গাজীপুরে পিকনিকের বাসে বিদ্যুতায়িত হয়ে মৃত আইইউটির শিক্ষার্থী জুবায়ের রহমান সাকিবকে রোববার সকালে তার গ্রামের বাড়ি রাজশাহীর পবা উপজেলার মুরারীপুর কবরস্থানে সমাহিত করা হয়েছে। এর আগে সাকিবের মরদেহ ফ্রিজার ভ্যানে করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল থেকে রাজশাহীতে নেওয়া হয়। জানাজায় অংশ নেন সহপাঠী, বন্ধু, স্বজনসহ গ্রামের হাজারখানেক মানুষ। সাকিবের পিতা অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা জাহাঙ্গীর আলম বলেন, পিকনিকে গিয়ে এভাবে সন্তানের মৃত্যু কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এ ঘটনায় যার যার অবহেলা ও গাফিলতি আছে তা তদন্ত করে ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা। তিনি আরও বলেন, এভাবে যেন আর কোনো বাবা-মায়ের বুক খালি না হয়। অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা জাহাঙ্গীর আলম ও…
Author: saiful islam
তনয়া পালকে ‘জান’ সম্বোধনে মিষ্টি বার্তা— ১২ বছর ধরে আমার পাশে তুমি। ভালোয়-মন্দোয় কখনো হাত ছাড়নি। আর হাত ছাড়নি বলেই আমি এখনো এগিয়ে যেতে পারছি। শেষ দিন পর্যন্ত এভাবেই পাশে থেকো। কারণ এই প্রজন্ম সম্পর্ক গড়তেই ভয় পায়, আর বিয়ে তো দূরের কথা— সেখানে এক ছাদের নিচে ১২ বছর কাটিয়ে দিলাম।— বিয়ের জন্মদিনে আনন্দবাজার অনলাইনকে এভাবে হাসতে হাসতে জানালেন টালিউড অভিনেতা সোহম চক্রবর্তী। বিয়ের ১২ বছর পূর্ণ হলো গতকাল। বিয়ের জন্মদিন বলে কথা। তাই অভিনেতাকে ফোন করে জানতে চেয়েছিল আনন্দবাজার অনলাইন। বিধায়ক-প্রযোজক-অভিনেতা প্রথমে সংশোধন করে দিয়ে বললেন— প্রেমজীবন ছয় বছরের। বিয়ের বয়স ১২ বছর। সব মিলিয়ে ১৮ বছর একসঙ্গে। তিনি…
বলিউডের অন্যতম অভিনেত্রী তামান্না ভাটিয়া ও বিজয় ভার্মার বিয়ের সানাই বাজতে চলেছে। চার হাত এক হতে চলেছে। ইতোমধ্যে ‘পাওয়ার কাপল’ জুটির তকমা পেয়েছে এ অভিনেত্রী। এবার পরিণয়ের পালা। ২০২৫ সালেই নাকি বিয়ে করছেন এ তারকা জুটি। তার প্রস্তুতি ইতোমধ্যে শুরু হয়ে গেছে। মুম্বাই শহরে নাকি নতুন ঠিকানার খোঁজ শুরু করেছেন তামান্না-বিজয়। মুম্বাই শহরে বিলাসবহুল আবাসন কেনার পরিকল্পনা তাদের। বিয়ের পর সেই আবাসনেই একসঙ্গে থাকবেন এ তারকা জুটি। জানিয়েছেন তারকা জুটির একটি ঘনিষ্ঠ সূত্র। যদিও বিয়ে নিয়ে এখনো মুখে কুলুপ এঁটে রেখেছেন তামান্না ও বিজয়। তবে সম্পর্ক নিয়ে রাখঢাক কোনো দিনই করেননি তারা। বিভিন্ন অনুষ্ঠানে তারা যান একে অপরের হাতে হাত…
