রাজনীতি ও কূটনীতিতে প্রতিবেশী পাকিস্তানের সঙ্গে খেলাধুলায়ও বৈরি সম্পর্ক তৈরি করে রেখেছে ভারত। অথচ দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়ন ক্রিকেট হতো পারতো সবচেয়ে বড় মঞ্চ। কিন্তু বছরের পর পর বছর ভারতীয় দলকে পাকিস্তান ভ্রমণের অনুমতি না দিচ্ছে না নরেন্দ্র মোদি সরকার। এবার সেই মোদিই দূরদেশ ক্যারিবিয়ান দ্বীপে গায়ানায় ‘ক্রিকেট কূটনীতি’কে ঢাল হিসেবে তুলে ধরলেন। শুক্রবার (২২ নভেম্বর) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে টাইমস অব ইন্ডিয়া। গায়ান সফর ভারতীয় বংশোদ্ভূতদের নিয়ে এক সম্মেলনে অংশ নেন নরেন্দ্র মোদি। সেখানে ক্যারিবিয়ান ক্রিকেট কিংবদন্তিদের অনেকে হাজির হন। মোদি দাবি করেন, রান্না, সংস্কৃতি এবং ক্রিকেট। এই তিনটি বিষয় গায়ানা এবং ভারতের একই। বক্তৃতায় মোদি বলেন, ‘ভারত থেকে…
Author: saiful islam
রাশিয়ার হয়ে ইউক্রেনের বিরুদ্ধে শিগগিরই উত্তর কোরিয়ার সেনারা অংশ নিচ্ছে। এসব সেনারা সীমান্তে দখল করা অঞ্চল উদ্ধারে সক্ষম হবে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র। শনিবার (২৩ নভেম্বর) দেশটির প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনের প্রধান লয়েড অস্টিন এ কথা বলেন। খবর আল আরাবিয়ার। তিনি বলেন, তাদের বিশ্বাস রাশিয়ার সীমান্ত এলাকা কুরস্কে প্রায় ১০ হাজার উত্তর কোরিয়ার সেনা অবস্থান নিয়েছে। তারা রাশিয়ার হয়ে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে অংশ নিবে। প্রশান্ত মহাসগারীয় দেশ ফিজিতে অবস্থানকালে অস্টিন বলেন, ‘রাশিয়ার কাঠামোর ওপর ভিত্তি করে উত্তর কোরিয়ার সেনাদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। আশা করছি দ্রুতই তারা যুদ্ধে অংশ নিবে।’ অস্টিন আরও বলেন, কবে তারা যুদ্ধক্ষেত্রে অংশ নিবে, সে সম্পর্কে নির্দিষ্ট দিনক্ষণ তার…
বিলিয়নিয়ার স্কট বেসেন্টকে গুরুত্বপূর্ণ ট্রেজারি সেক্রেটারি অফ স্টেট অর্থ্যাৎ অর্থমন্ত্রী পদে নিযুক্ত করেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের নব প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ৷ শুক্রবার রাতে ট্রুথ সােশ্যালে এক বিবৃতিতে ডোনাল্ড ট্রাম্প বলেন, ‘স্কটকে বিশ্বের অন্যতম প্রধান আন্তর্জাতিক বিনিয়োগকারী এবং ভূ-রাজনৈতিক ও অর্থনৈতিক কৌশলবিদ হিসেবে ব্যাপকভাবে সম্মান করা হয়।’ ‘তিনি আমাকে মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য একটি নতুন স্বর্ণযুগের সূচনা করতে সাহায্য করবেন, কারণ আমরা বিশ্বের নেতৃস্থানীয় অর্থনীতি হিসাবে আমাদের অবস্থানকে মজবুত করতে পারি।’ তিনি বলেন, ‘বেসেন্ট আরও বেসরকারি খাতকে পুনরুজ্জীবিত করতে এবং ফেডারেলের টেকসই পথকে রোধ করতে সহায়তা করবে’। বেসেন্ট সম্প্রতি ট্রাম্পের অর্থনৈতিক উপদেষ্টা হিসেবে কাজ করেছেন। এখন তার নেতৃত্বে কংগ্রেসের মাধ্যমে কর কমানো থেকে…
