গাজীপুর মহানগরীর টঙ্গীর এরশাদ নগর এলাকার মূর্তিমান আতঙ্ক হত্যাসহ বহু মামলার আসামি কামরুল ইসলাম কামুকে গ্রেফতার করেছে গাজীপুর মহানগর দক্ষিণ গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার ভোররাতে গাজীপুরের বাঘের বাজার এলাকার সাবাহ গার্ডেন নামক একটি রিসোর্টে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। দুপুরে গাজীপুর মহানগর দক্ষিণ গোয়েন্দা পুলিশের পরিদর্শক মো.ফরিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। খোঁজ নিয়ে জানা গেছে, কামরুল ইসলাম কামু এক সময় টঙ্গী থানা যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক পদে দায়িত্ব পালন করেছেন। পরে আওয়ামী লীগে যোগ দিয়ে এলাকায় ত্রাশের রাজত্ব কায়েম করেন। বিকাল গড়িয়ে সন্ধ্যা হতেই তার বাহিনী এলাকায় প্রকাশ্যে সশস্ত্র মহড়া দেয়। তিনি টঙ্গীর এরশাদ নগর এলাকার ৪নং ব্লকের তমিজ…
Author: saiful islam
অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র ও কৃষি মন্ত্রণালয়ের উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম বলেছেন, দেশে কোনো অস্থিতিশীল পরিবেশ তৈরি হয়নি। ভারতের মিডিয়া বাংলাদেশ নিয়ে অপপ্রচার ও মিথ্যা প্রচারণা চালাচ্ছে। সোমবার (২ ডিসেম্বর) সকালে রংপুরের পীরগঞ্জে মদনখালী ইউনিয়নের জাফরপাড়ার বাবনপুর গ্রামে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে তিনি এ কথা বলেন। সাংবাদিকদের প্রতি অনুরোধ জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, একমাত্র আপনারাই এর বিরুদ্ধে কাউন্টার সত্য তুলে ধরতে পারেন। আপনারা সত্য ঘটনা প্রকাশ করে ভারতীয় মিডিয়ার মিথ্যা প্রচারকে বন্ধ করে দিতে পারেন। তিনি বলেন, আমি আপনাদের কাছে অনুরোধ করবো, আপনারা সত্যটা প্রকাশ করেন। তাহলে যারা অপপ্রচার করছে তাদের মুখে চুনকালি পড়বে। দেশবাসীকে ধৈর্য ধারণের আহ্বান জানিয়ে জাহাঙ্গীর…
পিলখানা হত্যাকাণ্ডের কারণ উদঘাটনে জাতীয় স্বাধীন কমিশন গঠনের প্রক্রিয়াধীন বলে হাইকোর্টকে জানিয়েছে রাষ্ট্রপক্ষ। তবে এত দেরি হওয়ায় উষ্মা প্রকাশ করেছেন আদালত। আজ সোমবার (২ ডিসেম্বর) সকালে বিচারপতি ফারাহ মাহবুবের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চকে এ তথ্য জানিয়েছে রাষ্ট্রপক্ষ। এদিন রাষ্ট্রপক্ষ আদালতকে জানায়, মতামতের জন্য বর্তমানে এটি আইন মন্ত্রণালয়ে আছে। তবে বিষয়টি শুনে উষ্মা প্রকাশ করে আদালত বলেন, কমিশনের পূর্ণাঙ্গ তথ্য এনে হাইকোর্টকে জানাবেন। জাতীয় স্বাধীন কমিশন গঠনে সংশ্লিষ্ট ব্যক্তিদের আইনি নোটিশ পাঠিয়ে সাড়া না পাওয়ায় গত মাসে হাইকোর্টে জনস্বার্থে রিট করেন সুপ্রিম কোর্টের আইনজীবী মো. তানভীর আহমেদ ও বিপ্লব কুমার পোদ্দার। গত ৬ নভেম্বর এ বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে দেওয়া রিটকারীর আবেদন ১০…
