খুলনার পাইকগাছায় চন্দনা মণ্ডল নামে এক তৃতীয় লিঙ্গের ব্যক্তির অস্বাভাবিক মৃত্যু হয়েছে। শনিবার রাত পৌনে ১০টার দিকে বাজার থেকে ফিরে নিজ ঘরে বমি করতে করতে তার মৃত্যু হয়। তবে তার কী কারণে মৃত্যু হয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি। চন্দনা মণ্ডল (২০) হরিঢালী ইউনিয়নের গোলাবাটি এলাকার আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দা। তিনি কয়রা উপজেলার চান্নিরচক বউবাজার এলাকার আনন্দ মণ্ডলের সন্তান। জানা যায়, চন্দনা ছাড়াও ওই প্রকল্পে আরও ২ জন তৃতীয় লিঙ্গের লোক বাস করেন। মৃতের সহকর্মী একই জায়গার বাসিন্দা জুঁই জানান, রাত ৯টার দিকে বাজার থেকে বাসায় ফেরার পর চন্দনা বমি করতে থাকেন। স্থানীয় গ্রাম্য ডাক্তার মাহামুদুল্লাহকে চিকিৎসার জন্য বাসায় ডেকে…
Author: saiful islam
কক্সবাজারে টেকনাফ সমুদ্র সৈকতে গোসলে নেমে মাদ্রাসা পড়ুয়া এক শিশু শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। নিখোঁজ রয়েছে আরও দুই শিশু। রবিবার দুপুর পৌণে ১টার দিকে টেকনাফ উপজেলার সদর ইউনিয়নের সমুদ্র সৈকতে পয়েন্ট সাগরে এ ঘটনা ঘটে বলে জানান টেকনাফ থানার ওসি মুহাম্মদ গিয়াস উদ্দিন। তিন শিশু টেকনাফ সদর ইউনিয়নের ৫নং ওয়ার্ড খোনকার পাড়া আশরাফিয়া দারুন নাজাত হিফজখানার ছাত্র মৃত উদ্ধার নুর কামাল (১০), সে টেকনাফ সদর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের খোনকার পাড়ার সাদ্দাম হোসেনের ছেলে। নিখোঁজরা হল— একই এলাকার কোরবান আলীর ছেলে মোহাম্মদ বাবুল (১০) ও মো. নজির আহমদের ছেলে মনজুরুল ইসলাম (১২)। স্থানীয়দের বরাতে ওসি গিয়াস উদ্দিন বলেন, রবিবার বেলা…
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) নতুন রেজিস্ট্রার হিসেবে নিযুক্ত হয়েছেন আরবি বিভাগের অধ্যাপক ইফতিখারুল আলম মাসউদ। রোববার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সালেহ হাসান নকীব তাকে এ পদে নিযুক্ত করেন। নবনিযুক্ত রেজিস্ট্রার এরই মধ্যে তার কর্মস্থলে যোগদান করেছেন। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, অধ্যাপক ইফতিখারুল আলম মাসউদ ১৯৯৭ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগ থেকে স্নাতক ও ১৯৯৮ সালে স্নাতকোত্তর পাস করেন। এরপর তিনি ২০০৪ সালে একই বিভাগে প্রভাষক পদে যোগ দেন। পরে ২০১৭ সালে অধ্যাপক পদে উন্নীত হন। ২০০৮ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি লাভ করেন। তার ৪২টির অধিক প্রবন্ধ দেশি-বিদেশি জার্নালে প্রকাশিত হয়েছে। কর্মজীবনে তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর, শহিদ হবিবুর রহমান হলের…
