অবরুদ্ধ গাজা। এ যেন ভয়ঙ্কর এক মৃত্যুপুরি। যেদিকে চোখ যায় সেদিকেই লাশের মিছিল। ইট-পাথর ও ক্রংকিটের নিচে শরীরে ছিন্নভিন্ন দেহাবশেষ। ইসরাইলি বাহিনীদের একটি একটি বোমার আঘাতে ঝরে গেছে নিরীহ সব তাজা প্রাণ। তবে গাজাবাসীর এমন করুণ দৃশ্যে মানসিকভাবে আবসাদগ্রস্ত হয়ে পড়েছে ইসরাইলি সেনারাও। সম্প্রতি গাজা ও লেবাননে যুদ্ধের জেরে ইসরাইলের কমপক্ষে ছয় সেনা আত্মহত্যা করেছেন। দীর্ঘস্থায়ী যুদ্ধ থেকে সৃষ্ট গুরুতর মানসিক যন্ত্রণাকে সেনাদের আত্মহত্যার প্রাথমিক কারণ হিসাবে উল্লেখ করা হয়েছে। আনাদুলু এজেন্সি। প্রতিবেদনে বলা হয়েছে, মানসিক অসুস্থতার চিকিৎসা নিচ্ছেন দেশটির সামরিক বাহিনীর আরও হাজার-হাজার সদস্য। এই তথ্য প্রকাশ করেছে দেশটির একটি সংবাদ মাধ্যম। তবে আত্মহত্যার সংখ্যা আরও অনেক বেশি হবে…
Author: saiful islam
নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার জানিয়েছেন, নাগরিক সমাজ, বুদ্ধিজীবী ও শিক্ষক প্রতিনিধিদের সবাই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বহাল করার বিষয়ে একমত হয়েছেন। রোববার সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সঙ্গে নাগরিক সমাজ, বুদ্ধিজীবী ও শিক্ষক প্রতিনিধিরা সংলাপ করেন। সংলাপ শেষে সংস্কার কমিশনের প্রধান সাংবাদিকদের এ কথা জানান। সংলাপে না ভোটের বিধান রাখার ব্যাপারে সবাই একমত ছিলেন বলেও জানান বদিউল আলম মজুমদার। তিনি বলেন, আগের নির্বাচন কমিশন যে বিতর্কিত, কলঙ্কজনক ও পাতানো নির্বাচন করেছে, তার মাধ্যমে তারা শপথ ভঙ্গ করেছে, সংবিধান লঙ্ঘন করেছে। তাদের বিচারের আওতায় আনার কথা প্রায় সবাই বলেছেন। রাজনৈতিক দলের মধ্যে গণতন্ত্র প্রতিষ্ঠিত…
দেশের দ্বিতীয় সর্ববৃহৎ বেনাপোল স্থলবন্দরে চলছে পরিবহন মালিকদের ডাকা পরিবহন ধর্মঘট। যেই ধর্মঘটের ফলে কার্যত অকার্যকর হতে চলেছে বন্দর কার্যক্রম। বেনাপোল চেকপোস্ট সংলগ্ন বন্দর বাস টার্মিনাল থাকায় এতদিন বন্দর এলাকায় তীব্র যানজট লেগে থাকত। যে কারণে বিঘ্নিত হতো আমদানি রফতানিসহ ভারত ফেরত পাসপোর্টধারী যাত্রীদের সেবা। এ অঞ্চলে যাতায়াতকারী সাধারণ যাত্রীদেরও ভোগান্তির শেষ ছিল না। এই পরিস্থিতিতে গন মানুষের ভোগান্তির কথা বিবেচনা করে বেনাপোল চেকপোস্ট থেকে ৪ কিলোমিটার দূরে বাস টার্মিনাল নির্মাণ করে সরকার। যানজট নিরসনে কাগজপুকুর নামক স্থানে ১৬ কোটি টাকা ব্যয়ে একটি দৃষ্টিনন্দন টার্মিনালের নির্মাণ কাজ শেষ করে বেনাপোল পৌর কর্তৃপক্ষ। যা ২০২৩ সালের ৪ মার্চ উদ্বোধন করা হয়।…
