ভারতের রাজধানী দিল্লির বাতাসের গুণগত মান আরও নিচে নেমেছে। বুধবার (১৩ অক্টোবর) সকালে ঘন ধোঁয়াশার চাদরে ঢেকে গেছে শহরটি। দৃশ্যমানতা কমে যাওয়ায় একাধিক ফ্লাইটও বাতিল হয়েছে। ভারতের আবহাওয়া বিভাগ জানায়, এদিন সকালে দিল্লির বাতাসের গুণগত মান এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) ছিল ৩৭০, যা মঙ্গলবারের একিউআই ৩৬১ এর তুলনায় বেশি। এই মান বাতাসের ‘খুব খারাপ পর্যায়কে বোঝায়। অর্থাৎ দিল্লির বাতাসের মানের আরও অবনতি হয়েছে। ভোর সাড়ে ৫টা থেকেই দিল্লিতে দৃশ্যমানতা কমতে শুরু করে। এতে করে দিল্লিগামী একাধিক ফ্লাইট রুট পরিবর্তন করতে বাধ্য হয়েছে। সকালেই বিমানসংস্থা ইন্ডিগো সামাজিক মাধ্যমে জানিয়েছে, কুয়াশার জন্য অমৃতসর, বারাণসী ও দিল্লিতে বিমান চলাচলে দেরি হতে পারে। যাত্রীরা…
Author: saiful islam
ইউক্রেনকে আরও সমর্থনের প্রতিশ্রুতি দিলেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিঙ্কেন। এই সময়ের মধ্যে ন্যাটো জোটকে শক্তিশালী করার উদ্যোগ নেওয়া হবে বলে উল্লেখ করেন তিনি। বুধবার ব্রাসেলসে ন্যাটো সদরদপ্তরে মহাসচিব মার্ক রুটের সঙ্গে এক বৈঠকে ব্লিঙ্কেন এই প্রতিশ্রুতি ব্যক্ত করেন। খবর রয়টার্সের। ব্লিঙ্কেন জানান, বাইডেন প্রশাসন ইউক্রেনকে সামরিক ও কূটনৈতিক সহায়তা আরও জোরাল করবে। ট্রাম্পের ক্ষমতা গ্রহণের আগ পর্যন্ত এ সমর্থন জারি থাকবে। তিনি বলেন, ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে সহায়তায় উত্তর কোরিয়ার সেনা মোতায়েন করা গুরুত্বপূর্ণ প্রতিক্রিয়া দাবি করে এবং সেই প্রতিক্রিয়া দেওয়া হবে। ইউক্রেনকে সমর্থন দিতে ন্যাটোকে কৌশলগত দিক থেকে আরও জোরদার করা প্রয়োজন, বিশেষ করে ন্যাটোর প্রতিরক্ষা শিল্পক্ষেত্রে। বাইডেন প্রশাসন ইউক্রেনকে…
সাইবার অপরাধ দমনে ইন্টারপোল পরিচালিত ‘সিনার্জিয়া টু’ অপারেশনে উল্লেখযোগ্য অবদান রেখেছে গ্লোবাল ক্যাসপারস্কি। ফিশিং, র্যানসমওয়্যার ও তথ্য চুরির মতো অপরাধ মোকাবিলার উদ্যোগে ৯৫টি ইন্টারপোল সদস্য দেশ, বেসরকারি প্রতিষ্ঠান ও আইনপ্রয়োগকারী সংস্থাগুলো অংশগ্রহণ করে। এতে ১০০ জনেরও বেশি সন্দেহভাজন চিহ্নিত এবং ৪০ জনকে গ্রেফতার করা হয়েছে। ২০২৩ সালের সাফল্যের ধারাবাহিকতায়, ২০২৪ সালের এপ্রিল থেকে আগস্ট পর্যন্ত এ অপারেশন ইউরোপ, আফ্রিকা এবং এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে সাইবার অপরাধের নেটওয়ার্ক ধ্বংসে কাজ করে। ক্যাসপারস্কি প্রায় ৩০ হাজার সন্দেহজনক আইপি ঠিকানা ও সার্ভারের তথ্য শেয়ার করে ইন্টারপোলকে সহায়তা করে, যার মধ্যে ৭৫ শতাংশেরও বেশি নিষ্ক্রিয় বা বন্ধ করা হয়েছে। অপারেশনের মধ্যে হংকং ১,০৩৭টি সার্ভার বন্ধ…
