সচিবালয়ে সহকারী সচিব, সিনিয়র সহকারী সচিব, উপ-সচিব এবং যুগ্নসচিব পদে পদোন্নতির জন্য ক্যাডার বহির্ভূতদের এক তৃতীয়াংশ পদ সংরক্ষণের লক্ষ্যে সচিবালয় কর্মচারীদের দাবির প্রেক্ষিতে গত ৬ নভেম্বর আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত হয়। প্রায় ১৯ দিন অতিবাহিত হলেও উক্ত সভার কার্যবিবরণী এখনো অনুমোদন হয়নি। মন্ত্রিপরিষদ বিভাগ ও অর্থ বিভাগের প্রতিনিধি নানা অজুহাতে কালক্ষেপণ ও তালবাহানা অব্যাহত রাখায় কর্মচারীদের মনে ক্ষোভ, হতাশা ও অস্থিরতার সৃষ্টি হয়েছে। অপরদিকে, বাংলাদেশ সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীদের পদনাম পরিবর্তন সংক্রান্ত গত ১৪ আগস্টের প্রস্তাবের ওপর এখনো কোনো কার্যকর পদক্ষেপ গ্রহণ করেনি। বিধি অনুবিভাগের চাহিদা মোতাবেক স্বয়ংসম্পূর্ণ প্রস্তাব প্রণয়ন না করায় কর্মচারীদের মাঝে ব্যাপক ক্ষোভ বিরাজ করছে। বিষয়টি দ্রুত সুরাহা না করা…
Author: saiful islam
হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার পল্লীতে মোস্তাকিন মিয়া (১৭) নামে এক কিশোরের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। নারী সংক্রান্ত বিষয়ে হত্যাকাণ্ড সংগঠিত হতে পারে বলে ধারণা করছেন স্থানীয় এক জনপ্রতিনিধি। তবে পুলিশ বলছে, তদন্ত শেষে দ্রুত হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করা হবে। রোববার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার কালিয়ারভাঙ্গা ইউনিয়নের পুরানগাঁও গ্রামের বসতঘর থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত মোস্তাকিন মিয়া পুরানগাঁও গ্রামের মৃত জফর মিয়ার ছেলে। মোস্তাকিন পেশায় রাজমিস্ত্রি। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়-উপজেলার পুরানগাঁও গ্রামের মৃত জফর মিয়ার ৫ ছেলের মধ্যে নিহত মোস্তাকিন চতুর্থ, দুই ছেলে প্রবাসী ও অপর দুই ছেলে অন্যত্র কাজ করে। নিজ বাড়িতে মোস্তাকিম তার মা…
কক্সবাজার টেকনাফ সদরে অটোরিকশা থামিয়ে দুই মৎস্য ব্যবসায়ীকে অস্ত্রের মুখে জিন্মি করে অপহরণ করেছে দুর্বৃত্তরা। ঘটনার পর খবর পেয়ে উদ্ধারে অভিযান চালাচ্ছে পুলিশ। সোমবার সকাল ১১ টায় টেকনাফ উপজেলার সদর ইউনিয়নের মাঠপাড়ায় এ ঘটনা ঘটে বলে জানান টেকনাফ থানার ওসি মুহাম্মদ গিয়াস উদ্দিন। তবে তাৎক্ষণিকভাবে অপহৃতদের নাম ও পরিচয় নিশ্চিত করতে না পারলেও তারা টেকনাফের স্থানীয় মৎস্য ব্যবসায়ী বলে জানান তিনি। ঘটনার প্রত্যক্ষদর্শী ও স্থানীয়দের বরাতে গিয়াস উদ্দিন বলেন, সকালে টেকনাফ উপজেলা সদর থেকে অটোরিকশা যোগে সোনার পাড়া-টেকনাফ এলজিডি সড়ক হয়ে বাহারছড়া ইউনিয়নের শামলাপুর যাচ্ছিল অপহৃত দুই মৎস্য ব্যবসায়ি। এসময় গাড়ীতে তাদের সঙ্গে আরও এক যাত্রী ছিলেন। গাড়িটি…
