৯ বছর আগে বিএনপির এক সমর্থককে আটকের পর গুলি ও ছুরিকাঘাত করে হত্যা চেষ্টার অভিযোগে চট্টগ্রাম-৬ (রাউজান) আসনের সাবেক সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরী ও রাউজান থানার তৎকালিন ওসি (মেজর সিনহা হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি) প্রদীপ কুমার দাশসহ ৩৩ জনের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করা হয়েছে। সোমবার চট্টগ্রাম চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কাজী সহিদুল ইসলামের আদালতে মামলাটি দায়ের করেন কামরুল হাসান টিটু। মামলাটি রাউজান থানার ওসিকে এফআইআর বা এজাহার হিসেবে গ্রহণ করার আদেশ দেন আদালত। বিষয়টি নিশ্চিত করেছেন চিফ জুড়িশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের পেশকার জয়নাল আবেদীন। মামলাটি সোমবার দায়ের হলেও জানা গেছে মঙ্গলবার। কামরুল হাসান টিটু রাউজান উপজেলার নোয়াপাড়া এলাকার মৃত…
Author: saiful islam
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা এবং সাবেক সংসদ সদস্য বেগম রোজী কবির মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বুধবার (১৩ নভেম্বর) ভোর ৫টায় ঢাকা এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন তার মৃত্যু হয়। জানা গেছে, বেগম রোজী কবির দীর্ঘদিন ধরে লিভারজনিত রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৩ বছর। তিনি ২ ছেলে, ২ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী, আত্মীয় স্বজন ও রাজনৈতিক সহকর্মী রেখে গেছেন। ঢাকা থেকে লাশ চট্টগ্রাম নেওয়ার পর জানাজার সময় নির্ধারণ করা হবে। এদিকে বেগম রোজী কবিরের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন চট্টগ্রাম সিটি করপোরেশন মেয়র ও চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সভাপতি ডা. শাহাদাত হোসেন। বেগম রোজী কবির জাতীয়তাবাদী মহিলা…
নতুন সরকার গঠনের তিন মাস পর আন্দোলনের নেতৃত্ব দেয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও অন্তর্বর্তীকালীন সরকারের মধ্যে এক ধরনের বিরোধপূর্ণ সম্পর্ক দেখা যাচ্ছে। বিশেষ করে সরকারের উপদেষ্টা পরিষদে নতুন সদস্য যুক্ত হওয়ার ঘটনায় প্রকাশ্যে রূপ নিয়েছে এই বিরোধ। এর বিরুদ্ধে বিক্ষোভ কর্মসূচির পাশাপাশি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অনেককে ফেসবুকে প্রোফাইল ছবি লাল করেও প্রতিবাদ জানাতে দেখা গেছে। যে শিক্ষার্থীদের সমর্থন নিয়ে অন্তর্বর্তীকালীন সরকার গঠন হলো তারাই কেন প্রতিবাদ করছে? শুধুই কি উপদেষ্টা পরিষদ গঠন নাকি ক্ষমতাকেন্দ্রিক দ্বন্দ্বও আছে- সেই প্রশ্নও সামনে আসছে। জবাবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সংগঠকেরা বলেছেন, উপদেষ্টা নিয়োগসহ অন্তর্বর্তীকালীন সরকারের বেশ কিছু কার্যক্রম নিয়ে তাদের কাছেও প্রশ্ন রয়েছে। সংগঠনটির আহ্বায়ক…
