কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার নবাগত ইউএনও সামিউল ইসলামের সঙ্গে ব্রাহ্মণপাড়ায় কর্মরত সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকালে ব্রাহ্মণপাড়া ইউএনওর কার্যালয়ে এ মতবিনিময় হয়। আলোচনা সভায় ব্রাহ্মণপাড়া উপজেলার সাংবাদিকদের সঙ্গে নবাগত ইউএনও মাদক, ইভটিজিং, বাল্যবিবাহ এবং উপজেলার বিভিন্ন রাস্তাঘাটসহ উপজেলাবাসীর বিভিন্ন দুঃখ-দুর্দশার কথা তুলে ধরেন এবং এসব সমস্যা সমাধানের আশ্বাস প্রদান করেন। এছাড়া তিনি ব্রাহ্মণপাড়া উপজেলা সাংবাদিকদের কাছ থেকে বিভিন্ন সহযোগিতা কামনা করেন। এ সময় উপস্থিত ছিলেন- ব্রাহ্মণপাড়া উপজেলা প্রেস ক্লাবের সভাপতি, দৈনিক ইনকিলাব ও দৈনিক রূপসী বাংলা পত্রিকার ব্রাহ্মণপাড়া উপজেলা প্রতিনিধি অ্যাডভোকেট আবদুল আলিম খান, সহ-সভাপতি যথাক্রমে দৈনিক খোলা কাগজের উপজেলা প্রতিনিধি প্রভাষক রেজাউল করিম, দৈনিক যুগান্তর পত্রিকার ব্রাহ্মণপাড়া উপজেলা…
Author: saiful islam
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলাদেশে জাতিসংঘের শান্তিরক্ষী পাঠাতে ভারতের কেন্দ্রীয় সরকারকে উদ্যোগ নেওয়ার যে দাবি জানিয়েছেন, তার পরিপ্রেক্ষিতে ভারতের কংগ্রেস নেতা ও সংসদ সদস্য শশী থারুর বলেছেন, ‘তিনি (মমতা) জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের ভূমিকা পুরোপুরি বোঝেন কি না- তা নিশ্চিত নই।’ মঙ্গলবার ভারতের বার্তাসংস্থা পিটিআইকে দেওয়া এক বক্তব্যে এ প্রশ্ন তুলেন শশী। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা গতকাল (সোমবার) বিধানসভার শীতকালীন অধিবেশনে যোগ দিয়ে বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘুদের নিরাপত্তা ইস্যুতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ব্যক্তিগত হস্তক্ষেপ দাবি করেন।তিনি বলেন, ‘আমাদের প্রস্তাব, ভারত সরকার জাতিসংঘের কাছে বাংলাদেশে শান্তিরক্ষী পাঠানোর আর্জি জানাক। তারা যাতে আমাদের লোকজনকে বাংলাদেশ থেকে উদ্ধার করতে পারে।’ মমতার এই বক্তব্য প্রসঙ্গে শশী থারুর…
যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু ৩ ডিসেম্বর থেকে ১০ ডিসেম্বর পর্যন্ত ভারত, শ্রীলংকা ও নেপাল সফর করবেন। তার সফরের লক্ষ্য হচ্ছে এশিয়ায় যুক্তরাষ্ট্রের প্রধান অংশীদারদের সঙ্গে সহযোগিতার সম্পর্ক জোরদার এবং আঞ্চলিক সমৃদ্ধি ও নিরাপত্তার উন্নতি করা। সোমবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক বিবৃতিতে এ কথা বলা হয়। এতে বলা হয়, নয়াদিল্লিতে মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী লু মার্কিন-ভারত ইন্দো-প্যাসিফিক অন্তর্ভুক্তিমূলক নীতি প্রয়োগে সহযোগিতা করবেন। তিনি মার্কিন-ভারত পূর্ব এশিয়া আলোচনা সভায় নেতৃত্বদানকারী যুক্তরাষ্ট্রের পূর্ব এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডেনিয়েল ক্রিটেনব্রিঙ্কের সঙ্গে যোগ দেবেন। ভারতের সিনিয়র কর্মকর্তাদের সঙ্গে পৃথক আলোচনাসভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে তার। আলোচনা…
