Author: saiful islam

ওমরাহ পালনকারীদের স্বাস্থ্য সুরক্ষা ও পরিবেশগত দিক বিবেচনায় নতুন নির্দেশনা জারি করেছে সৌদি আরব। এ নির্দেশনায় মক্কার মসজিদুল হারামে ওমরাহর তাওয়াফ ও সাঈ শেষ করার পর শুধু অনুমোদিত নাপিতের কাছেই চুল কাটানোর পরামর্শ দেওয়া হয়েছে। স্বাস্থ্য সুরক্ষা এবং পরিবেশগত দিক বিবেচনায় এই নির্দেশনা দেওয়া হয়েছে বলে মন্ত্রণালয় জানিয়েছে। নতুন নির্দেশনা অনুযায়ী প্রাথমিকভাবে নাপিতের দোকানগুলোতে স্বাস্থ্য সুরক্ষা বাড়ানোর দিকে গুরুত্ব দেওয়া হয়েছে। এবং কঠোর স্যানিটেশন ব্যবস্থা বাধ্যতামূলক করা এবং শেভিং রেজার পুনরায় ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে। সৌদি আরবের হজ মন্ত্রণালয়ের ওই নির্দেশনায় বলা হয়, অনুমোদিত নাপিতদের কাছে চুল কাটালে ওমরাহকারীদের স্বাস্থ্য ও পরিবেশ সুরক্ষিত থাকবে। এই নাপিতরা নিরাপদ ও স্বাস্থ্যকর পরিষেবা…

Read More

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের একান্ত সচিব (পিএস) মিয়া নূর উদ্দিন অপু সন্ত্রাসবিরোধী আইনের মামলায় খালাস পেয়েছেন। তিনি ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে শরীয়তপুর-৩ (গোসাইরহাট-ডামুড্যা-ভেদরগঞ্জ) আসনের ধানের শীষের প্রার্থী ছিলেন। রাষ্ট্রপক্ষ অভিযোগ প্রমাণ করতে ব্যর্থ হওয়ায় মঙ্গলবার তাকে খালাস দেয় ঢাকার সন্ত্রাসদমন বিরোধী বিশেষ ট্রাইব্যুনাল। ট্রাইব্যুনাল বলেছেন, এই মামলাটি অসত্য। ২০১৮ সালের জাতীয় নির্বাচনের পূর্বে সাবেক ছাত্রদল নেতা নুরউদ্দিন অপুসহ চারজনের বিরুদ্ধে এ মামলা করে র্যাব-৩ এর তৎকালীন ডিএডি ইব্রাহিম হোসেন। ২০২১ সালের ১৩ জুন চার্জশিট দেওয়া হয়। অবশেষে সাক্ষ্য-প্রমাণে দোষী সাব্যস্ত করার কোন উপাদান না পাওয়ায় অপুকে খালাস দিয়েছে আদালত। আইনজীবীরা বলছেন, জাতীয় সংসদ নির্বাচনের পূর্বে উদ্দেশ্যে প্রণোদিতভাবে রাজনৈতিক…

Read More

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ফ্যাসিবাদ আওয়ামী লীগ গত ১৫-১৬ বছরের দেশের রাজনৈতিক ও অর্থনৈতিক কাঠামোকে সম্পূর্ণরূপে ধ্বংস করে ফেলেছে। তারা ফ্যাসিবাদ শাসন চালিয়ে গণতন্ত্রের যে আকাঙ্ক্ষা তা সম্পূর্ণরূপে ধ্বংস করেছে। আমরা গত ১৫ বছর ধরে বিএনপিসহ অনেক রাজনৈতিক দল আন্দোলন করেছি সংগ্রাম করেছি এই ফ্যাসিবাদী সরকার থেকে মুক্তি পাওয়ার জন্য। এ অবস্থায় অন্তর্বর্তীকালীন সরকারের কাছে জনগণের প্রত্যাশা অনেক। মঙ্গলবার বিকালে লালমনিরহাটের বড়বাড়ী শহিদ আবুল কাশেম কলেজ মাঠে জেলা বিএনপি আয়োজিত শহিদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনীয় খেলায় প্রধান অতিথির বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন। বিএনপি মহাসচিব বলেন, বর্তমান সরকার নির্বাচন ব্যবস্থা সংস্কারসহ ৬টি বিষয়ে কমিটি…