ঘটনা ১৯৯৭ সালের ১৯ আগস্ট। মুম্বাইয়ের জুহুর এলাকার একটি মন্দিরের বাইরে খুন হন ‘টি সিরিজ়’-এর কর্ণধার গুলশান কুমার। তার মৃত্যুর পর সংস্থার হাল ধরেন ছেলে ভূষণ কুমার। এবার বাবাকে নিয়ে জীবনী চিত্র বানাতে উদ্যোগী ছেলে ভূষণ। নামভূমিকায় নাকি অভিনয় করবেন বলিউড পারফেকশনিস্ট অভিনেতা আমির খান! আর এ ছবির হাত ধরেই ফের বড়পর্দায় ফিরছেন আমির খান। অধীর অপেক্ষায় রয়েছেন তার ভক্ত-অনুরাগীরা। কিন্তু বারবার কেন পিছিয়ে যাচ্ছে শুটিং? এ বিলম্বের কারণও জানালেন ভূষণ কুমার। আনন্দবাজার সূত্রে জানা গেছে, ছবিটি নিয়ে অনেক দিন ধরেই কথাবার্তা চলছে। কিন্তু কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি। এক পা এগিয়েও দুই পা পিছিয়ে যাচ্ছেন ভূষণ। মূলত কারণ তার…
যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত মেগান বোল্ডিনের চায়ের আমন্ত্রণে তার সঙ্গে সাক্ষাৎ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার (১৪ নভেম্বর) সকালে মির্জা ফখরুলের নেতৃত্বে ৩ সদস্যদের প্রতিনিধি দল গুলশানে রাষ্ট্রদূতের বাসভবনে তার সঙ্গে সাক্ষাৎ করতে যান। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, চায়ের আমন্ত্রণে বিএনপির মহাসচিব ছাড়াও গেছেন বিএনপির স্থায়ী কমিটি সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ। তবে তাদের মধ্যে কী ধরনের আলোচনা হয়েছে এই বিষয়ে কিছু জানাতে পারেননি শায়রুল কবির।
কক্সবাজারের রামুতে বিদেশ যেতে মুক্তিপণ আদায়ের উদ্দেশ্যে বন্ধুকে নিয়ে ভাতিজিকে অপহরণ করার অভিযোগ উঠেছে চাচার বিরুদ্ধে। এ ঘটনায় চাচাসহ দুজনকে গ্রেফতার করেছে র্যাব। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৫টার দিকে সদর উপজেলার ঝিলংজা ইউনিয়নের লিংক রোড থেকে অপহৃত আফিয়া জান্নাত আরোয়াকে (৮) উদ্ধারসহ ঘটনার সঙ্গে জড়িত থাকার দায়ে দুই যুবককে গ্রেফতার করা হয়। গ্রেফতাররা হলেন- রামুর ফতেখারকুল ইউনিয়নের ২নং ওয়ার্ডের অফিসের চর সিকদারপাড়া গ্রামের মো. নুরুল আবছারের ছেলে ও অপহৃতের চাচা হাসনাইনুল হক প্রকাশ নাঈম (২৩) ও একই ইউপির ১নং ওয়ার্ডের পূর্ব দ্বীপ ফতেখাঁরকুল গ্রামের আব্দুস সোবাহনের ছেলে মো. শাহীন (২৫)। র্যাবের বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১০ নভেম্বর সকালে ফতেখাঁরকুল ইউনিয়নের অফিসের…
ঢাকার সাভারের একটি মাদ্রাসায় প্রফেসর মাহমুদুর রহমান পরিচয়ে একজনকে দাফন করা হয়েছিল। প্রায় আড়াই বছর জানা গেল লাশটি মাহমুদুরের নয়, বিএনপির বহুল আলোচিত প্রভাবশালী এক নেতার। লাশটি সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রাজনৈতিক সচিব হারিছ চৌধুরীর। ডিএনএ টেস্টের রিপোর্টে এ তথ্য উঠে এসেছে। আওয়ামী লীগ সরকারের আমলে পলাতক অবস্থায় তিনি ২০২১ সালের ৩ সেপ্টেম্বর ঢাকার একটি হাসপাতালে মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৮ বছর। তখনকার প্রেক্ষাপটের কারণে পলাতক হারিছের লাশ দাফনেও পরিচয় গোপনে বাধ্য হন ঘনিষ্ঠরা। সাভার থানার ওসি মো. জুয়েল মিয়া ও হারিছ চৌধুরীর মেয়ে সামিরা তানজিন চৌধুরী বুধবার বিষয়টি নিশ্চিত করেছেন। পুলিশ জানায়, গত ৬ নভেম্বর আদালতে…
