ঢালিউড অভিনেত্রী শবনম বুবলীর জন্মদিন ছিল ২০ নভেম্বর। বিশেষ এই দিনটি তিনি ঘরোয়াভাবেই পালন করেছেন। তেমন বর্ণিল কোনো আয়োজন ছিল না। পরিবারের সবাইকে নিয়ে কেক কেটেছেন তিনি। বুধবার দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে সেই কেককাটার ছবি পোস্ট করেন এ অভিনেত্রী। যা দেখে বোঝা যাচ্ছে, নিজের বাসাতেই আছেন তিনি। সেখানেই সন্তান ও বাবা-মায়ের সঙ্গে তার জন্মদিনের কেক কেটেছেন বুবলী। এবারের জন্মদিনেও যাননি শাকিব খান। ছেলের সঙ্গে জন্মদিনের কেককাটার ছবি শেয়ার করে খানিকটা আবেগপ্রবণ হয়েছেন বুবলী লিখেছেন— জীবনে এর থেকে সুন্দর সময় কী আর হতে পারে। আমার বাপজান এভাবে আমাকে আগলে রাখে, তাই প্রতিটি দিনই আমার জন্মদিন। আলহামদুলিল্লাহ আল্লাহ। এর কিছু সময় পর…
Author: saiful islam
সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে সেনাকুঞ্জে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে দেখেই কেঁদে ফেলেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মূলত, প্রায় ৬ বছর পর বাইরে তাকে কোনো অনুষ্ঠানে দেখেই আপ্লুত হয়ে পড়েন মির্জা ফখরুল। পরে তিনি সাংবাদিকদের বলেন, সেনাকুঞ্জে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে যে সম্মান জানিয়েছে, তাতে গোটা জাতি আজ আনন্দিত। মির্জা ফখরুল বলেন, খালেদা জিয়া এ দেশের জন্য তার জীবনের সবচেয়ে বড় সময়টা দিয়ে দিয়েছেন গণতন্ত্রের জন্য, স্বাধীনতা-স্বার্বভৌমত্বের জন্য। দীর্ঘ ১২ বছর ধরে পরিকল্পিতভাবে সবচেয়ে দেশপ্রেমিক বাহিনী সেনাবাহিনী ও সশস্ত্র বাহিনীকে তার থেকে দূরে করে রাখা হয়েছে। আমি…
রাজশাহী সিটি কর্পোরেশনের ১৬৯ কর্মচারিকে চাকরিচ্যুত করা হয়েছে। দলীয় পদ থাকায় দুজনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। সেই সঙ্গে কয়েকদফায় রাসিকের আরও ৩৮ জন কর্মকর্তা কর্মচারীকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। সম্প্রতি রাসিকের এক সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যাদেরকে চাকরিচ্যুত করা হয়েছে তাদের অধিকাংশের বিরুদ্ধে নির্দিষ্ট কোনো অভিযোগ আনা হয়নি। অস্থায়ী এসব কর্মচারীকে অপ্রয়োজনীয় বিবেচনায় অব্যাহতি দেওয়া হয়েছে। রাসিক সূত্রে জানা গেছে, বিভিন্ন ক্যাটাগরিতে বিদ্যমান জনবলের কারও কারও বিরুদ্ধে বিভিন্ন ধরণের অভিযোগ রয়েছে। অনিয়ম-দুর্নীতির বিষয়ও আছে তাদের কারও কারও বিরুদ্ধে। সব বিবেচনায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত ৫ আগষ্টের পর একাধিক দফায় মাস্টার রুলে কর্মরত মোট…