পাঁচটি বিসিএসের মাধ্যমে মোট ১৮ হাজার ১৪৯ জনকে নিয়োগ দেবে সরকার। এরমধ্যে ক্যাডার পদে ১২ হাজার ৭১০ জন এবং নন-ক্যাডারে ৫ হাজার ৪৩৯ জন। রোববার সচিবালয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মোখলেস উর রহমান এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান। তিনি বলেন, ক্যাডার পদে ৪৩তম বিসিএসে ২০৬৪ জন, ৪৪তম বিসিএসে ১৭১০ জন, ৪৫তম বিসিএসে ২৩০৯ জন, ৪৬তম বিসিএসে ৩১৪০ জন এবং ৪৭তম বিসিএসে ৩৪৮৭ জনকে নিয়োগ দেওয়া হবে। এছাড়া নন-ক্যাডার পদে ৪৩তম বিসিএস থেকে ৬৪২ জন, ৪৪তম বিসিএসের ১৭৯১ জন, ৪৫তম বিসিএসে ১৫৭০ জন, ৪৬তম বিসিএসে ১১১১ জন, ৪৭তম বিসিএসে ৩২৫ জনসহ ক্যাডার ও নন ক্যাডার পদে ১৮১৪৯ জনকে নিয়োগ…
শেখ হাসিনাকে অনেকে গত এক যুগ ধরে ‘আয়রন লেডি’ বলে বর্ণনা করেছিলেন। সাড়ে ১৫ বছর যাবৎ দোর্দণ্ড প্রতাপে ক্ষমতায় টিকে থাকা একজন প্রধানমন্ত্রী এভাবে দেশ ছেড়ে পালিয়ে যাবেন সেটি অনেক ধারণাই করতে পারেননি। বাংলাদেশের ইতিহাসে ক্ষমতাচ্যুত হবার পর কোনো ব্যক্তি এভাবে দেশ ছেড়ে পালাতে বাধ্য হননি। ছাত্র-জনতার তীব্র আন্দোলনের মুখে গত ৫ আগস্ট শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানা প্রতিবেশী দেশ ভারতে পলিয়ে যেতে বাধ্য হন। তবে তার পালিয়ে যাওয়ার আগে রোববার রাত এবং সোমবার সকাল থেকে নানা নাটকীয়তা হয়েছে। ৫ আগস্ট দুপুর পর্যন্ত দফায় দফায় নিরাপত্তা চেয়ে ভারতীয় কর্মকর্তাদের সঙ্গে শেখ হাসিনা আলোচনা করেন। তাদের তিনি বলেছিলেন, ঢাকার…
নবনিযুক্ত প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এস এম মো. নাসির উদ্দীন ছাড়াও চার নির্বাচন কমিশনার (ইসি) আনুষ্ঠানিকভাবে শপথ নিয়েছেন। রোববার (২৪ নভেম্বর) দুপুর দেড়টার পর সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে তাদের শপথ পাঠ করান প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ। এর আগে শপথ নিতে দুপুরের দিকে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে আসেন সিইসিসহ চার নির্বাচন কমিশনার। একই সময় ৪ নির্বাচন কমিশনারকে শপথ বাক্য পাঠ করান প্রধান বিচারপতি। শপথ নেওয়া চার কমিশনার হলেন- সাবেক অতিরিক্ত সচিব আনোয়ারুল ইসলাম সরকার, সাবেক জেলা ও দায়রা জজ আবদুর রহমান মাসুদ, সাবেক যুগ্ম সচিব বেগম তাহমিদা আহমেদ ও ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ। উল্লেখ, গত ২৯…
বলিউড অভিনেতা বাদশাহ শাহরুখ খানের সংসারে নিজেদের ধর্মেও সব সময় সমতা বজায় রেখেছেন। কখনো কাউকেই পরস্পরের সঙ্গে থাকার জন্য ধর্ম পরিবর্তন করতে হয়নি। যদি প্রেম খাঁটি হয়, তাহলে কোনো কিছুই বাধা হয়ে দাঁড়াতে পারে না। সেটাই প্রমাণ করেছেন শাহরুখ খান ও গৌরী খান দম্পতি। কলেজজীবন থেকে তাদের প্রেম-ভালোবাসা। দুজন ভিন্ন ধর্মের। এ ছাড়া নানা ধরনের বাধা এসেছে প্রেমের পথে। কিন্তু সেসব তোয়াক্কা না করেই চারহাত এক করেছিলেন তারা। সেই সম্পর্ক আজও রয়েছে অক্ষত। আজও বলিউডের ‘পাওয়ার কাপল’ হিসেবে পরিচিত শাহরুখ-গৌরী। এর আগে সংবাদমাধ্যমের এক সাক্ষাৎকারে গৌরী বলেছিলেন, আমরা সমতা বজায় রাখি। আমি শাহরুখের ধর্মের ওপর শ্রদ্ধা রাখি। তবে তার অর্থ…
