Author: saiful islam

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আওয়ামী লীগ কখনোই গণতান্ত্রিক দল ছিল না। তারা ফ্যাসিবাদী দল। দেশে ফ্যাসিবাদের জন্ম দেন শেখ মুজিবুর রহমান। শনিবার সকালে চুয়াডাঙ্গা টাউন ফুটবল ময়দানে বিএনপির এক সম্মেলনে তিনি এসব কথা বলেন। মির্জা ফখরুল বলেন, ১৯৭২-৭৫ সাল পর্যন্ত প্রথম ফ্যাসিবাদের অবতারণা করেন সেই শেখ মুজিব, যাকে মানুষ অন্ধভাবে বিশ্বাস করেছিল। আওয়ামী লীগ গণতান্ত্রিক দল নয়, বরং তারা ফ্যাসিবাদী দল। তাদের বডি ক্যামিস্ট্রিতে গণতন্ত্র নেই। বিএনপি মহাসচিব বলেন, গত ১৬ বছরে তারা অসংখ্য বিএনপি নেতাকর্মীদের গুম করেছে আওয়ামী লীগ ও যুবলীগের নেতাকর্মীরা। পুলিশকে ব্যবহার করেও তারা হত্যা করেছে। গায়েবি মামলা দেওয়া হয়েছে। পুলিশকে যেভাবে ব্যবহার করা…

Read More

দীর্ঘ সময় আর্জেন্টিনা এবং বার্সেলোনার জার্সিতে হাভিয়ের মাচেরানোর সঙ্গে খেলেছেন লিওনেল মেসি। তাদের বন্ধুত্ব সর্বজনবিদিত। এবার সতীর্থ থেকে মেসির কোচের ভূমিকায় আসতে চলেছেন মাচেরানো, এমনটাই জানাচ্ছে ক্রীড়াবিষয়ক প্ল্যাটফর্ম ইএসপিএন। ইন্টার মায়ামির কোচের পদ ছেড়ে দিয়েছেন মেসির স্বদেশী টাটা মার্টিনো। এরপর থেকেই মেজর লিগ সকার (এমএলএস) ক্লাবটির পরবর্তী কোচ হিসেবে মাচেরানোর নাম উচ্চারিত হচ্ছে। মাচেরানো এখন আর্জেন্টিনার বয়সভিত্তিক দলের কোচিংয়ের সঙ্গে যুক্ত। সবশেষ আর্জেন্টিনা অনূর্ধ্ব-২৩ দলের কোচ হিসেবে প্যারিস অলিম্পিকে দায়িত্ব পালন করেছেন। তবে এখনো ক্লাবের ডাগআউটে দাঁড়ানো হয়নি মাচেরানোর। দায়িত্ব পেলে ইন্টার মায়ামি-ই হতে পারে তার কোচিং করানো প্রথম ক্লাব। ইএসপিএন জানিয়েছে, দুই পক্ষের মধ্যে চুক্তির প্রক্রিয়া চলছে। যদিও…

Read More

গত ৫ আগস্ট স্বৈরাচারী শেখ হাসিনা দেশ ছেড়ে চলে যাওয়ার পর ঢাকা-৫ আসন এলাকায় বিএনপিতে দুই গ্রুপের দ্বন্দ্বে নেতাকর্মীরা চরম বিভ্রান্তিতে রয়েছেন বলে অভিযোগ উঠেছে। তবে এ ঘটনায় ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির হাইকমান্ড রয়েছেন শক্ত অবস্থানে। কোনোভাবেই ঢাকা-৫ নির্বাচনী এলাকায় বিএনপির দুই গ্রুপের দ্বন্দ্ব স্থায়ী করা যাবেনা। এ লক্ষ্যে নগর বিএনপি ও কেন্দ্রীয় বিএনপি দ্রুত সমাধান করবে বলে জানিয়েছেন বিএনপির ঊর্ধ্বতন নেতারা। এদিকে পূর্বপরিকল্পনা ও ঘোষণা অনুযায়ী সংসদীয় ঢাকা-৫ আসন বিএনপির পক্ষ থেকে সন্ত্রাস, চাঁদাবাজি ও নৈরাজ্যের বিরুদ্ধে গত শনিবার (২৩ নভেম্বর) বিক্ষোভ মিছিল করার কথা ছিল ডেমরা ও যাত্রাবাড়ী থানা বিএনপির নেতাকর্মীদের। এক্ষেত্রে ওই দিন প্রস্তুতি নেওয়া বিএনপির দুই…