২৪ নভেম্বর ২০২৪ তারিখ কক্সবাজারের টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) কর্তৃক পরিচালিত অভিযানে একজন আসামীসহ ৫০,০০০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে, ২৪ নভেম্বর ২০২৪ তারিখ টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) এর অধীনস্থ লেদা বিওপি’র দায়িত্বপূর্ণ বিআরএম-১১ হতে আনুমানিক ৯০০ গজ দক্ষিণ-পূর্ব দিকে মেম্বারের ঘের নামক এলাকা দিয়ে মাদকের একটি চালান মায়ানমার হতে বাংলাদেশে আসতে পারে। উক্ত তথ্যের ভিত্তিতে লেদা বিওপি’র একটি চোরাচালান প্রতিরোধ টহলদল মেম্বারের ঘের এলাকায় গমন করতঃ কৌশলগত অবস্থান গ্রহণ করে। আনুমানিক ১৯৩০ ঘটিকায় পূর্ব থেকেই কৌশলগত অবস্থানে থাকা বিজিবি টহলদল তিনজন ব্যক্তিকে একটি নৌকা যোগে বাংলাদেশ-মায়ানমার সীমান্ত শূন্য লাইন অতিক্রম করে…
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের একটি ফেসবুক স্ট্যাটাস ঘিরে নানা ধরনের আলোচনা শুরু হয়েছে। রোববার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক প্রোফাইলে তিনি এ স্ট্যাটাসটি দেন। এই স্ট্যাটাসকে কেন্দ্র করে কৌতূহল সৃষ্টি হয়েছে। সেখানে বিএনপি মহাসচিব লেখেন, United we stand, divided we fall, যার বাংলা করলে দাঁড়ায় ‘একতায় উত্থান, বিভেদে পতন।’ সোমবার দুপুর ১২টা পর্যন্ত স্ট্যাটাসটি দুই হাজারের বেশি বার শেয়ার হয়েছে এবং তাতে রিঅ্যাকশন পড়েছে ১৫ হাজারের বেশি। ওই স্ট্যাটাসের মন্তব্যের ঘরে একজন ব্যবহারকারী লেখেন, ‘ভুল কোচ ধরলে গোল কিন্তু নিজেরাই নিজের জালে দেবে!’ আরেক ব্যবহারকারী লেখেন, ‘খুনি হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগকে বাংলাদেশের জনগণ দেখতে চায় না। তাদের পুনর্বাসনের চিন্তা…
গত ২৬ অক্টোবর ইরানের বিভিন্ন সামরিক লক্ষ্যবস্তুতে প্রতিশোধমূলক তিন দফায় হামলা চালিয়েছিল ইসরাইলি যুদ্ধবিমান। মার্কিন নির্বাচনের আগেই ইসরাইলের এই হামলার জবাব দেওয়ার অঙ্গীকার করেছিল ইরান। তবে তা হয়নি। এবার ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির সিনিয়র উপদেষ্টা আলি লারিজানি বলেছেন, ইসরাইলকে যথাযথ জবাব দেওয়ার প্রস্তুতি নিচ্ছে তার দেশ। তবে প্রতিক্রিয়ার ধরন বা পদ্ধতি সম্পর্কে তিনি কোনও সুনির্দিষ্ট তথ্য প্রকাশ করেননি। সংবাদ সংস্থা তাসনিমকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, প্রতিরোধ গড়ে তোলার লক্ষ্যে এই জবাব দেবে ইরান। লারিজানি তার সাম্প্রতিক সিরিয়া ও লেবানন সফরের দিকে ইঙ্গিত করে বলেন, আমার সাম্প্রতিক সফরে হিজবুল্লাহ কমান্ডারদের মধ্যে যে উচ্চ মনোবল দেখেছি তা অভাবনীয়। নেতানিয়াহু…
পাকিস্তানের কারাবন্দী সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের সমর্থকরা রবিবার (২৪ নভেম্বর) রাজধানীতে বিক্ষোভে অংশ নেওয়ার জন্য প্রস্তুত হলে দেশটির প্রশাসন “যেসব এলাকায় নিরাপত্তা ঝুঁকি রয়েছে” সেখানে মোবাইল ও ইন্টারনেট সেবা স্থগিত রাখে। সরকার ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় পাকিস্তানে নিষিদ্ধ সামাজিক মাধ্যম এক্স-এ (প্রাক্তন টুইটার) এই ঘোষণাটি পোস্ট করে। তবে ঘোষণায় স্থগিতাদেশের আওতাধীন এলাকার নাম উল্লেখ করা হয়নি বা জানানো হয়নি, কতক্ষণের জন্য এসব সেবা স্থগিত থাকবে। পোস্টে বলা হয়, দেশের অন্যান্য অংশ ইন্টারনেট ও মোবাইল সেবা নিরবচ্ছিন্নভাবে চালু থাকবে। ইমরান খান এক বছরেরও বেশি সময় ধরে কারাগারে আছেন এবং তার বিরুদ্ধে ১৫০টিরও বেশি ফৌজদারি মামলা দায়ের করা হয়েছে। তবে দেশটিতে তিনি জনপ্রিয়…
