কাকরাইল মসজিদ ও বিশ্ব ইজতেমা একক নিয়ন্ত্রণের ঘোষণা থেকে অবশেষে সরে এসেছেন তাবলিগের জুবায়েরপন্থিরা।আগের নিয়ম মেনে নিয়ে বর্তমান সরকারকে সহযোগিতা করার ঘোষণা দিয়েছেন তারা। বুধবার রাতে ওলামা মাশায়েখ বাংলাদেশের পক্ষ থেকে ‘কাকরাইল মসজিদ ও তাবলিগ বিষয়ে জরুরি বিবৃতি’তে এ তথ্য জানানো হয়। মাওলানা শাহরিয়ার মাহমুদ প্রেরিত ওই বিবৃতিতে বলা হয়, গতকাল (১২ নভেম্বর) বর্তমান সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে ওলামা মাশায়েখ বাংলাদেশের নেতাদের জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। দীর্ঘ আলোচনার পরিপ্রেক্ষিতে স্বরাষ্ট্র উপদেষ্টা, ধর্ম উপদেষ্টার পক্ষ থেকে যৌথভাবে আগামী ২০২৫ সালের এপ্রিল মাসে তাবলিগের সমস্যার স্থায়ী সমাধানের উদ্যোগ নেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হয় ফলে দেশের বৃহত্তর স্বার্থে এপ্রিল ২০২৫ পর্যন্ত কাকরাইল মসজিদে…
Author: saiful islam
ঘরের মাঠে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে মালদ্বীপের মুখোমুখি বাংলাদেশ জাতীয় ফুটবল দল। কিন্তু ম্যাচের প্রথমার্ধ মোটেই সুখকর হলো না লাল-সবুজের প্রতিনিধিদের জন্য। সফরকারীদের কাছে ০-১ ব্যবধানে পিছিয়ে থেকে বিরতিতে সাদ উদ্দিন-তপু বর্মণরা। ঢাকার কিংস অ্যারেনায় ম্যাচের ১৮ মিনিটে ফ্রি কিক থেকে ভেসে আসা বলে মাথা ছুঁইয়ে মালদ্বীপকে একমাত্র গোলটি এনে দিয়েছেন আলী ফাসির। বাংলাদেশের রক্ষণ এবং গোলকিপার মিতুল মারমার যেন চেয়ে চেয়ে দেখা ছাড়া কিছুই করার ছিল না। অথচ প্রথমার্ধের সিংহভাগে বাংলাদেশের-ই আধিপত্য ছিল। ৪-৪-২ ফরমেশনে শুরু থেকেই একের পর এক আক্রমণে মালদ্বীপকে তটস্থ রাখে বাংলাদেশ। কিন্তু আক্রমণ-ই সার, তাতে গোল হলে তো! কখনো ক্রসবারের ওপর দিয়ে গিয়েছে হেডার তো কখনো…
সংবিধান সংস্কার কমিশন দেশের বিশিষ্ট নাগরিকদের সঙ্গে তৃতীয় দিনের মতো সংবিধান সংস্কারে মতবিনিময় করেছে। বুধবার জাতীয় সংসদ ভবনের কেবিনেট কক্ষে সংবিধান সংস্কার কমিশনের সদস্যরা এ মতবিনিময় করেন। পরে কমিশনের জনসংযোগ কর্মকর্তা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, মতবিনিময় সভায় সংস্কারের বিভিন্ন দিক নিয়ে মত দেন ড. বদিউল আলম মজুমদার, মতিউর রহমান, মাহফুজ আনাম, অধ্যাপক সলিমুল্লাহ খান, অধ্যাপক রোবায়েত ফেরদৌস, ডা. জাহেদ উর রহমান, দিলীপ কুমার সরকার, মুফতি সাইফুল ইসলাম এবং মুফতি আব্দুল্লাহ মাসুম। এ মতবিনিময় সভায় কমিশন প্রধান অধ্যাপক আলী রীয়াজ এবং কমিশনের সদস্য অধ্যাপক সুমাইয়া খায়ের, ব্যারিস্টার ইমরান সিদ্দিক, অধ্যাপক মোহাম্মদ ইকরামুল হক, ব্যারিস্টার এম…
