Author: saiful islam

নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগামী বছরের জানুয়ারিতে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নেবেন। তার অভিষেক অনুষ্ঠানে যোগ দেবেন বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। সোমবার হোয়াইট হাউসের পক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। ২০২০ সালের নির্বাচনে বাইডেনের কাছে পরাজিত হয়েছিলেন তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। কিন্তু তিনি তার পরাজয় মানতে অস্বীকৃতি জানান। নির্বাচনে জালিয়াতির ভুয়া অভিযোগ তোলেন। ২০২১ সালের জানুয়ারিতে আনুষ্ঠানিকভাবে মার্কিন প্রেসিডেন্টের দায়িত্ব নেন বাইডেন। কিন্তু রেওয়াজ ভেঙে তার অভিষেক অনুষ্ঠানে যোগ দেওয়া থেকে বিরত থাকেন ট্রাম্প। তবে ট্রাম্পের পথে হাঁটছেন না বাইডেন। তিনি ট্রাম্পের শপথগ্রহণ অনুষ্ঠানে যোগ দেবেন জানিয়ে হোয়াইট হাউসের পক্ষ থেকে বলা হয়েছে, এটি মার্কিন গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি বাইডেনের…

Read More

জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ওয়ানডেতে নিজেদের হারিয়ে খুঁজেছিল পাকিস্তান। ৬০ রান তুলতেই ৬ উইকেট খুইয়ে বিব্রতকর পরিস্থিতির মুখে পড়ে তারা। পরে বৃষ্টি আইনে ৮০ রানের হারে তিন ম্যাচ সিরিজে ১-০ ব্যবধানে পিছিয়ে পড়ে। তবে সিরিজের দ্বিতীয় ম্যাচেই ঘুরে দাঁড়িয়েছে দলটি। জিম্বাবুয়েকে ১০ উইকেটে হারিয়ে সিরিজে সমতা ফেরাতে সক্ষম হয়েছে মোহাম্মদ রিজওয়ানের দল। বুলাওয়ের কুইন্স স্পোর্টস ক্লাব মাঠে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল জিম্বাবুয়ে। তবে পাকিস্তানের দুই স্পিনার আবরার আহমেদ এবং সালমান আগার ঘূর্ণিতে তারা স্বাচ্ছন্দ্যে ব্যাট করতে পারেনি। এই দুই স্পিনার জিম্বাবুয়ে ব্যাটারদের জেঁকে ধরায় নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে স্বাগতিকরা। ত্রিশোর্ধ্ব ইনিংস খেলতে সমর্থ হন দলটির কেবল দুই ব্যাটার।…

Read More

চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে মুক্তির দাবিতে আন্দোলনকারীদের হামলায় সাইফুল ইসলাম আলিফ নামে এক আইনজীবী নিহত হওয়ার ঘটনায় ছাত্র-জনতাকে কোনো ধরনের উসকানিতে সাড়া না দেওয়ার আহ্বান জানিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। মঙ্গলবার সন্ধ্যায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এই আহ্বান জানান। আসিফ মাহমুদ বলেন, রাষ্ট্রদ্রোহ এবং সন্ত্রাসের বিরুদ্ধে সরকারই যথাযথ ব্যবস্থা নেবে।  সবাইকে ধৈর্য ধারণ করার এবং কোনো প্রকার উসকানিতে সাড়া না দেওয়ার আহ্বান রইল। এর আগে মঙ্গলবার (২৬ নভেম্বর) বিকালে চট্টগ্রাম আদালত এলাকায় বাংলাদেশ সনাতন জাগরণ মঞ্চের মুখপাত্র অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে মুক্তির দাবিতে আন্দোলনকারীদের হামলায় সাইফুল ইসলাম আলিফ নামে এক আইনজীবী নিহত হয়েছেন।…

