রাজধানীর মোহাম্মদপুরে মাঠের ভেতর জন্মদিনের কেক কাটাকে কেন্দ্র করে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ কর্মীদের ছুরিকাঘাতে এক যুবক নিহত হয়েছেন। শ্যামলী পার্ক মাঠে গতকাল (রোববার) সন্ধ্যা সাড়ে ৭টায় এ ঘটনা ঘটে। হামলাকারী সবাই মোহাম্মদপুর থানা ২৯ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিল এবং ঘটনার সময় তারা সবাই মাদকসেবী ছিল বলে জানা গেছে। এ ঘটনায় নিহতের নাম আকবর হোসেন (২৮)। তার বাবার নাম আনোয়ার হোসেন। নিহত আকবর রাজধানীর আদাবর এলাকায় পরিবারের সঙ্গে বসবাস করতেন। জানা যায়, গতকাল (রোববার) দুপুর ২টায় শ্যামলী পার্ক মাঠের ভেতর বন্ধুর জন্মদিন উপলক্ষ্যে কেক কাটতে যান সজল নামে এক যুবক। সে সময় মাঠের ভেতরে ডেভিড রাসেল, রিয়াজ, খলিল,…
Author: saiful islam
‘আমরা পাঁচই আগস্টের সকালের মতো ঐক্যবদ্ধ হওয়ার দিকে অগ্রসর হচ্ছি। এবারের সাংগঠনিকভাবে গড়ে ওঠা ঐক্য দীর্ঘস্থায়ী মুক্তির সুযোগ তৈরি করবে, ইনশাআল্লাহ।’ সম্প্রতি ঢাকার বিভিন্ন স্থানে সংঘর্ষ ও বিশৃঙ্খলা সৃষ্টির প্রেক্ষাপটে সোমবার দুপুরে ফেসবুকে এক পোস্টে এ কথা বলেছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম। ‘গণ-অভ্যুত্থান ও ছাত্র-তরুণ বিরোধী শক্তি’ শিরোনামে দেওয়া ওই ফেসবুক পোস্টে দেশের ঐতিহাসিক প্রেক্ষাপট তুলে ধরে মাহফুজ আলম বলেছেন, মুক্তিযুদ্ধের পরের দশ-পনের বছরের ইতিহাস মুক্তিযোদ্ধাদের একে অপরকে হত্যার ইতিহাস। যারা চায়নি বাংলাদেশ শক্ত ভিতের উপর দাঁড়াক, তারা মুক্তিযোদ্ধাদের একে অপরকে দিয়ে হত্যা করিয়েছে। তাদের নিজেদের ভুল ছিল না তা নয়, কিন্তু আমাদের মুক্তিযোদ্ধাগণের একের পর এক হত্যা বাংলাদেশকে…
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে প্রাণ উৎসর্গকারী রংপুর ‘বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়’-এর অন্যতম সমন্বয়ক শহিদ আবু সাঈদের সমাধি জিয়ারত করেছেন বাংলাদেশ সরকারি কর্ম কমিশনে সদ্য নিয়োগপ্রাপ্ত সদস্য মো. জহিরুল ইসলাম ভূঁইয়া, এএসএম গোলাম হাফিজ, ড. মোহাম্মদ সোহেল রহমান এবং ড. চৌধুরী সায়মা ফেরদৌস। সোমবার পিএসসি থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, পিএসসির চার সদস্য সমাধি জিয়ারতের পর আবু সাঈদের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং পরিবারের সদস্যদের কথা শোনেন। এ সময় বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সচিবালয়ের সচিব, রংপুর জেলা প্রশাসনের কর্মকর্তা, পীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা উপস্থিত ছিলেন।
আওয়ামী লীগ সরকারের সময় নিয়োগ পাওয়া বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নরদের পদত্যাগের দাবিতে বিক্ষোভ করেছেন কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা। বিশেষ করে সাবেক গভর্নর আব্দুর রউফ তালুকদারের সময়ে দুই ডেপুটি গভর্নর নূরুন নাহার ও হাবিবুর রহমানকে অবিলম্বে পদত্যাগের দাবি জানান তারা। রোববার বিকালে বাংলাদেশ ব্যাংকের ৩০ তলা ভবনের সামনে দুই ডেপুটি গভর্নরের পদত্যাগের দাবিতে বিক্ষোভ করেন তারা। এদিন সকালে গভর্নর ড. আহসান এইচ মনসুরের সঙ্গে দেখা করে ৪০ সদস্যের একটি প্রতিনিধিদল ওই দুজনের পদত্যাগের আল্টিমেটাম দেয়। কেন্দ্রীয় ব্যাংকের পরিচালক ও আন্দোলনকারীদের অন্যতম নেতা বায়েজিদ সরকার বলেন, সরকার পরিবর্তনের পর ৭ আগস্ট বাংলাদেশ ব্যাংকে বিক্ষোভ করা হয়। সেই সময় নানা রকমের দাবিও উপস্থাপন করা…
ভারতে উত্তরপ্রদেশের সম্ভলে মুঘল যুগের একটি প্রাচীন মসজিদে ‘সার্ভে’ বা সমীক্ষা করানোর নির্দেশকে ঘিরে স্থানীয় জনতা ও পুলিশের মধ্যে রোববার দফায় দফায় তীব্র সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত চারজন নিহত হয়েছেন। সহিংসতায় আহত হয়েছেন কম করে ৩০ জন পুলিশের সদস্য। ঘটনার পর গোটা এলাকায় তীব্র সাম্প্রদায়িক উত্তেজনাও ছড়িয়ে পড়েছে বলে জানা যাচ্ছে। এ ঘটনায় সাম্ভাল তহসিলে ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন রাখা হয়েছে। এছাড়া জেলা প্রশাসন থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত সব স্কুলে ২৫ নভেম্বর সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। কর্তৃপক্ষের নির্দেশ ছাড়া ৩০ নভেম্বর পর্যন্ত বাইরের কেউ, সামাজিক সংগঠন বা জনপ্রতিনিধিদের সাম্ভালে প্রবেশ না করতে বলা হয়েছে। যে মসজিদকে ঘিরে এত সংঘাত,…