হিজবুল্লাহ প্রথমবারের মতো ইসরাইলি বিমান বাহিনীর একটি প্রধান ঘাঁটিতে ব্যাপক রকেট হামলা চালিয়েছে। মঙ্গলবারের আক্রমণটি ইসরাইলি বাহিনীর অপরাধমূলক কর্মকাণ্ডের প্রতিশোধ হিসেবে চালানো হয়েছে বলেই জানিয়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠীটি। এ বিষয়ে হিজবুল্লাহ এক বিবৃতিতে জানিয়েছে যে, তারা ইসরাইলের হাহোটরিম বিমান ঘাঁটিকে লক্ষ্যবস্তু করেছে, যা ইসরাইলি বিমান বাহিনীর একটি গুরুত্বপূর্ণ ঘাঁটি। এখানে ইসরাইলি বিমান বাহিনীর বিভিন্ন সামরিক সরঞ্জাম, পরিবহন ইউনিট এবং একটি ইঞ্জিন কারখানা রয়েছে। ঘাঁটিটি দখলকৃত হাইফা শহরের দক্ষিণে এবং লেবানন-ফিলিস্তিন সীমান্ত থেকে প্রায় ৪০ কিলোমিটার দূরে অবস্থিত। হিজবুল্লাহ জানায়, এই হামলাটি তাদের ‘খাইবার অপারেশন’ সিরিজের একটি অংশ। অপারেশনটি ইসরাইলের গুরুত্বপূর্ণ গোয়েন্দা ঘাঁটি এবং অন্যান্য কৌশলগত স্থানগুলোতে আক্রমণের উদ্দেশ্যে পরিচালিত হচ্ছে।…
সাদা দেওয়ালে টাঙানো পেইন্টিং, দামি সোফা, সামনে সাজানো ফুলদানি আর রাজরানির মতো বসে মীরা রাজপুত। এমনই সাজানো-গোছানো অন্দরসজ্জার ছবি। ২০১৮ সালে মুম্বাইয়ের ওরলিতে সমুদ্রমুখী একটি ডুপ্লেতে দুই ছেলেমেয়ে নিয়ে সংসার পাতেন শাহিদ কাপুর ও মীরা রাজপুত। ৫০০ বর্গফুটের ওই ফ্ল্যাটটি কিনতে খরচ হয়েছিল প্রায় ৫৮ কোটি টাকা। শাহিদ-মীরা এই সাধের ফ্ল্যাটে বসেই দীপাবলি থেকে দেওর ঈশানের জন্মদিন, অনেক স্মৃতি সাজিয়েছেন।এবার সেই ফ্ল্যাট নাকি ছেড়ে দিচ্ছেন তারা। আগামী পাঁচ বছরের জন্য ফ্ল্যাটটি ভাড়া দিয়েছে। ১.২৩ কোটি টাকার প্রাথমিক আমানত ছাড়াও প্রতি মাসে ২০.৫ লাখ টাকা ভাড়া পাবেন শাহিদ। মাসিক এই ভাড়ার অঙ্কটিও ধীরে ধীরে বৃদ্ধি পাবে। ৫ বছর মেয়াদ শেষে অ্যাপার্টমেন্টের…
রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ। এতে ২ হাজার ১৩১টি মামলায় ৭৭ লাখ ৬৫ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে এসব মামলা ও জরিমানা করা হয়। পরে ডিএমপির মিডিয়া শাখা থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। পুলিশ জানায়, অভিযানকালে ২৪০টি গাড়ি ডাম্পিং ও ৬৮টি গাড়ি রেকার করা হয়েছে। ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে।
দেশের প্রধান দুই শহর ঢাকা-চট্টগ্রামসহ এক রাতে চার স্থানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে হতাহতের কোনো খবর পাওয়া না গেলেও ক্ষয়ক্ষতি হয়েছে। মঙ্গলবার (১২ নভেম্বর) দিবাগত রাতে রাজধানীর কল্যাণপুরে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের অফিসে, চট্টগ্রাম নগরীর দুই নম্বর গেট এলাকায় অবস্থিত কর্ণফুলী সুপার মার্কেটে, সাভারে একটি কাপড়ের গুদামে এবং রাজধানীর বাড্ডায় একটি মালবাহী লরিতে এসব অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। রাজধানীর কল্যাণপুরে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের অফিসে আগুন লাগে মঙ্গলবার দিবাগত রাত দুইটার দিকে। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রতিষ্ঠানটির কর্মকর্তা-কর্মচারীরা জানান, আগুনে গ্রাহকদের পার্সেল ও ডকুমেন্টসহ গুরুত্বপূর্ণ জিনিসপত্র পুড়ে গেছে। কেমিক্যাল থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা করছেন কুরিয়ার সার্ভিসটির কর্মকর্তা-কর্মচারীরা। আগুনে…
