গাজীপুরে ইসলামিক ইউনির্ভাসিটি অব টেকনোলজির (আইইউটি) পিকনিক বাসে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিন শিক্ষার্থী মৃত্যু ও হতাহতের ঘটনায় ময়মনসিংহ পল্লী বিদ্যুত সমিতি-২-এর সাত কর্মকর্তা ও কর্মচারীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। শনিবার রাত সাড়ে ১১টা এ তথ্য নিশ্চিত করেছেন ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর জেনারেল ম্যানেজার (জিএম) মো. আকমল হোসেন। তিনি বলেন, শনিবার সকালে গাজীপুরে আইইউটির পিকনিক বাসে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিন শিক্ষার্থী মৃত্যু হয়েছে। এ ঘটনার পরপরই বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। রাতে এঘটনায় ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতি-২-এর ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম, সদর-কারিগরি) কমলেশ চন্দ্র বর্মন, মাওনা জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) খোন্দকার মাহমুদুল হাসান, এজিএম মো. তানভীর…
Author: saiful islam
সরকারি চাকরিতে ক্যাডার ও নন–ক্যাডার মিলে ২০ হাজার নতুন নিয়োগ আসছে। আজ রোববার দুপুরে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে ঘোষণা দেওয়া হবে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক কর্মকর্তা গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। ওই কর্মকর্তা জানান, ২০ হাজার নতুন নিয়োগ আসছে। এখানে সব কটিই কর্মকর্তা পদ। বিসিএসের মাধ্যমে নিয়োগ হবে, নাকি বিশেষ বিসিএস হবে, তা দুপুরে প্রেস ব্রিফিংয়ে ঘোষণা দেওয়া হবে। তিনি আরও জানান, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোকলেস উর রহমান প্রেস ব্রিফিংয়ে সিভিল সার্ভিস নিয়োগ নিয়ে কথা বলবেন। নিয়োগের ব্যাপারে তিনিই বিস্তারিত সবকিছু জানাবেন।
কঠোর দাপ্তরিক নিষেধাজ্ঞা উপেক্ষা করে বহু মূল্যবান প্লটসহ একাধিক পরিত্যক্ত বাড়ি প্রভাবশালীদের অনুকূলে বরাদ্দ দিয়েছে খোদ রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। ইতোমধ্যে অভিজাত গুলশান এলাকার এমন কয়েকটি বাড়িতে ঝুলছে নতুন মালিকানার সাইনবোর্ড। সেখানে এখন পুরোনো কাঠামো ভেঙে বহুতল ভবন নির্মাণের পাঁয়তারা চলছে জোরেশোরে। সংশ্লিষ্টরা বলছেন, রাজউকের আওতাধীন কয়েকটি পরিত্যক্ত বাড়ি হস্তান্তরে রীতিমতো লঙ্কাকাণ্ড ঘটে। সরাসরি কর্তৃপক্ষের মদদে সরকারি সম্পদ তছরুপের অপরাধ সংঘটিত হয়। রহস্যজনক কারণে সবকিছু জেনেও সংশ্লিষ্টদের কেউ বিষয়টি আমলে নেননি। এমনকি খোদ রাজউকের বোর্ডসভা থেকেও এ বিষয়ে প্রয়োজনীয় অনুমোদন দেওয়া হয়। রাজউক তার স্বার্থের বিরুদ্ধে গিয়ে এ ধরনের কোনো বিষয়ে অনুমোদন দিতে পারে কি না এমন প্রশ্ন করা হলে…
