Author: saiful islam

ডোনাল্ড ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পরপরই জানা হয়ে গিয়েছিল ইউক্রেন যুদ্ধের ভবিষ্যৎ। ধারণা করা হচ্ছিল এই যুদ্ধে শেষ পর্যন্ত রাশিয়ায় জয়ী হবে। এবার সেই আভাসই মিলতে শুরু করেছে। রাশিয়ার সঙ্গে আপসে যাওয়ার ইঙ্গিত দিচ্ছেন খোদ দেশটির প্রেসিডেন্ট ভালোদেমির জেলেনস্কি। চলতি সপ্তাহে জেলেনস্কি জানিয়েছেন, তিনি তাড়াতাড়ি রাশিয়ার সঙ্গে চলমান যুদ্ধের সমাপ্তি চান। তবে এক্ষেত্রে তার শর্ত হচ্ছে— ন্যাটো সদস্যপদ নিশ্চিত হতে হবে ইউক্রেনের। সেই সঙ্গে কিয়েভের নিয়ন্ত্রণে থাকা ভূখণ্ডের সুরক্ষা নিশ্চিতের গ্যারান্টি দিতে হবে ন্যাটোকে। আর সেটি হলেই কেবল রাশিয়ার সঙ্গে যুদ্ধবিরতিতে যাবে তারা। এক্ষেত্রে রাশিয়ার দখলে নেওয়া ভূখণ্ডের দাবি করতে না তারা। চলমান যুদ্ধ প্রসঙ্গে স্কাই নিউজের প্রধান প্রতিবেদক…

Read More

প্রতি বছরের মতো এবছরও বিশ্বের সবচেয়ে অনুপ্রেরণাদায়ী ও প্রভাবশালী ১০০ নারীর তালিকা প্রকাশ করেছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। ২০২৪ সালের এ তালিকায় জায়গা করে নিয়েছেন বাংলাদেশের একমাত্র নারী রিক্তা আখতার বানু। মঙ্গলবার (৩ ডিসেম্বর) তালিকাটি প্রকাশ করেছে বিবিসি। বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের জন্য স্কুল প্রতিষ্ঠা করে প্রশংসিত হয়েছেন তিনি। প্রতিষ্ঠানটি পৃথক পাঁচ বিভাগে বেছে নিয়েছে ১০০ নারীকে। বিভাগগুলো হচ্ছে জলবায়ুকর্মী, সংস্কৃতি ও শিক্ষা, বিনোদন ও ক্রীড়া, রাজনীতি ও অ্যাডভোকেসি এবং বিজ্ঞান, স্বাস্থ্য ও প্রযুক্তি। এসবের মধ্যে বিজ্ঞান, স্বাস্থ্য ও প্রযুক্তি বিভাগে জায়গা করে নিয়েছেন বাংলাদেশের নারী রিক্তা। বাংলাদেশের উত্তরাঞ্চলের এক প্রত্যন্ত গ্রামে বাস করেন রিক্তা আখতার বানু। কুড়িগ্রামের চিলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের…

Read More

ভারতের আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা ও ভাঙচুর চালিয়েছে ভারতীয় দুর্বৃত্তরা। ‘হিন্দু সংঘর্ষ সমিতি’র ব্যানারে সোমবার দুপুরে ওই হামলা চালানো হয়। এ সময় বাংলাদেশের জাতীয় পতাকা নামিয়ে ছিঁড়ে ফেলা হয়। আগুন দেওয়া হয় হাইকমিশনের সাইনবোর্ডে। এ নিয়ে দুঃখ প্রকাশ করেছে ভারত সরকার। তবে পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, এ হামলা ছিল পরিকল্পিত। শুরু থেকেই সক্রিয় ছিল না স্থানীয় পুলিশ। এ ঘটনায় গভীরভাবে ক্ষুব্ধ বাংলাদেশ। বর্তমান অবস্থা নিয়ে কথা বলেছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমদ সোহেল তাজ।  তিনি বলেন, কোনো প্রতিবেশী রাষ্ট্রের গোলামি করতে স্বাধীনতা অর্জন করিনি।  মঙ্গলবার দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে এমন মন্তব্য করেন তিনি। কোনো ধরনের সম্পাদনা…

