তৈরি পোশাক খাতে বিনিয়োগ করা আমেরিকান কোম্পানির প্রতিনিধি এবং বৈশ্বিক শ্রম বিশেষজ্ঞদের সঙ্গে বাংলাদেশের অর্থনীতি, গণতন্ত্র এবং শ্রমিকদের সর্বোত্তমভাবে কীভাবে সহায়তা করা যায় সে বিষয়ে আলোচনা করতে চার দিনের সফরে ঢাকায় আসছেন মার্কিন যুক্তরাষ্ট্রের একটি প্রতিনিদি দল। প্রতিনিধিদলের নেতৃত্বে থাকবেন আন্তর্জাতিক শ্রম বিষয়ক বিশেষ প্রতিনিধি কেলি এম ফে রদ্রিগেজ, স্টেট অব স্টেটের পক্ষে এবং ডেপুটি আন্ডার সেক্রেটারি থিয়া লি৷ শুক্রবার-সোমবার (২২- ২৫ নভেম্বর) ঢাকায় অবস্থান করবেন তারা। তাদের সফরের সময়, প্রতিনিধি দল অন্তর্বর্তী সরকারের কর্মকর্তা, বেসরকারি খাতের গার্মেন্টস উৎপাদক এবং শ্রমিক ইউনিয়ন স্টেকহোল্ডারদের সঙ্গে দেখা করবে। প্রতিনিধি দলটি আমেরিকান কোম্পানীর প্রতিনিধিদেরকে Bady-made garme obal-এর ফিডব্যাক দিতে নিযুক্ত করবে।
Author: saiful islam
দীর্ঘ এক যুগ পর সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষ্যে সেনাকুঞ্জের সংবর্ধনা অনুষ্ঠানে যাচ্ছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। শারীরিক অবস্থা ঠিক থাকলে আজ বৃহস্পতিবার (২১ নভেম্বর) বিকাল ৩টায় সেনাকুঞ্জের উদ্দেশে গুলশানের বাসা থেকে বের হবেন সাবেক এই প্রধানমন্ত্রী। বিএনপি চেয়ারপারসনের একান্ত সচিব এবিএম আব্দুস সাত্তার এ তথ্য নিশ্চিত করেন। এর মাধ্যমে ২০১৮ সালের পর প্রকাশ্য কোনো কর্মসূচিতে অংশগ্রহণ করতে যাচ্ছেন বিএনপি প্রধান। সবশেষ ২০১২ সালে সেনাকুঞ্জে গেছেন তিনি। ২০১৩ সালে আমন্ত্রণ পেলেও তিনি যাননি। তবে ওই সময়ে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের বেশ কয়েকজন নেতা গিয়েছিলেন। ২০১৮ সালে কারাবন্দির পর আজই প্রথম প্রকাশ্য কোনো কর্মসূচিতে অংশ নিচ্ছেন খালেদা জিয়া।…
ঘুস এবং প্রতারণার মামলায় বুধবার ভারতের আদানি গ্রুপের চেয়ারম্যান, বিশ্বের অন্যতম শীর্ষ ধনী গৌতম আদানিসহ ছয়জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছে যুক্তরাষ্ট্রের একটি আদালত। বৃহস্পতিবার (২১ নভেম্বর) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস। নিউইয়র্কে মার্কিন কৌঁসুলিদের মামলার অভিযোগ বলেছেন, লাভজনক সৌর শক্তি সরবরাহ চুক্তি সুরক্ষিত করার জন্য ভারতীয় সরকারি কর্মকর্তাদের ২ হাজার ২৯ কোটি রুপি ঘুসের চক্রান্ত করে আদানির বিদ্যুৎ বিতরণ কোম্পানি। মার্কিন ডেপুটি সহকারী অ্যাটর্নি জেনারেল লিসা এইচ মিলারকে উদ্ধৃত করে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আদানির বিরুদ্ধে ভারতীয় সরকারি কর্মকর্তাদের ঘুষ দেওয়া, ডলার সংগ্রহের জন্য বিনিয়োগকারী ও ব্যাংকের কাছে মিথ্যা বলা এবং ন্যায়বিচারে বাধা দেওয়ার পরিকল্পনার অভিযোগ…