হিজবুল্লাহর বিরুদ্ধে যুদ্ধে নারী সেনাদেরও নিয়োগ করেছে ইসরাইলি সেনাবাহিনী। গত বছরের অক্টোবর থেকে তীব্র সীমান্ত সংঘর্ষের পর, চলতি বছরের সেপ্টেম্বর থেকে স্থল অভিযান শুরু করেছে ইসরাইল। লেবানন ভূখণ্ডে ইসরাইলি সেনাদের যে সব ইউনিট কাজ করছে, প্রথমবারের মতো সেখানে নারী সেনার দল পাঠিয়েছে ইসরাইল। সম্প্রতি ইসরাইলি প্রতিরক্ষাবাহিনীর (আইডিএফ) প্রকাশিত ভিডিওতে নারী সেনার দলকে সাঁজোয়া গাড়িতে দক্ষিণ লেবাননে ঢুকতে দেখা গিয়েছে। এরপর সামরিক সরঞ্জামের ব্যাগ কাঁধে, হাতে আগ্নেয়াস্ত্র নিয়ে একটি বাড়িতেও ঢুকতে দেখা গিয়েছে তাদের। পাশাপাশি, জঙ্গলের রাস্তাতেও মোতায়েন ছিলেন তরুণী যোদ্ধারা। এই অভিযানের নাম দেওয়া হয়েছে ‘অপারশেন দক্ষিণ লেবানন’। এর অভিজ্ঞতা নিয়ে তেহিলা নামের ২১ বছরের এক সেনা তরুণী ‘দ্য জেরুজালেম…
কেউ চাঁদা চাইলে তাকে খুঁটির সঙ্গে বেঁধে পুলিশে খবর দেওয়ার পরামর্শ দিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ। গতকাল শুক্রবার বিকালে কুমিল্লার দেবীদ্বার সদরের নিউমার্কেট এলাকার কাঁচাবাজার পরিদর্শনে গিয়ে ব্যবসায়ীদের উদ্দেশে তিনি এ কথা বলেন। হাসনাত আব্দুল্লাহ বলেন, যারা বাজারে চাঁদাবাজি করতে আসবে তাদের ধরে খুঁটির সঙ্গে বেঁধে রাখবেন। দেবিদ্বারে চাঁদাবাজদের কোনো ঠাঁই হবে না। কেউ চাঁদাবাজি করতে এলে ধরে পুলিশের হাতে তুলে দিন। তিনি বলেন, গত ১৬ বছর ধরে ফ্যাসিস্ট হাসিনা সরকারের দোসররা বাজার সিন্ডিকেট করে দ্রব্যের দাম বাড়িয়েছে। প্রতিটা পণ্য পরিবহণে চাঁদা নিয়েছে। বাজারে লাগামহীন চাঁদাবাজি করেছে। দেশের সাধারণ মানুষকে চরম দুর্ভোগে ফেলেছে। আমরা এখন একটি নতুন বাংলাদেশ…
কুষ্টিয়ার দৌলতপুরে সাজেদুল লস্কর (৩২) নামের এক ব্যক্তির লাঠির আঘাতে তার চাচাতো ভাই আপেল লস্করের (৫০) মৃত্যু হয়েছে। শনিবার ভোরে উপজেলার হোগলবাড়িয়া ইউনিয়নের সোনাইকুন্ডি লস্কর পাড়া এলাকায় এই ঘটনা ঘটে। এ ঘটনায় সাজেদুল লস্করকে আটক করেছে পুলিশ। দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আউয়াল কবির বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত আপেল লস্কর সোনাইকুন্ডি লস্কর পাড়া এলাকার মৃত আমজাদ লস্করের ছেলে ও আটক সাজেদুল লস্কর মৃত রেজওয়ান লস্করের ছেলে। স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, শনিবার ভোরে আপেল লস্কর বাড়ি থেকে ভেড়ামারায় মাছ কেনার উদ্দেশ্যে যাচ্ছিলেন। বাড়ির সামনে রাস্তায় পৌঁছালে আগে থেকে ওঁত পেতে দাঁড়িয়ে থাকা সাজেদুল মোটা একটি লাঠি দিয়ে আপেলের মাথায়…
গাজীপুরের শ্রীপুরে পিকনিকের বাসে বিদ্যুৎস্পৃষ্টে তিন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। শনিবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার তেলিহাটি ইউনিয়নের উদয়খালী গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত শিক্ষার্থীরা হলেন- মোজাম্মেল হোসেন নাঈম (২৪), মোস্তাকিম রহমান মাহিন (২২) ও জোবায়ের আলম সাকিব (২২)। