ক্রিকেটের আদি ফরম্যাট টেস্ট। এই ফরম্যাটকেই ক্রিকেটের মানদণ্ড হিসেবে বিবেচনা করা হয়; কিন্তু টি-টোয়েন্টি ক্রিকেটের আবির্ভাবের পর থেকেই জনপ্রিয়তায় তুঙ্গে। তারপর থেকে গতি হারিয়েছে ক্রিকেটের অভিজাত ফরম্যাট টেস্ট। এখন পাঁচ দিনের টেস্ট আর চার দিনের লংগার ভার্সনের প্রতি আগ্রহ হারিয়েছে তরুণ ক্রিকেটাররা। তাদের কাছে বেশি জনপ্রিয় ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাট টি-টোয়েন্টি। এ ব্যাপারে জাতীয় দলের সহকারী নির্বাচক আব্দুর রাজ্জাক বলেন, ‘সত্যি কথা বলতে- সবাই এখন টি-টোয়েন্টি নিয়ে ব্যস্ত। জাতীয় লিগ বা ঘরোয়া চার দিনের ক্রিকেটকে তেমন গুরুত্ব দেওয়া হচ্ছে না। অথচ জাতীয় লিগকে আমরা ক্রিকেটের আঁতুড়ঘর বলি। এখান থেকে খেলোয়াড়দের তৈরি হতে হয়।’ রাজ্জাক আরও বলেন, ‘জাতীয় লিগ আমাদের ক্রিকেটের আঁতুড়ঘর…
Author: saiful islam
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৬০তম জন্মদিন আজ ২০ নভেম্বর। তবে দেশের উদ্ভূত পরিস্থিতিতে এ বছর দলের পক্ষ থেকে কোনো কর্মসূচি পালন করা হচ্ছে না। এ বিষয়ে নিষেধাজ্ঞাও রয়েছে দলটির। তা না মানলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। তারেক রহমানের কঠোর নির্দেশনার কারণেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্মদিন উপলক্ষে কোনো প্রকার অনুষ্ঠান করা হবে না বলে আগেই ঘোষণা এসেছিল। গতকাল এক প্রেস বিজ্ঞপ্তিতে দলীয় নেতা-কর্মীদের বিষয়টি স্মরণ করিয়ে দেন দলের সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, দেশব্যাপী বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সব পর্যায়ের নেতা-কর্মীসহ সংশ্লিষ্ট…
প্রিজনভ্যান থেকে ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের (এনটিএমসি) সাবেক মহাপরিচালক জিয়াউল আহসান বলেন, কখনোই আয়নাঘরে চাকরি করিনি। গুম খুনের সঙ্গে আমি জড়িত না। বুধবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শুনানি শেষে প্রিজন ভ্যানে ওঠার সময় সাংবাদিকের দেখে চিৎকার করে এ দাবি করেন তিনি। এদিন দুপুর দেড়টার দিকে জিয়াউল আহসানকে ট্রাইব্যুনাল থেকে বের করা হয়। বেরিয়ে প্রথমেই তিনি হাত নাড়েন গণমাধ্যম কর্মীদের দিকে। তার সঙ্গে থাকা পুলিশ সদস্যরা দ্রুত হাত নামিয়ে নিতে বলে নিজেরাই হাত নামিয়ে দেন জিয়াউল আহসানের। প্রিজন ভ্যানের দিকে যাওয়ার সময়ই তিনি চিকিৎকার করে গণমাধ্যমকর্মীদের বলতে থাকেন, ‘আমি কখনই আয়নাঘরে চাকরি করিনি।’ প্রিজন ভ্যানে উঠেও তিনি ভিতর থেকে বলতে থাকেন,আমি আয়নাঘরে…
