Author: saiful islam

ঢাকায় গ্রেফতার হওয়া বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসের মুক্তির দাবিতে ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভার সামনে বিক্ষোভ করেছেন বিজেপির বিধায়করা। ‘চিন্ময় মহাপ্রভুর নিঃশর্ত মুক্তি চাই’- এমন পোস্টার নিয়ে বিক্ষোভ করতে দেখা গেছে তাদের।বিক্ষোভের নেতৃত্ব দেন বিধানসভায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারী সংবাদমাধ্যমকে বলেন, ‘চিন্ময় কৃষ্ণ প্রভুর নিঃশর্ত মুক্তির দাবি জানাচ্ছি আমরা।’ তিনি বলেন, ‘সারা পৃথিবীর সব হিন্দুদের ঐকবদ্ধ হতে হবে। আজ কলকাতায় বিজেপি বিধায়করা বিক্ষোভ দেখালেন। তবে বাংলাদেশে যদি হিন্দুদের ওপরে অত্যাচার অতিসত্বর বন্ধ না হয় তাহলে আমরা আরও জোরালো বিক্ষোভ শুরু করব।’ উল্লেখ্য, বাংলাদেশ সনাতন জাগরণ মঞ্চ গত ২৫ অক্টোবর চট্টগ্রামে সমাবেশ করে। চিন্ময় কৃষ্ণ দাস…

Read More

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তি, সরকারের পদত্যাগ ও সংবিধানের ২৬তম সংশোধনী বাতিলের দাবিতে রাজধানী ইসলামাবাদে জড়ো হয়েছেন তার হাজার হাজার কর্মী সমর্থক। এরমধ্যে অনেকে বিক্ষোভের মূলকেন্দ্র ডি-চকে পৌঁছে গেছেন। ইসলামাবাদের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তায় মোতায়েন আধাসামরিক বাহিনীকে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকতে দেখা গিয়েছে। প্রস্তুত রাখা হয়েছে জলকামানও। ইমরান সমর্থকদের ঠেকাতে কার্যত ‘কন্টেইনার সিটি’তে পরিণত হয়েছে ইসলামাবাদ। রাজধানী জুড়ে প্রায় ৭০০টি শিপিং কন্টেনার ব্যবহার করে ব্যারিকেড তৈরি করা হয়েছে। কিছু এলাকায় ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে। সহিংসতার আশঙ্কায় স্কুল-কলেজ বন্ধ করে দেওয়া হয়েছে। বিক্ষোভকারীদের বাধা দিতে বদ্ধপরিকর পাকিস্তানের সরকার। বিপুল পুলিশবাহিনী আগেই মোতায়েন করা হয়েছিল। বেশ কিছু গুরুত্বপূর্ণ রাস্তায় চলাচলের উপর…

Read More

ঢাকার মাতুয়াইলে ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজে হামলা ও লুটপাটের ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির অধ্যক্ষ ওবায়দুল্লাহ নয়ন। মঙ্গলবার বেলা ১২টার দিকে কলেজের সামনে তিনি বলেছেন, এখনও মামলা করিনি, আজ করব। মামলার প্রস্তুতি নিচ্ছি। প্রাথমিক ধারণা ৫০ কোটি টাকার বেশি ক্ষতি হয়েছে। আরও বেশি হতে পারে। পুরান ঢাকার ন্যাশনাল মেডিকেলে মোল্লা কলেজের শিক্ষার্থী অভিজিৎ হাওলাদারের মৃত্যুর ঘটনায় রোববার ঘেরাও কর্মসূচি দেওয়া হয়েছিল। পূর্বঘোষিত সেই ‘সুপার সানডে’ কর্মসূচির মধ্যে ঢাকা ন্যাশনাল মেডিকেল ও পাশের সোহরাওয়ার্দী কলেজে ব্যাপক ভাঙচুর চালায় মোল্লা কলেজসহ কয়েকটি কলেজের শিক্ষার্থীরা। ওই সময় সোহরাওয়ার্দী কলেজ কেন্দ্রে অনার্স প্রথম বর্ষের পরীক্ষা দিচ্ছিলেন নজরুল কলেজের শিক্ষার্থীরা। গণ্ডগোলের মধ্যে নিরাপত্তার…