পবিত্র ওমরাহ পালনের জন্য এখন সৌদি আরবে অবস্থান করছেন দেশের অন্যতম শীর্ষ অলরাউন্ডার সাকিব আল হাসান। দেশের জার্সিতে সবশেষ ভারতের বিপক্ষে মাঠে নেমেছিলেন তিনি। এরপর থেকে পরিবারের সঙ্গে যুক্তরাষ্ট্রে অবস্থান করছিলেন। মঙ্গলবার (১২ নভেম্বর) মোহাম্মদ শামিম খান নামের এক বাংলাদেশি তার ফেসবুক অ্যাকাউন্ট থেকে একটি লাইভ করেন। সেখানে দেখা যায় জুব্বা পরে মক্কাতে সাকিব। এ সময় তারকা এই ক্রিকেটারকে ঘিরে কয়েকজন উচ্ছ্বসিত ভক্তের জটলা দেখা যায়। এসময় ভক্তদের সেলফির আবদারও মিটিয়েছেন তিনি। ভারতের মাটিতে বাংলাদেশের সিরিজ চলাকালে টেস্ট ও টি-টোয়েন্টি ফরম্যাট থেকে অবসরের ঘোষণা দিয়েছিলেন সাকিব। অক্টোবরে ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম টেস্ট দিয়ে সাদা পোশাকের ক্রিকেটকে বিদায় বলতে…
বলিউড সুপারস্টার শাহরুখ খানকে প্রাণনাশের হুমকি দেওয়া ব্যক্তিকে গ্রেফতার করেছে মুম্বাই পুলিশ। অভিযুক্ত সেই ব্যক্তির নাম ফয়জান খান। তার বাড়ি ভারতের ছত্তিশগড়ে। ফয়জান শাহরুখ খানের কাছ থেকে ৫০ লাখ টাকার দাবি জানিয়েছিলেন। ফয়জান খান পেশায় আইনজীবী। ফয়জান পুলিশকে জানিয়েছিলেন যে ১৪ নভেম্বর তিনি মুম্বাইতে আসবেন এবং বান্দ্রা পুলিশকে তার বয়ান দেবেন। কিন্তু গত কয়েক দিন ধরে ক্রমাগত হুমকি পাওয়ার পর ফয়জান খান মুম্বাই পুলিশ কমিশনারকে চিঠি লিখে অনুরোধ জানিয়েছিলেন যে নিরাপত্তাজনিত কারণে তার বয়ান যেন ভার্চ্যুয়ালি নেওয়া হয়। গত ৫ নভেম্বর শাহরুখ খানকে খুনের হুমকি দিয়ে মুম্বাই পুলিশের কাছে এক উড়ো ফোন এসেছিল। এর পাশাপাশি এই বলিউড সুপারস্টারের থেকে ৫০…
রুকাইয়া জাহান চমক। ছোট পর্দার এই অভিনেত্রী মাঝে মাঝে বিভিন্ন বিষয়ে ফেসবুকে নিজের প্রতিক্রিয়া জানান।বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের সঙ্গে বেশ সরব ছিলেন তিনি।ছাত্র আন্দোলন থেকে গণঅভ্যুত্থান, তারপর অন্তর্বর্তী সরকার গঠন- সব বিষয়েই নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন চমক। বিগত ১৬ বছর ধরে শাসনামলে থাকা আওয়ামী লীগের কঠোর সমালোচনা করেছেন এই অভিনেত্রী।সরকার পতনের পরে দেশজুড়ে বিভিন্ন স্থানে সংঘটিত হওয়া নৈরাজ্যের ঘটনায় আওয়ামী লীগকে দায়ী করেছেন তিনি। তবে সম্প্রতি সময়ে কিছু বিষয়ে হতাশা প্রকাশ করলেন চমক। কয়েকদিন আগেই এক ফেসবুক স্ট্যাটাসে অভিনেত্রী লেখেন, ‘এক দানবের হাত থেকে বের হতে না হতেই, অন্য মহাদানবের আবির্ভাবের বিষয়টা, তারাই সবচেয়ে বেশি রিলেট করতে পারবে, যারা এক টক্সিক…
একসঙ্গে ১৮টি ছবি মুক্তির তারিখ ঘোষণা করে অনন্য নজির গড়েছে ভারতীয় বাংলা ছবির প্রযোজনা সংস্থা ‘এসকে মুভিজ’। ‘এইট্টিন অন স্ক্রিন’ শিরোনামে ২০২৬ সাল পর্যন্ত ১৮টি ছবি মুক্তির তারিখ ঘোষণা করেছে এসকে মুভিজ। সেই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী থাকলেন বাংলাদেশের (টালিউডের) জনপ্রিয় অভিনেত্র শাকিব খান। এসকে মুভিজের সঙ্গে আন্তরিক সম্পর্ক থাকায় মুম্বাইয়ে ‘বরবাদ’ ছবির শুটিং ফেলেই এক রাতের জন্য কলকাতায় চলে যান কিং খান খ্যাত শাকিব। সেই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী ছিলেন ঋতুপর্ণা সেনগুপ্ত, শ্রাবন্তী চ্যাটার্জি, শিবপ্রসাদ মুখার্জি, শাশ্বত চ্যাটার্জি, আবির চ্যাটার্জি, অঙ্কুশ-ঐন্দ্রিলা, পরমব্রত, রুদ্রনীলের মতো তারকারা। আর এসব তারকাদের মধ্যমণি ছিলেন মেগাস্টার শাকিব খান। সম্প্রতি এ আয়োজনের বেশ কিছু ভিডিও সামাজিক যোগাযোগের…