Read More

ভারত এবং পাকিস্তানের তারকাদের মধ্য প্রেমের গুঞ্জন নতুন কিছু নয়। রণবীর কাপুরের সঙ্গে মাহিরা খান থেকে সোনালী বেন্দ্রে-শোয়েব আখতারসহ এমন বহু গুঞ্জন বাতাসে ভেসে বেড়িয়েছে। এবার সে গুঞ্জনের তালিকায় যোগ হয়েছে ভারতীয় র‌্যাপার বাদশা এবং পাকিস্তানি অভিনেত্রী হানিয়া আমিরের নাম। সম্প্রতি বাদশা দুবাইয়ে একটি কনসার্টে পারফর্ম করেন। সেখানে হাজির হয়েছিলেন পাকিস্তানি অভিনেত্রী হানিয়া আমির। আগে থেকেই গুঞ্জন ছিল বাদশার সঙ্গে হানিয়ার প্রেমের। কনসার্ট ঘিরে সেখানে কিছু সুন্দর সময় কাটান এ জুটি। সে মুহূর্তের কিছু ছবি নেটদুনিয়ায় প্রকাশও করেন অভিনেত্রী। সেখান থেকেই রটে যায় বাদশার পাকিস্তানের জামাই হওয়ার গুঞ্জন। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, হানিয়া ও বাদশা হাত জোড়…

Read More

না ফেরার দেশে পরিমনির প্রথম সিনেমা ‘ভালোবাসা সীমাহীন’-এর পরিচালক শাহ আলম মণ্ডল। রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসারত অবস্থা শনিবার তার মৃত্যু হয়। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন, সাংবাদিক আহমেদ তেপান্তর। তিনি শনিবার সন্ধ্যা সাড়ে ৬টায় নিজের ফেসবুকে পোস্ট দিয়ে লেখেন, ‘ প্রিয় বন্ধু পরিচালক শাহ আলম মন্ডল না ফেরার দেশে চলে গেলেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা সোয়া ৬টায় তার মৃত্যু হয়। মৃত্যুকালে তিনি এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।’ অসুস্থতার কারণে তাকে মগবাজার কমিউনিটি হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে অন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এভাবে ৫ হাসপাতাল ঘুরে গতকাল শুক্রবার…

Read More

ছাত্র-জনতার অভ্যুত্থান সফল হওয়ার পর ব্রাহ্মণবাড়িয়া জেলায় যেন মামলার জোয়ার বইছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময়কার ঘটনাবলি এবং বিগত সরকারের আমলে সংঘটিত হত্যার ঘটনায় মামলা হচ্ছে। মামলার পাশাপাশি বেড়েছে মামলা বাণিজ্যও। এসব মামলায় বেশিরভাগ ক্ষেত্রে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীদের আসামি করা হয়েছে। তবে ব্যক্তিগত শত্রুতা, এলাকাভিত্তিক দ্বন্দ্বের কারণে অনেক নিরীহ মানুষকে আসামি করার অভিযোগও উঠেছে। কোনোদিন রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন না বা ছাত্র-জনতার আন্দোলন ভিন্নদিকে প্রভাবিত করার ক্ষেত্রেও ভূমিকা ছিল না এমন ব্যক্তিও আসামি হয়েছেন। এ অবস্থায় সাধারণ মানুষ মামলা আতঙ্কে ভুগছেন। কখন কার বিরুদ্ধে মামলা হয়, গ্রেফতার হয় আতঙ্কে তটস্থ সাধারণ মানুষ। ব্রাহ্মণবাড়িয়ায় মামলা বাণিজ্যের এ অভিযোগ…