Read More

কক্সবাজারের টেকনাফ সদরে দিনদুপুরে অটোরিকশা থামিয়ে অস্ত্রের মুখে জিন্মি করে অপহৃত রোহিঙ্গা দুই মৎস্য ব্যবসায়িকে উদ্ধার এবং অপহরণকারী চক্রের তিন সদস্যকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার বেলা ১১টার দিকে টেকনাফ সদর ইউনিয়নের লেঙ্গুরবিল মাঠপাড়া সংলগ্ন পাহাড়ি এলাকায় এ অভিযান চালানো হয় বলে জানান টেকনাফ থানার ওসি মুহাম্মদ গিয়াস উদ্দিন। উদ্ধার দুজন হলেন— উখিয়া উপজেলার বালুখালি ৮ নম্বর ক্যাম্পের আবুল বাছেরের ছেলে মোহাম্মদ শামশু এবং বালুখালী ১১ নম্বর ক্যাম্পের আব্দুর শুক্কুরের ছেলে আনিছুল আলম। অন্যদিকে আটক অপহরণ চক্রের তিনজন হলো— কবির আহমদের স্ত্রী মরিয়ম (৫০), রবিউল আলমের স্ত্রী নছিমা আক্তার (৩০)। তারা টেকনাফ সদর ইউনিয়ন মাঠ পাড়া এলাকার বাসিন্দা।…

Read More

কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে ২ লক্ষ ৮৪ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এসময় জড়িত কাউকে আটক করা সম্ভব হয়নি। টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়ন এর অধিনায়ক লেঃ কর্নেল মোঃ মহিউদ্দীন আহমেদ এসব তথ্য নিশ্চিত করেন। তিনি জানান,মঙ্গলবার(২৬ নভেম্বর) ভোররাতে গোপন তথ্যের ভিত্তিতে টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়ন এর অধীনস্থ নাজিরপাড়া বিওপি’র দায়িত্বপূর্ণ বিআরএম-৬ হতে আনুমানিক ২ কিলো মিটার দক্ষিণ-পূর্ব দিকে দেড় নাম্বার নামক এলাকা দিয়ে মাদকের একটি চালান মিয়ানমার থেকে বাংলাদেশে আসতে পারে। এমন সংবাদের ভিত্তিতে নাজিরপাড়া বিওপি’র দুইটি চোরাচালান প্রতিরোধ টহলদল কঠোর সর্তকতা অবলম্বন করে সীমান্ত পর্যবেক্ষণ জারি রাখলে একপর্যায়ে ৬ জন ব্যক্তিকে নাফ নদীতে সাঁতারিয়ে…

Read More

চট্টগ্রামে ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর অনুসারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে। মঙ্গলবার দুপুরে এ ঘটনা ঘটে। জাতীয় পতাকা অবমাননার অভিযোগে দায়ের হওয়া মামলায় বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র ও চট্টগ্রামের হাটহাজারীর পুণ্ডরীক ধামের সাবেক অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর (৩৮) জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। চট্টগ্রাম ষষ্ঠ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কাজী শরীফুল ইসলামের আদালত এই আদেশ দেন। এর আগে কঠোর নিরাত্তায় সকাল ১০টা ৫০ মিনিটে তাকে আদালতে হাজির করা হয়। এ সময় আদালত প্রাঙ্গণে ভিড় করেন চিন্ময় দাসের ভক্তরা। এর আগে সোমবার (২৫ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে রাজধানীর বিমানবন্দর এলাকা…