ডলারের মান শক্তিশালী হতে থাকায় কমতে শুরু করেছে স্বর্ণের দাম। বর্তমানে আন্তর্জাতিক বাজারে যে দামে স্বর্ণের কেনা-বেচা হচ্ছে, তা গত দুই মাসের মধ্যে সর্বনিম্ন। স্বর্ণের আন্তর্জাতিক বাজার পর্যবেক্ষণকারী সংস্থাগুলোর বরাত দিয়ে এক প্রতিবেদনে রয়টার্স জানিয়েছে, মঙ্গলবার যুক্তরাষ্ট্রে প্রতি আউন্স (এক আউন্স = ২৮ দশমিক ৩৫ গ্রাম) স্বর্ণ বিক্রি হয়েছে ২ হাজার ৫৯৭ দশমিক ৯১ ডলার বা ৩ লাখ ১০ হাজার ৮০৯ টাকায়। স্বর্ণের বাজার পর্যবেক্ষণকারী সংস্থাগুলোর তথ্য অনুযায়ী, শতকরা হিসেবে স্বর্ণের দাম কমেছে দশমিক ৯ শতাংশ এবং গত ২০ সেপ্টেম্বরের পর মঙ্গলবার প্রথম এই দরে বিক্রি হচ্ছে মূল্যবান এই ধাতুটি। যুক্তরাষ্ট্রভিত্তিক বাজার পর্যবেক্ষণ সংস্থা কেসিএম ট্রেডের শীর্ষ বাজার বিশ্লেষক টিম…
চীনের দক্ষিণাঞ্চলের ঝুহাই শহরে প্রাইভেটকার চাপায় অন্তত ৩৫ জন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও ৪৩ জন। স্থানীয় সময় সোমবার সন্ধ্যার দিকে পথচারীদের ওপর গাড়ি চালিয়ে দিয়েছেন ৬২ বছর বয়সী এক চালক।মঙ্গলবার চীনা পুলিশের বরাত দিয়ে ফরাসি বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। পুলিশের এক বিবৃতিতে বলা হয়েছে, ঝুহাই স্পোর্টস সেন্টারে ভয়াবহ হামলার ঘটনা ঘটেছে। সেখানে শরীর চর্চা করার সময় লোকজনের ওপর এক ব্যক্তি গাড়ি চালিয়ে দিয়েছেন। এতে ৩৫ জন নিহত ও ৪৩ জন আহত হয়েছেন। হামলার পর পালিয়ে যাওয়ার চেষ্টার সময় গাড়ির চালক ফ্যানকে গ্রেফতার করেছে পুলিশ। হামলার সময় গুরুতর আহত হয়েছেন ফ্যান। বর্তমানে তিনি…
বাংলাদেশি নাগরিকদের কথিত অবৈধ অনুপ্রবেশের সঙ্গে সম্পর্কিত একটি অর্থ পাচারের ঘটনার তদন্তে ভারতের পশ্চিমবঙ্গ ও ঝাড়খণ্ডের একাধিক স্থানে ব্যাপক অভিযান চালিয়েছে দেশটির কেন্দ্রীয় অর্থ মন্ত্রণালয়ের তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। মঙ্গলবার রাজ্যের ১৭টি স্থানে এই অভিযান চালানো হয় বলে ভারতীয় বার্তাসংস্থা পিটিআইয়ের বরাত দিয়ে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি। খবরে বলা হয়, ভারতের কেন্দ্রীয় সরকারের তদন্ত সংস্থার ঝাড়খণ্ড অফিস এই দুই প্রতিবেশী রাজ্যে মোট ১৭টি জায়গায় এই অভিযান চালায়। ঝাড়খণ্ডে কিছু বাংলাদেশি নারীর অনুপ্রবেশ এবং পাচারের ঘটনায় সংস্থাটি গত সেপ্টেম্বরে প্রিভেনশন অব মানি লন্ডারিং অ্যাক্টের (পিএমএলএ) অধীনে একটি মামলা দায়ের করেছিল। ভারতীয় সংবাদমাধ্যম বলছে, বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায়…

