পুলিশের সাবেক আইজি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের তিনদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বৈষম্য বিরোধী আন্দোলন কেন্দ্রিক রাজধানীর উত্তরা পূর্ব থানার ফজলুল করিম হত্যা মামলায় তার এ রিমান্ড মঞ্জুর করা হয়। সোমবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুর রহমান এ আদেশ দেন। এদিন কারাগার থেকে চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে আদালতে হাজির করা হয়। এরপর মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তদন্ত কর্মকর্তা ডিবির উত্তরা জোনাল টিমের পরিদর্শক মাহমুদুর রহমান তার ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। আসামি পক্ষ রিমান্ড বাতিল ও জামিন আবেদন করেন। রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করেন। উভয় পক্ষের শুনানি শেষে বিচারক তার তিনদিনের রিমান্ড মঞ্জুর করেন। মামলার এজাহার সূত্রে জানা যায়, রাজধানীর উত্তরা…
Author: saiful islam
ইসরাইলি নাগরিক রাব্বি জিভি কোগানের হত্যার অভিযোগে সন্দেহভাজন তিনজনকে গ্রেফতার করেছে সংযুক্ত আরব আমিরাত। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ খবর নিশ্চিত করেছে। এর আগে রোববার (২৪ নভেম্বর) ওমান সীমান্তবর্তী আল আইন শহর থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়। এ নিয়ে ব্যাপক আলোচনার জন্ম দেয়। এরইমধ্যে ইরান এই হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগ প্রত্যাখ্যান করেছে। অন্যদিকে মার্কিন যুক্তরাষ্ট্র বলেছে, যারা শান্তির পক্ষে দাঁড়িয়েছে তাদের বিরুদ্ধে এটি ভয়ঙ্কর অপরাধ। টাইমস অব ইসরাইল তাদের প্রতিবেদনে জানিয়েছে, কোগানের লাশ দাফনের জন্য আরব আমিরাত থেকে ইসরাইলে নিয়ে যাওয়া হবে। ইসরাইল ও মালদোভার এই নাগরিক আরব দেশগুলোতে ইহুদি সম্প্রদায়ের জীবন স্থাপন ও সম্প্রসারণে অন্যান্য ছাবাদ দূতদের সঙ্গে কাজ করতেন।…
গত তিন দশকে বাংলাদেশের প্রধান নদীগুলোর পানিপ্রবাহ উল্লেখযোগ্যভাবে পরিবর্তিত হয়েছে। আর এ সময়ে বেশিরভাগ নদীতে বর্ষা ও বর্ষার আগে-পরে পানিপ্রবাহ কমেছে। এছাড়াও নদীর ওপর বাঁধসহ নানা অবকাঠামো নির্মাণের ফলে একদিকে মাছের প্রজাতি সংকটের মুখে পড়েছে, অন্যদিকে ম্যানগ্রোভ ফরেস্টে বেড়েছে পানির লবণাক্ততা। সম্প্রতি বাংলাদেশের নদী নিয়ে আন্তর্জাতিক জার্নালে প্রকাশিত একটি গবেষণায় এমন তথ্যই উঠে এসেছে। বাংলাদেশের ১০টি প্রধান নদীকে নিয়ে করা গবেষণাটিতে দেখা গেছে, গঙ্গা (শুকনো মৌসুমে), গড়াই, হালদা এবং পুরাতন ব্রহ্মপুত্রের পানি নিরাপদ সীমা পেরিয়ে গেছে। আর অন্য ছয়টি নদী ‘সতর্কতা’ অবস্থানে রয়েছে। গবেষকরা বলছেন, দ্বিপাক্ষিক চুক্তি থাকা সত্ত্বেও পদ্মার মতো গুরুত্বপূর্ণ নদীর ক্ষেত্রে ফারাক্কা বাঁধ চালুর পর থেকে শুকনো…
