Author: saiful islam

ঝালকাঠি-১ (রাজাপুর-কাঠালিয়া) আসনে আওয়ামী লীগের সাবেক এমপি শাহজাহান ওমর বীর উত্তমের বাড়ি-গাড়িতে হামলা ও ভাঙচুর হয়েছে। এ ঘটনায় থানায় অভিযোগ দিতে গিয়ে তিনি গ্রেফতার হয়েছেন। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে তাকে গ্রেফতার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ঝালকাঠির অতিরিক্ত পুলিশ সুপার মহিতুল ইসলাম। এর আগে বুধবার সন্ধ্যায় রাজাপুর উপজেলা বিএনপি শাহজাহান ওমরের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করে। মিছিল থেকে একটি গ্রুপ বিচ্ছিন্ন হয়ে উপজেলা সদরের বাসভবনে হামলা ও ভাঙচুর করে। পরে বৃহস্পতিবার সকালে বরিশাল থেকে রাজাপুর আসার পথে পিংড়ি এলাকায় তার গাড়িতে হামলা চালায় দুর্বৃত্তরা। অপরদিকে রাজাপুর থানায় গাড়ি ভাঙচুরের মামলা দিতে গেলে উপজেলা বিএনপির নেতা-কর্মীরা বাহির থেকে থানা ঘেরাও করে…

Read More

গাজায় ফিলিস্তিনিদের মানবাধিকার বিপর্যয়কে কেন্দ্র করে ইসরাইলে অস্ত্র বিক্রি বন্ধের প্রস্তাব আয়োজন হয়েছিলো মার্কিন সিনেটে। তবে ইসরাইলে অস্ত্র সরবরাহ আটকাতে উত্থাপিত তিনটি প্রস্তাব বিপুল ভোটে খারিজ হয়ে গেছে। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, বার্নি স্যান্ডার্সসহ ও ডেমোক্র্যাট সিনেটর কতিপয় সদস্য এই প্রস্তাবগুলোর পক্ষে ভোট দেয়। কিন্তু ডেমোক্র্যাট ও রিপাবলিকান উভয় দলের সিংহভাগ সিনেটরদের বিরোধিতার কারণে অস্ত্র বিক্রি ঠেকানোর চেষ্টা সিনেটে ব্যর্থ হয়েছে। এতে হতাশা প্রকাশ করেছেন বিভিন্ন মানবাধিকার সংগঠন। জানা গেছে, অস্ত্র বিক্রি বন্ধে মার্কিন সিনেটে তোলা প্রস্তাবের পক্ষে মাত্র ১৮টি ভোট পড়ে, বিপক্ষে পড়ে ৭৯ ভোট।  অন্য দুটি প্রস্তাবের পক্ষে ভোট পড়ে ২০টিরও কম। মার্কিন সিনেটে প্রধান দুই…

Read More

সড়কে ব্যাটারিচালিত রিকশা চালানোর দাবিতে ঢাকার মহাখালীতে সড়ক ও রেলপথ অবরোধ করেছেন সংশ্লিষ্টরা। এ সময় আন্দোলনকারীরা রেললাইনে বসে পড়ায় বন্ধ হয়ে যায় ট্রেন চলাচল। এ অবস্থায় তাদের সরিয়ে দিতে সেনাবাহিনী ধাওয়া দিলে মহাখালী সেনা কল্যাণ সংস্থার প্রতিষ্ঠান এসকেএস শপিং সেন্টার এবং একটি ব্যাংকের এটিএম বুথে ভাঙচুর চালান ব্যাটারিচালিত রিকশা চালকরা। বৃহস্পতিবার (২১ নভেম্বর) বেলা সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে। সরেজমিন দেখা যায়, অটোরিকশা চালকরা মহাখালী রেলক্রসিং এলাকায় অবস্থান নিয়ে আন্দোলন করছেন। তাদের অবস্থানের কারণে তীব্র যানজট লেগে জনগণের ভোগান্তির সৃষ্টি হয়েছে। তাদের সড়ক থেকে সরে যেতে বললে তারা উলটো পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছোড়ে। এ অবস্থায় তাদের সেখান থেকে…