কক্সবাজারের টেকনাফের শাহপরীর দ্বীপ সংলগ্ন নাফ নদীতে বড়শিতে ধরা পড়েছে ২৫ ওজনের একটি কোরাল মাছ। রবিবার বেলা ১১টার দিকে মাছটি ধরা পড়ে শাহপরীর দ্বীপ বাজার পাড়ার বাসিন্দা মোদাচ্ছির (৩২) নামে এক যুবকের বড়শিতে। জেলে মোজাম্মেল হক জানান, শাহপরীর দ্বীপ জেটিতে বসে সকালে নাফনদীতে বড়শি ফেলেন তিনি। প্রায় এক ঘণ্টা পর বড়শি টেনে তোলার চেষ্টা করলে বড়শি ভারি ভারি মনে হয়। পরে আশপাশের একজনের ডেকে সহযোগিতা নেন। বড়শি টেনে তুলে দেখেন একটি কোরাল মাছ বড়শিতে আটকে আছে। মাছটির ওজন প্রায় ২৫ কেজি। কোরাল মাছটি দাম প্রায় ৮৫ হাজার টাকা চাওয়া হয়েছে। খবর পেয়ে কোরাল মাছটি দেখার জন্য স্থানীয় লোকজন জেটিতে…
রাজধানীর মোহাম্মদপুর এলাকায় সড়ক আটকে দিয়ে গাড়ি ভাঙচুর করেছে ব্যাটারিচালিত অটোরিকশা চালকরা। রোববার দুপুর ১২টায় মোহাম্মদপুর তিন রাস্তা মোড় এলাকায় এ ঘটনা ঘটে। সকাল ৯টায় শুরু হওয়া আন্দোলন দীর্ঘ ৬ ঘণ্টা পর বেলা আড়াইটার দিকে আজকের মতো কর্মসূচি স্থগিত ঘোষণা করে সড়ক ছেড়ে দিতে দেখা যায় আন্দোলনরত অটোরিকশা চালকদের। সড়ক অবরোধকালে বাস, পিকআপ ও সিএনজিসহ অন্তত ১০টি গাড়ি ভাঙচুর করেছে তারা। প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ৯টা থেকে মোহাম্মদপুর তিন রাস্তা মোড় সড়কের চারপাশ আটকে দিয়ে আন্দোলন শুরু করে ব্যাটারিচালিত অটোরিকশা চালকরা। এ সময় পুরো এলাকার আশপাশে সব যান চলাচল বন্ধ হয়ে যায়।যারা আন্দোলনরত অটোরিকশা চালকদের বাধা উপেক্ষা করে যেতে চেয়েছে, তাদের…
ভারতের উত্তরপ্রদেশের সামভালে মুঘল আমলের একটি জামে মসজিদকে ঘিরে ব্যাপক উত্তেজনা দেখা দিয়েছে। মসজিদটি যেখানে তৈরি করা হয়েছে সেখানে আগে মন্দির ছিল এমন দাবি করে আদালতের দারস্থ হয়েছিলেন হিন্দুত্ববাদী বেশ কয়েকজন ব্যক্তি। এরপর আদালত তাদের পিটিশনের ভিত্তিতে সেখানে জরিপ চালানোর নির্দেশ দিয়েছিলেন। রোববার সকালে জরিপ চালাতে গিয়েছিল একটি দল। কিন্তু তাদের জরিপ চালাতে বাধা দেন সেখানকার মুসল্লিরা। তারা পুলিশ ও জরিপকারী দলের ওপর ইটপাটকেল নিক্ষেপ করেন। এরপর তাদের ওপর গুলি চালিয়ে নাঈম, বিলাল এবং নোমান নামের তিন মুসলিমকে হত্যা করেছে পুলিশ। পুলিশ জানিয়েছে, একজন ‘অ্যাডভোকেট কমিশনার’-এর নেতৃত্বে রোববার সকালে মসজিদটিতে গিয়েছিল জরিপকারী দল। ওই সময় সেখানে প্রায় ১ হাজার মানুষ…
নেত্রকোনার পূর্বধলায় প্রতিবাদ মিছিল করার পর নিষিদ্ধ ছাত্রলীগের ৬ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। রোববার পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াদ মাহমুদ এ তথ্য নিশ্চিত করেছেন। আটককৃতরা হলেন- জেলার পূর্বধলা উপজেলার ডুবারুহি গ্রামের লিটন খন্দকারের ছেলে সাগর খন্দকার (২৫), বালুচরা গ্রামের আবুল কাশেম তালুকদারের ছেলে আতিক হাসান আল-আমিন (৩২), ছোট ইলাছপুর গ্রামের আলতাফ হোসেনের ছেলে ইয়াহিয়া তালুকদার (২১), একই গ্রামের মৃত বাবুল চৌধুরীর ছেলে আরমান চৌধুরী (১৯), মো. তাজউদ্দীনের ছেলে মোস্তাকিন (১৯) ও পূর্বধলা নয়াপাড়া গ্রামের উজ্জ্বল দত্তের ছেলে দীপ্ত দত্ত (২০)। শনিবার রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে পুলিশ। এর আগে শনিবার সকালে পূর্বধলায় একটি ঝটিকা মিছিল…