Read More

ভারতের উত্তর আগরতলায় অবস্থিত বাংলাদেশের সহকারী হাইকমিশন প্রাঙ্গণে উগ্রবাদীদের আক্রমণের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, ‘হিন্দু সংঘর্ষ সমিতি’ নামের সংগঠনের সদস্যরা সহকারী হাইকমিশন প্রাঙ্গণে যে আক্রমণ করেছে তা পূর্ব- পরিকল্পিত বলে ধারণা হয়। সহকারী হাইকমিশনের ভেতরে ঢুকে বাংলাদেশের পতাকা নামিয়ে তাতে আগুন দেওয়া এবং ভাঙচুর করা জেনেভা কনভেনশনের সুস্পষ্ট বরখেলাপ। মঙ্গলবার দুপুরে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বিএনপি মহাসচিব এসব কথা বলেন। মির্জা ফখরুল বলেন, ভারত সরকার ও ভারতীয় জনগণের প্রতি আমাদের অনুরোধ থাকবে যে, আপনাদের অভ্যন্তরীণ রাজনীতির কৌশল হিসাবে বাংলাদেশে-ঘৃণার ব্যবহার- উভয় দেশের সম্পর্কে দীর্ঘস্থায়ী টানাপোড়েন সৃষ্টি করবে। তিনি বলেন, আমরা আশা করবো…

Read More

সম্প্রতি অস্ট্রেলিয়ার বিপক্ষে পার্থ টেস্টে (বর্ডার–গাভাস্কার ট্রফি) ক্যারিয়ারের ৮১তম আন্তর্জাতিক সেঞ্চুরি হাঁকিয়েছেন ভারতীয় তারকা ক্রিকেটার বিরাট কোহলি। আর সেঞ্চুরির পরই এর কৃতিত্ব দিয়েছেন স্ত্রী আনুশকা শর্মাকে। এ খেলায় প্রায়ই গ্যালারিতে দেখা গেছে এ বলিউড অভিনেত্রী। এর আগেও বিভিন্ন সময়ে ক্যারিয়ারে সাফল্যের পেছনে আনুশকার অবদান সামনে এনেছেন বিরাট। বিয়ের আগেও প্রেমিকের ম্যাচ দেখতে অভিনেত্রীকে একাধিকবার দেখা গেছে গ্যালারিতে। এই টেস্টের প্রথম ম্যাচ এরই মধ্যে শেষ হয়েছে। এখন চলছে বিরতি। আগামী ৬ ডিসেম্বর শুরু হবে পরবর্তী ম্যাচগুলো। যার ফলে এই অবসরে স্ত্রী অনুশকার সঙ্গে একান্তে কিছুটা সময় কাটাচ্ছেন বিরাট। সম্প্রতি তাদের একটি নতুন ছবি সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। যেখানে তারা একজন ভক্তের…

Read More

ভারতের ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলায় গতকাল সোমবার বাংলাদেশের সহকারী হাইকমিশন প্রাঙ্গণে ঢুকে হামলা চালানো হয়েছে। বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের অভিযোগ তুলে হিন্দুত্ববাদী সংগঠন হিন্দু সংঘর্ষ সমিতিসহ কয়েকটি সংগঠনের সমর্থকেরা এ হামলা চালান। সোমবার রাত থেকেই এই বিষয়ে ফেসবুকসহ অন্যান্য সামাজিক যোগাযোগমাধ্যমে সরব হয়ে ওঠে বাংলাদেশি ব্যবহারকারীরা।  অনেকেই এমন ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ জানাচ্ছেন। এদিকে হাইকমিশনে হামলার ঘটনায় ফেসবুকে পোস্ট দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও। তিনি শেখ হাসিনার পতনের পর থেকে ভারতের সংবাদমাধ্যমে উসকানিমূলক খবর প্রচার হচ্ছে বলে অভিযোগ করেছেন। ফেসবুক পোস্টে তারেক রহমান লিখেন, ‘স্বৈরাচারী শেখ হাসিনার পতনের পর থেকে কিছু ভারতীয় মহল থেকে বাংলাদেশের বিরুদ্ধে গণমাধ্যমে উস্কানিমূলক মন্তব্য…

Read More

ভারতের আগরতলার কুঞ্জবনে অবস্থিত বাংলাদেশ সহকারী হাইকমিশন প্রাঙ্গণে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ ঘটনায় দুঃখ প্রকাশ করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। বাংলাদেশে হিন্দুদের ওপর নির্যাতন ও চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতারের প্রতিবাদে সোমবার বিক্ষোভ সমাবেশ ডাকে আগরতলার হিন্দুত্ববাদী একটি সমিতি। আগরতলা সার্কিট হাউসে অবস্থিত গান্ধী মূর্তির সামনে এ বিক্ষোভ সমাবেশ হয়। পরে বিক্ষোভ সমাবেশ থেকে ছয়জনের একটি প্রতিনিধি দল বাংলাদেশ সহকারী হাইকমিশনে গিয়ে স্মারকলিপি দেয়। এক পর্যায়ে সমিতির বিক্ষুব্ধ সদস্যরা সহকারী হাইকমিশনের ভেতরে প্রবেশ করে বাংলাদেশের জাতীয় পতাকা নামিয়ে ফেলেন এবং সেই পতাকা ছিঁড়ে ফেলেন। এরপর ভবনের সামনে থাকা সাইনবোর্ড ভেঙে সেটিতে আগুন ধরিয়ে দেন। এ ঘটনায় দুঃখ প্রকাশ করে বিবৃতি…