ঢাকায় সমাবেশে যোগ দিলেই সর্বনিম্ন এক লাখ থেকে কোটি টাকা পর্যন্ত সুদমুক্ত ঋণ দেওয়ার কথা বলে লক্ষ্মীপুরের হতদরিদ্র মানুষদের প্রলোভন দেখানো হয়। রোববার (২৪ নভেম্বর) রাতে ‘অহিংস আন্দোলন বাংলাদেশ’ নামে একটি সংগঠনের কথিত সেই সমাবেশে নেওয়ার জন্য কমলনগর উপজেলার ৩ শতাধিক নারী-পুরুষ-কিশোর-কিশোরীকে একত্রিত করা হয়। জেলার কমলনগর উপজেলার করইতলা বাজারে ঘটনাটি ঘটে। রাতেই স্থানীয়রা তাদেরকে ঘেরাও করে সেনাবাহিনীসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে খবর দেয়। পরে সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থল পৌঁছে ৩ টি চেয়ারকোচ বাস ও ৪ টি মাইক্রোবাস জব্দ করে। এ সময় ১১ জনকে আটক করা হয়। তবে তাদের নাম পরিচয় জানায়নি পুলিশ। সোমবার (২৫ নভেম্বর) সকাল সাড়ে ১০ টার দিকে…
জিপিএস দেখে সেই নির্মাণাধীন সেতুতেই দ্রুতগতিতে গাড়ি চালাচ্ছিলেন চালক, তারপর পড়লেন নদীতে। এ ঘটনায় মৃত্যু হয়েছে ৩ জনের। ঘটনাটি ঘটেছে ভারতের উত্তরপ্রদেশে। বরেলী থেকে বাদায়ুন জেলার ডাটাগঞ্জে এ ঘটনা ঘটে বলে জানায় ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি। রোববার (২৪ নভেম্বর) রাতে এক প্রতিবেদনে বলা হয়, গাড়িতে করে বরেলী থেকে বাদায়ুন জেলার ডাটাগঞ্জে যাচ্ছিলেন তিন আরোহী। জিপিএস দেখে খালপুর-ডাটাগঞ্জ সড়ক ধরে চলছিলেন তারা। পথেই ছিল ওই সেতু। সেতুর সামনের অংশ বন্যার সময় ভেঙে পড়েছিল নদীতে। পরে সেখানে ভাঙা অংশে নির্মাণ কাজ শুরু হয়। এ দুর্ঘটনায় চালকসহ তিন জনের মৃত্যু হয়েছে। নিহতদের সবার পরিচয় এখনও জানতে পারেনি পুলিশ। পুলিশ জানিয়েছে, সেতুর ভাঙা অংশে ধাক্কা…
বাংলাদেশে অন্তর্বর্তী সরকারের গঠিত নির্বাচন সংস্কার কমিশন বিভিন্ন শ্রেণি পেশার মানুষের সঙ্গে যে বৈঠক করছে, তাতে অনেকেই দেশের রাষ্ট্রপতি পদে সরাসরি নির্বাচন, বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার সুযোগ না থাকা এবং সংবিধানে না ভোটের বিধান ফিরিয়ে আনার মতো প্রস্তাব করছে। বেসরকারি সংস্থা সুশাসনের জন্য নাগরিক বা সুজন -এর সম্পাদক ড. বদিউল আলম মজুমদারের নেতৃত্বাধীন এই কমিশন এসব মতামত সংগ্রহ শেষে সেগুলো পর্যালোচনা করে নির্বাচন সংস্কার বিষয়ে তাদের সুপারিশমালা প্রধান উপদেষ্টাকে দেওয়ার কথা রয়েছে। এর মধ্যেই কমিশনের বৈঠকগুলোতে যারা অংশ নিয়েছেন তাদের মধ্য থেকে অনেকেই রাষ্ট্রপতি পদে সরাসরি নির্বাচনের প্রস্তাব দেওয়ার কারণে বিষয়টি নিয়ে অনেকের মধ্যে আলোচনার আগ্রহ তৈরি হয়েছে। ড. বদিউল…
পাকিস্তানে সরকারবিরোধী বিক্ষােভের জেরে রাজধানী ইসলামাবাদকে পুরো দেশকে বিচ্ছিন্ন করে রাখছে দেশটির সরকার। এতে দেশের অভ্যন্তরীণ পরিবহণ ব্যবস্থা ভেঙে পড়ায় আমদানি-রপ্তানি ব্যাহত হচ্ছে। এই অর্থনৈতিক ক্ষতির পরিমান কমপক্ষে দৈনিক ১৯০ বিলিয়ন রুপির কাছাকাছি। রোববার (২৪ নভেম্বর) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে দ্য এক্সপ্রেস ট্রিবিউন। শনিবার ইসলামাবাদে পিটিআইয়ের প্রতিবাদ মিছিল চলাকালীন কোনও অপ্রীতিকর ঘটনা এড়াতে পাকিস্তান সরকার কর্তৃক আরোপিত সবচেয়ে খারাপ লকডাউন প্রত্যক্ষ করেছে। বিক্ষোভ শুরুর ৪৮ ঘণ্টা আগেই সরকার সব যান চলাচল বন্ধ রাখার নির্দেশ দেয়। এই সিদ্ধান্ত ইসলামাবাদসহ রাজধানী আশপাশের জনগণের দুর্দশার পাশাপাশি দুটি প্রদেশ পাঞ্জাব এবং খাইবার পাখতুনখাওয়ার স্বাভাবিক জীবন ও ব্যবসাকে পঙ্গু করে দিয়েছে। পাকিস্তানের অর্থ মন্ত্রণালয়ের…