Read More

বিনা সুদে লাখ টাকা ঋণ দেওয়ার প্রলোভন দেখিয়ে রাজধানীর শাহবাগে গণজমায়েত করে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে ‘অহিংস গণঅভ্যুত্থান বাংলাদেশ’ নামের সংগঠনের অন্যতম সংগঠক মাহবুবুল আলম চৌধুরীসহ ১৮ জনকে কারাগারে পাঠানো হয়েছে। মঙ্গলবার ঢাকার মহানগর হাকিম মনিরুল ইসলাম এ আদেশ দেন। কারাগারে যাওয়া অপর আসামিরা হলেন- অ্যাডভোকেট জিয়াউর রহমান, সৈয়দ ইসতিয়াক আহমেদ, মেহেদী হাসান, রাহাত ইমাম নোমান, মাসুদ, ইব্রাহিম, আলেক ফরাজী, সাইফুল ইসলাম, আবু বক্কর, রিংকু, নিজাম উদ্দিন, সৈয়দ হারুন অর রশিদ, আফজাল মন্ডল, আব্দুর রহিম, নুরনবী, শহিদ ও কোহিনুর আক্তার। এর আগে মামলার তদন্ত কর্মকর্তা শাহবাগ থানার উপ-পরিদর্শক মাহফজুর রহমান আসামিদের আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন। অপরদিকে আসামিদের…

Read More

মার্কিন কংগ্রেসের একটি প্রতিনিধি দল রোহিঙ্গা শরণার্থীদের পরিস্থিতি পর্যবেক্ষণে কক্সবাজার সফরে এসেছেন। মঙ্গলবার সকালে তারা কক্সবাজার বিমানবন্দরে পৌঁছান। ১১ সদস্যের এই প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন যুক্তরাষ্ট্রের ডেমোক্র্যাটিক পার্টির কংগ্রেস সদস্য এড কেইস এবং রিপাবলিকান পার্টির রিচার্ড ম্যাকরমিক। কক্সবাজার শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কার্যালয়ের অতিরিক্ত কমিশনার সামছু-দৌজা নয়ন জানান, মঙ্গলবার সকাল ৯টায় কংগ্রেসের প্রতিনিধি দল কক্সবাজারে রোহিঙ্গা আশ্রয়প্রার্থীদের সমন্বয় সংস্থা ইন্টার সেক্টর কো-অর্ডিনেশন গ্রুপের অফিসে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করেন। বৈঠকে জাতিসংঘের শরণার্থী সংস্থা (ইউএনএইচসিআর), আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) এবং যুক্তরাষ্ট্রের বিভিন্ন সংস্থার কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরে বেলা সাড়ে ১১টায় প্রতিনিধি দল রোহিঙ্গা আশ্রয়শিবির পরিদর্শনে…

Read More

প্রশাসনের সর্বস্তর সংশোধন না হলে আবারও বিপ্লব হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান আব্দুল মুয়ীদ চৌধুরী। তিনি বলেছেন, এবারের বিপ্লবে তো তেমন কিছুই হয়নি, আবারও যদি বিপ্লব হতে হয় সেটা আরও ভয়াবহ আকারে হবে। মঙ্গলবার দুপুরে রাজশাহী জেলা প্রশাসক কার্যালয়ে সাংবাদিকদের বিফ্রিংকালে এ আশঙ্কা প্রকাশ করেছেন কমিশন প্রধান। এর আগে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে রাজশাহী বিভাগের আট জেলার প্রশাসক (ডিসি) ও বিভিন্ন পর্যায়ের সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা করেন জনপ্রশাসন সংস্কার কমিশন। আব্দুল মুয়ীদ চৌধুরী কর্মকর্তাদের উদ্দেশে আরও বলেন, এখন কিন্তু মানুষ আর আগের মতো নাই। কোথাও কিছু ঘটলে সঙ্গে সঙ্গে মানুষ ঘিরে ফেলে। মানুষের…

Read More

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছে ‘সুপ্রিমকোর্টের বার্ষিক প্রতিবেদন ২০২৩’ পেশ করেছেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। মঙ্গলবার দুপুরে বঙ্গভবনে গিয়ে রাষ্ট্রপতির কাছে এ প্রতিবেদন পেশ করেন প্রধান বিচারপতি।এ সময় উপস্থিত ছিলেন আপিল বিভাগের বিচারপতি মো. আশফাকুল ইসলাম। প্রধান বিচারপতি সাক্ষাৎকালে বার্ষিক প্রতিবেদনের বিভিন্ন দিক সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন।এ সময় রাষ্ট্রপতিকে প্রধান বিচারপতি জানান, ইতোমধ্যে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল গঠন করা হয়েছে। এ ছাড়া সুপ্রিমকোর্টের সার্বিক কার্যক্রম সম্পর্কেও রাষ্ট্রপতিকে অবহিত করেন প্রধান বিচারপতি। এ সময় রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেন, সুপ্রিমকোর্ট হলো বিচারপ্রার্থীদের সর্বশেষ ভরসাস্থল। সুপ্রিমকোর্টের সার্বিক কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন।তিনি প্রধান বিচারপতির নেতৃত্বে বিচার বিভাগ বিচারপ্রার্থীদের ন্যায়বিচার যৌক্তিক সময়ে নিশ্চিত করতে…