দখলকৃত হাইফা শহরের মেয়র ইয়োনা ইয়াহাভ লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর ব্যাপক হামলা অব্যাহত রাখার বিষয়ে অত্যন্ত উদ্বেগ প্রকাশ করেছেন। বলেছেন, হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্র হামলায় হাইফা শহর নজিরবিহীনভাবে একটি বড় ধরনের অর্থনৈতিক ক্ষতির সম্মুখীন হয়েছে। মঙ্গলবার ইয়োনা ইয়াহাভ জানিয়েছেন, হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্র হামলার ফলে হাইফা শহরে স্বাভাবিক জনজীবন স্থবির হয়ে গেছে এবং এখানে সবকিছু থেমে গেছে। এখানে রাস্তাঘাট ফাঁকা এবং দোকানপাট বন্ধ হয়ে পড়েছে। হাইফা অর্থনৈতিকভাবে দুর্বল হলে পুরো ইসরাইলকে তা প্রভাবিত করবে। ইরানি সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, ইসরাইলি অধ্যয়ন ও গবেষণা কেন্দ্র আলমাই এ প্রসঙ্গে উল্লেখ করেছে যে, ইসরাইলের অধিকৃত অঞ্চলের গভীরে হিজবুল্লাহর হামলা বৃদ্ধি পেয়েছে। এ ক্ষেত্রে হিজবুল্লাহর ড্রোনগুলাই তাদের ট্রাম্প কার্ড। আলমাই…
বিশ্বব্যাপী স্বাস্থ্যসেবা ব্যবস্থা ও ওষুধ কোম্পানিগুলোকে নতুনভাবে ঢেলে সাজানোর আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ও নোবেলজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। বুধবার এক বার্তায় এ আহ্বান জানান তিনি। বার্তায় বলা হয়েছে, আজারবাইজানের রাজধানী বাকুতে কপ২৯ জলবায়ু সম্মেলনে স্বাস্থ্যসেবা সংক্রান্ত এক সাইডলাইন অনুষ্ঠানে বক্তৃতাকালে প্রধান উপদেষ্টা এ আহ্বান জানান।তিনি আজ (বুধবার) বিশ্ব জলবায়ু সম্মেলনের ফাঁকে সোশ্যাল বিজনেস গ্রুপের (সামাজিক ব্যবসায়িক সভা) সঙ্গে এক বৈঠকে মিলিত হন। আগের দিন অধ্যাপক ইউনূস কপ২৯-এ ওয়ার্ল্ড লিডারস ক্লাইমেট অ্যাকশন সামিটের উদ্বোধনী অধিবেশনে ভাষণ দেন। আজারবাইজানের রাজধানীতে কপ২৯ জলবায়ু সম্মেলনে যোগ দিয়ে প্রধান উপদেষ্টা বলেন, বাংলাদেশ বন্যা রোধ এবং দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি বাড়াতে পানির সর্বোত্তম ব্যবহার…
ফরাসি ফুটবলার উইসাম বেন ইয়েদারের বিরুদ্ধে ফ্রান্সের আদালতে যৌন নিপীড়নের অভিযোগ প্রমাণিত হয়েছে। ৩৪ বছর বয়সি এই ফুটবলারকে দুই বছরের স্থগিত কারাদণ্ড দিয়েছেন আদালত। খবর অ্যাসোসিয়েটেড প্রেস-এর। জানা যায়, গত সেপ্টেম্বরে বেন ইয়েদারের বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ দায়ের করেন ভুক্তভোগী নারী। অভিযোগে বলা হয়, ফ্রেঞ্চ রিভেরায় নিজের গাড়িতে ওই নারীর ওপর যৌন নিপীড়ন চালান বেন ইয়েদার। ঘটনার পর পুলিশ তার গাড়ি আটকানোর চেষ্টা করলেও ইয়েদার পালিয়ে যান। পরে তাকে তার নিজের বাসা থেকে গ্রেপ্তার করে পুলিশ। তখন তার ড্রাইভিং লাইসেন্স ৬ মাসের জন্য স্থগিত করা হয়। যৌন নিপীড়নের মামলায় প্রসিকিউটর এই ফুটবলারের ১৮ মাসের স্থগিতসহ দুই বছর ছয় মাসের কারাদণ্ড…