ছাগলকাণ্ডে ভাইরাল জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক সদস্য মতিউর রহমান বিদেশ যাওয়ার জন্য হাইকোর্টে রিট করেছেন। সোমবার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ রিটটি করেন তার আইনজীবী। ২১ অক্টোবর দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মোহাম্মদ আসসামছ জগলুল হোসেনের আদালত শুনানি শেষে; মতিউর রহমান তার স্ত্রী লায়লা কানিজ ও ছেলে আহম্মেদ তৌফিকুর রহমান অর্ণবের বিদেশ গমনে আবারো নিষেধাজ্ঞা দেন। ওইদিন দুদক উপ-পরিচালক আনোয়ার হোসেন ফের তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন। আবেদনে বলা হয়, মতিউর রহমান, তার স্ত্রী লায়লা কামিজ ও ছেলে তৌফিকুর রহমান অর্ণবের দাখিল করা সম্পদ বিবরণী যাচাইয়ের জন্য ছয় সদস্য বিশিষ্ট অনুসন্ধান টিম গঠন…
নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে ঘন কুয়াশার কারণে দুটি ফ্লাইট নামতে পারেনি। এতে শিডিউল বিপর্যয়ে সোমবার সকাল থেকে দুর্ভোগে পড়েছেন উড়োজাহাজের যাত্রীরা। তাদের দীর্ঘ সময় ধরে অপেক্ষা করতে হচ্ছে। তবে সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কুয়াশা কেটে গেলেই পরিস্থিতি স্বাভাবিক হতে পারে। সৈয়দপুর আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা লোকমান হাকিম জানান, সোমবার সকাল ৬টায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৪ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস এবং ভিজিবিলিটি ছিল ৩০০ মিটার। প্লেন চলাচলের জন্য কমপক্ষে ২০০০ হাজার মিটার ভিজিবিলিটি (দৃষ্টিসীমা) থাকার কথা। সৈয়দপুর বিমানবন্দরের ব্যবস্থাপক এ কে এম বাহাউদ্দিন জাকারিয়া জানান, সকালে হঠাৎ সৈয়দপুরের আকাশে ঘন কুয়াশা দেখা যায়। ফলে ভিজিবিলিটি (দৃষ্টিসীমা) অনেক কমে…
গুমের অভিযোগের প্রাথমিক সত্যতা প্রমাণিত হওয়ায় চাকরি হারালেন আইনশৃঙ্খলা বাহিনীর ২২ সদস্য। গত ১৫ বছরে গুমের অসংখ্য অভিযোগ থাকলেও তা স্বীকার করেনি আওয়ামী লীগ সরকার। এই চাকরিচ্যুতের ফলে ঘটনাগুলোর প্রাথমিক সত্যতা প্রমাণিত হতে শুরু করলো। রোববার গুম কমিশনের সুপারিশে এ ব্যবস্থা নেওয়া হয়েছে। গুম কমিশনের তথ্য বলছে, গুমের প্রমাণ মেলায় প্রাথমিকভাবে চাকরি হারালেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ২২ সদস্য। যাদের বিরুদ্ধে প্রাথমিক সত্যতা পেয়েছে গুম কমিশন। এসব গুম কেনো হয়েছে তার বর্ণনা উঠে এসেছে গুম কমিশনের প্রাথমিক রিপোর্টে। সেইসঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের মানবাধিকার সংক্রান্ত প্রশিক্ষণের ব্যবস্থা করতে বলা হয়। শেখ হাসিনা সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকার গুমের ঘটনা তদন্তে গঠন করেছে…