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে রাতভর র্যাগিং ও শারীরিক নির্যাতনের শিকার ৫ শিক্ষার্থীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার রাত আড়াইটায় এম কেরামত আলী হলে এ ঘটনা ঘটে। নির্যাতনের শিকার শিক্ষার্থীরা হচ্ছেন স্নাতক প্রথম বর্ষের (২০২৩-২৪ সেশন) ছাত্র হাসিবুর রহমান সবুজ, অভিজিৎ শর্মা, মৃদুল পাল, তোহাদিন নূরুল ও হাসিবুল ইসলাম নাহিদ। শনিবার রাত সাড়ে ৩টার দিকে তাদের দুমকি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। তবে র্যাগিংয়ে গুরুতর আহত শিক্ষার্থী হাসিবুর রহমান সবুজকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মীর শহিদুল হাসান শাহীন এ প্রতিবেদককে বিষয়টি নিশ্চিত করেছেন। নাম প্রকাশে অনিচ্ছুক ২০২৩-২৪ সেশনের…
দ্রুত নির্বাচন দিতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন বলেছেন, যত দ্রুত সম্ভব নির্বাচন দিতে হবে। দেশ শাসন কে করবে- সেটি জনগণ সিদ্ধান্ত নেবে। রোববার জাতীয় প্রেসক্লাবে ‘নার্সেস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ন্যাব)’ উদ্যোগে আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। জাহিদ হোসেন বলেন, অনেকে বলে বিএনপি তাড়াতাড়ি ভোট চায়। বিএনপি তো সবসময় গণতান্ত্রিক প্রক্রিয়ার সঙ্গে ছিল এবং আছে। সাধারণ মানুষের মনের কথা বুঝে। সাধারণ মানুষ অধীর আগ্রহে বসে আছে, কখন তারা নিজের অধিকার প্রয়োগ করবে। সেজন্য বিএনপি বলছে, যত দ্রুত সময়ের মধ্যে সম্ভব নির্বাচন দিতে হবে। নির্বাচন যত দ্রুত দেওয়া হবে, তত দ্রুত…
কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সভাপতি এইচএম আবু জাফর বলেছেন, ছাত্রলীগকে দেশের সাধারণ ছাত্র-জনতা ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছে। তিনি বলেন, ছাত্রলীগের রাজনীতির নামে সন্ত্রাসী কর্মকাণ্ড আর কোনো দিন ক্যাম্পাসে ফিরে আসবে না। রোববার সকালে টঙ্গী সরকারি কলেজ প্রাঙ্গণে শহিদ চত্বরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতে উত্থাপিত ৩১ দফার আলোকে ‘শিক্ষার্থীদের চোখে আগামীর বাংলাদেশ ও ছাত্র রাজনীতি’ শীর্ষক ক্যাম্পেইনে এইচএম আবু জাফর এসব কথা বলেন। এতে আরও বক্তব্য রাখেন- কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক এনামুল হক এনাম, গাজীপুর মহানগর ছাত্রদলের সভাপতি রোহানুজ্জামান শুক্কুর, সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান মিরন, সাইফুল ইসলাম শামীম, এসএম মোমিনুর রহমান, মাসুম হোসেন, বোরহান উদ্দিন ও মোবারক হোসেন রাসেল…

