১৫.৫-১০-৫-৪! এগুলো বাংলাদেশের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের পেসার জেইডেন সিলসের ফিগার। যেখানে ওভারপ্রতি মাত্র ০.৩১ রান খরচ করে ৪ উইকেট শিকার করেছেন এই পেসার। তার অমন বোলিংয়েই বাংলাদেশ প্রথম ইনিংসে মাত্র ১৬৪ রানে গুঁটিয়ে গেছে। এমন দিনে শতাব্দীর সেরা হাড়কিপটে বোলিংয়ের রেকর্ড গড়েছেন এই ২৩ বছর বয়সি পেসার। টেস্ট ক্রিকেটে এক ইনিংসে অন্তত ১০ ওভার বোলিং করা বোলারদের মধ্যে ১৯৭৮ সাল থেকে এটাই সবচেয়ে মিতব্যয়ী বোলিংয়ের রেকর্ড। একুশ শতাব্দীতে যেই কীর্তি দেখাতে পারেনি কোনো বোলার। সেই কীর্তিই বাংলাদেশের বিপক্ষে করে দেখালেন সিলস। এক ইনিংসে অন্তত ৯০টি ডেলিভারি করা পেসারদের মধ্যে টেস্ট ইতিহাসে এটাই সবচেয়ে মিতব্যয়ী বোলিং। অন্তত ৯০টি ডেলিভারির এই তালিকায়…
Author: saiful islam
ফুটবল, যেই খেলাটি গোটা বিশ্বকে এক সুতোয় গাথার কথা। বিশ্বজুড়ে সম্প্রতি ও শান্তির বার্তা ছড়ানোর কথা। সেই খেলাকে কেন্দ্র করেই এবার ঘটে গেল মর্মান্তিক এক ঘটনা। রোববার পশ্চিম আফ্রিকার দেশ গিনির দ্বিতীয় বৃত্ততম শহর এন’জেরকোরে এক ফুটবল ম্যাচকে কেন্দ্র করে সমর্থকদের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়েছে। এতে ১০০ জনের বেশি নিহতের খবর পাওয়া গেছে। গণহত্যার দৃশ্য বর্ণনা করে হাসপাতাল সূত্র এএফপিকে জানিয়েছে, হাসপাতালের যতদূর চোখ যায় সারিবদ্ধভাবে মৃতদেহ পড়ে আছে। অন্যরা হলওয়েতে মেঝেতে পড়ে আছে। মর্গ পূর্ণ। নাম প্রকাশ না করার শর্তে একজন ডাক্তার এসব কথা বলেছেন। কারণ তিনি মিডিয়ার সাথে কথা বলার অনুমতি পাননি। তিনি বলেন, স্থানীয় হাসপাতাল ও মর্গে…
তিন ম্যাচের ওয়ানডে সিরিজ আগেই জেতা হয়ে গেছে বাংলাদেশের মেয়েদের। এবার ঘরের মাঠে আয়ারল্যান্ডকে হোয়াইটওয়াশ করার পালা। সেই ম্যাচে অবশ্য সহজ লক্ষ্যই পেয়েছে নিগার সুলতানা জ্যোতির দল। নিয়ন্ত্রিত বোলিংয়ে আইরিশদের ১৮৫ রানে বেধে ফেলেছে বাংলাদেশের মেয়েরা। এদিন শুরুতে ব্যাট করতে নেমে দলীয় ৯ রানে প্রথম উইকেট পড়লেও পরের উইকেটের জন্য বাংলাদেশকে অপেক্ষা করতে হয়েছে লম্বা সময়। ৫৭ রানে আগের দিন ফিফটি করা অ্যামি হান্টার ফিরলে খানিকটা স্বস্তি ফিরে বাংলাদেশ দলে। এরপর ফের ভয়ঙ্কর হতে থাকে আইরিশরা। ফিফটি তুলে নেন অধিনায়ক গ্রেভি লুইস। তবে এরপর তাকে ফেরান ফাহিমা খাতুন। ৭৯ বলে ৫২ রান করে ফেরেন তিনি। ৯৭ রানে তৃতীয় উইকেট হারায়…
অভিনেত্রী প্রিয়াংকা চোপড়া বলিউডের পাশাপাশি হলিউডেও সমানতালে কাজ করছেন। এ মুহূর্তে তিনি সাফল্যের শিখরে অবস্থান করছেন। তিনি এখন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন তারকা। বলিউড ছেড়েছেন প্রায় বছর দশেক হলো। এখন তার কর্মভূমি হলিউড। সেখানে পায়ের নিচে শক্ত ঘাঁটি গেড়েছেন এ সাবেক বিশ্বসুন্দরী। ২০১৩ সালে বাবাকে হারান প্রিয়াংকা চোপড়া। তার বাবা ক্যানসারে