দীর্ঘ প্রতিক্ষার পর যমুনা নদীর ওপর নির্মিত দেশের সবচেয়ে বড় বঙ্গবন্ধু রেলওয়ে সেতু দিয়ে পরীক্ষামূলকভাবে ট্রেন চলেছে। মঙ্গলবার সকাল সোয়া ১০টার দিকে ট্রেনটি টাঙ্গাইল ভূঞাপুর অংশের পূর্বপাড় থেকে ছেড়ে সিরাজগঞ্জের পশ্চিম অংশে যায়। এর আগে সোমবার বিকালে পরীক্ষামূলকভাবে ট্রেনটি সেতুর দুই প্রান্ত থেকে ব্রডগেজ লাইনে চালানো হয়। মঙ্গলবার ট্রেন চলার বিষয়টি নিশ্চিত করেছেন বঙ্গবন্ধু শেখ মুজিব রেলওয়ে সেতু প্রকল্পের পরিচালক আল ফাত্তাহ মাসউদুর রহমান। তিনি জানান, আজ পরীক্ষামূলকভাবে ৪ দশমিক ৮ কিলোমিটার দৈর্ঘ্যের বঙ্গবন্ধু শেখ মুজিব রেলওয়ে সেতু দিয়ে ট্রেন চলেছে। সেতুটির কাজ পুরোপুরি শেষ। আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করা হবে জানুয়ারির মাঝামাঝি। পরীক্ষামূলক ট্রেন চলার সময় রেলওয়ে সংশ্লিষ্ট বিভিন্ন স্তরের…
Author: saiful islam
পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, হাওরের বোরো ধান রক্ষায় ফসলরক্ষা বাঁধ নির্মাণে কেউ অনিয়ম করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। নির্ধারিত সময়ে বাঁধের কাজ শেষে হবে। সেইসঙ্গে ফসল রক্ষা বাঁধের বরাদ্দের নামে অহেতুক কোনো প্রকল্প নেওয়া হবে না, যা পরিবেশের ক্ষতি করে। এককথায় পরিবেশ রক্ষা করেই বাঁধ নির্মাণ করা হবে। মঙ্গলবার দুপুরে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার মাটিয়ান হাওর পরিদর্শন ও পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা শেষে এসব কথা বলেন তিনি। রিজওয়ানা হাসান বলেন, আমাদের সবাইকে সতর্ক থাকতে হবে যাতে বড় ধরনের বন্যা আসার আগে কৃষকরা সোনালি ধান ঘরে তুলতে পারে। এ সময়…
প্রেসিডেন্ট হিসাবে দায়িত্বগ্রহণের প্রথমদিনেই মেক্সিকো ও কানাডা থেকে আমদানি করা সব পণ্যের ওপর ২৫ শতাংশ এবং চীনা পণ্যের ওপর অতিরিক্ত ১০ শতাংশ শুল্ক আরোপ করবেন বলে ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রে অবৈধ অভিবাসন ও মাদক পাচার ঠেকাতে এমন পদক্ষেপ নেওয়া হবে জানান তিনি। সোমবার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া পোস্টে এ কথা লিখেছেন তিনি। ট্রাম্প বলেছেন, তিনি শপথ নেওয়ার পর পরই মেক্সিকো ও কানাডা থেকে আসা সব ধরনের পণ্যের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপ করে নির্বাহী আদেশ জারি করবেন। ট্রাম্প আরও বলেন, চীনের সরকার যতক্ষণ পর্যন্ত না দেশটি থেকে সিনথেটিক ওপিওড ফেন্টানিল মাদক পাচার বন্ধ না করবে,…