মধ্যপ্রাচ্যের অন্যতম ধনী দেশ সৌদি যুবরাজ ও ডি-ফ্যাক্টো শাসক মোহাম্মদ বিন সালমানের বিরুদ্ধে নৃশংসতার অভিযোগ উঠেছে। নিজের স্বপ্ন বাস্তবায়নে উচ্চাভিলাষী নিওম সিটি বাস্তবায়নের পথে কেউ বাধা হয়ে দাঁড়ালে তাকে মেরে ফেলার ক্ষমতা দিয়েছিলেন নিরাপত্তা বাহিনীকে। এবার তার বিরুদ্ধে আরও এক গুরুতর অভিযোগ ও কেলেঙ্কারি ফাঁস হয়েছে। বুধবার (২০ নভেম্বর) মিডল ইস্ট আইয়ের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। বৈশ্বিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচের (এইচআরডব্লিউ) এক প্রতিবেদনে বলা হয়েছে, সৌদি যুবরাজের বিরুদ্ধে রাষ্ট্রীয় তহবিল ও ক্ষমতার অপব্যবহার এবং ব্যাপক মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ রয়েছে। বুধবার এ সংক্রান্ত একটি প্রতিবেদন প্রকাশ করেছে এইচআরডব্লিউ। ৯৩ পৃষ্ঠার প্রতিবেদনটিতে বলা হয়েছে, ২০১৭ সালে রাষ্ট্রের নির্বাহী…
ঢাকার ধামরাইয়ে লাশবাহী গাড়ি (অ্যাম্বুলেন্স) করে স্ত্রীর মরদেহ নিয়ে বাড়ি ফেরার সময় সড়ক দুর্ঘটনার শিকার হয়ে ফরিদুল ইসলাম (৩৪) নামে একজন নিহত হয়েছেন। নিহত স্ত্রীর মরদেহ ঢাকা মেডিকেল কলেজের (ঢামেক) থেকে মানিকগঞ্জ নিয়ে যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে। এতে গাড়িতে থাকা আরও অন্তত পাঁচজন আহত হয়েছেন। বুধবার (২০ নভেম্বর) দুপুরে ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাইয়ের বালিথা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ফরিদুল ইসলাম পাবনা জেলা রাজাপুর গ্রামের ফিরোজ মিয়ার ছেলে। ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ জানিয়েছে, লাশবাহী গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের গাছে ধাক্কা দেয়। ওই গাড়িতে থাকা ফরিদুল ইসলাম ঘটনাস্থলেই মারা যান। ফায়ার সার্ভিস ও পুলিশের সদস্যরা ফরিদুলের মরদেহ উদ্ধার করে…
জয়পুরহাট-হিলি পাকা রাস্তাসংলগ্ন জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় ট্রাকের ধাক্কায় আফতাব উদ্দিন নামে এক মুসল্লি নিহত হয়েছেন। বুধবার দুপুরে দরগাপাড়া এলাকায় রাস্তাসংলগ্ন মসজিদে নামাজ পড়তে যাওয়ার সময় এ ঘটনা ঘটে। আফতাব উদ্দিন দরগাপাড়া গ্রামের মোহাম্মদ আলির ছেলে। এলাকার যুবক আলম হোসেন বলেন, ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের আমগাছ ও ছোট দোকানের উপর উঠে যায়। এ সময় আফতাব বাড়ি থেকে মসজিদে যাওয়ার সময় ট্রাকটি তাকেও চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। এ সময় ট্রাকের হেলপার ও একজন পথচারী আহত হন বলে জানান আলম। খবর পেয়ে পাঁচবিবি ফায়ার সার্ভিস কর্মীরা আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। পাঁচবিবি থানার ওসি মো.…
পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশে জঙ্গিদের সঙ্গে নিরাপত্তাকর্মীদের বন্দুকযুদ্ধের ঘটনায় মোট ১৭ জন নিহত হয়েছে। প্রদেশটির বাগ-ময়দান মারকাজ এলাকায় একটি সামরিক ক্যাম্পে বন্দুকধারী জঙ্গিরা হামলা চালালে হতাহতের এই ঘটনা ঘটে। মঙ্গলবার বান্নু জেলার জানিখেল এলাকার মালিখেল তল্লাশি চৌকিতে আত্মঘাতী হামলায় বেশ কয়েকজন নিরাপত্তাকর্মী নিহত হয়। যদিও প্রাথমিক প্রতিবেদনে জানানো হয়, এই হামলায় ১১ জন নিহত হয়েছে এবং আরও দুজন গুরুতরভাবে আহত হয়েছে। দেশটির সামরিক কর্তৃপক্ষ নিহতের সংখ্যার বিষয়টি নিশ্চিত না করলেও একাধিক সরকারি কর্মকর্তা বলেছেন, তিরাহ উপত্যকায় প্রচণ্ড বন্দুকযুদ্ধে ১২ নিরাপত্তাকর্মী নিহত হয়েছে এবং আহত হয়েছে আরও তিনজন। খবর ডন নিউজের। মালিখেল এলাকায় বিস্ফোরণের পরপরই বন্দুক হামলা চালায় জঙ্গিরা। নিরাপত্তাকর্মীদের সঙ্গে…
সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে সেনাকুঞ্জের সংবর্ধনা অনুষ্ঠানে যাচ্ছেন যাচ্ছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বৃহস্পতিবার বেলা সাড়ে তিনটায় সেনাকুঞ্জের উদ্দেশে গুলশানের বাসা থেকে বের হবেন বিএনপি চেয়ারপারসন। বুধবার গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপি চেয়ারপাসনের একান্ত সচিব এবিএম আব্দুস সাত্তার। ২০১৮ সালের পর খালেদা জিয়া এই প্রথম প্রকাশ্য কোনো কর্মসূচিতে অংশগ্রহণ করছেন। এর আগে ২০১৮ সালের ৫ ফেব্রুয়ারি সর্বশেষ সিলেট সফর করেন তিনি। জানা যায়, খালেদা জিয়ার পাশাপাশি ২০০৯ সালের পর এবারই প্রথম বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে। এ বছর সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে বিএনপির ২৬ জন আমন্ত্রণ পেয়েছেন। এর মধ্যে রয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল…
ঘড়ির কাঁটায় তখন সকাল ৯ টা। খাসকামরা থেকে বেরিয়ে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের এজলাসে আসেন বিচারক। বিচারকের ঠিক সামনেই আসামির কাঠগড়া। কাঠগড়ায় দাঁড়িয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক মন্ত্রী আনিসুল হক, রাশেদ খান মেনন, শাজাহান খান, প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার, জুনায়েদ আহমেদ পলক ও উপমন্ত্রী আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব। তাদের সবার বাঁ হাতে হাতকড়া। বুধবার সকালে আদালতকক্ষে বিচারের কার্যক্রম শুরু হলে উপস্থিত একজন পুলিশ কর্মকর্তা উঁচুস্বরে ডাকেন, ‘জনাব আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব।’ তখন কাঠগড়ায় দাঁড়িয়ে থাকা জ্যাকব ডান হাত উঁচু করেন। এ সময় রাষ্ট্রপক্ষের কৌঁসুলিরা আদালতকে বলেন, রাজধানীর রূপনগরে গত ২০ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র…
দায়িত্ব নেওয়ার মাত্র এক মাসের মাথায় বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন থেকে অব্যাহতি চেয়ে চিঠি দিয়েছেন বর্ষীয়ান অভিনেতা ও নাট্য ব্যক্তিত্ব মামুনুর রশীদ। মঙ্গলবার আহ্ববায়ক কমিটির প্রধান মামুনুর রশীদের সই করা চিঠিতে বলা হয়েছে, ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সঙ্গে কাজ করতে গিয়ে তাদের সমস্যা হচ্ছে। মামুনুর রশীদ গণমাধ্যমে বলেন, ‘ফেডারেশনের সাধারণ সভায় এই আহ্বায়ক কমিটি করা হয়েছিল। কিন্তু কেন্দ্রীয় কমিটির সঙ্গে কাজের জায়গাটায় আমাদের মিলছে না।’ বিষয়টি ব্যাখ্যা করে আহ্বায়ক কমিটির সদস্য মলয় ভৌমিক বলেন, আহ্বায়ক কমিটি যখন গঠন করা হয়েছিল তখন বলা হয়েছিল ফেডারেশন পুনর্গঠনের জন্য সব সিদ্ধান্ত আহ্বায়ক কমিটিই নেবে, কিন্তু সেটা হচ্ছে না। পদ্ধতিগত কিছু সংঘাত তৈরি হয়েছে। এই…