বিশ্বের সাত আশ্চর্যের অন্যতম তাজমহল। ভারতের উত্তর প্রদেশ রাজ্যের আগ্রায় অবস্থিত এই ঐতিহাসিক স্থান ঘিরে হঠাৎ বোমাতঙ্ক ছড়িয়ে পড়েছে। উত্তরপ্রদেশ পর্যটন দপ্তরের ই-মেইলে কে বা কারা বোমা মেরে তাজমহল উড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছে। হুমকি সম্বলিত ই-মেইল পাওয়ার পরপরই তাজমহল ঘিরে নিরাপত্তা জোরদার করা হয়েছে। এরই মধ্যে সেখানে বম্ব স্কোয়াডও পৌঁছেছে। পরে অবশ্য পুলিশের পক্ষ থেকে জানানো হয়, সেখানে বিপজ্জনক কিছু মেলেনি। শুধু আতঙ্ক ছড়ানোর উদ্দেশ্যেই ওই ইমেল পাঠানো হয়েছিল বলে ধারণা করছে তারা। পুলিশের এসিপি সৈয়দ আরিব আহমেদ জানান, উত্তরপ্রদেশ পর্যটন দপ্তরের অফিসিয়াল ই-মেইলে তাজমহল উড়িয়ে দেওয়ার হুমকি চিঠি আসে। এরপরেই পর্যটকদের সরিয়ে ফেলা হয় নিরাপদ চত্বরে। ঘটনাস্থলে পৌঁছায় বম্ব…
বাবা হচ্ছেন রোনালদিনহোর একমাত্র ছেলে জোয়াও মেন্ডেস। তাতে মাত্র ৪৫ বছরেই প্রথমবারের মতো দাদা হতে যাচ্ছেন ব্রাজিলের এই কিংবদন্তি ফুটবলার। খবর গোল ডট কম’র। ২৫ বছর বয়সী জিওভান্নি বুস্কাসিওর সঙ্গে প্রেম করেন রোনালদিনহোর ১৯ বছরের ছেলে মেন্ডেস। তার প্রেমিকাই দিয়েছেন নতুন অতিথি আসার খবর। ইনস্টাগ্রামে বেবি বাম্পের ছবি পোস্ট করে লিখেছেন, ‘১৬ সপ্তাহ। সামনের দিন গুনছি।’ পরিবারে নতুন অতিথি আসার খবরে উচ্ছ্বসিত মেন্ডেস সামাজিক মাধ্যমে লিখেছেন, ‘তোমাকে ভালোবাসি প্রিয়তমা।’ বাবার পথ ধরে ফুটবলকেই ধ্যানজ্ঞান করেছেন মেন্ডেস। ব্রাজিলের ক্লাব ক্রুজেইরোয় ছিলেন তিনি। সেখান থেকে ট্রায়াল দিয়ে জায়গা পান বার্সেলোনার একাডেমিতে। তবে এক মৌসুম পরই লা মাসিয়া ছেড়ে পাড়ি জমিয়েছেন ইংল্যান্ডে। বর্তমানে…
বাংলাদেশ সিভিল সোসাইটি নামের একটি সংগঠন ঢাকায় ভারতীয় হাইকমিশন ঘেরাও কর্মসূচির ডাক দিয়েছে। এই কর্মসূচি ঘিরে ভারতীয় হাইকমিশন এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।নিরাপত্তায় রয়েছে সেনাবাহিনী। মঙ্গলবার দুপুরের পর থেকে ভারতীয় হাইকমিশনে প্রবেশের বিভিন্ন রাস্তায় অবস্থান নিয়েছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। রাজধানীর শাহজাদপুর বাঁশতলায় ব্যাপক নিরাপত্তাবলয় দেখা গেছে। বাঁশতলা থেকে ভারতীয় হাইকমিশনগামী রাস্তায় ব্যারিকেড দিয়ে যান চলাচল বন্ধ করে দিয়েছে পুলিশ। সরেজমিনে দেখা গেছে, বাঁশতলা থেকে ভারতীয় হাইকমিশন অভিমুখী রাস্তায় কাউকে যেতে দেওয়া হচ্ছে না। তবে স্থানীয় বাসিন্দারা পরিচয় দিয়ে চলাচল করতে পারছেন। গুলশান বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) তারেক মাহমুদ সাংবাদিকদের বলেন, গতকাল (সোমবার) আগরতলায় যে হামলার ঘটনা ঘটেছে, তার প্রতিবাদে…
নৌ পরিবহণ এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন বলেছেন, ভারত সরকার গায়ে পড়ে বাংলাদেশে অস্থিরতা সৃষ্টি করার চেষ্টা করলে তারা ভালো থাকতে পারবে না। মঙ্গলবার দুপুরে নারায়ণগঞ্জ শহরের কেন্দ্রীয় লঞ্চ টার্মিনাল সংলগ্ন বিশ্বব্যাংকের অর্থায়নে বিআইডব্লিউটিএর নির্মাণাধীন মাল্টিপারপাস প্রকল্প পরিদর্শনে এসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। ড. সাখাওয়াত হোসেন বলেন, মূলত ভারতের কিছু রাজনীতিবিদ নির্বাচনে ভোট পাওয়ার উদ্দেশ্যে এবং সেখানকার কিছু গণমাধ্যম বাংলাদেশে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছে। তবে ভারত সরকার বাংলাদেশে কোনো অস্থিরতা সৃষ্টির চেষ্টা করবে না প্রত্যাশা করে উপদেষ্টা ড. সাখাওয়াত হোসেন বলেন, ভারত একটি বৃহৎ দেশ। প্রতিবেশী দেশের সঙ্গে তাদের…
