‘জয় বাংলা’কে জাতীয় স্লোগান ঘোষণা করে হাইকোর্টের দেওয়া রায় স্থগিত চেয়ে আবেদন করেছে রাষ্ট্রপক্ষ। সোমবার অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার অনীক আর হক এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, আগামী রোববার আবেদনটি শুনানির জন্য আপিল বিভাগের কার্যতালিকায় আসবে। জানা যায়, ২০২০ সালের ১০ মার্চ ‘জয় বাংলা’কে জাতীয় স্লোগান ঘোষণা করে রায় দেন বিচারপতি এফ আর এম নাজমুল আহাসান ও বিচারপতি কে এম কামরুল কাদেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ। বাংলায় দেওয়া রায়ের আদেশের অংশে আদালত বলেন, ‘আমরা ঘোষণা করছি যে ‘জয় বাংলা’ বাংলাদেশের জাতীয় স্লোগান হবে।’ ‘জয় বাংলা’কে জাতীয় স্লোগান হিসেবে ঘোষণা চেয়ে ২০১৭ সালে সুপ্রিম কোর্টের আইনজীবী ড. বশির আহমেদের করা রিটের…
Author: saiful islam
২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার আপিলের রায় পড়া শুরু করেছেন হাইকোর্ট। রোববার (১ ডিসেম্বর) বেলা ১১টার কিছু আগে শুরু হয় রায় পড়া। এর পর বিচারিক আদালতের দেওয়া রায় বহাল থাকবে কিনা জানাবেন হাইকোর্ট। বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের বেঞ্চ এ রায় ঘোষণার করবেন। গত ২১ নভেম্বর এ মামলায় খালাস চেয়ে করা আসামির আপিল ও ডেথ রেফারেন্স শুনানি শেষ হয়। এর আগে ২০১৮ সালের ১০ অক্টোবর এ মামলায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর ও বিএনপি নেতা আব্দুস সালাম পিন্টুসহ ১৯ জনকে মৃত্যুদণ্ড দেন বিচারিক আদালত। যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ ১৯ জনকে।…
ছাত্রলীগ নেতাকর্মীদের পুনর্বাসন করা হয়েছে অভিযোগ তুলে পদত্যাগ করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যশোর জেলা শাখার যুগ্ম আহ্বায়ক সজীব হোসেন। শনিবার সন্ধ্যা ৭টার দিকে যশোর প্রেস ক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলন করে পদত্যাগের ঘোষণা দেন তিনি। সজীব যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী। ২৬ নভেম্বর সংগঠনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ ও সদস্য সচিব আরিফ সোহেল স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে আগামী ছয় মাসের জন্য যশোর জেলা কমিটি প্রকাশ করা হয়। এতে রাশেদ খানকে আহ্বায়ক, জেসিনা মুর্শিদ প্রাপ্তিকে সদস্য সচিব করে ১১২ সদস্যবিশিষ্ট কমিটি অনুমোদন দেওয়া হয়। পরদিন নানা অভিযোগ তুলে পদত্যাগ করেন যুগ্ম আহ্বায়ক-১ মাসুম বিল্লাহ। লিখিত পদত্যাগপত্রে সজীব…
