Author: saiful islam

বলিউড অভিনেত্রী সানা খান বিয়ের আগেই রুপালি পর্দা থেকে বিদায় নিয়েছেন। ২০২০ সালের নভেম্বরে মুফতি আনাস সাঈদকে বিয়ে করেন এ অভিনেত্রী। এরপর শুরু করেন সংসার। গত বছরের জুলাইয়ে পুত্রসন্তানের মা হন তিনি। এবার তার নতুন সুখবরে তোলপাড় নেটদুনিয়া। প্রথম সন্তান জন্মের দেড় বছর পার না হতেই আবার মা হতে চলেছেন সানা খান। শুক্রবার (২২ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেই তার ভক্ত-অনুরাগীদের জানিয়েছেন এ অভিনেত্রী। তিনি লিখেছেন— এ ধরনের উপহার দেওয়ার ক্ষমতা একমাত্র আল্লাহরই আছে। আমাদের জন্য দোয়া করুন যাতে শুধু সংখ্যাতে নয়, আমাদের পরিবার গুণেও বৃদ্ধি পায়। আল্লাহ আমাদের চলার পথ মসৃণ করুন। কিছু দিন আগে রুবিনা দিলাইকের পডকাস্ট ‘কিসিন বাতায়া…

Read More

বলিউড অভিনেতা নাগা চৈতন্য দ্বিতীয়বারের মতো বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন। এর আগে অভিনেত্রী সামান্থা রুথ প্রভুর সঙ্গে চার বছরের দাম্পত্য জীবনের অবসান ঘটিয়ে এবার অভিনেত্রী শোভিতা ধূলিপালার সঙ্গে নতুন অধ্যায় শুরু করতে চলেছেন তিনি। দক্ষিণী রীতি মেনেই আগামী ৪ ডিসেম্বর হচ্ছে এ বিয়ের অনুষ্ঠান। খুব বেশি সময় নেই হাতে। একটু একটু করে সেজে উঠছে আক্কিনেনিদের অন্নপূর্ণা স্টুডিও। কিন্তু নাগা চৈতন্যকে নাকি মাথা ঘামাতে নিষেধ করেছে শোভিতার পরিবার। এ কথা জানিয়েছেন বলিউডের বর্ষীয়ান অভিনেতা নার্গাজুন আক্কিনেনি। হায়দরাবাদের বাঞ্জরা হিলসে ২২ একরজুড়ে অবস্থিত পারবিবারিক এই স্টুডিওতেই নাগা-শোভিতার বিবাহবাসর বসতে পারে। তবে গোটাটাই হবে শোভিতাদের পরিবারের নিয়মে। বিয়ের আচার অনুষ্ঠান হবে তেলেগু নিয়মে।…

Read More

পাকিস্তান স্কলারশিপের অনুমোদন দিয়েছে বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য। দেশটির প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ স্কলারশিপে ১০০ বাংলাদেশিকে পাকিস্তানে পড়ার সুযোগ দেওয়ার বিষয়টির অনুমোদন দিয়েছেন।  সামা টিভি বুধবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। এতে বলা হয়েছে, বাংলাদেশ সরকার ঢাকা বিশ্ববিদ্যালয়ে পাকিস্তানি শিক্ষার্থীদের পড়ার ওপর নিষেধাজ্ঞা তুলে নেওয়ার পর— সৌহার্য্যের অংশ হিসেবে ১০০ বাংলাদেশি শিক্ষার্থীকে স্কলারশিপ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান। এতে করে বাংলাদেশিদের পাকিস্তানে উচ্চশিক্ষা নেওয়ার পথ সুগম হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। প্রতিবেদনে আরও বলা হয়েছে, শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের পতনের পর বাংলাদেশ ও পাাকিস্তানের মধ্যে সম্পর্ক বৃদ্ধি পাচ্ছে। একটি সূত্র সামা নিউজকে জানিয়েছেন, বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানি হাইকমিশনার এই বিষয়টি নিয়ে সবচেয়ে বেশি…