আক্রান্ত হন। বাবার অনুপস্থিতি এখনো অনুভব করেন অভিনেত্রী। বাবার সঙ্গে প্রিয়াংকা চোপড়ার গভীর সম্পর্ক সবসময়েই ভক্ত-অনুরাগীদের মুগ্ধ করে। অভিনেত্রী একাধিক সাক্ষাৎকারে বাবাকে নিয়ে কথা বলেছেন। এমনকি বাবা অশোক চোপড়ার প্রয়াণের পর তার স্মৃতিতে প্রিয়াংকা হাতে বিশেষ ট্যাটুও করিয়েছিলেন। এই কঠিন সময়ের স্মৃতিচারণা করেছেন প্রিয়াংকার মা মধু চোপড়া। আনন্দবাজার প্রতিবেদন সূত্রে জানা…
বলিউড বাদশাহ শাহরুখ খানের কণ্ঠে বেশ কিছু গান গেয়েছেন অরিজিৎ সিং। যার মধ্যে অন্যতম জনপ্রিয় গান হচ্ছে ‘গেরুয়া’ ও ‘চাল্লেয়া’। এবার বেঙ্গালুরুর অনুষ্ঠানে বিরাট কাণ্ড ঘটনালেন গায়ক! আনন্দবাজারের প্রতিবেদন বলছে, প্রতি বছরই দেশ-বিদেশের বিভিন্ন প্রান্ত ঘুরে অনুষ্ঠান করেন সংগীতশিল্পী অরিজিৎ সিং। এ বছর ভারত ভ্রমণ শুরু করছেন গায়ক। বেঙ্গালুরুতে ছিল প্রথম শো। সেখানেই অরিজিতের রকমসকম দেখে যেন খানিকটা হতচকিত ভক্ত-অনুরাগীরা। কেউ কেউ তো রীতিমতো শাহরুখকে তুলনা করে বসলেন গায়কের সঙ্গে। এমনিতেই শাহরুখের কণ্ঠে বেশ কিছু গান গেয়েছেন অরিজিৎ সিং। যার মধ্যে অন্যতম জনপ্রিয় ‘রং দে তু মোহে গেরুয়া’ ও ‘চাল্লেয়া’। প্রথমটি ‘দিলওয়ালে’ ও দ্বিতীয়টি ‘জওয়ান’ ছবির গান। শাহরুখ খান-নয়নতারা অভিনীত…
রাজধানীতে ২০০৪ সালের ২১ আগস্ট গ্রেনেড হামলার ঘটনায় হত্যা ও বিস্ফোরক দ্রব্য আইনের দুই মামলায় হাইকোর্টের রায়ে গতকাল রোববার (১ ডিসেম্বর) খালাস পেয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তবে এই দুই মামলায় খালাস পেলেও এখনো চারটি মামলায় সাজাপ্রাপ্ত তিনি। তার আইনজীবীদের প্রত্যাশা, বাকি মামলাগুলোতেও ন্যায়বিচার পাবেন তিনি। বাকি মামলাগুলো হলো- অবৈধ সম্পদ অর্জনের মামলা অবৈধ সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) একটি মামলায় তারেক রহমান ও তার স্ত্রী ডা. জোবাইদা রহমানকে ২০২৩ সালের ২ আগস্ট সাজা দেন ঢাকার জ্যেষ্ঠ বিশেষ জজ আদালত ও মহানগর দায়রা জজ আদালতের বিচারক মো. আছাদুজ্জামান। রায়ে তারেক রহমানকে নয় বছর…
সম্প্রতি বিজ্ঞপ্তি প্রকাশ করা ৪৭তম বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) পরীক্ষার আবেদন ফি ও মৌখিক পরীক্ষার নম্বর কমিয়েছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। রোববার (১ ডিসেম্বর) বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সচিবালয়ের সচিব ড. মো. সানোয়ার জাহান ভূঁইয়ার সই করা চিঠিতে এ তথ্য জানানো হয়। চিঠিতে বলা হয়, বিসিএস মৌখিক পরীক্ষার নম্বর ২০০ থেকে কমিয়ে ১০০ করা হয়েছে। আর আবেদন ফি ৭০০ টাকার পরিবর্তে ৩৫০ টাকা নির্ধারণ করা হয়েছে। এর আগে গত বৃহস্পতিবার (২৮ নভেম্বর) বিকালে ৪৭তম বিসিএস পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। সেখানে আবেদন ফি আগের মতো ৭০০ টাকা নির্ধারণ করা হয়। আর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীভুক্ত প্রার্থী, প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের প্রার্থীদের…