Read More

ব্যারিকেড ভেঙে রাজধানী ইসলামাবাদে প্রবেশ করেছে পাকিস্তানের কারাবন্দি সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের হাজারও সমর্থক। মঙ্গলবার সকালেই রাজধানীর চারপাশে স্থাপিত ব্যারিকেড ভেঙে ইসলামাবাদে প্রবেশ করেন তারা। এ সময় তারা নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন এবং ইমরান খানের মুক্তির দাবিতে বিক্ষোভ করেন। সংঘর্ষে ইতোমধ্যে ছয়জনের নিহতের খবর পাওয়া গেছে। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন—এর খবরে বলা হয়েছে, বিক্ষোভ ঠেকাতে পাকিস্তান সরকার সারা দেশে কঠোর নিরাপত্তা ব্যবস্থা কার্যকর করেছে, ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দিয়েছে এবং রাজধানীতে প্রবেশের প্রধান সড়কগুলোতে ব্যারিকেড স্থাপন করেছিল, যাতে বিক্ষোভকারীরা প্রবেশ করতে না পারে। এর আগে ইমরান খান তার সমর্থকদের পার্লামেন্ট অভিমুখে মিছিল করার আহ্বান জানান। পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মোহসিন নাকভি…

Read More

পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, বোরো ফসল রক্ষা বাঁধের নামে অহেতুক কোনো প্রকল্প নেওয়া হবে না, যা পরিবেশের ক্ষতি করে। এককথায়- পরিবেশ রক্ষা করেই বাঁধ নির্মাণ করা হবে। মঙ্গলবার সুনামগঞ্জের তাহিরপুরের রামসার প্রকল্পভুক্ত টাঙ্গুয়ার, বোরো ফসলি মাটিয়াইনসহ উপজেলার বিভিন্ন হাওড় পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন। উদ্বেগ প্রকাশ করে উপদেষ্টা বলেন, হাওড়ে যেভাবে পলিথিন দেখলাম, এসব বিষয়ে আমরা একটি পরিকল্পনা হাতে নিচ্ছি। হাওড়ের পরিবেশ-প্রকৃতি কিভাবে ঠিক থাকবে, তা নিয়ে আমরা একটি পরিকল্পনা করছি। তিনি আরও বলেন, হাওড়ের বোরো ফসলরক্ষা বাঁধ নির্মাণে কেউ অনিয়ম করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। নির্ধারিত সময়ে…

Read More

জয়পুরহাটে কামাল হত্যা মামলায় আটজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এ ছাড়া তাদের প্রত্যেককে ৫০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরো দুই বছরের কারাদণ্ড দেওয়া হয়। মঙ্গলবার দুপুরে অতিরিক্ত দায়রা জজ প্রথম আদালতের বিচারক নুরুল ইসলাম এ রায় দেন। এ সময় আসামিরা আদালতে ৪জন উপস্থিত ও চার জন পলাতক ছিলেন। জয়পুরহাট আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী শাহনুর রহমান শাহিন বিষয়টি নিশ্চিত করেছেন। দণ্ডপ্রাপ্তরা হলেন- জয়পুরহাট সদর  উপজেলার তেঘর রেল গেইট এলাকার মৃত তছির উদ্দিনের ছেলে সুজাউল ওরফে সেজাউল, মুজিবনগর এলাকার মৃত মঈনুদ্দিনের ছেলে রুবেল, পলিকাদোয়া বর্তমানে তেঘর রেলগেইট এলাকার খোরশেদ আলমের ছেলে লম্বা বাবু, পূর্ব দেবীপুর  গ্রামের মৃত জোব্বার মন্ডলের ছেলে জিয়া, দেওয়ান…

Read More