Read More

যুবদল নেতা শামীম হত্যা মামলায় গ্রেফতার বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের সাবেক সিনিয়র সচিব মহিবুল হককে (৬৪) কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিয়াদুর রহমান এ আদেশ দেন। এদিন ঢাকার সিএমএম আদালতে মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের উপ-পরিদর্শক (এসআই) ফেরদৌস আলম তাকে হাজির করে পাঁচ দিন রিমান্ডে নিতে আবেদন করেন। অপরদিকে আসামিপক্ষের আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন; কিন্তু মামলার মূল নথি না থাকায় আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। একই সঙ্গে রিমান্ড শুনানির জন্য ২৪ নভেম্বর দিন ধার্য করেন। বুধবার রাত ১১টার দিকে রাজধানীর মহাখালীর ডিওএইচএস থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। নথি থেকে…

Read More

স্প্যানিশ ফুটবল ক্লাব বার্সেলোনার সঙ্গে প্রায় দুই যুগের সম্পর্ক ছিন্ন করে ফরাসি ক্লাব পিএসজিতে পাড়ি জমিয়েছিলেন আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি। বেতন কমিয়ে থাকতে চাইলেও সে সময় মেসিকে ধরে রাখেনি স্প্যানিশ ক্লাবটি। পরে প্যারিস থেকে মার্কিন মুলুকে পাড়ি জমান তিনি। বর্তমানে যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মায়ামিতে খেলছেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী মহাতারকা লিওনেল মেসি। তবে অবশেষে বার্সা ভক্তদের জন্য এলো সুখবর! প্রায় তিনবছর পর প্রিয় ক্লাবে ফিরছেন মেসি। তবে খেলোয়াড় হিসেবে নয়, অতিথি হয়ে। আগামী ২৯ নভেম্বর বার্সার ১২৫তম প্রতিষ্ঠাবার্ষিকী। এই অনুষ্ঠানে নিমন্ত্রণ পেয়েছেন মেসি। জনপ্রিয় ফুটবলভিত্তিক ওয়েবসাইট গোল ডটকম জানিয়েছে, এই অনুষ্ঠানে আর্জেন্টাইন বিশ্বকাপজয়ী তারকাকে স্বয়ং আমন্ত্রণ জানিয়েছেন বার্সা সভাপতি হুয়ান লাপোর্তা। আর…

Read More

ভোলার বোরহানউদ্দিন উপজেলার কুতুবা ইউনিয়নের ৫নং ওয়ার্ডের চৌকিদার বাড়ির পার্শ্ববর্তী কলাবাগান থেকে ইশরাক হোসেন (৫) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছেন স্থানীয়রা। বৃহস্পতিবার বেলা সোয়া ১১টার দিকে তাদের বাড়ির পাশের বাগান থেকে মরদেহ উদ্ধার করা হয়। নিহত ইশরাক হোসেন উপজেলার কুতুবা ৫নং ওয়ার্ডের চৌকিদার বাড়ির সৌদি প্রবাসী শেখ ফরিদের একমাত্র পুত্র বলে জানা গেছে। নিহত ইশরাক হোসেনের মামা নয়ন জানান, বৃহস্পতিবার সকাল ৯টা থেকে ভাগিনাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরে আমরাসহ তাদের বাড়ির লোকজন খোঁজাখুঁজির একপর্যায়ে বাড়ির পাশে কলাবাগানে মরদেহ পড়ে থাকতে দেখেন এক নারী। স্থানীয়রা ইশরাককে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা…

Read More

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলায় সড়ক দুর্ঘটনায় সাংবাদিক এনায়েত মজুমদারের ভাই তোফাজ্জল হোসেন মজুমদার মারা গেছেন। বুধবার লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলায় একটি সড়ক দুর্ঘটনায় তিনি মারাত্মক আহত হন। পরে তাকে গুরুতর আহত অবস্থায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে রাতেই তার মৃত্যু হয়। বৃহস্পতিবার সকালে জানাজা শেষে হাজীগঞ্জ উপজেলার টোরাগড়  গ্রামে পারিবারিক গোরস্থানে তার লাশ দাফন সম্পন্ন করা হয়েছে। তোফাজ্জল হোসেন মজুমদার (২৫) হাজীগঞ্জ পৌরসভার মজুমদার বাড়ির বদিউল আলমের ছেলে। তোফাজ্জল হাজীগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এনায়েত মজুমদারের ছোট ভাই। তার মৃত্যুতে হাজীগঞ্জ প্রেস ক্লাবের নেতারা গভীর শোক প্রকাশ করেছেন।