অবৈধ অভিবাসন এবং মাদক পাচারের সমস্যা সমাধানে ব্যর্থ হলে কানাডাকে যুক্তরাষ্ট্রের ৫১তম অঙ্গরাজ্যে পরিণত করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। ফক্স নিউজ সূত্র জানিয়েছে, কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর সাথে বৈঠকের সময় এ সতর্কবার্তা উচ্চারণ করেছেন ট্রাম্প। যদিও মনে করা হচ্ছে, দুই শীর্ষনেতার বৈঠকে মজার ছলে এ মন্তব্য করেছেন ট্রাম্প। মঙ্গলবার (৩ ডিসেম্বর) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে রুশ বার্তা সংস্থা তাস। ট্রাম্প প্রায়শই অতিরঞ্জিত দাবি করার জন্য পরিচিত, যা অনেকসময় হাস্যকর। এটি অভিবাসন সম্পর্কে মূলত তার কঠোর মানসিকতার এবং তার বক্তব্যকে জোর দেওয়ার একটি উপায় হিসাবে ব্যবহার করেছেন। ফক্স নিউজের মতে, গত সপ্তাহে ফ্লোরিডায় মার-এ-লাগো বাসভবনে আলোচনা চলাকালীন, ট্রাম্প…
সীমান্তে যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি রোধে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) প্রস্তুত ও সতর্ক আছে বলে জানিয়েছে বিজিবি সদর দপ্তর। মঙ্গলবার বিজিবির এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়েছে। এতে বলা হয়, যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি কিংবা অপতৎপরতা রোধে বিজিবি সম্পূর্ণ প্রস্তুত ও সতর্ক রয়েছে। আগরতলায় সোমবার বাংলাদেশের সহকারী হাইকমিশন প্রাঙ্গণে ঢুকে হামলা চালানো হয়েছে। বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের অভিযোগ তুলে হিন্দুত্ববাদী সংগঠন হিন্দু সংঘর্ষ সমিতিসহ কয়েকটি সংগঠনের সমর্থকেরা এ হামলা চালায়। এদিন মুম্বাইয়ের বাংলাদেশ উপহাইকমিশনের কাছাকাছি বিশ্ব হিন্দু পরিষদের (ভিএইচপি) আয়োজনে কয়েকশ লোক বিক্ষোভ করেছেন। হিন্দু সংঘর্ষ সমিতি হলো ভিএইচপির সহযোগী সংগঠন। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় আগরতলার ঘটনাকে ‘দুঃখজনক’ উল্লেখ করে বিবৃতি…
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) ৫৭৯ কর্মকর্তাকে আগ্নেয়াস্ত্র ব্যবহারের অনুমোদন দিয়ে নীতিমালা চূড়ান্ত করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। তবে অস্ত্র ব্যবহারের বিষয়ে নীতিমালায় বলা হয়েছে, ‘একমাত্র সর্বশেষ পন্থা’ হিসেবে আগ্নেয়াস্ত্র ব্যবহার করা যাবে। গত ২৪ নভেম্বর নীতিমালাটি চূড়ান্তকরণের জন্য মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালককে চিঠি দেওয়া হয়েছে। নীতিমালায় বলা হয়েছে— সংস্থাটির উপপরিচালক, সহকারী পরিচালক, পরিদর্শক ও উপপরিদর্শক পদমর্যাদার কর্মকর্তারা ৯ মিমি সেমি অটোমেটিক টি-৫৪ পিস্তল পাবেন। মাদকবিরোধী অভিযান পরিচালনা, আসামি গ্রেফতার ও আলামত উদ্ধার, আত্মরক্ষা বা সরকারি সম্পত্তি রক্ষার ক্ষেত্রে ‘একমাত্র সর্বশেষ পন্থা’ হিসেবে ঘটনাস্থলে উপস্থিত জ্যেষ্ঠ কর্মকর্তা গুলিবর্ষণের সিদ্ধান্ত নিতে পারবেন। তবে আদেশ দাতাকে অধিদপ্তর বা নির্বাহী তদন্তে গুলি করার যৌক্তিকতা প্রমাণ করতে…