নিজেদের সম্মানী বাড়াতে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) নতুন সভাপতি তাবিথ আউয়ালের কাছে চিঠি দিয়েছেন ২৭ জন রেফারি। চিঠিতে তারা সম্মানী ও আনুষঙ্গিক ভাতা বাড়ানোর দাবি জানিয়েছেন। প্রিমিয়ার লিগে এক ম্যাচে রেফারি চার হাজার, দুই সহকারী রেফারি ৩৮০০ টাকা ও চতুর্থ রেফারি ৩৫০০ টাকা সম্মানী পেয়ে থাকেন। সভাপতি তাবিথ আউয়ালকে দেওয়া চিঠিতে সম্মানী দুই হাজার টাকা করে বাড়ানোর আর্জি জানিয়েছেন বাফুফের প্যানেলভুক্ত ২৭ জন রেফারি। ম্যাচ ফি ছাড়াও রেফারিদের ম্যাচ পরিচালনার সময় দৈনিক ভাতা দেওয়া হয়। সেই ভাতা ১৮০০ টাকা থেকে তিন হাজারে উন্নীত করার দাবি করেছেন রেফারিরা। গত কয়েক মৌসুম ধরে প্রিমিয়ার লিগ, ফেডারেশন কাপের ম্যাচগুলো ঢাকার বাইরে বেশি অনুষ্ঠিত…
তিন বছর পর আইপিএলের মেগা নিলাম অনুষ্ঠিত হতে যাচ্ছে আজ। দুই দিন ব্যাপী এই মেগা নিলামে ৫৭৭ জন ক্রিকেটার আছেন বিক্রির অপেক্ষায়। যার মধ্যে থেকে ১০ ফ্র্যাঞ্চাইজি সর্বোচ্চ ২০৪ জন ক্রিকেটারকে কিনতে পারবেন। সর্বোচ্চ খরচ করতে পারবেন ৬৪১.৫ কোটি রুপি। তবে এই নিলামে বাংলাদেশি সমর্থকদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে রয়েছে ১২ ক্রিকেটার। আসন্ন আইপিএলে খেলতে নিলামে নাম দিয়েছেন সাকিব আল হাসান, মুস্তাফিজুর রহমানসহ একঝাঁক ক্রিকেটার। দল পাওয়ার অপেক্ষায় এই ক্রিকেটাররা। কার ভাগ্য খুলছে আজ। বাংলাদেশি কোন ক্রিকেটারের স্বপ্ন পূরণ হচ্ছে। পূর্বে আইপিএল খেলার অভিজ্ঞতা সম্পন্ন সাকিব-মুস্তাফিজ ও লিটন কে কি দেখা যাবে আসছে মৌসুমেও? এসব নিয়ে সমর্থকদের কৌতূহলের শেষ নেই। ২০১৬ সালে…
দীর্ঘদিন ধরে সংস্কার কাজ চলছে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের। সংস্কারের অগ্রগতি দেখতে শনিবার যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের নতুন সচিব মো. রেজাউল মাকসুদ জাহেদী স্টেডিয়ামে আসেন। গ্যালারি, মাঠ পরিদর্শন করে তিনি সাংবাদিকদের বলেন, ‘পোলের পাশাপাশি কেনোপি (গ্যালারি শেডে) পদ্ধতিতেও লাইট স্থাপনের প্রস্তাবনা আছে। আমরা বুয়েটের কাছ থেকে এই সংক্রান্ত পরামর্শ নেব।’ বুয়েটের সংশ্লিষ্ট বিভাগ, বাফুফে, জাতীয় ক্রীড়া পরিষদ ও ঠিকাদার প্রতিষ্ঠানের প্রতিনিধি বৈঠক করে সিদ্ধান্তে পৌঁছবে। আন্তর্জাতিক ফুটবল ম্যাচ আয়োজনে ফ্লাডলাইটে দুই হাজার লাক্সের বেশি আলো প্রয়োজন। বাফুফে সেই চাহিদা আরও বাড়িয়ে উন্নতমানের টিভি প্রোডাকশনের জন্য তিন হাজার লাক্সের চাহিদা দিয়েছে। জাতীয় ক্রীড়া পরিষদ তা পূরণের চেষ্টা করছে। যে পদ্ধতিতেই লাইট স্থাপন…
আগামী ডিসেম্বরে নেপালের রাজধানী কাঠমান্ডুতে পবিত্র কুরআন মুখস্থকরণ প্রতিযোগিতা আয়োজনের ঘোষণা দিয়েছে সৗেদি আরব। দেশটির ধর্মবিষয়ক মন্ত্রণালয়, আসন্ন ২১-২২ ডিসেম্বর দুইদিন ব্যাপী এই প্রতিযোগিতার বিষয়টি নিশ্চিত করেছে। সৌদি প্রেস এজেন্সি শনিবার জানিয়েছে, নেপালের বিভিন্ন রাজ্য এবং অঞ্চল থেকে ৪০০ জনেরও বেশি প্রতিযোগী প্রাথমিক বাছাইপর্বে অংশ নেবে। প্রতিযোগিতাটি বিশ্বজুড়ে তরুণ মুসলমানদের মধ্যে কুরআনের শিক্ষা ছড়িয়ে দেওয়ার সৌদি আরবের প্রচেষ্টার অংশ হিসেবে মনে করা হচ্ছে। ২৩ ডিসেম্বর বিজয়ীদের পুরস্কার প্রদান এবং সমাপনী অনুষ্ঠানের কথা রয়েছে। এতে নেপালের বিভিন্ন কর্মকর্তারা এতে অংশ নেবেন। নেপালে হিন্দু ও বৌদ্ধধর্মের পর ইসলাম তৃতীয় বৃহত্তম ধর্ম। দেশটিতে প্রায় ১৪ লাখ মুসলমান বাস করে, যা দেশটির মোট জনসংখ্যার…