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার তেঘরিহুদা গ্রাম থেকে অস্ত্র-গুলি ও বিভিন্ন সরঞ্জামসহ দুজনকে আটক করেছে যৌথ বাহিনী। রোববার গভীররাতে তাদের আটক করা হয়। আটকরা হলেন-তেঘরিহুদা গ্রামের রুস্তম মন্ডলের ছেলে লাল মিয়া ও নুরুজ্জামানের ছেলে জাহাঙ্গীর আলম। এ সময় তাদের কাছ থেকে দেশীয় তৈরি পাইপগান, ৩ রাউন্ড রাইফেলের গুলি, ১ রাউন্ড শটগানের গুলি, ২টি রাইফেলের খোসাসহ অস্ত্র তৈরির সরঞ্জাম ও নগদ ২১ হাজার ৫৫০ টাকা উদ্ধার করা হয়েছে। কালীগঞ্জ থানার ওসি শহিদুল ইসলাম জানান, রোববার গভীররাতে গোপন সংবাদের ভিত্তিতে কালীগঞ্জ উপজেলার তেঘরিহুদা গ্রামে অস্ত্র তৈরি হচ্ছে ও সরঞ্জামাদি রয়েছে এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালায় যৌথ বাহিনী। সেখান থেকে দুইজনকে আটক করা হয়েছে। তাদের…
অতিথি পাখির আগমনে মুখর মেহেরপুরের খাল-বিল। বিশেষ করে এখানকার তেরঘরিয়া বিল, ছুচোখোলার বিল, মেহেরপুরের সবচেয়ে বড় গাংনীর ধলার বিলে পাখির আনাগোনা বেশি। পাখিদের কলতানে সারাক্ষণ মুখর থাকছে। এসব পাখি দেখতে প্রতিদিনই ভিড় করছেন হাজারো পাখিপ্রেমী। একসময় এসব বিল শীতকালজুড়ে অতিথি পাখিতে ভরে থাকত। মনে হতে এটিই তাদের স্থায়ী আবাসস্থল। এসব পাখি দেখতে আগে যেমন দূরদূরান্ত থেকে লোকজন ছুটে আসতেন, আজও তেমনি আসছেন। এদিকে সংকট তৈরি করছেন পাখি শিকারিরা। শনিবার সরেজমিন তেরঘরিয়া বিলপাড়ে গিয়ে বেশ কয়েক শিকারিকে দেখা গেল পাখি শিকার করতে। শিকারের দৃশ্য ধারণ করতে গেলে তারা তেড়ে আসেন। হুমকি দেন কোনো ছবি না তোলার জন্য। একপর্যায়ে পাখি দেখতে আসা…
মুন্সীগঞ্জের ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে নারীকে গুলি করে হত্যার ঘটনায় কথিত প্রেমিক তৌহিদ শেখ তন্ময়কে (২৩) অস্ত্রসহ গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ সুপার মো. শামসুল আলম সরকার জানান, সোমবার ভোরে অভিযান চালিয়ে বরিশাল থেকে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে ঘটনায় জড়িত আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে। তন্ময় ঢাকার ওয়ারী এলাকার মৃত শফিক শাহের ছেলে। এ বিষয়ে বিস্তারিত প্রেস ব্রিফিংয়ে জানানো হবে বলে জানিয়েছেন পুলিশ সুপার। উল্লেখ্য, শনিবার সকালে ঢাকা-মাওয়া সড়কের দোগাছি এলাকা থেকে অজ্ঞাত পরিচয়ে শাহেদার গুলিবিদ্ধ লাশ উদ্ধার করে পুলিশ। ঘটনাস্থল থেকে পাঁচ রাউন্ড গুলির খোসা উদ্ধার করা হয়। পরে ওই নারীর মোবাইলফোনের সূত্র ধরে তার পরিচয় নিশ্চিত করে…