রাজধানীর হাজারীবাগে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। তারা হলেন— মো. রায়হান (১৯), মো. তামিম ইকবাল (১৯) ও মো. ইয়াছিন (১৯)। তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে দুটি চাপাতি ও একটি ধারালো ছুরি। মঙ্গলবার রাত ৩টা ৫ মিনিটে হাজারীবাগের মনেশ্বর রোড মিয়াবাড়ি এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। হাজারীবাগ থানার সূত্রে জানা যায়, সিবিটি ফাঁড়ি এলাকায় রাত্রিকালীন টহলরত পুলিশের দল খবর পায়— মনেশ্বর রোড মিয়াবাড়ি এলাকায় একটি বাড়ির সামনে কয়েকজন দেশীয় অস্ত্র নিয়ে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে। তাৎক্ষণিকভাবে টহল দল সেখানে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলেও তিনজনকে হাতেনাতে আটক করা হয়। গ্রেফতারের পর প্রাথমিক…
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) এবারের আসরের নিলামে আছেন সাকিব নামে এক ক্রিকেটার। নিলামে ৩০ লাখ রুপির বেইজ প্রাইসে থাকা এই সাকিবের জন্মস্থান গোপালগঞ্জ জেলায়। বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের নামের সাথে সাকিবের নাম যেমন মিলে যায়, ঠিক তেমনি মিলে যায় বাংলাদেশের জেলা গোপালগঞ্জের সাথেও। তবে এই সাকিবের বাড়ি ভারতের বিহারের গোপালগঞ্জ জেলায়। ভারতীয় গণমাধ্যম সূত্রমতে, বিহারের গোপালগঞ্জে বেড়ে উঠেছেন সাকিব হুসাইন। ২০২১ সালে পাটনায় অনুষ্ঠিত ক্রিকেট লিগে খেলার মধ্য দিয়ে তার ক্রিকেট ক্যারিয়ারের মোড় ঘুরে যায়। দুরন্ত সুইংয়ের পাশাপাশি চমৎকার গতি ও লাইন-লেন্থ তার দিকে নজর দিতে বাধ্য করে। এরপর বিহারের অনূর্ধ্ব ১৯ টিমে সুযোগ পেয়ে যান। সেখানে পারফর্ম করে…
বলিউডপাড়ার পাওয়ার কাপলখ্যাত দীপিকা পাড়ুকোন এবং রণবীর সিং মুম্বাইয়ের বিউ মন্ডে টাওয়ার্স কো-অপারেটিভ হাউজিং সোসাইটিতে মাসিক ভাড়ায় একটি অ্যাপার্টমেন্ট লিজ নিয়েছেন। স্কয়ার ইয়ার্ড অনুযায়ী যার জন্য প্রতিমাসে ৭ লাখ টাকা খরচ করতে হবে তাদের। অ্যাপার্টমেন্টটি প্রভাদেবীতে অবস্থিত মুম্বাইয়া পশ্চিম ও মধ্য শহরতলির উভয় ক্ষেত্রেই নিরবচ্ছিন্ন সংযোগ প্রদান করে। এটি ওয়েস্টার্ন এক্সপ্রেস হাইওয়ে এবং ওয়ারলি-বান্দ্রা সি লিঙ্কের মতো প্রধান সড়কপথকে সংযুক্ত করে। এই এলাকাটি সিদ্ধিবিনায়ক মন্দিরের জন্য বিখ্যাত এবং প্রধান ল্যান্ডমার্কের কাছাকাছি দাদার সৈকত এবং হাই স্ট্রিট ফিনিক্স। দীপিকা পাড়ুকোন এবং রণবীর সিংয়ের অ্যাপার্টমেন্টের বিল্ট-আপ এলাকা ৩২৪৫ বর্গফুট এবং কার্পেট এলাকা ২৩১৯.৫০ বর্গফুট। এতে তিনটি গাড়ি পার্কিং স্পেস রয়েছে। ইজারা চুক্তির…
ব্রিকস সম্মেলনে যোগ দিতে গত অক্টোবরে রাশিয়া গিয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আসছেন ভারত সফরে। তবে এখনও দিনক্ষণ চূড়ান্ত হয়নি। তবে পুতিনের সফরের বিষয়টি নিশ্চিত করেছে ক্রেমলিন। রাশিয়ার প্রশাসনিক সদর দপ্তরের বরাত দিয়ে এ খবর জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস। সংবাদমাধ্যমটির এক প্রতিবেদনে বলা হয়, ক্রেমলিনের পক্ষ থেকে জানানো হয়েছে যে, খুব শিগগিরই পুতিনের ভারতের সফরসূচি ঘোষণা করা হবে। তা নিয়ে আলোচনা চলছে। ভারতে এসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক করবেন পুতিন। দু’দেশের সম্পর্ক আরও মজবুত হবে এই সফরে। চলতি বছরেই দু’বার রাশিয়া গিয়েছিলেন মোদি। গত জুলাইয়ে ভারত-রাশিয়া বার্ষিক শীর্ষ সম্মেলনে যোগ দিতে মস্কো গিয়েছিলেন…