বিএনপির ‘খাঁটি’ নেতাকর্মীদের তালিকা চেয়েছেন চট্টগ্রামের দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ওসি আহসান হাবিব খান। রোববার সন্ধ্যায় উপজেলার সরফভাটা ইউনিয়নে স্থানীয় বিএনপি, যুবদল ও ছাত্রদল নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেছেন। ওসির এমন বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে সমালোচনা শুরু হয়। এটিকে অপেশাদার আচরণ বলছেন পুলিশের ঊধ্বর্তন কর্মকর্তারা। ভিডিওতে ওসিকে বলতে দেখা যায়, ‘বিশেষ করে একটি কথা বলতে চাই, যারা ৫ আগস্টের আগে বিভিন্ন মানুষের বাড়িঘর ভাঙচুর করেছে, মারপিট করেছে তাদের দক্ষিণ রাঙ্গুনিয়ার মধ্যে গণধোলাই দিয়া থানায় নিয়া আসবেন। বিশেষ করে ছাত্রলীগ ঠাঁই পাবে না। আপনাদের এই পর্যায়ে যদি আওয়ামী লীগ থাকতো আপনাদের ঠ্যাং-ঠোং (হাত-পা) ল্যাংরা হয়ে যেত।’ বক্তব্যের…
বলিউড ইন্ডাস্ট্রিতে আমির খানকে বলা হয় পারফেকশনিস্ট অভিনেতা। ইন্ডাস্ট্রির অন্দরে প্রগতিশীল, স্পর্শকাতর ও আবেগী মানুষ বলেও নামডাক রয়েছে তার। সেই মানুষের এমন আচরণ কেন? জ্যোতিষী ভূমিকা নেন, সেই সঙ্গে যার হাত দেখেন, তার তালুতেই থুতু দেন। কেন এমন অদ্ভুত কাণ্ড করেন? আনন্দবাজার সূত্রে জানা গেছে, বলিউড নাকি নায়কসর্বস্ব ইন্ডাস্ট্রি। পারিশ্রমিক থেকে পর্দায় পাওয়া সময়— সব জায়গাতেই নাকি নায়কদের আধিপত্য চলে। এ ছাড়া বলিউডে নাকি খানদের একচেটিয়া রমরমা প্রাধান্য পায়। এবার অভিনেতা আমির খানের এক অদ্ভুত স্বভাবের কথা প্রকাশ্যে এলো। তিনি নাকি তার সহ-অভিনেত্রীদের হাত দেখার ছুঁতোয় হাতে থুতু ছেটান। জানা গেছে, আসলে আমিরের এই স্বভাব নাকি বহু পুরোনো। ‘জো জিতা…
অস্কারজয়ী সুরকার ও সংগীত পরিচালক এআর রহমান ও সায়রা বানু ২৯ বছরের দাম্পত্য জীবনের সমাপ্তি টেনেছেন। সংসার জীবনের গতি থমকে দাঁড়ালেও তারা এখন ভিন্ন পথে হাঁটছেন। ভিন্ন পথে হাঁটার সিদ্ধান্ত নিলেও এআর রহমানের স্ত্রী সায়রা বানুর চোখে এখনো তার সাবেক স্বামী ‘বিশ্বের সেরা পুরুষ’ বলে জানিয়েছেন। পাশাপাশি রহমানপত্নী সবাইকে অনুরোধ জানিয়েছেন— তাদের নিয়ে যেন কোনো নেতিবাচক তথ্য ছড়ানো না হয়। এদিকে বিচ্ছেদের পর প্রাথমিক আইনি ধাক্কা সামলে ওঠার পরেই সম্পত্তির ভাগাভাগি নিয়ে চলছে কাটাছেঁড়া— এমনটিই দাবি করেছেন নেটিজেনদের একটি অংশ। তাদের মতে, রহমানের বিপুল সম্পত্তির অর্ধেক অংশ নাকি পাবেন তার স্ত্রী সায়রা বানু। অস্কারজয়ী সুরকার ১ হাজার ৭২৮ কোটি রুপির…
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক পুলিশ প্রধান বেনজীর আহমেদ, সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদ ও তারিক আহমেদ সিদ্দিকীসহ ৪৪ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। ২০১৩ সালের ৫ মে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে গণহত্যার ঘটনায় এই অভিযোগ করা হয়েছে। আজ মঙ্গলবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর বরাবর এ অভিযোগ দায়ের করেন হেফাজত ইসলামের নেতা জুনায়েদ আল হাবিব। এর আগে মুফতি হারুন ইজহারের পক্ষে ট্রাইব্যুনালে আরেকটি অভিযোগ করা হয়। সেখানে শেখ হাসিনা, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাবেক মন্ত্রী রাশেদ খান মেনন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপস, সাবেক মন্ত্রী হাছান মাহমুদ, সাবেক এমপি…