বগুড়ায় বৈষম্যবিরোধ ছাত্র আন্দোলনে ‘গুলিতে নিহত’ কসাই রিপন ফকিরের লাশ কবর থেকে তোলা হয়েছে। আদালতের নির্দেশে নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদমান আকিফের উপস্থিতিতে মৃত্যুর ১১২ দিন পর রবিবার দুপুরে সদর উপজেলার বানদীঘি ফকিরপাড়ার কবরস্থান থেকে লাশটি উত্তোলন করা হয়। ডিবি ওসি মোস্তাফিজ হাসান জানান, ময়নাতদন্ত হলেই তিনি কীভাবে মারা গেছেন তা নিশ্চিত হওয়া যাবে। ময়নাতদন্ত শেষে সোমবার তার লাশ আবার দাফন করা হবে। আদালত সূত্র ও পুলিশ জানায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত ৪ আগস্ট দুপুরে শহরের ২নং রেলগুমতি এলাকায় ‘গুলিবিদ্ধ হয়ে’ ‘নিহত হন’ কসাই রিপন ফকির। তিনি বগুড়া সদর উপজেলার বানদীঘি ফকিরপাড়ার বাসিন্দা। গোদারপাড়া এলাকায় গোশতের ব্যবসা করতেন। পরে ময়নাতদন্ত ছাড়াই…
গাজীপুরের টঙ্গীতে সেপটিক ট্যাংক বিস্ফোরণে একজন নিহত হয়েছে। রোববার রাতে আউচপাড়া মোল্লাবাড়ির অস্ট্রেলিয়া প্রবাসী সঞ্চিতা মতির চারতলা বাড়ির নিচ তলায় এ ঘটনা ঘটে। নিহতের নাম হাবিবুল্লাহ (১৯)। এ ঘটনায় নিহতের বোন জান্নাতি হাবিবা (১৩) আহত হয়েছেন। নিহত হাবিবুল্লাহ শরীয়তপুর জেলার সখিপুর থানার বাহেরচর কদমতলী গ্রামের রুহুল আমিনের ছেলে। তারা পরিবার নিয়ে ওই ভাড়া বাসায় বসবাস করতেন। ভাড়াটিয়ারা জানান, রোববার রাত পৌণে ১০টার দিকে হঠাৎ অস্ট্রেলিয়া প্রবাসী সঞ্চিতা মিতার চারতলা বাড়ির নিচতলায় সেফটিক ট্যাংকি বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এতে কক্ষের ওয়াশরুমসহ তিনটি রুমের দেয়াল ধসে পড়ে। এ সময় কক্ষে থাকা হাবিবুল্লাহ ও তার বোন জান্নাতি হাবিবা আহত হন। পড়ে ভাড়াটিয়ারা এসে…
ইসলামী বিপ্লবের পূর্বাভাস দিয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা মুহাম্মদ মামুনুল হক। তিনি বলেন, ৫ আগস্টে বিপ্লবের অন্যতম শক্তি হলো বাংলার তৌহিদী জনতা। এই বিপ্লব ছিল শিরকের বিরুদ্ধে বিপ্লব। এটাকে আমি এখনই ইসলামের পূর্ণাঙ্গ বিপ্লব বলতে চাচ্ছি না। তবে অবশ্যই এতটুকু বলব এই বিপ্লব ইসলামী বিপ্লবের পূর্বাভাস। রোববার রাতে কুমিল্লা কেন্দ্রীয় ঈদগাহ মাঠে জেলা কওমি মাদ্রাসা পরিষদের মহাসম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মাওলানা মামুনুল হক আরও বলেন, সূর্য উদয়ের কিছুক্ষণ পূর্বে যেমন সুবহে সাদিকের উদয় ঘটে, সুবহে সাদিকের আলো দিয়ে যেমন বোঝা যায়- সূর্যের উদয় সন্নিকটে, তেমনি ৫ আগস্টের বিপ্লব বাংলার প্রতিটি মানুষকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে…