নির্বাচন ব্যবস্থায় ‘না’ ভোট রাখাসহ তিনটি প্রস্তাব দিয়েছেন চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন। রোববার সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সঙ্গে নাগরিক সমাজের এক সভায় ইলিয়াস কাঞ্চন এই প্রস্তাব দেন তিনি। সভায় নিজের প্রস্তাব তুলে ধরে চলে যাওয়ার সময় তিনি সাংবাদিকদের এসব তথ্য জানান। এসময় ইলিয়াস কাঞ্চন বলেন, প্রার্থীদের মধ্যে কাউকে পছন্দ না হলে যেন ‘না’ ভোট দেওয়া যায়, সেই ব্যবস্থা রাখার প্রস্তাব দিয়েছেন তিনি। নির্বাচনে কারও প্রতি অন্যায় হলে তিনি মামলা করেন। সেই মামলা নিষ্পত্তি হতে হতে টার্ম (মেয়াদ) চলে যায়। তখন বাদী বিচার পান না। তিনি প্রস্তাব দেন, নির্বাচন কমিশনের মধ্যে একটা বিচারের ব্যবস্থা রাখা যেতে পারে,…
আইপিএল ইতিহাসের সবচেয়ে দামি ক্রিকেটারের খেতাব হারিয়েছেন মিচেল স্টার্ক। এর একটু পরই নিলামে বড় দরপতনেরও সাক্ষী হতে হয়েছে তাকে। গত বছর ২৪ কোটি ৭৫ লাখ রুপিতে সানরাইজার্স হায়দরাবাদে গিয়েছিলেন এই অজি পেসার। আইপিএল ইতিহাসে এটাই ছিল সবচেয়ে বেশি দামে কোনো ক্রিকেটারের দলবদলের রেকর্ড। রোববার (২৪ নভেম্বর) তার সে রেকর্ড ভেঙে দিয়েছেন শ্রেয়াস। গত আসরে কলকাতা নাইট রাইডার্সকে আইপিএল জেতানো অধিনায়ককে ২৬ কোটি ৭৫ লাখ রুপিতে দলে টেনেছে পাঞ্জাব কিংস। পরে অবশ্য সে রেকর্ড শ্রেয়াসের কাছেও টেকেনি। ২৭ কোটি রুপিতে লখনউয়ে যোগ দিয়ে ওই রেকর্ড ছিনিয়ে নিয়েছেন রিশাভ পান্ত। এদিকে রেকর্ড হারানোর কিছু সময় পর স্টার্ককে দলে টেনেছে দিল্লি ক্যাপিটালস। তবে…
আইপিএলের মেগা নিলামে যেন ইতিহাস গড়ার মিশনে নেমেছেন ভারতীয় ক্রিকেটাররা। প্রথমে শ্রেয়াস আইয়ার এবং পরে রিশাভ পান্ত আইপিএলের সবচেয়ে দামি ক্রিকেটারের খেতাব নিজেদের করে নিয়েছেন। এদিকে আইপিএলের সবচেয়ে দামি ভারতীয় বোলারের রেকর্ড নিজের করে নিয়েছিলেন ১৮ কোটিতে পাঞ্জাব কিংসে যোগ দেওয়া আর্শদীপ সিং। এবার তার সে কীর্তিতে ভাগ বসালেন ভারতীয় স্পিনার যুজবেন্দ্র চাহাল। সমান ১৮ কোটিতে পাঞ্জাবেই আর্শদীপের সঙ্গী হয়েছেন তিনি। এদিকে আইপিএলের ইতিহাসে সবচেয়ে দামি ভারতীয় স্পিনারের কীর্তিও এখন চাহালের। প্রসঙ্গত, সৌদি আরবের জেদ্দায় শুরু হয়েছে ২০২৫ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) মেগা নিলাম। রোববার (২৪ নভেম্বর) বাংলাদেশ সময় বিকেল ৪টার কিছুক্ষণ পর শুরু হয় নিলামের মূল কার্যক্রম।
ঢাকা থেকে ভাঙ্গা হয়ে খুলনার যাবে ট্রেন। ঘণ্টায় সর্বোচ্চ ১০০ কিলোমিটার বেগে চলবে এই ট্রেন। যা সময় ও খরচ দুই-ই বাঁচাবে। রোববার সকাল সাড়ে ১০টায় বিশেষ এই ট্রেনটি পরীক্ষামূলকভাবে চলেছে। যা আগামী ১লা ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে উদ্বোধনের সম্ভাবনা রয়েছে। প্রতিদিন ৪ জোড়া ট্রেন ঢাকা থেকে খুলনা এবং খুলনা থেকে ঢাকা চলাচল করবে। এ রুটে ঢাকা থেকে খুলনা পৌঁছাতে সময় লাগবে মাত্র ৩ ঘণ্টা। সাধারণ যাত্রীরা বাস ভাড়ার চেয়ে কম খরচে ও সময়ে গন্তব্যে পৌঁছাতে পারবেন। ইতিমধ্যেই যার প্রস্তুতি সম্পন্ন করেছে রেলওয়ের কর্মকর্তা ও কর্মচারীরা। যাত্রীদের কথা মাথায় রেখে নতুন করে টিকিটের বুথ বাড়ানো হচ্ছে। আনুষ্ঠানিক ভাবে ট্রায়াল ট্রেন উদ্বোধনের সময় উপস্থিত…