যশোরের ঝিকরগাছায় কানের সোনার দুলের জন্য সাদিয়া খাতুন (১০) নামে এক শিশুকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। মঙ্গলবার গভীর রাতে উপজেলার হাজিরবাগ ইউনিয়নের মাটিকোমরা গ্রামের হারুনের বাগান থেকে শিশুটির লাশ উদ্ধার করা হয়। নিহত সাদিয়া মাটিকোমরা গ্রামের দক্ষিণপাড়ার বাবলুর রহমানের মেয়ে। এ ঘটনায় অভিযুক্ত চম্পা খাতুনকে পুলিশ আটক করেছে। ঝিকরগাছা থানার ওসি বাবলুর রহমান খান জানান, মঙ্গলবার বেলা ১১টার দিকে হঠাৎ করে নিখোঁজ হয়ে যায় সাদিয়া। খোঁজাখুঁজি করে না পেয়ে তার বাবা থানায় অভিযোগ করেন। এ সময় তারা চম্পা খাতুনের ওপর তাদের সন্দেহের কথা জানান। এক পর্যায়ে রাত সাড়ে ১১টার দিকে চম্পার বাড়িতে গিয়ে তাকে গ্রেফতার করে পুলিশ। এ সময় তার…
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি উপদেষ্টা নাহিদ ইসলামের উপস্থিতিতে সম্প্রতি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) তাকে উদ্দেশ করে কটূক্তি করার অভিযোগ উঠে। তবে জুলাই বিপ্লবে নাহিদের অবদানের কথা মনে করিয়ে দিয়ে তার ওপর অমানবিক নির্যাতনের দুইটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে শেয়ার করে একটি পোস্ট দিয়েছেন বৈষম্যবিরোধী আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ। বুধবার (১৩ নভেম্বর) সকাল ১০টার দিকে দেওয়া ওই পোস্টের ক্যাপশনে হাসনাত লেখেন, ‘গত ১৬ বছরে বাংলাদেশের চিত্র এমনই ছিল। যারা হাসিনাকে পুনর্বাসনে সহায়তা করছে তারা দেশকে রক্তপাত, জোরপূর্বক গুম, হত্যার সেই পুরনো অবস্থায় ফিরিয়ে নিতে চায়। হাসিনা শাসনের পুনর্বাসনকে সমর্থন করলে শেষ পর্যন্ত একই বিধ্বংসী পরিণতি ঘটবে।’ পোস্টে তিনি আরও লেখেন, ‘ফ্যাসিস্টবিরোধী বাংলাদেশই…
বিদ্যুৎ নিয়ে ভারতের আদানি গ্রুপের সঙ্গে হওয়া একতরফা সকল চুক্তি বাতিল চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। বুধবার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় ব্যারিস্টার এম কাইয়ুম জনস্বার্থে এ রিট দায়ের করেন। বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চে এই রিট আবেদনটির ওপর শুনানি হবে। এর আগে গত ৬ নভেম্বর বিদ্যুৎ নিয়ে ভারতের আদানি গ্রুপের সঙ্গে সকল চুক্তি বাতিল চেয়ে সরকারকে লিগ্যাল নোটিশ পাঠান সুপ্রিম কোর্টের এক আইনজীবী। নোটিশে অবিলম্বে অন্যায্য একতরফা চুক্তি পুনর্বিবেচনা অথবা পুরোটাই বাতিল চাওয়া হয়েছে। তিনদিনের মধ্যে আদানিকে এই ঘটনায় চুক্তি পুনর্বিবেচনার কার্যক্রম শুরু না করলে হাইকোর্টে রিট করবেন বলেও জানান সংশ্লিষ্ট আইনজীবী। জ্বালানি ও আইন…