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে স্পিন্টারে চোখ হারিয়ে মানবেতর জীবনযাপন করছেন পটুয়াখালীর দশমিনার যুবক মো. সাইদুল ইসলাম। তিনি উপজেলার বাঁশবাড়িয়া গ্রামের মোহাম্মদ মৃধার ছেলে। চার ভাই ও এক বোনের মধ্যে সাইদুল সবার বড়। এদিকে সাইদুলকে আরও অন্ধকারে ফেলে দিয়ে দুদিন আগে তাকে ছেড়ে চলে গেছেন স্ত্রী। শরীরে অসংখ্য স্পিন্টার আর চোখ হারিয়ে চিকিৎসাবিহীন দিন কাটছে বর্তমান বেকার যুবক সাইদুলের। অভাব-অনটন পিছু হটছেনা এই যুবকের। সাইদুল ইসলাম বলেন, ৫ আগস্ট শেখ হাসিনার পতন আন্দোলনে শামিল হন তিনি। রাজধানীর যাত্রাবাড়ীতে অবস্থানের সময় চোখে ও শরীরের বিভিন্ন স্থানে প্রায় অর্ধ শতাধিক স্পিন্টার বিদ্ধ হয়ে গুরুত্বর আহত হন। ওই সময় আন্দোলনে উপস্থিত শিক্ষার্থীরা ও জনতা…
বৈভব সূর্যবংশী, ক্রিকেটের খোঁজখবর রাখলে এই নামটা আপনার জানা হয়ে থাকার কথা। মাত্র ১৩ বছর বয়সেই বহু কীর্তি গড়ে ফেলেছেন তিনি। অনূর্ধ্ব-১৯ দল, রঞ্জি ট্রফিতে খেলার পর আসন্ন আইপিএলের নিলামেও দল পেয়েছেন সূর্যবংশী। স্বাভাবিকভাবেই এই কিশোরকে নিয়ে কৌতূহলের শেষ নেই ক্রিকেটপ্রেমীদের মাঝে। কে এই সূর্যবংশী? ৩০ লাখ রুপির ভিত্তিমূল্যের যাকে ১ কোটি ১০ লাখ রুপিতে কিনেছে রাজস্থান রয়্যালস? এই ক্রিকেটারের পছন্দের ক্রিকেটারকে। কাকে আদর্শ হিসেবে মেনে বড় হয়েছেন সূর্যবংশী। এসব প্রশ্ন নিয়ে যখন কৌতূহল। তখন সূর্যবংশী নিজেই জানিয়েছেন তার আদর্শের নাম। সম্প্রতি সনি স্পোর্টসে দেওয়া এক সাক্ষাৎকারে ভারতের হয়ে অনূর্ধ্ব–১৯ এশিয়া কাপ খেলা বৈভবকে প্রশ্ন করা হয়েছিল, তার আদর্শ ক্রিকেটার…
সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের আস্থাভাজন ও তার ছেলে রাহাত মালেক শুভ্রর ডান-হাত খ্যাত একাধিক মামলার আসামি নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মানিকগঞ্জ জেলা শাখার সভাপতি এমএ সিফাদ কোরাইশী সুমন চুপিসারে দেশ ছেড়ে পালিয়েছেন। সূত্র জানিয়েছে, দেশ ছেড়ে ছাত্রলীগ সভাপতির অবস্থান এখন সৌদি আরবের দাম্মাম শহরে। তবে দলীয় আরেকটি সূত্র জানিয়েছে, আইনশৃঙ্খলাবাহিনীর চোখ ফাঁকি ও গ্রেফতার এড়াতে কৌশল হিসাবে সুমন প্রপাগান্ডা ছড়াচ্ছেন যে, তিনি দেশের বাইরে গেছেন! এদিকে ভেরিফাইড ফেসবুক পেজে ১ নভেম্বর সুমন নিজেই এক স্ট্যাটাসে জানান দিয়েছেন, তিনি সৌদি আরবের দাম্মাম শহরে চলে গেছেন। ওই স্ট্যাটাসে তিনি দলীয় নেতাকর্মীসহ শুভাকাঙ্ক্ষীদের উদ্দেশে লিখেছেন ‘আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে সৌদি আরবে পৌঁছে গেছি, কিছু…
সিরিয়ায় প্রেসিডেন্ট বাশার আল-আসাদ বিরোধী বিদ্রোহীরা আরও অগ্রসর হওয়ায় দেশটির দ্বিতীয় বৃহত্তম শহর আলেপ্পো থেকে সরকারি বাহিনী সরিয়ে নিয়েছে সরকার। এর আগে শুক্রবার সন্ধ্যায় যুক্তরাজ্য ভিত্তিক পর্যবেক্ষণ সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস (এসওএইচআর) জানায় সিরিয়ার বিদ্রোহীরা আলেপ্পো শহরের কিছু এলাকার নিয়ন্ত্রণ নিয়েছে। সবশেষ দেশটির সামরিক বাহিনী স্বীকার করেছে যে বিদ্রোহীরা শহরের ‘বড় অংশে’ ঢুকে পড়েছে। তবে তারা পাল্টা হামলার চালানোর হুঁশিয়ারি দিয়েছে। বুধবার এ লড়াই শুরুর পর থেকে অন্তত ২০ জন বেসামরিক নাগরিকসহ অন্তত তিনশ জন মারা গেছে বলে জানিয়েছে যুক্তরাজ্য ভিত্তিক এসওএইচআর। ২০১৬ সালে বিদ্রোহীদের ওই শহর থেকে তাড়িয়ে দিয়েছিলো প্রেসিডেন্ট বাশার আল-আসাদের সরকারি বাহিনী। এরপর থেকে গৃহযুদ্ধে…