রাজধানীর সোহরাওয়ার্দী কলেজ ও কবি নজরুল সরকারি কলেজে হামলা, ভাঙচুর ও গুলিভর্তি ম্যাগজিন চুরির অভিযোগে ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজসহ বিভিন্ন কলেজের মোট আট হাজার শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। সোমবার পুলিশের উপপরিদর্শক এ কে এম হাসান মাহমুদুল কবীর বাদী হয়ে রাজধানীর সূত্রাপুর থানায় এই মামলা করেন। সূত্রাপুর থানার ওসি সাইফুল ইসলাম এ তথ্য জানান। এদিন মামলার এজাহার আদালতে যায়। ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিয়াদুর রহমানের আদালত তা গ্রহণ করেন। আগামী ২৪ ডিসেম্বরের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন আদালত। মামলার অভিযোগে বলা হয়, ২৪ নভেম্বর ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজসহ বিভিন্ন কলেজের সাত থেকে আট হাজার শিক্ষার্থী বেআইনিভাবে মারাত্মক…
সরকারি শহিদ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল কলেজ ও ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজের শিক্ষার্থীদের মধ্যে হওয়া সংঘর্ষে কেউ নিহত হয়নি বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। অপপ্রচার থেকে সবাইকে বিরত থাকার অনুরোধ জানানো হয়েছে। সোমবার সন্ধ্যায় ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গত ১৬ নভেম্বর ডেমরার ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজের শিক্ষার্থী অভিজিৎ হাওলাদার ডেঙ্গু জ্বর নিয়ে ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি হয়। পরে গত ১৮ নভেম্বর তার মৃত্যু হয়। ওইদিন রাতে তার পরিবার ও কলেজের কিছু শিক্ষার্থী ভুল চিকিৎসায় তার মৃত্যু হয়েছে অভিযোগ করে হাসপাতালে…
ইরান ও মিসর যে মধ্যপ্রাচ্যের সবথেকে জনবহুল দুটি দেশ তা শুধু নয়। একই সঙ্গে অন্যান্য দেশগুলোর তুলনায় এই দুটি দেশের একটা আলাদা রাজনৈতিক ও সামাজিক পরিচয়ও আছে। মিসর ও ইরানের বন্ধুত্বের ইতিহাসে বিবাদ যেমন আছে, তেমনই সমঝোতাও হয়েছে। মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশগুলো বিংশ শতাব্দীতে গঠিত হয়েছে, যেখানে ইরান ও মিসর প্রাচীন সংস্কৃতি কেন্দ্র হিসাবে সবসময়েই উচ্চাসনে থেকেছে। বিগত ১৫০ বছরের ইতিহাস ঘেঁটে দেখা যায় যে দুটি দেশ যেমন একে অপরের খুব কাছাকাছি এসেছে নানা বিষয়ে, তেমনই আবার সংঘাত ও শত্রুতার পথও বেছে নিয়েছে দেশ দুটি। এখন মিসর ও ইরানের মধ্যে কূটনৈতিক সম্পর্ক একেবারে তলানিতে ঠেকেছে। সাম্প্রতিক বছরগুলোতে একাধিক চেষ্টার পরেও এখনও…