নবনিযুক্ত প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এস এম মো. নাসির উদ্দীন ছাড়াও চার নির্বাচন কমিশনার (ইসি) আনুষ্ঠানিকভাবে শপথ নিয়েছেন। রোববার (২৪ নভেম্বর) দুপুর দেড়টার পর সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে তাদের শপথ পাঠ করান প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ। এর আগে শপথ নিতে দুপুরের দিকে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে আসেন সিইসিসহ চার নির্বাচন কমিশনার। একই সময় ৪ নির্বাচন কমিশনারকে শপথ বাক্য পাঠ করান প্রধান বিচারপতি। শপথ নেওয়া চার কমিশনার হলেন- সাবেক অতিরিক্ত সচিব আনোয়ারুল ইসলাম সরকার, সাবেক জেলা ও দায়রা জজ আবদুর রহমান মাসুদ, সাবেক যুগ্ম সচিব বেগম তাহমিদা আহমেদ ও ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ। উল্লেখ, গত ২৯…
রাশিয়ার কাজান শহরের একটি বিশ্ববিদ্যালয়ে ইরানি ছাত্রদের গ্রেফতারকে ‘হিংসাত্মক’ হিসাবে বর্ণনা করেছে তেহরান। এ নিয়ে ইরান মস্কোর কাছে প্রতিবাদ জানিয়েছে। শনিবার ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমে বরাত দিয়ে এক প্রতিবেদনে এ খবর দিয়েছে দ্য ডন। জানা গেছে, শুক্রবার কাজান ফেডারেল ইউনিভার্সিটির ভিসা এক্সটেনশন সেন্টার পরিদর্শন করা দুই ইরানি ছাত্রকে ১০ পুলিশ মারধর করে পরে গ্রেফতার করে। এর প্রতিক্রিয়ায় ইরান রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ে পুলিশ কর্তৃক ইরানি শিক্ষার্থীদের ‘অমানুষিক ও অন্যায়ভাবে প্রহারের’ নিন্দা জানিয়ে একটি প্রতিবাদ নোট জমা দিয়েছে। রাশিয়ার ঘনিষ্ঠ মিত্র ইরান এই ঘটনার ব্যাখ্যা চেয়েছে। পরে অবশ্য মস্কােতে অবস্থিত ইরানি কনস্যুলেটের হস্তক্ষেপে শুক্রবার গভীর রাতে ওই দুই শিক্ষার্থীকে ছেড়ে দেওয়া হয়। টেলিগ্রামের…
চট্টগ্রামে এস আলম নিয়ন্ত্রিত ইসলামি ব্যাংকসহ বেশ কয়েকটি ব্যাংকের চাকরিচ্যুত কর্মকর্তা-কর্মচারীরা মহসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন। এতে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে যান চলাচল বন্ধ রয়েছে। কর্ণফুলী উপজেলার আখতারুজ্জামান মইজ্জারটেক এলাকায় রোববার সকাল সাড়ে ৮টা থেকে মহাসড়ক অবরোধ করে তারা এ বিক্ষোভ করেন। মহাসড়ক অবরোধের বিষয়টি নিশ্চিত করে কর্ণফুলি থানার ওসি মনির হোসেন জানান, বিক্ষোভকারীদের সড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা চলছে। জানা যায়, সকাল সাড়ে ৮টার দিকে সড়কে অবস্থান নেন ইসলামী ব্যাংকসহ ৩টি ব্যাংকের কর্মীরা। এতে চট্টগ্রাম থেকে ছেড়ে যাওয়া যানবাহন কক্সবাজারে যেতে পারছে না, তেমনি কক্সবাজার থেকে ছেড়ে আসা গাড়িও চট্টগ্রাম নগরে প্রবেশ করতে পারছে না। সংকটে পড়েছে অভ্যন্তরীণ রুটের যানবাহনও। প্রসঙ্গত,…