স্বৈরশাসক শেখ হাসিনার পতনের পর থেকে নানা ইস্যুতে বাংলাদেশ-ভারতের সম্পর্ক তলানিতে গিয়ে ঠেকেছে। সর্বশেষ ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেফতার ও আদালত চত্বরে কট্টর হিন্দুত্ববাদী সংগঠনটির সদস্যদের হাতে আইনজীবী নিহতের ঘটনা নিয়ে চরম উত্তেজনা ছড়িয়েছে দুই দেশের মধ্যে। এমন পরিস্থিতির মধ্যেই রোববার (১ ডিসেম্বর) বাংলাদেশের পরিস্থিতির সঙ্গে ভারতের পরিস্থিতির তুলনা করে বিস্ফোরক এক মন্তব্য করলেন জম্মু-কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী ও পিপলস ডেমোক্রেটিক পার্টির নেত্রী মেহবুবা মুফতি। স্বাভাবিকভাবেই এই তুলনায় জন্য বিজেপি নেতাদের তীব্র সমালোচনার মুখে পড়েছেন তিনি। জম্মুতে এক দলীয় সভায় কর্মীদের উদ্দেশে মেহবুবা মুফতি বলেন, হিন্দুরা বাংলাদেশে নিপীড়নের মুখে পড়েছে। কিন্তু, আমরা যদি এখানে (ভারতে) সংখ্যালঘুদের সঙ্গে একই কাজ করি,…
সবশেষ আফগানিস্তান সিরিজে চোট পেয়েছিলেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। যে কারণে শেষ ম্যাচে নেতৃত্ব দিতে হয়েছে সহ-অধিনায়ক মেহেদী হাসান মিরাজকে। ধারণা করা হচ্ছিল ওয়েস্ট ইন্ডিজ সফরে ওয়ানডে দিয়ে ফিরবেন শান্ত। এবার হচ্ছে না সেটিও। চোট পুরোপুরি সেরে না উঠায় চ্যাম্পিয়নস ট্রফির আগে তাকে নিয়ে ঝুঁকি নিচ্ছে না বিসিবি। যে কারণে টেস্টের পর এবার ওয়ানডে স্কোয়াড থেকেও ছিটকে যেতে হয়েছে শান্তকে। আফগানিস্তানের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে শর্ট কাভারে ফিল্ডিং করতে গিয়ে কুচকিতে ব্যথা পেয়ে মাঠ ছেড়েছিলেন তিনি। সেই চোট এখনও ভোগাচ্ছে শান্তকে। এদিকে দলে চোট সমস্যা আছে আরও। উইকেটকিপার ব্যাটার মুশফিকুর রহিম আঙুলে চোট পেয়েছেন। ওয়েস্ট ইন্ডিজ সিরিজে তারও না থাকার সম্ভাবনা…
গুমের অভিযোগে র্যাব-২ এর সাবেক পুলিশ সুপার মহিউদ্দিন ফারুকী ও বরিশাল রেঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার আলেপ উদ্দিনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। সোমবার বেলা ১১টার দিকে তাদের ট্রাইব্যুনালের হাজির করা হয়। গত ২৮ নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে দুই সদস্যের ট্রাইব্যুনাল তাদের হাজির করার নির্দেশ দিয়েছিলেন। ওইদিন শুনানি শেষে প্রসিকিউটর গাজী মোনাওয়ার হুসাইন তামীম জানিয়েছিলেন, সাবেক এই দুজন র্যাব কর্মকর্তার বিরুদ্ধে অসংখ্য গুম ও গুমের সময় সরাসরি নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে। তামীম বলেন, তদন্তের ভিত্তিতে তাদের বিরুদ্ধে প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। এর ভিত্তিতেই ট্রাইব্যুনালে দুটি আবেদন করা হয়। আবেদন দুটি মঞ্জুর করে আদালত…

