বাজারে আলুর কোনো সংকট নেই। মৌসুম শেষ হলেও বাজারে পুরাতন আলুর সরবরাহ যথেষ্ট। এরপর নতুন আলুও বাজারে উঠতে শুরু করেছে। তবুও পণ্যটি নিয়ে অসাধুদের কারসাজি যেন থামছে না। খুচরা পর্যায়ে হু হু করে বাড়ছে দাম। পরিস্থিতি সামাল দিতে বাণিজ্য মন্ত্রণালয়ের সুপারিশের ভিত্তিতে সরকার আলু আমদানিতে শুল্কহার ২৫ শতাংশ থেকে কমিয়ে ১৫ শতাংশ করেছে। কম শুল্কের আলু দেশের বাজারেও এসেছে। কিন্তু কমিশন বাণিজ্য সিন্ডিকেটের কারসাজিতে আমদানি করা ২১ টাকা কেজির আলু খুচরায় ৭৫ টাকায় বিক্রি করেছে। ফলে পণ্যটি কিনতে হিমশিম খাচ্ছে ভোক্তা। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সূত্র জানায়, ভারত থেকে আলু আমদানি করতে কেজিপ্রতি খরচ পড়ে ২১ টাকা ৩০ থেকে…
Author: saiful islam
লেবাননের বালবেক-হারমেল প্রদেশের বৃহত্তম হাসপাতাল দার আল-আমাল হাসপাতালের কাছে মারাত্মক বিমান হামলা চালিয়েছে ইসরাইল। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, এই হাসপাতাল যেটি ইসরাইলের অব্যাহত হামলার মধ্যেও গুরুত্বপূর্ণ স্বাস্থ্য পরিষেবা প্রদান করে আসছিল। লেবাননে যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতি প্রচেষ্টার মধ্যে এই হামলা চালালো ইসরাইল। শনিবার (২৩ নভেম্বর) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে আহরাম নিউজ। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, কাপুরুষোচিত ইসরাইলি হামলায় হাসপাতালের পরিচালক ডাঃ আলি আল্লাম এবং তার ছয় সহকর্মীর মৃত্যু হয়েছে। এতে বলা হয়, চিকিৎসা কর্মী এবং স্বাস্থ্যসেবার বিরুদ্ধে এটি ক্রমাগত ইসরাইলি আগ্রাসনে। লেবাননের গণমাধ্যম জানিয়েছে, কোনো সতর্কতা ছাড়াই এই হামলা চালিয়েছে ইসরাইল। মন্ত্রণালয় আল্লামের মৃত্যুকে একটি মহা ক্ষতি বলে বর্ণনা…
নোয়াখালীর সুবর্ণচরে স্বামীর মোবাইল ফোনে সাবেক প্রেমিকের পাঠানো ম্যাসেজ, ভিডিও নিয়ে অপবাদের জেরে প্রাণ দিতে হলো নববধূ ফাহিমা আক্তার পপিকে (২২)। নিহত পপি সুবর্ণচর উপজেলার চরবাটা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মো. সেলিমের মেয়ে। তিনি সৈকত সরকারি কলেজে বিএ প্রথম বর্ষের ছাত্রী ছিলেন। শনিবার সকালে লাশ ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৫টার দিকে ঢাকার ওয়ান হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে বুধবার বিকালে একই উপজেলার চরবাটা ইউনিয়নের নিজ বাড়ির পাশে এক আত্মীয় বাড়িতে তিনি গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যার চেষ্টা করেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহত পপি স্থানীয় সৈকত সরকারি…