Read More

বলিউড বাদশাহ শাহরুখ খানকে এক ঝলক দেখা পাওয়ার জন্য হন্যে খোঁজেন কোটি কোটি মানুষ। অথচ সেই শাহরুখ খানই যদি হঠাৎ বলে ওঠেন— এত সাফল্য, এত জনপ্রিয়তা তার প্রাপ্য নয়, তা হলে তো হতবাক হতেই হয়। সম্প্রতি দুবাইয়ের এক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে কিং খান এমন কথাই বলেন। একটি অনুষ্ঠানে জীবনদর্শন নিয়ে বলতে গিয়ে শাহরুখ খান বলেন, আমি খুবই সাধারণ পরিবারে বড় হয়েছি। তাই জানি সাফল্য ব্যাপারটা কতটা দামি। ছোটবেলা থেকে ফেমাস শব্দটা আমার কাছে চাঁদ ধরার মতো ছিল। তাই আজ আমি যেখানে আছি, তা একমাত্র আমার সাফল্য নয়; একার দ্বারা সম্ভবও ছিল না। বরং অনেক মানুষের সাহায্যেই এ জায়গাটা করতে…

Read More

আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে রাজধানীর তিন এলাকায় বিজিবি মোতায়েন করা হয়েছে। মঙ্গলবার বিকালে বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। শরীফুল ইসলাম জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে রাজধানীর শাহবাগ, মৎস্য ভবন ও হোটেল ইন্টারকন্টিনেন্টাল এলাকায় ৪ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। এর আগে গতকাল (২৫ নভেম্বর) যাত্রাবাড়ী-ডেমরা এলাকায় ৬ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়।

Read More

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তির দাবিতে সোমবার ইসলামাবাদের পথে নেমে এসেছে হাজার হাজার মানুষ। সেই বিক্ষোভ মিছিল ক্রমে সংঘর্ষের আকার নিয়েছে। পুলিশ ও নিরাপত্তাবাহিনীর সঙ্গে সংঘর্ষে বহু মানুষ আহত হয়েছেন। এরইমধ্যে নিহত হয়েছেন নিরাপত্তাকর্মীসহ ৬ জন। মঙ্গলবার পুলিশের ব্যারিকেড ভেঙে রাজধানী ইসলামাবাদে ঢুকে পড়েন হাজারও পিটিআই সমর্থক। তারা ঢুকে পড়ার পরপরই পুলিশের সঙ্গে শুরু হয় ব্যাপক সংঘর্ষ। পরিস্থিতি নিয়ন্ত্রণে কাঁদানে গ্যাস ব্যবহার করেও ব্যর্থ হয়েছে নিরাপত্তাবাহিনী। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ইসলামাবাদে সেনাবাহিনী নামিয়ে ‘দেখামাত্র গুলি করার’ নির্দেশ দেওয়ার পরও বিক্ষোভকারীরা নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয়। এ ঘটনায় সাংবাদিকসহ বেশ কয়েকজন আহত হয়েছেন। এর আগে ইসলমাবাদে প্রবেশের রাস্তাগুলোতে…

Read More

বিভিন্ন গণমাধ্যমের ওপর মানুষের ক্ষোভ তৈরি হয়েছে। কেন এ ক্ষোভ তৈরি হয়েছে তা জনগণের কাছে স্পষ্ট করা দরকার বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা নাহিদ ইসলাম। মঙ্গলবার (২৬ নভেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন। তিনি বলেন, বিভিন্ন গণমাধ্যমের ওপর মানুষের ক্ষোভ তৈরি হয়েছে। কেন এ ক্ষোভ তৈরি হয়েছে তা জনগণের কাছে স্পষ্ট করা দরকার। তবে কোনো গণমাধ্যম অফিসে ভাঙচুর হলে সেটা সরকার দেখবে। নাহিদ ইসলাম বলেন, জনগণ যেভাবে প্রত্যাশা করে সেভাবে গণমাধ্যমের সহায়তা পাচ্ছি না। এখনো দেশের প্রতিষ্ঠিত অনেক গণমাধ্যম ভুল সংবাদ ও গুজব প্রচার করছে। সংবাদমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে অন্তর্বর্তী সরকার সব ধরনের পরিবেশ নিশ্চিত…

Read More