রাজধানীর মিরপুর-১১ সি ব্লকের এভিনিউ-৫ এর একটি বাসার গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনায় নারী-শিশুসহ সাতজন দগ্ধ হয়েছে। এদের মধ্যে তিনজনে অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক। দগ্ধরা হলেন, আব্দুল খলিল (৪০), রুমা আক্তার(৩২), আব্দুল্লাহ (১৩), মোহাম্মদ (১০), ইসমত (০৪), স্বপ্না (২৫) ও শাহ্জাহান (৩৪)। রোববার (২৪ নভেম্বর) ভোরের দিকে এ আগুনের ঘটনা ঘটে। পরে সকাল ৭টার দিকে দগ্ধ অবস্থায় তাদের উদ্ধার করে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. মো. শাওন বিন রহমান জানান, আমাদের এখানে মিরপুর থেকে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়ে শিশুসহ সাত জন এসেছে। তাদের…
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বাসের চাপায় মোটরসাইকেলের ২ আরোহী নিহত হয়েছেন। রোববার ভোরে উপজেলার বোয়ালিয়াতে এই দুর্ঘটনা ঘটে। বিষয় নিশ্চিত করেছেন হাটি কুমরুল হাইওয়ে থানার ওসি আব্দুর রউফ। নিহতরা হলেন উল্লাপাড়ার মাটিকাটা পাঙ্গাসীর মিজানুর রহমানের ছেলে শরিফুল ইসলাম (২৫) এবং শাহজাদপুরের রতনকান্দি গ্রামের শফিকুল ইসলামে ছেলে নাইমুর রহমান (২২)। হাটি কুমরুল হাইওয়ে থানার ওসি আব্দুর রউফ ও প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার সকালে পাবনা থেকে ঢাকাগামী একটি বাস পাবনা-ঢাকা মহাসড়কের উল্লাপাড়া উপজেলার বোয়ালিয়াতে পৌঁছে একটি মোটরসাইকেলকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলটির চালক মারা যান ও সঙ্গে থাকা আরেক আরোহী গুরুতর আহত হন। তাকে হাসপাতালে নেওয়ার পথে ওই আরোহী মারা যান। স্থানীয়দের সহযোগিতায়…
ইরানের সিস্তান ও বালুচিস্তান প্রদেশে সন্ত্রাসী গোষ্ঠীগুলোর বিরুদ্ধে পরিচালিত অভিযানে ২৬ সন্ত্রাসী নিহত এবং ৫০ জনকে আটক করা হয়েছে। শনিবার ইরানি বিপ্লবী গার্ডের (আইআরজিসি) গ্রাউন্ড ফোর্স কুদস বেসের মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আহমদ শাফায়ি এ তথ্য জানিয়েছেন। জেনারেল শাফায়ি জানান, ‘নিরাপত্তা শহিদ’ নামক একটি সামরিক মহড়ার অংশ হিসেবে এই ক্লিয়ারেন্স অপারেশন চালানো হয়। মূলত এই অভিযানের লক্ষ্য ছিল সন্ত্রাসীদের কার্যক্রম ধ্বংস করা এবং অঞ্চলের নিরাপত্তা জোরদার করা। তিনি বলেন, এই মহড়ার মূল উদ্দেশ্য নিরাপত্তা বৃদ্ধি করা। যা এই অঞ্চলে শান্তি এবং স্থিতিশীলতা আনতে সহায়ক হবে। সিস্তান ও বালুচিস্তান প্রদেশ দুটি মূলত ইরানের একটি সংবেদনশীল এলাকা। যা বহুদিন ধরে সন্ত্রাসী কার্যক্রম ও…

