যুবলীগ-আওয়ামী লীগের ১৬ জনকে অভিযুক্ত করে এবং অজ্ঞাত আরও ২৫-৩০ জনকে আসামি করে ভুক্তভোগী আলমের স্ত্রী মনি আক্তার বাদী হয়ে পূবাইল থানায় লিখিত অভিযোগ করেছেন। অভিযোগ সূত্রে জানা যায়, স্বেচ্ছাসেবক দলের পূবাইল থানার আহ্বায়ক সদস্য আলম মিয়া দীর্ঘ দিন ধরে ওই এলাকায় ইন্টারনেটের ব্যবসা করে আসছিলেন। আওয়ামী লীগ আমল থেকে জোরপূর্বক ব্যবসা দখলে নেওয়ার চেষ্টা করে আসছিল আওয়ামী লীগ-যুবলীগ…

Read More

নওগাঁ সদর ও মহাদেবপুর উপজেলায় পৃথক দুর্ঘটনায় ৩ জন নিহত হয়েছেন। মঙ্গলবার ভোরে ও সকাল ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নওগাঁর মহাদেবপুরে খড়বোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই ট্রাকের চালক ও তার সহকারীর মৃত্যু হয়। মঙ্গলবার ভোরে মহাদেবপুর উপজেলার রাণীপুকুর এলাকায় নওগাঁ-রাজশাহী মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে এদিকে সকাল সাড়ে ১০টার দিকে নওগাঁ সদর উপজেলার আব্দুল জলিল শিশুপার্ক এলাকায় পৃথক সড়ক দুর্ঘটনায় পিকআপের ধাক্কায় এক পথচারীর মৃত্যু হয়েছে। ভীমপুর পুলিশ ফাঁড়ির এসআই আকবর হোসেন সড়ক দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, খড়বোঝাই একটি ট্রাক গাইবান্ধা থেকে রাজশাহীর দিকে যাচ্ছিল। ভোর ৪টার দিকে নওগাঁ-রাজশাহী আঞ্চলিক মহাসড়কের রানীপুকুর এলাকায়…

Read More

ছাতকে ইমামকে রাখা নিয়ে দুইপক্ষের মধ্যে সংঘর্ষে আহত হয়েছেন অর্ধশতাধিক। আশঙ্কাজনক অবস্থায় ১০ জনকে সিলেট ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলার কালারুক ইউপির রাজাপুর গ্রামের এমন ঘটনা ঘটে। ঘটনাস্থলে পুলিশ টহল রাখা হয়েছে। পরিস্থিতি শান্ত বলে পুলিশ নিশ্চিত করেছে। জানা যায়, কালারুকা রাজাপুর গ্রামের আজিম ও জাকিরের মধ্যে মসজিদের ইমাম রাখা নিয়ে কথা কাটাকাটির বিরোধের জের ধরে একই গ্রামের দুইপক্ষের মধ্যে দুই ঘণ্টাব্যাপী দেশি অস্ত্র ইটপাথর লাঠি কাচের বোতল দিয়ে ধাওয়া পালটা ধাওয়া ও মুখামুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সংঘর্ষের ঘটনায় উভয়পক্ষের মধ্যে অর্ধশতাধিক লোকজন আহত হয়েছেন। এ সংঘর্ষের খবর পেয়ে কালারুকা ইউপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তাজউদ্দিন,…

Read More