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ‘আমরা এমন একটি বাংলাদেশ দেখতে চাই, যেখানে যার যার ধর্ম সে সে পালন করবে। কেউ কোন হস্তক্ষেপ করবে না ও জাতপাত ও ধর্মের ভেদাভেদ থাকবে না। যেখানে লেখাপড়া করে এদেশের যুবকেরা বেকারত্বের অভিশাপে আত্মহত্যা করবে না। যেখানে শিক্ষা অর্জন করে সঙ্গে সঙ্গে কাজ পাবেন। এমন একটা বাংলাদেশ চাই যেখানে ধর্মীয় উপসনালয়গুলোতে পাহারা দেওয়া লাগবে না। সোমবার সকালে ঝালকাঠির শহরের ব্রাকমোড় এলাকায় একটি কমিউনিটি সেন্টারে ইউনিয়ন দায়িত্বশীল সমাবেশে তিনি এ কথা বলেন। শফিকুর রহমান বলেন, ‘আমরা অতীতে ধৈর্য্য ধরেছি, এখনও ধরছি, আগামীতেও ধরবো। আমরা যে ত্যাগ শিকার করে এসেছি আগামীতেও ত্যাগ শিকার করে…
বাবা চাঙ্কি পান্ডের জীবনের লড়াই থেকে অনেক কিছু শিখেছেন বলিউড অভিনেত্রী অনন্যা পান্ডে। সেই শিক্ষা তাকে মাটিতে পা রেখে চলতে শিখিয়েছে। জন্মের পর থেকেই দেখছেন, বাবার ক্যারিয়ারের ওঠানামা। বিশেষ করে, জ্ঞান হওয়ার পর থেকেই দেখে আসছেন— বাবা চাঙ্কির ক্যারিয়ার ডুবন্ত। আশি ও নব্বইয়ের দশকে তারকার তকমা ছিল চাঙ্কির। অনন্যার জন্ম ১৯৯৮ সালে। সেই সময় থেকেই হাতে কাজ কমতে থাকে চাঙ্কির। তখন অন্য ধরনের চরিত্রে কাজ করা শুরু করেন অভিনেতা। তবে শুধু অভিনয় নয়, একটা সময় নানা ধরনের কাজ করতে হয়েছে চাঙ্কিকে। লোকের বিয়ে থেকে শুরু করে বাচ্চার অন্নপ্রাশন— এমনকি অন্ত্যেষ্টিক্রিয়াতেও গেছেন। তবে অন্ত্যেষ্টিক্রিয়ায় শুধু গেলেই হয় না, টাকা বেশি পাওয়া…
বাংলাদেশের অস্থির পরিস্থিতি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট করার পর থেকেই কটাক্ষের শিকার সঙ্গীতশিল্পী লগ্নজিতা চক্রবর্তী। ফেসবুকে এই পোস্ট করতেই গায়িকাকে নিয়ে ট্রোল-সমালোচনা শুরু হয়ে যায়। পরে মুছে ফেলেন সব পোস্ট। এ ঘটনায় তার মনের অবস্থা কী রকম? লিখলেন গায়িকা। লগ্নজিতা বলেন, ‘ভেবে অবাক হচ্ছি, মানুষের মধ্যে কত ঘৃণা জমে রয়েছে! শনিবার রাতে ফেসবুকে ভারত এবং বাংলাদেশের সম্প্রীতি বিষয়ক একটি পোস্ট করার পর থেকেই দেখলাম, ‘ট্রোলিং’ শুরু হল। তারই জবাবে রোববার আরও কয়েকটা পোস্ট করেছিলাম। কিন্তু দেখলাম, আমি কোনো ভাবেই আলোচনা থামাতে পারব না। কারণ সব সময়েই মনে হয়েছে, এই কঠিন সময়ে মানুষ রেগে রয়েছেন। শেষ পর্যন্ত আমার পরিবার…
দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেতা আল্লু অর্জুনের পুষ্পা-২ মুক্তির আগেই বিপাকে পড়েছেন তিনি। আগামী বৃহস্পতিবার মুক্তি পাচ্ছে ছবিটি। এর মধ্যে অভিনেতার নামে হায়দরাবাদে পুলিশে অভিযোগ করা হয়েছে। আনন্দবাজার সূত্রে জানা গেছে, অভিনেতা আল্লু অর্জুন অভিনীত ছবিটি নিয়ে দর্শকদের মধ্যে উত্তেজনা তুঙ্গে। শনিবার থেকেই ছবির অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে। এর মধ্যেই এ অভিনেতার বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে পুলিশে। আল্লু তার অনুরাগীদের ‘আর্মি’ হিসেবে উল্লেখ করেন। কিন্তু অভিনেতার এ বিশেষণ নিয়েই আপত্তি উঠেছে। সম্প্রতি মুম্বাইয়ে ছবির এক প্রচার অনুষ্ঠানে আল্লু তার অনুরাগীদের উদ্দেশে বলেন— আমার কোনো অনুরাগী নেই। আমার একটা সেনা আছে। আমি আমার অনুরাগীদের ভালোবাসি। তারা আমার পরিবারের মতো। তারা ঠিক…