Read More

চ্যাম্পিয়নস ট্রফি হবে তো? টুর্নামেন্ট সামনে রেখে চলমান ভারত-পাকিস্তান উত্তেজনার পর এখন সেই প্রশ্নই উঠছে। দু’দেশই তাদের নিজেদের সিদ্ধান্তে অনড়। ভারত পাকিস্তানের যাবে না। অন্যদিকে পাকিস্তানও চ্যাম্পিয়নস ট্রফির আয়োজন হাইব্রিড মডেলে করে ভারতকে অন্য কোথাও খেলার সুযোগ দেবে না। এই পরিস্থিতিতে দুই দেশের রেষারেষিতে বিব্রতকর পরিস্থিতিতে পড়েছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। টুর্নামেন্টের পূর্ণাঙ্গ সূচিও এখন পর্যন্ত প্রকাশ করতে পারেনি সংস্থাটি। যা এই টুর্নামেন্টের ভবিষ্যৎকে ফেলে দিয়েছে শঙ্কার মুখে। এই অবস্থায় সমাধান হিসেবে ভারত-পাকিস্তান ভিন্ন গ্রুপে সরে যেতে পারে। টুর্নামেন্টের খসরা সূচিতে ভারত-পাকিস্তান একই গ্রুপে থাকলেও এখন সেটা নাও হতে পারে বলে জানিয়েছেন দেশটির সাবেক ক্রিকেটার বাসিত আলী। চ্যাম্পিয়নস ট্রফির…

Read More

হবিগঞ্জের নবীগঞ্জ শহরে অভিযান চালিয়ে উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সাইফুল জাহান চৌধুরী (৫০) ও পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি সন্তোষ দাশকে (৪৯) গ্রেফতার করেছে পুলিশ। বুধবার রাতে জামায়াতে ইসলামীর নেতা শাহ মো. আলাউদ্দিনের মামলার শহরের ভিন্ন স্থান থেকে এজাহারভুক্ত এই দুই আসামিকে গ্রেফতার করা হয়। গ্রেফতার সাইফুল জাহান চৌধুরী নবীগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান এবং উপজেলা আওয়ামী লীগের (অব্যাহতি প্রাপ্ত) সাবেক সাধারণ সম্পাদক ও সন্তোষ দাশ (৪৯) নবীগঞ্জ পৌরসভার ৮নং ওয়ার্ডের সাবেক কমিশনার এবং পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি। পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, ২০১৪ সালের ১৭ সেপ্টেম্বর দুপুরে তৎকালীন জামায়াতে ইসলামীর নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীকে…

Read More

ময়মনসিংহের গৌরীপুরে সড়ক দুর্ঘটনায় কৃষকদল নেতা শেখ রাসেল মিয়া (২৮) নিহত হয়েছেন। বুধবার রাতে রাজধানীর সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান । নিহত রাসেল উপজেলার গৌরীপুর ইউনিয়নের সাতুতী গ্রামের মৃত আব্দুল কাদিরের ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, শেখ রাসেল মিয়া গৌরীপুর উপজেলার গৌরীপুর ইউনিয়ন শাখা কৃষকদলের সাধারণ সম্পাদক। বুধবার দুপুরে তিনি বাড়ি থেকে মোটরসাইকেলযোগে ময়মনসিংহের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে গৌরীপুর-কলতাপাড়া আঞ্চলিক তাঁতকুড়া এলাকায় মোটরসাইকলটি নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা ইজিবাইকের ধাক্কায় ছিটকে পড়ে। এ সময় গুরুতর আহত হন রাসেল। স্থানীয়রা তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য সোহরাওয়ার্দী…

Read More

গতকাল মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনে ভোট দিয়েছেন বলিউডের একঝাঁক তারকা। সকাল ৭টায় শুরু হওয়া এই নির্বাচনে ভোট দিতে দেখা গেছে  শাহরুখ খান ও তার পরিবার, অক্ষয় কুমার, সালমান খান, আমির খান, রণবীর সিং, রণবীর কাপুর, আলিয়া ভাট, দীপিকা পাড়ুকোনসহ বলিউডের অসংখ্য সেলেব্রিটিদের। বিধানসভায় ২৮৮টি আসনে ভোটগ্রহণ শেষে এখন চলছে ভোট গণনার কাজ। আগামী ২৩ নভেম্বর নির্বাচনের চূড়ান্ত ফল প্রকাশিত হবে। যেখানে ১৪৫টি আসনে জিতলে সংখ্যাগরিষ্ঠতা পাবে একটি দল। বুধবার ৫২ হাজার ৭৮৯টি স্থানে ১ লাখ ১৮৬টি ভোটকেন্দ্র ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোটের হার ছিল ৬৫ শতাংশ, যা ১৯৯৫ সালের পর থেকে সর্বোচ্চ। এবার মহারাষ্ট্র নির্বাচনে বিশেষ আকর্ষণ ছিলেন বলিউডের তারকারা। ভোট গ্রহণের…