বিএনপির যুগ্ম-মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, যিনি (শেখ হাসিনা) পালিয়ে গিয়েছেন। তিনি তো রাজনৈতিক পরিবারের সদস্য ছিলেন। তার সম্মানটা তো তিনি নিতে পারেননি। তিনি গণশত্রু ও জনশত্রুতে পরিণত হয়েছেন। কারণ তিনি বেগম খালেদা জিয়া ও প্রফেসর ড. মোহাম্মদ ইউনূসকে সম্মান দিতে পারেননি। তিনি মিথ্যা মামলা দিয়ে তাদেরকে সাজা দিয়েছেন। যার কারণে তিনি বাধ্য হয়ে এ দেশ থেকে পালিয়ে গিয়েছেন। তিনি বলেন, একটি রাজনৈতিক পরিবারের সদস্য হয়ে তিনি তার পিতাকে সম্মান দিতে পারেনি। দলকে সম্মান দিতে পারেনি। বাংলাদেশের মানুষকেও সম্মান দিতে পারেনি বলেই তিনি গণশত্রুতে পরিণত হয়ে দেশ ছেড়ে পালিয়েছে। শনিবার দুপুরে বাংলাদেশ মাদ্রাসা জেনারেল টিচার্স অ্যাসোসিয়েশন (বিএমজিটিএ) লক্ষ্মীপুর জেলার…
চট্টগ্রামে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে গুলিবর্ষণকারী তৌহিদুল ইসলাম ওরফে ফরিদ (৩২) নামে এক যুবলীগ কর্মীকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ বলছে, তৌহিদুল একাই ছাত্র-জনতার ওপর ২৮টি গুলি ছোড়েন। গতকাল শুক্রবার রাতে সাতক্ষীরা জেলার কমলনগর এলাকা থেকে তাকে গ্রেফতার করে চট্টগ্রাম নগরের চান্দগাঁও থানা-পুলিশ। তৌহিদ চান্দগাঁও ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এসরারুল হকের অনুসারী হিসেবে পরিচিত। নগর পুলিশের উপকমিশনার (অপরাধ) রইছ উদ্দিন নগর পুলিশের মিডিয়া সেন্টারে শনিবার দুপুরে সাংবাদিকদের বলেন, গোপন তথ্যের ভিত্তিতে খবর পেয়ে সাতক্ষীরা থেকে তৌহিদুলকে গ্রেফতার করা হয়। জিজ্ঞাসাবাদে তিনি ছাত্র-জনতার ওপর গুলিবর্ষণের কথা স্বীকার করেন। তার বিরুদ্ধে পাঁচটি হত্যাসহ ১২টি মামলা রয়েছে। চান্দগাঁও থানার উপপরিদর্শক আজহারুল ইসলাম গণমাধ্যমকে বলেন, ছাত্র-জনতার আন্দোলনে…
এক সপ্তাহের মধ্যে দাবি না মানলে আগামী ৩০ নভেম্বর সারা দেশে সংহতি সমাবেশ করবে রিকশা, ব্যাটারিচালিত রিকশা-ভ্যান ও ইজিবাইক সংগ্রাম পরিষদ। শনিবার (২৩ নভেম্বর) সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে এ সমাবেশ করে সংগ্রাম পরিষদের নেতাকর্মীরা। তাদের দেওয়া সাতটি দাবির মধ্যে রয়েছে- নীতিমালা অনুযায়ী ইজিবাইক, রিকশাসহ ব্যাটারিচালিত যানবাহনের নিবন্ধন, চালকদের লাইসেন্স ও রুট পারমিট দেওয়া, কারিগরি ত্রুটি সংশোধন করে ব্যটারিচালিত যানবাহনের আধুনিকায়ন করা। এ ছাড়াও ছাত্র-শ্রমিক-জনতার গণঅভ্যুত্থানে ব্যাটারিচালিত ইজিবাইক ও রিকশাসহ নিহত ও আহত সব শ্রমিকের ক্ষতিপূরণ নিশ্চিত করার দাবি জানিয়েছে তারা। বিদ্যুৎ চুরি ও অপচয় বন্ধে চার্জিং স্টেশন স্থাপন করা এবং সব শ্রমিকদের জন্য আর্মি রেটে রেশন, পেনশন ও বিনামূল্যে…
জুলাই শহিদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সারজিস আলম বলেছেন, জুলাইয়ের আন্দোলনে গণহত্যাকারী খুনি হাসিনা এবং তার দোসরদের বিচারের কথা না বলে তাকে ও তার দোসরদের রাজনীতিতে পুনর্বাসনের কথা যারা বলেন, আমরা মনে করি তারাও ফ্যাসিস্টদের দোসর। হত্যাকারী খুনিদের বিচার না হওয়া পর্যন্ত আমরা থামবো না। শনিবার বরিশাল শিল্পকলা একাডেমি মিলনায়তনে জুলাই-আগস্ট আন্দোলনে শহিদ পরিবারগুলোর মধ্যে সহায়তার চেক বিতরণকালে এ কথা বলেন তিনি। সারজিস বলেন, যে নবজাতক শিশু জন্ম নেওয়ার আগেই বাবা হারাল, তাকে আমরা কী জবাব দেব? আমরা সহজে সব ভুলে যাই। ১৬ বছরে অত্যাচার ভুলে যাই। গুম, খুন, হত্যা ভুলে যাই। কিন্তু এ দেশের ছাত্র-সমাজ এবার আর ভুল করবে…