চট্টগ্রামের ফটিকছড়ির হাজারিখিল অভয়ারণ্য দিন দিন পর্যটকদের কাছে আকর্ষণীয় হয়ে ওঠছে। প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি। পাখিদের কিচির-মিচির শব্দে মুগ্ধ দর্শনার্থীরা। গিরিপথ, সুড়ঙ্গ ও পাহাড়ি ঝর্ণা আর চা বাগান ঘেরা প্রাকৃতিক সৌন্দর্য উপভোগের সুযোগ যে কোনো ভ্রমণ পিঁপাসুর জন্য বেশ আনন্দের। হাজারিখিল গেলেই দর্শনার্থীরা পাখির রাজত্বে হারিয়ে যান। এখানে রয়েছে হাজারো নাম না জানা পাখির আনা-গোনা। এই অভয়ারণ্য আপনাকে পাখির কলকাকলি মুখর আবেশময় এক জগতে নিয়ে যাবে। বন বিভাগের ২৯০৮ হেক্টর জায়গাজুড়ে এ বন্যপ্রাণী অভয়ারণ্যটি গঠিত। ১৮৯৩ সালে এ জায়গাটিকে ‘রামগড়-সীতাকুন্ড সংরক্ষিত বন’ হিসেবে ঘোষণা করা হয়। বন্যপ্রাণীর পাশাপাশি এখানে রয়েছে নানা ধরনের জীবজন্তু। এর মধ্যে উল্লেখযোগ্য হলো-ভাল্লুক, বনবিড়াল, মেছোবাঘ, শিয়াল, মায়া…
আগামী নির্বাচন নিয়ে দিল্লির ভয়ঙ্কর পরিকল্পনা করছে। যা বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে মহাবিপদে ফেলতে পারে বলে আশঙ্কা করেছে জাতীয় গণতান্ত্রিক পার্টি-জাগপার আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও যুক্তরাষ্ট্র শাখা জাগপার সভাপতি এস এম রহমত উল্লাহ ভূঁইয়া। বুধবার বাংলাদেশ সময় রাত সাড়ে ১১টায় নিউইয়র্কে জাগপা আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। হিন্দুত্ববাদী সংগঠন ‘ইসকন’কে নিষিদ্ধ করার দাবিতে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। রহমত উল্লাহ বলেন, বাংলাদেশে দ্রুত নির্বাচন হলে আওয়ামী লীগের জন্য মহাবিপদ ঘটবে, সেই বিবেচনা রেখে নির্বাচন ঠেকাতে ভারত যে প্রেসক্রিপশন তৈরি করতে চান, তা-হলো আরেকটি ১/১১ সৃষ্টি করা। অর্থাৎ বাংলাদেশে আওয়ামী লীগ ছাড়া নির্বাচন শান্তিপূর্ণ হোক এটা কখনো ভারত…
সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার বিকালে সেনানিবাসের সেনাকুঞ্জে সংবর্ধনা অনুষ্ঠানে দুজনই শুভেচ্ছা বিনিময় করেন। এরপর কয়েক মিনিট আলাপচরিতায় দেখা যায় তাদের। এর আগে অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে তিন বারের প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে সেনাকুঞ্জে পেয়ে আনন্দের কথা জানিয়েছেন প্রধান উপদেষ্টা। বক্তৃতার শুরুতেই বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে অনুষ্ঠানে স্বাগত এবং অংশগ্রহণের জন্য ধন্যবাদ জানান প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। অধ্যাপক ইউনূস বলেন, খালেদা জিয়া আজ এখানে আমাদের মধ্যে উপস্থিত আছেন। এক যুগ ধরে তিনি এই মহাসম্মিলনীতে অংশগ্রহণ করার সুযোগ পান নাই। আজকে সুযোগ পেয়েছেন। আমরা…
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে আনতে পেরে আমরা গর্বিত। বৃহস্পতিবার বিকালে সেনাকুঞ্জের সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিয়ে এ কথা জানান তিনি। ড. ইউনূস বলেন, শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্ত্রী খালেদা জিয়া এখানে এসেছেন। একযুগ তিনি আসার সুযোগ পাননি। আমরা গর্বিত এই সুযোগ দিতে পেরে। দীর্ঘদিনের অসুস্থতা সত্ত্বেও বিশেষ দিনে সবার সঙ্গে শরিক হওয়ার জন্য আপনাকে আবারও ধন্যবাদ। আপনার আশু রোগমুক্তি কামনা করছি। এর আগে বৃহস্পতিবার বিকাল ৩টা ৫০ মিনিটে সেনানিবাসস্থ সেনাকুঞ্জে পৌঁছান সাবেক এই প্রধানমন্ত্রী। বিকাল সাড়ে ৩টায় গুলশানের বাসভবন ফিরোজা থেকে সেনাকুঞ্জে রওনা করেন বেগম খালেদা জিয়া।…