Read More

কবি নজরুল ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক মো. লতিফুল ইসলাম শিবলী বলেছেন, গত ১৫ বছরে রবীন্দ্রনাথ ঠাকুর ও বঙ্গবন্ধু—এই দুজনকে দেবতার রূপ দেওয়া হয়েছিল। তাদের মানুষের পর্যায় থেকে দেবতার কাতারে নিয়ে যাওয়া হয়েছিল। তাদের আবার মানুষের কাতারে নিয়ে আসা হবে। বৃহস্পতিবার সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। কবি নজরুলকে নিয়ে কোনো কাজই করা হয়নি বলে অভিযোগ করেন লতিফুল ইসলাম। তিনি বলেন, কবি নজরুলকে নিয়ে ভবিষ্যতে প্রান্তিক পর্যায় পর্যন্ত অনুষ্ঠান করা হবে। কুয়াকাটায় নজরুল মঞ্চ করা হবে। রাজধানীর রবীন্দ্রসরোবরের অন্য পাশে বিদ্রোহী চত্বর করা হবে। এ সময় ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের নবায়ন ২০২৪ সালের ছাত্র-জনতার অভ্যুত্থানের মাধ্যমে হয়েছে বলে মন্তব্য করেছেন…

Read More

যত তাড়াতাড়ি সম্ভব নির্বাচন দেওয়াই ভালো। দেরি হলে সরকারের প্রতি অনাস্থা তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে। সেখান থেকে বাঁচার জন্য সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণা করা উচিত। বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে গণতান্ত্রিক অধিকার কমিটির সদস্য ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক আনু মুহাম্মদ এ কথা বলেন। সরকারের ১০০ দিন উপলক্ষ্যে গণতান্ত্রিক অধিকার কমিটি সংবাদ সম্মেলনের আয়োজন করে। সংবাদ সম্মেলনে সংগঠনটির পক্ষ থেকে সরকারের ১০০ দিনের পরিস্থিতি মূল্যায়ন করে মতামত দেওয়া হয়। সংগঠনটির পক্ষে প্রস্তাবগুলো তুলে ধরেন গবেষক মাহা মির্জা। প্রস্তাবনা মূল্যায়ন করে আনু মোহাম্মদ বলেন, আগামী জাতীয় নির্বাচনের ব্যাপারে প্রস্তুতি এবং রোডম্যাপ দরকার। নির্বাচনের উদ্যোগ কবে নেওয়া হবে, কবে নাগাদ নির্বাচন হবে,…

Read More

ম্যাচ শেষ হওয়ার আগেই মাঠ ছেড়ে অদ্ভূত এক কাণ্ড ঘটালেন কসোভোর ফুটবলাররা। উয়েফা নেশন্স লিগে গত ১৫ নভেম্বরের এই ম্যাচের ফল ঘোষণা হলো প্রায় এক সপ্তাহ পর। ড্র হতে যাওয়া সেই ম্যাচে রোমানিয়াকে ৩-০ গোলে জয়ী ঘোষণা করলো উয়েফা। তবে জয়ের সঙ্গে জরিমানাও গুণতে হয়েছে রোমানিয়াকে। বুখারেস্টে গত ১৫ নভেম্বর উয়েফা নেশন্স লিগের ‘সি’ গ্রুপের দুই নম্বর ম্যাচে মুখোমুখি হয়েছিল দল দুটি। গোলশূন্য ড্রয়ের পথেই ছিল দুই দলের ম্যাচটি। অতিরিক্ত সময়ের খেলা চলছিল তখন। এরইমধ্যে স্টেডিয়ামে থাকা রোমানিয়ার সমর্থকেরা উসকানি দিতে থাকে মাঠে থাকা কসোভানদের। পুরো সময়ে তেমন মনোযোগ না দিলেও শেষ মুহূর্তে আর ধৈর্য ধরে রাখতে পারলেন না কসোভোর…

Read More