রাজধানীর যাত্রাবাড়ীতে ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজে সংঘর্ষের ঘটনার পর আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে যাত্রাবাড়ী-ডেমরা এলাকায় ৬ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। সোমবার বিকেল সাড়ে ৩টায় বিজিবি মোতায়েন করা হয়। বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাজধানীর যাত্রাবাড়ী-ডেমরা এলাকায় ৬ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। সোমবার (২৫ নভেম্বর) সকাল থেকে মাহবুবুর রহমান মোল্লা কলেজ (ডিএমআরসি), কবি নজরুল ও সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষে ওই এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। বেলা ১২টার দিকে শহীদ সোহরাওয়ার্দী কলেজ ও কবি নজরুল কলেজের হাজারো শিক্ষার্থী একত্রিত হয়ে ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজে হামলা চালায়। এতে বেশ…
শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব এএইচএম সফিকুজ্জামান বলেছেন, কাজ করার জন্য আমাদের হাতে মাত্র তিন মাস সময় আছে৷ এই তিন মাসে আপনারা দেখবেন আমরা অনেক অগ্রগতি করব৷এখানে দুই-একটি বিষয় থাকতে পারে যেটি স্বল্প সময় অগ্রগতি করা সম্ভব হবে না। সোমবার সচিবালয়ে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি৷ সচিব বলেন, ইউএসএ থেকে একটি টিম এসেছিল৷ তারা বাংলাদেশে শ্রমিকদের কী পরিস্থিতি সেটা জানতে চেয়েছে৷ সচিব বলেন, আইএলও’র কিছু রোডম্যাপ রয়েছে৷ এর বাইরে ইউরোপীয় ইউনিয়নসহ ইউএসএ’র ১১ দফার একটি ইস্যু রয়েছে৷ ১১ দফা তারা আমাদেরকে দিয়েছিল৷ এই ১১ দফা নিয়ে আমরা খুব খোলামেলা কথা বলেছি৷ ইউএসএ থেকে…
ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলাকারী ঢাবি সলিমুল্লাহ মুসলিম হল শাখা ছাত্রলীগের আপ্যায়ন বিষয়ক সম্পাদক ইমন খান জীবনকে (২৮) গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। সোমবার ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপপুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, রোববার রাত ১০ টায় নারায়নগঞ্জ থেকে তাকে গ্রেফতার করা হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ১৫ জুলাই বিকালে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের রাজু ভাস্কর্যের সামনে থেকে বৈষম্যবিরোধী আন্দোলনের সমর্থনে ঢাবি শিক্ষার্থীদের একটি মিছিল ক্যাম্পাস প্রদক্ষিণ করার জন্য বের হয় । এ সময় আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলা চালায় নিষিদ্ধ সংঘঠন ছাত্রলীগসহ…
ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বলেছেন, ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে কেবল গ্রেফতারি পরোয়ানা জারি যথেষ্ট নয়, তার বিরুদ্ধে মৃত্যুর পরোয়ানা জারি করা উচিত। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও তার সাবেক প্রতিরক্ষামন্ত্রীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে আন্তর্জাতিক অপরাধ আদালত। সেই পরোয়ানা জারির প্রতিক্রিয়ায় আয়াতুল্লাহ আলী খামেনি এ কথা বলেন। আয়াতুল্লাহ আলী খামেনি ইসরাইলি নেতাদের ইঙ্গিত করে বলেন, তারা (আন্তর্জাতিক অপরাধ আদালত) গ্রেফতারি পরোয়ানা জারি করেছে, এটা যথেষ্ট নয়…এই অপরাধী নেতাদের জন্য মৃত্যুদণ্ডের আদেশ বা পরোয়ানা জারি করা উচিত। আইসিসির বিচারকেরা তাদের রায়ে বলেন, গাজার বেসামরিক জনগণের বিরুদ্ধে ‘ব্যাপক ও পরিকল্পিত…
বর্তমান সংস্কার কার্যক্রমে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে বিএনপির কোনো মতপার্থক্য নেই জানিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, জনগণের নিত্য প্রয়োজন পূরণ না করতে পারলে সংস্কার কোনো কাজে আসবে না। সোমবার (২৫ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবের চত্ত্বরে ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) এর বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন। তারেক রহমান বলেন, বিএনপি মনে করে সংস্কারের পাশাপাশি একটি যৌক্তিক সময়ের মধ্যে অবাধ ও সুষ্ঠ নির্বাচনের ব্যবস্থা করা দরকার। কোনো সরকারই জনগণের ভোট ছাড়া ক্ষমতায় থাকতে পারবে না। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, স্বৈরাচারের বিরুদ্ধে জুলাই আগস্টের গণঅভ্যুত্থানে কমপক্ষে ৬ জন সাংবাদিক শহীদ হয়েছেন। পলাতক স্বৈরাচারের নির্দেশে কমপক্ষে ২ হাজারের…