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক জাকিউল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, মৃত অবস্থায় তিনজনকে হাসপাতালে আনা হয়। আহতের সংখ্যা আমরা এখনো জানতে পারিনি। আমি জরুরি বিভাগে যাচ্ছি। জানা গেছে, শনিবার সকালে গাজীপুর মহানগরের বোর্ড বাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অফ টেকনোলজি বিশ্ববিদ্যালয়ের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের প্রায় ৪৬০ জন শিক্ষার্থী বিআরটিসি’র ডাবল ডেকার বাসে করে উপজেলার তেলিহাটি ইউনিয়নের উত্তর পেলাইদ গ্রামের…
ঢাকাই সিনেমার চিত্রনায়িকা পরীমণির প্রথম স্বামী ইসমাইল হোসেন জমাদ্দার (৪০) সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। শুক্রবার (২২ নভেম্বর) ভোর রাতে ঢাকা-ভাঙ্গা মহাসড়কের মাদারীপুরের শিবচরের পাচ্চর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ইসমাইল জমাদ্দার মঠবাড়িয়া উপজেলার মিরুখালী ইউনিয়নের ছোট শৌলা গ্রামের ব্যাংক কর্মকর্তা জাকির হোসেন জমাদ্দারের ছেলে। তিনি দুই সন্তানের জনক। এ তথ্য নিশ্চিত করেছেন শিবচর হাইওয়ে থানার ওসি শাকিল আহমেদ। তিনি জানান, শুক্রবার ভোর রাতে ঢাকা-ভাঙ্গা মহাসড়কের মাদারীপুরের শিবচরের পাচ্চর এলাকায় দুর্ঘটনাটি ঘটে। কীভাবে এ দুর্ঘটনা ঘটেছে তা নিশ্চিত হওয়া যায়নি। নিহত ইসমাইল হোসেনের চাচা কবির জমাদ্দার জানান, ইসমাইল তার বন্ধু মনিরকে নিয়ে বৃহস্পতিবার রাতে বাড়ি থেকে মোটরসাইকেল চালিয়ে ঢাকা যাচ্ছিলেন। ভোর…
মিটিয়ে দেব লেনা দেনা, বন্ধ হবে আনাগোনা এই হাটে-ভক্তরা কেন লিওনেল মেসি নিজেও কি কখনো ভাবতে পেরেছিলেন প্রাণের ক্লাব বার্সেলোনা ছাড়তে হবে তাকে? ২০২১ সালে সেই যে বার্সা ছাড়লেন মেসি তারপর আর ফেরেননি। মাঝে গুঞ্জন ছিল পিএসজি অধ্যায়ের ইতি টেনে চেনা প্রাঙ্গণ বার্সায় ফিরবেন আর্জেন্টাইন মহাতারকা। তবে শেষ পর্যন্ত হয়নি সেটি। তবে এবার মেসি ফিরছেন। নিজের অতি আপন ন্যু ক্যাম্পে ফিরছেন মেসি। তবে সেই ফেরাটা ভিন্ন। হৃদয়ভাঙার কষ্টে চোখের জলে বার্সাকে বিদায় বলা মেসি এবার ফিরছেন ক্লাবের ১২৫তম বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে। যেখানে মেসির মতো আমন্ত্রণ পেয়েছেন ক্লাবটির বহু রথী মহারথীরাও। যেখানে মেসির দেখা হতে পারে ক্লাবটির সাবেক কোচ ও বিশ্বকাপে…
একেই বলে বাপ কা বেটা। বীরেন্দর সেহওয়াগের সুখ্যাতি ছিল মারকাটারি ব্যাটিংয়ের জন্য। তার ছেলে আর্যবীর সেহওয়াগ বাবার পদাঙ্ক অনুসরণ করার পথে পা বাড়িয়েছে বলেই মনে হয়। শিলংয়ে কোচবিহার ট্রফির একটি ম্যাচে দিল্লির হয়ে ২৯৭ রানের বিধ্বংসী ইনিংস খেলেছেন সেহওয়াগ তনয়। তবে বিসিসিআই অনূর্ধ্ব-১৯ এই টুর্নামেন্টে মেঘালয়ের বিপক্ষে ট্রিপল সেঞ্চুরি মিস করায় আর্যবীর বাবার কাছ থেকে একটি মূল্যবান উপহার মিস করেছেন। সেহওয়াগ ছেলেকে কথা দিয়েছিলেন, ট্রিপল সেঞ্চুরি করতে পারলে তাকে একটি ফেরারি গাড়ি উপহার দেবেন। আর্য তিন রানের জন্য ট্রিপল সেঞ্চুরি করতে ব্যর্থ হওয়ায় ফেরারি আর পাওয়া হলো না তার। পাকিস্তান ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্টে দুটি ট্রিপল সেঞ্চুরি করা সেহওয়াগ…