Read More

বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতারের প্রতিবাদে আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনে ভাঙচুর ও জাতীয় পতাকা নামিয়ে ফেলার ঘটনা ঘটেছে। সোমবার দুপুরের দিকে এ ঘটনা ঘটে। ওই ঘটনার সময়কার কিছু ভিডিওতে দেখা যায় বিক্ষোভকারীরা বাংলাদেশের জাতীয় পতাকা নামিয়ে ফেলার পর তাতে আগুনও ধরিয়ে দিয়েছে। চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেফতারের বিরুদ্ধে হিন্দু সংঘর্ষ সমিতি নামের একটি সংগঠনের সভা ছিল আগরতলার বাংলাদেশের সহকারী হাইকমিশনের সামনে। সভা শেষে সংগঠনের ছয়জনের একটি প্রতিনিধি দল হাইকমিশন কার্যালয়ের ভেতরে যায় স্মারকলিপি জমা দিতে। এ সময় বাইরে থাকা কিছু হিন্দু যুবক হঠাৎ বাংলাদেশ সহকারী হাইকমিশন কার্যালয়ের ভেতরে ঢুকে বাংলাদেশের জাতীয় পতাকা নামিয়ে ছিড়ে ফেলে, ঘটনাস্থল…

Read More

ভুয়া পুলিশসহ সুনামগঞ্জ সীমান্তে দুজনকে আটক করেছে বিজিবি। সোমবার সকালে ২৮ বিজিবি সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার মাছিমপুর বিওপির বিজিবির টহল দল গামারীতলা সীমান্ত এলাকা থেকে ওই দুজনকে আটক করে। ওই সময় তাদের হেফাজতে থাকা একটি মোটরসাইকেল জব্দ করা হয়। আটক ব্যক্তিরা হলেন- সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বাদাঘাট ইউনিয়নের সীমান্ত গ্রাম উত্তর মোকসেদপুরের আবু চাঁনের ছেলে বাকির হোসেন ও তার সহযোগী একই উপজেলার উত্তর বড়দল ইউনিয়নের গুটিলা গ্রামের আব্দুল মালেকের ছেলে তাবারত হোসেন। ২৮ বিজিবি সুনামগঞ্জের অধিনায়ক লে. কর্নেল একেএম জাকারিয়া কাদির যুগান্তরকে এ তথ্য নিশ্চিত করেন। বিজিবি অধিনায়ক আরও জানান, পুলিশ সদস্য না হয়েও পুলিশের পোশাক পরে বাকির হোসেন সোমবার সকালে মোটরসাইকেল…

Read More

সাতটি নতুন মামলায় পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা ইমরান খানকে ১৪ দিনের রিচারিক রিমান্ডে পাঠিয়েছেন দেশটির সন্ত্রাসবিরোধী আদালত। দ্য এক্সপ্রেস ট্রিবিউন। এক্সপ্রেস নিউজ জানিয়েছে, এটিসির বিচারক আমজাদ আলী শাহের সভাপতিত্বে শুনানি চলাকালীন আদালত নিউ টাউন থানা মামলার পাশাপাশি আরও ছয়টি মামলায় ইমরান খানের রিমান্ড মঞ্জুর করেন। তোশাখানা ২.০ মামলায় জামিন পাওয়ার পর আদিয়ালা কারাগারে বন্দি ইমরান খানকে গ্রেফতার করে পুলিশ। গত ২৮ সেপ্টেম্বর থেকে ৫ অক্টোবর পর্যন্ত ছয়টি মামলায় শারীরিক রিমান্ডের আবেদন নাকচ করে ইমরান খানকে বিচারিক রিমান্ডে পাঠানোর নির্দেশ দেন আদালত। বিচারবিভাগীয় রিমান্ড মঞ্জুর হওয়ার পর ইমরান খানকে কারা পুলিশের হেফাজতে নেওয়া হয়। ইমরান খানের সেল-৪ কে…

Read More