জার্মানির বার্লিনে প্রতিদিনই হেনস্তার মুখে পড়ছেন দেশিটির ইহুদি সম্প্রদায়ের লোকেরা। যা বছরের শেষে এসে গত এক দশকের রেকর্ড ছাড়িয়ে গেছে। সবশেষ প্রকাশিত প্রতিবেদন অনুসারে, এ বছর প্রথম ছয় মাসে বার্লিনে ঘটে যাওয়া ইহুদি বিদ্বেষে বা হেনস্তার ঘটনার সংখ্যা ২০২৩ সালের সারা বছরের সংখ্যাকে ছাড়িয়ে গেছে। জার্মানির সরকারি সংস্থা ডিপার্টমেন্ট ফর রিসার্চ এ্যন্ড ইনফরমেশন (রিয়াস) এর তথ্য অনুসারে, জার্মানির রাজধানী বার্লিনে প্রতিদিন গড়ে আটটি ইহুদি বিদ্বেষের ঘটনা ঘটেছে। নভেম্বরের শেষ সপ্তাহ নাগাদ এই সংখ্যাটি এক হাজার ৩৮৩ স্পর্শ করেছে। ২০২৩ সালে এই সংখ্যাটি ছিল এক হাজার ২৭০। ডিপার্টমেন্ট ফর রিসার্চ এ্যন্ড ইনফরমেশন (রিয়াস) ২০১৫ থেকে এ ধরনের ঘটনা নথিভুক্ত করার পর…
ঘূর্ণিঝড় ফিনজালের প্রভাবে শ্রীলংকায় ১৫ জন, ভারতে তিনজনের মৃত্যু হয়েছে । এর প্রভাবে তামিলনাড়ু ও পুদুচেরীতে ভারি বৃষ্টি হচ্ছে। এছাড়া ঘূর্ণিঝড়ের প্রভাবে ব্যাপক বৃষ্টি ও ঝড়ো বাতাসের কারণে চেন্নাইয়ে ট্রেন চলাচল ও ফ্লাইট ওঠানামা ব্যাহত হয়। বন্ধ ঘোষণা করা হয় বিমানবন্দর। ভারতের স্থানীয় সংবাদমাধ্যম নিউজ-১৮-এর প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার (৩০ নভেম্বর) রাত ১১টার দিকে ঘূর্ণিঝড় ফিনজাল স্থলভাগে আঘাত হানে। এরইমধ্যে ঘূর্ণিঝড়টি দুর্বল হয়ে লঘুচাপে পরিণত হয়েছে বলে জানিয়েছে ভারতীয় আবহাওয়া বিভাগ (আইএমডি)। এরইমধ্যে তামিলনাড়ু রাজ্যটির স্কুল-কলেজ বন্ধ ঘোষণা করা হয়েছে। নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে বহু মানুষকে। রোববার ভোর ৪টা পর্যন্ত চেন্নাই বিমানবন্দরে সব ফ্লাইট স্থগিত ছিল। তামিলনাড়ুর রাজধানী চেন্নাইয়ের কোথাও…
অবশেষে পর্যটক নিয়ে সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু হয়েছে। রোববার সকাল সাড়ে ১০টা থেকে কক্সবাজার-সেন্টমার্টিন নৌপথে পর্যটকবাহী জাহাজ চলাচল শুরু হয়। কক্সবাজার শহরের নুনিয়ারছড়ার বিআইডব্লিউটি ঘাট থেকে ৬৫৩ যাত্রী নিয়ে সেন্ট মার্টিনের উদ্দেশে ছেড়ে যায় ‘বার আউলিয়া’ নামক জাহাজটি। সেন্ট মার্টিন পর্যটকবাহী জাহাজ মালিকেদের সংগঠন সি ক্রুজ অপারেটর ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সাধারণ সম্পাদক হোসাইন ইসলাম বাহাদুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, দীর্ঘ নয় মাসের বেশি সময় বন্ধ থাকার পর কক্সবাজার-সেন্ট মার্টিন রুটে জাহাজ চলাচল শুরু হয়েছে। আজ প্রথমদিনে ৬৫৩ জন যাত্রী নিয়ে বার আউলিয়া জাহাজটি সেন্টমার্টিনের উদ্দেশ্য রওনা হয়েছে। ফলে পর্যটকদের স্বস্তির পাশাপাশি পর্যটন সংশ্লিষ্টদের মুখে হাসি ফুটেছে। সেন্ট মার্টিনে…