রাশিয়ার উপ-পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রেই রুদেনকো অভিযোগ তুলে বলেছেন, তাইওয়ানকে ব্যবহার করে এশিয়ায় গুরুতর সংকট সৃষ্টি করছে যুক্তরাষ্ট্র। তিনি রোববার প্রকাশিত এক বক্তব্যে এ অভিযোগ করেন। একই সঙ্গে রুদেনকো মস্কোর পক্ষ থেকে তাইওয়ান ইস্যুতে চীনের অবস্থানকে সমর্থন পুনর্ব্যক্ত করেন। রুদেনকো বলেন, ওয়াশিংটন ‘এক চীন’ নীতিকে স্বীকৃতি দিলেও তা লঙ্ঘন করে তাইপের সঙ্গে সামরিক ও রাজনৈতিক যোগাযোগ এবং অস্ত্র সরবরাহ বাড়াচ্ছে। রুশ উপ-পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, এ অঞ্চলের ব্যাপারে যুক্তরাষ্ট্রের এমন স্পষ্ট হস্তক্ষেপের লক্ষ্য হলো পিআরসি-কে (পিপলস রিপাবলিক অফ চায়না) উসকে দেওয়া এবং এশিয়ায় সংকট তৈরি করা। যাতে তাদের স্বার্থ রক্ষা হয়। উল্লেখ্য, চীন তাইওয়ানকে নিজদের ভূখণ্ড হিসেবে দাবি করে। অন্যদিকে তাইওয়ান চীন থেকে…
ব্যাটারিচালিত রিকশা চালুসহ ১২ দফা দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত গণঅবস্থান কর্মসূচি স্থগিত করেছেন অটোরিকশা চালকরা। এতে প্রেস ক্লাবের সামনের সড়কে যান চলাচল স্বাভাবিক হয়েছে। অটোরিকশা চালকদের গণঅবস্থান কর্মসূচি থেকে জানানো হয়েছে, আগামীকাল সোমবার বেলা ১১টায় ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলীর সঙ্গে বৈঠকে বসবে রিকশা-ভ্যান-ইজিবাইক শ্রমিক ইউনিয়ন। এর আগে রোববার সকাল থেকে মোহাম্মদপুর বেড়িবাঁধ সড়ক, তিন রাস্তার মোড়, যাত্রাবাড়ী মোড় ও কামরাঙ্গীরচরে শত শত রিকশাচালক অবস্থান নেন। এতে ওইসব সড়কে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়। ফলে অফিস ও কর্মস্থলগামী মানুষ বিপাকে পড়েন। ঢাকা মহানগর এলাকার সব সড়কে ব্যাটারিচালিত অটোরিকশার চলাচল তিন দিনের মধ্যে…
বর্তমান সংবিধান সময়োপযোগী নয় বলে মন্তব্য করেন বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান আন্দালিভ রহমান পার্থ। তিনি প্রস্তাব দেন, মহানবী মুহাম্মদ (সা.) কে নিয়ে কটূক্তির বিরুদ্ধে শাস্তির বিধান সংবিধানে সংযোজন করা প্রয়োজন। শনিবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে ‘স্বৈরতন্ত্র থেকে গণতন্ত্রের পথে: সংবিধান সংস্কার প্রস্তাব’ শীর্ষক অনুষ্ঠানে বিজেপি চেয়ারম্যান এ কথা বলেন। তিনি আরও বলেন, আমি মনে করি আমাদের রাষ্ট্রধর্ম যদি ইসলাম হয়ে থাকে তবে আমাদের মহানবী (সা.) নিয়ে কটূক্তি করলে শাস্তির বিধান রাখতে হবে। যে দেশের ৯০ শতাংশ মানুষ মুসলমান সে দেশের সংবিধানে মহানবী (সা.) এর কথা থাকবে না সেটা আমি মানসিকভাবে মেনে নিতে পারি না। জাতির জনক নিয়ে কথা বললে…