Read More

ভারতের কলকাতার জনপ্রিয় নির্মাতা শিবপ্রসাদ মুখার্জির পরিচালিত ‘বহুরূপী’ কয়েক মাস আগেই মুক্তি পেয়েছে। বাংলাদেশেও সিনেমাটি মুক্তির কথা চলছে বলে জানা গেছে। আগামী মাসেই বাংলাদেশের প্রেক্ষাগৃহে আসছে সিনেমাটি। ভারত-বাংলাদেশের সিনেমাবিনিময় নিয়ে সম্প্রতি কথা বলেছেন এ পরিচালক। হিন্দুস্তান টাইমস সূত্রে জানা গেছে, সাফটা চুক্তি অনুযায়ী, ভারতের দুটি সিনেমা চলবে বাংলাদেশে। এর মধ্যে একটি ‘পুষ্পা টু’ আরেকটি ‘বহুরূপী’। এ প্রসঙ্গে শিবপ্রসাদ বলেন, বাংলার জন্য এটা খুবই গর্বের। এবং ওপ্রান্ত থেকে আমাদের সিনেমা বহুরূপীর সঙ্গে আদান-প্রদানে যে সিনেমাটা দেখানো হবে, সেটি রায়হান রাফী পরিচালিত ‘দামাল’। সিনেমাটির প্রযোজনা সংস্থার সঙ্গে আমাদের চুক্তি হয়েছে। এ নির্মাতা বলেন, আমরা উদগ্রীব হয়ে আছি  ‘বহুরূপী’ কবে ওপার বাংলায় দেখানো…

Read More

লেবাননে যুদ্ধবিরতিতে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রস্তাবে সায় দিয়েছে ইরানপন্থি সশস্ত্রগোষ্ঠী হিজবুল্লাহ। বুধবার হিজবুল্লাহ প্রধান নাইম কাসেম জানিয়েছেন, যুদ্ধবিরতির জন্য আমেরিকান প্রস্তাব তারা পর্যালোচনা করেছে এবং সংসদের স্পিকার নাবিহ বেরির মধ্যস্থতার মাধ্যমে তাদের প্রতিক্রিয়া জমা দিয়েছে। একইসঙ্গে তিনি মন্তব্য করেছেন, বল এখন ইসরাইলের কোর্টে। বৃহস্পতিবার (২১ নভেম্বর) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে টাইমস অব ইসরাইল। এক পূর্ব রেকর্ড করা বক্তৃতায় কাসেম বলেছেন, হিজবুল্লাহ সংবাদমাধ্যমের কাছে যুদ্ধবিরতি প্রশ্নে তাদের অবস্থান প্রকাশ করবে না। তবে উল্লেখ করেছে আলোচনায়, তারা দুটি নীতি মেনে চলেন, প্রথমত শত্রুতার সম্পূর্ণ অবসান এবং দ্বিতীয়ত লেবাননের সার্বভৌমত্ব সংরক্ষণ। গুঞ্জন রয়েছে, যুদ্ধবিরতি হওয়ার পরেও হিজবুল্লাহর লক্ষ্যবস্তুতে হামলার চালানোর স্বাধীনতা চায় ইসরাইল।…

Read More

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে যুদ্ধবিরতি নিয়ে আলোচনার জন্য প্রস্তুত মস্কো।  তবে যুদ্ধ থামাতে কঠিন শর্ত জুড়ে দিয়েছেন তিনি। ক্রেমলিনের পাঁচজন কর্মকর্তা রয়টার্সকে জানিয়েছেন, ইউক্রেনের দখল করা ভূখণ্ড জমি ছাড়বে না রাশিয়া এবং কিয়েভকে ন্যাটো জোটে যোগ দেওয়ার উচ্চাকাঙ্ক্ষা পরিত্যাগ করতে হবে। ২০২২ সালে ইউক্রেনে আগ্রাসনের পর থেকে দোনেৎস্ক, লুহানস্ক, জাপোরিজিয়া এবং খেরসনের বহু জায়গা দখল করে রেখেছে রুশ বাহিনী। এছাড়া কুরস্ক অঞ্চলেও সংঘাত চলছে। ট্রাম্পের যুদ্ধবিরতির প্রস্তাবের ক্ষেত্রে পুতিন এসব জায়গা ছাড়তে অস্বীকৃতি জানাতে পারেন। নাম প্রকাশে অনিচ্ছুক অন্তত তিন রুশ কর্মকর্তা এমন তথ্য দিয়েছেন রয়টার্সকে। ইউক্রেনকে ন্যাটোতে অন্তর্ভুক্তি করার কথা উঠলে সব সময়ই লক্ষ করা…

Read More