গাজীপুর সিটি করপোরেশনের (গাসিক) সাবেক ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান কিরণের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে টঙ্গী পূর্ব থানা বিএনপির নেতাকর্মীরা। বুধবার দুপুর ১২টার দিকে টঙ্গীর সাহারা মার্কেট এলাকায় টঙ্গী-কালীগঞ্জ আঞ্চলিক শাখা সড়ক অবরোধ ও ঘণ্টাব্যাপী বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে বিএনপি ও তার অঙ্গসংগঠনের কয়েকশ নেতাকর্মীরা। এর আগে মঙ্গলবার ভোরে যশোরের শার্শা উপজেলার বেনাপোল সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে পালিয়ে যাওয়ার সময় শিকারপুর ক্যাম্পের বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যদের হাতে গ্রেফতার হন গাসিকের সাবেক ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান কিরণ। তিনি গাজীপুর মহানগর আওয়ামী লীগের সহসভাপতি পদে রয়েছেন। কিরণের গ্রেফতারের খবরটি দ্রুত ছড়িয়ে পড়লে বুধবার এ বিক্ষোভ সমাবেশ করেন…
দখলবাজ শার্শার সাবেক এমপি শেখ আফিল উদ্দীনের দখল থেকে মুক্ত হয়েছে প্রায় ৪১ একর (১২৩ বিঘার বেশি) জমি। চলতি বছরের সেপ্টেম্বরে দৈনিক যুগান্তর এবং যমুনা টিভিতে এ সংক্রান্তে তথ্যবহুল একটি অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ ও সম্প্রচার হয়েছিল। গত ২০ অক্টোবর যশোরের শার্শা উপজেলা নির্বাহী অফিসার ড. নাজিব হাসান এবং সহকারী কমিশনার (ভূমি) নুসরাত ইয়াসমিন জমি দখলমুক্ত করার বিষয়টি নিশ্চিত করেছেন। যশোরের শার্শা উপজেলার হরিণাপোাতা মৌজার এক খতিয়ানে থাকা ৫৩ একর জমির মধ্যে সাবেক এমপি আফিল উদ্দীন জোরপূর্বক ৪১ একর জমি নিজের ভোগদখলে রেখেছিলেন। বিষয়টি নিয়ে যুগান্তর পত্রিকা ও যমুনা টিভিতে একটি অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশিত হয়। সেই রিপোর্টে জমির প্রকৃত মালিকানা, দখলদারদের…
বাথরুমের বায়োগ্যাসের বিষক্রিয়ায় সৌদি আরবে ভৈরবের রাসেল মিয়া (৩২) নামের এক যুবক মারা গেছেন। তিনি উপজেলার কালিকাপ্রসাদ ইউনিয়নের কুমিরমারা এলাকার মোস্তু মিয়ার ছেলে। সোমবার (১৮ নভেম্বর) সৌদি আরবের রিয়াদ ইশারা খালেদিয়া শহরের একটি ছাপাখানা ফ্যাক্টরিতে এ ঘটনা ঘটে। নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, চার ভাই ও দুই বোনের মধ্যে তৃতীয় রাসেল। ৭ বছর আগে জীবিকার তাগিদে পাড়ি দেন সৌদি আরবে। দুই বছর আগে প্রবাসে থাকাকালে মুঠোফোনে বিয়ে করেন একই এলাকার বাসিন্দা আনিকা বেগমকে। বছর খানেক আগে দেশে আসেন রাসেল। স্ত্রী আনিকাকে ৬ মাসের অন্তঃসত্ত্বা রেখে ৯ মাস আগে পাড়ি জমান সৌদি আরবে। ৫ মাস আগে তাবাচ্ছুম নামের একটি কন্যাসন্তানের বাবা…