গণঅভ্যুত্থানে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে ও তার তথ্যপ্রযুক্তি-বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের নাম মুখে উচ্চারণ করতে চান না প্রবীণ সাংবাদিক শফিক রেহমান। জয়কে অপহরণ ও হত্যার পরিকল্পনার অভিযোগে করা মামলায় জামিন পাওয়ার পর সাংবাদিকদের কাছে এমন মন্তব্য করেন তিনি। জয়কে হত্যাচেষ্টা মামলায় বৃহস্পতিবার ঢাকা মহানগর দায়রা জজ জাকির হোসেন গালিবের আদালত শফিক রেহমানের জামিন মঞ্জুর করেন। শফিক রেহমান বলেন, অপহরণ ও হত্যার পরিকল্পনার অভিযোগে করা এই মিথ্যা মামলা থেকে আমাকে অব্যাহতি দিতে হবে। বিএনপির যারা জেলে আছে তাদেরকেও এক ঘোষণায় খালাস দিতে হবে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস প্রসঙ্গে শফিক রেহমান বলেন, তাকে (ইউনূস) যেতে…
অ্যাডল্ফ হিটলার থেকে শুরু করে জোসেফ স্ট্যালিন বা মাও সেতুং। বিশ্বের তাবড় স্বৈরাচারীর মধ্যে লক্ষ্য করা গেছে অদ্ভুত কিছু আচরণ। যা তাদের কুখ্যাতিতে আলাদা মাত্রা যোগ করেছে। ইতিহাসবিদেরা স্বৈরাচারীদের ভীরু ও কাপুরুষ প্রবৃত্তির মানুষ বলেন। কারণ, শক্তিশালী হলে ক্ষমতায় আসার জন্য তারা বলপ্রয়োগ করতেন না। আমজনতার একটা বড় অংশকে প্রাণ দিয়ে যার খেসারত দিতে হয়েছে। তথ্য বলছে, বিদেশি হামলাকারীদের চেয়ে স্বৈরাচারীদের হাতে নিজের দেশের নাগরিকদের মৃত্যু হয়েছে অনেক বেশি। তাদের সবার মধ্যে দুটি বিষয়ে বেশ মিল রয়েছে। একটি হল অবিশ্বাস আর দ্বিতীয়টি হল নির্ধারিত একটি সময়ের পর পতন। ইউরোপ তথা বিশ্বের বিভিন্ন দেশে ভারতের রাজদূত থাকা রাজীব ডোগরা স্বৈরাচারীদের জীবন…
গাজায় ইসরাইলের হামলা বন্ধ না হলে কোনো জিম্মির মুক্তি দেওয়া হবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন হামাসের ভারপ্রাপ্ত প্রধান খালিল আল-হাইয়া। বুধবার (২০ নভেম্বর) হামাসের আল-আকসা টেলিভিশন চ্যানেলে এক টেলিভিশন সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন। খবর আল আরাবিয়্যার। যুদ্ধের সমাপ্তির অবস্থান পুনর্ব্যক্ত করে হামাসের ভারপ্রাপ্ত প্রধান বলেন, যুদ্ধের অবসান না হলে কোনো বন্দি-বিনিময় সম্ভব নয়। তিনি বলেন, আগ্রাসন বন্ধ না হলে হামাস কেন বন্দিদের ফেরত দেবে। কোনো সুস্থ বা অসুস্থ মানুষ কি যুদ্ধের সময় নিজের তুরুপের তাস হারাতে চাইবে? হাইয়া কাতার এবং মিশরের মধ্যস্থতাকারীদের সঙ্গে হামাসের আলোচনার প্রধান ছিলেন। তিনি ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে গাজায় গণহত্যার জন্য অভিযুক্ত করেছেন এবং…