Read More

লক্ষ্মীপুরে বন্ধ হয়ে যাওয়া মাহফিল সম্পর্কে অবগত ছিলেন না বলে জানিয়েছেন, বিএনপির যুগ্ম-মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি। তিনি তার ভেরিফাইড ফেসবুক পেইজে একটি লেখা পোষ্ট করে প্রতিবাদ জানিয়েছেন। এটি তার ব্যক্তি ইমেজ ক্ষুন্ন করেছে বলেও উল্লেখ করেন। একইভাবে মাহফিলে প্রধান অতিথি করা সম্পর্কে অবিহিত ছিলেন না বলে জানিয়েছেন জামায়াত নেতা ড. রেজাউল করিমও। তার ভেরিফাইড ফেসবুক পেইজে একটি লেখা পোষ্ট করেছেন। তবে তাকে মেহমান হিসেবে দাওয়াত দেওয়া হয়। তখন অন্য ব্যস্ততার কারণে মাহফিলে উপস্থিত থাকতে পারবেন না বলে তিনি আগেই কর্তৃপক্ষকে জানিয়েছেন। তিনি জামায়াতে ইসলামীর ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারী। শুক্রবার রাত ১২ টার দিকে এ্যানি চৌধুরী ও রাত ২টার দিকে…

Read More

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় স্বামীর সঙ্গে অভিমান ও পারিবারিক কলহের জেরে তাসলিমা আক্তার তন্নি (২৪) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন। শনিবার সকালে উপজেলার চরকাঁকড়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডের আবদুর রহমান কেরানী বাড়ি থেকে পুলিশ তার লাশ উদ্ধার করে। এর আগে শুক্রবার রাতে সে আত্মহত্যা করে। নিহত তাসলিমা আক্তার তন্নি উপজেলার চরকাঁকড়া ইউনিয়নের মৃত বেলাল হোসেনের মেয়ে ও একই ইউনিয়নের ৯নং ওয়ার্ডের আকবর হোসেন রায়হানের স্ত্রী। এলাকাবাসী সূত্রে জানা যায়, তন্নী ও রায়হানের মধ্যে প্রায় সময় কলহ দেখা যেত। শুক্রবার রাতে তাদের মধ্যে ফোনে ঝগড়া হয়। এরপর রাতের কোনো একসময় শয়ন কক্ষের ফ্যানের সঙ্গে ওই গৃহবধূ আত্মহত্যা করে। কোম্পানীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) আবদুস…

Read More

দেশে অবাধ, নিরপেক্ষ এং গ্রহণযোগ্য নির্বাচনের জন্য ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারকে বেশ কিছু প্রস্তাবনা দিয়েছে জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন (এনডিএম)। তাদের সেই প্রস্তাবনায় জানিয়েছে, ২০২৪ সালের গণঅভ্যুথানে গণহত্যার দায়ে অভিযুক্ত আওয়ামী লীগের পদধারী কেউ বিচারপ্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থী হতে পারবে না। প্রস্তাবনাগুলো হলো- ১. নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার বাংলাদেশের বর্তমান রাজনৈতিক বাস্তবতায় সংসদ বহাল রেখে দলীয় সরকারের অধীনে জাতীয় নির্বাচনকে প্রভাবমুক্ত এবং নিরপেক্ষভাবে অনুষ্ঠিত করা অসম্ভব। সুতরাং সংবিধানে নির্বাচনকালীন নিরপেক্ষ সরকারের বিধান অন্তর্ভূক্ত করতে হবে যেখানে সংসদে প্রতিনিধিত্বশীল রাজনৈতিক দলগুলো থেকে একজন করে মনোনীত প্রতিনিধি (যারা নির্বাচনে অংশ নেবেন না) থাকবে। এই সরকার ক্ষমতা গ্রহণের…

Read More

অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছেন, সরকার কোনো দলের কাছে নয়, জনগণের আকাঙ্খার কাছে দায়বদ্ধ। তাই বিএনপি দ্রুত নির্বাচনের জন্য যতই চাপ দিক, সংস্কার কমিশনের কাজের ওপর ভিত্তি করেই নির্বাচনের দিকে এগোবে সরকার। একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেছেন তিনি। জুলাই-আগস্টের গণহত্যায় সমালোচিত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার দল আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিও উঠেছে নানা মহলে। এ নিয়ে সরকার কি ভাবছে? এমন প্রশ্নে নাহিদ ইসলাম বলেন, ছাত্র-জনতার আন্দোলনে নির্বিচারে মানুষ মেরে, আওয়ামী লীগ রাজনীতি করার নৈতিক অধিকার হারিয়েছে। তাদের কেবল বিচারের কাঠগড়াতেই উঠতে হবে না, ক্ষমা চাইতে হবে জনগণের কাছে। গণঅভ্যুত্থানের…

Read More