প্রতিদিন সড়ক দুর্ঘটনায় মারা যাচ্ছে অনেক মানুষ। গত অক্টোবরে দেশে ৪৫২টি সড়ক দুর্ঘটনায় ঘটেছে। এতে ৪৭৫ জন নিহত ও ৮১৫ জন আহত হয়েছেন। এই মাসে রেলপথে ৬৩টি দুর্ঘটনায় ৭৬ নিহত, ২৪ জন আহত হয়েছে। শনিবার (২৩ অক্টোবর) সংবাদ মাধ্যমে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরীর পাঠানো এক প্রতিবেদনে এসব তথ্য জানা যায়। সংগঠনটি বহুল প্রচারিত ও বিশ্বাসযোগ্য জাতীয়, আঞ্চলিক, অনলাইন এবং ইলেক্ট্রনিক সংবাদপত্রে প্রকাশিত সড়ক, রেল ও নৌ-পথের সংগঠিত দুর্ঘটনার সংবাদ মনিটরিং করে এই প্রতিবেদন তৈরি করেছে। এছাড়া নৌ-পথে ১৯টি দুর্ঘটনায় ২৪ জন নিহত, ৩৬ জন আহত এবং ৯ জন নিখোঁজ রয়েছেন। সড়ক, রেল ও নৌ-পথে সর্বমোট…
মাদকের টাকা দিতে না পারায় কক্সবাজার শহরে নিজের মাকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে এক ছেলের বিরুদ্ধে। হত্যার পর তিনি নিজেই থানায় গিয়ে আত্মসমর্পণ করেছেন। শনিবার (২৩ নভেম্বর) রাত আড়াইটার দিকে কক্সবাজার পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের পশ্চিম বড়ুয়া পাড়ায় এ ঘটনা ঘটে। নিহত নারী আনোয়ারা বেগম মেরী (৫৫) স্থানীয় বাসিন্দা নিয়াজ আহমেদের স্ত্রী। অভিযুক্ত ছেলে হোসাইন মোহাম্মদ আবিদ (২৮) মাদকের জন্য প্রায়ই মাকে নির্যাতন করতেন বলে অভিযোগ রয়েছে। কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস খান জানান, ‘ঘটনার পর অভিযুক্ত আবিদ থানায় এসে মাকে হত্যার কথা স্বীকার করে আত্মসমর্পণ করেছেন। লাশ উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।’ লাশের সুরতহাল প্রতিবেদন…
লেবাননে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে রকেট হামলার ঘটনা ঘটেছে। এতে চার সেনা সামান্য আহত হওয়ার কথা জানিয়েছে ইতালি। শুক্রবার দেশটির পররাষ্ট্রমন্ত্রী আন্তোনিও তাজানি বলেছেন, হামলার পেছনে প্রাথমিক প্রমাণ হিসেবে হিজবুল্লাহর সংশ্লিষ্টতা পাওয়া গেছে। এছাড়া প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি এই হামলায় নিন্দা জানিয়েছেন। শুক্রবার (২২ নভেম্বর) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে আল আরাবিয়াহ। এক বিবৃতিতে জর্জিয়া মেলোনি বলেন, দক্ষিণ লেবাননে ইউনিফিলের ইতালীয় সদর দফতরে নতুন হামলার শিকার হওয়ায় গভীর ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করছি । ইতালি প্রধানমন্ত্রী আরো বলেন, এই আক্রমণগুলো অগ্রহণযোগ্য। সংঘাতে লিপ্ত থাকা সব পক্ষকে ইউনিফিল সৈন্যদের সুরক্ষা নিশ্চিত করা এবং দায়ীদের দ্রুত চিহ্নিত করার জন্য সহযোগিতা করার আহ্বান জানাই। মেলোনি…