Read More

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মঈন খান বলেছেন, মানব সমাজ পরিবর্তনশীল। এই পরিবর্তনের সঙ্গে সবাইকে খাপ খাইয়ে চলতে হবে। যে তাল মিলিয়ে চলতে না পারবে, তাকে কিন্তু ছিটকে পড়তে হবে, যেমনটা এখন আওয়ামী লীগ পড়েছে। তিনি বলেন, আওয়ামী লীগের চেয়ে বড় গণতান্ত্রিক রাজনৈতিক দল দেশে নেই। কিন্তু তারা গণতন্ত্রের কথা বলে দেশকে ধ্বংস করেছে। নিজেদের স্বৈরাচারী শাসক হিসেবে প্রতিষ্ঠিত করেছে। গণতন্ত্রের মুখোশ পরে স্বৈরশাসকে অবতীর্ণ হয়েছে। পরে আবার গণঅভ্যুত্থানে তারা হারিয়ে গেছে। মঙ্গলবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবিধান সংস্কারে আয়োজিত এক সেমিনারে এসব কথা বলেন মঈন খান। ‘মানবিক, গণতান্ত্রিক, কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠার লড়াইয়ের ঐক্যবদ্ধ হোন’ শীর্ষক সেমিনারের আয়োজন করে নাগরিক ঐক্য। সেমিনারে সভাপতিত্ব…

Read More

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা চলচ্চিত্র নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী ও ব্যবসায়ী শেখ বশির উদ্দিনের পদত্যাগ চেয়ে আইনি নোটিশ দেওয়া হয়েছে। মঙ্গলবার অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে এ নোটিশ পাঠিয়েছেন ঢাকা জজ কোর্টের আইনজীবী মো. সফিকুল ইসলাম সবুজ খান। নোটিশ পাওয়ার তিন দিনের মধ্যে তাদের পদত্যাগ কার্যকর করতে বলা হয়েছে। তা নাহলে তিনি উচ্চ আদালতে যাবেন। এছাড়া এই আইনজীবী নিজেকে উপদেষ্টামণ্ডলীতে অন্তর্ভুক্ত করার আবেদন জানান তিনি। নোটিশে বলা হয়েছে, চলচ্চিত্র নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী ও ব্যবসায়ী শেখ বশির উদ্দিন গত ১০ নভেম্বর সন্ধ্যায় উপদেষ্টা হিসেবে শপথ গ্রহণ করেন। বিগত ১৬ বছর পর ইতিহাসের সবচেয়ে বড় ফ্যাসিস্ট ও গণহত্যার নায়ক খুনি…

Read More

নিজস্ব প্রতিবেদক: নারায়ণগঞ্জ ফতুল্লা থানাধীন এনায়েতনগর ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মোঃ বিল্লাল হোসেন সহ চাচা ফতুল্লা থানা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এম এ মান্নান গংদের বিরুদ্ধে বৈষম্য বিরোধী আন্দোলনের সময় (৫ আগস্ট) নির্দেশে, প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত থেকে ফতুল্লা এক ছাত্রকে হত্যা করার অভিযোগের ভিত্তিতে তাদের নামে ফতুল্লা থানায় একটি হত্যা মামলা হয়। বিগত কয়েকদিন অতিবাহিত হলেও উল্লেখিত এই ভূমিদস্যু, হত্যা মামলার আসামি এনায়েত নগর ইউনিয়নের মুসলিম নগর নয়াবাজার এলাকার মৃত: পিতা- আউয়াল হোসেনের ছেলে মোঃ বিল্লাল হোসেন ও তার চাচা এম এ মান্নান গংরা প্রকাশ্যে ঘুরা ফেরা করলেও পুলিশ তাঁদের গ্রেফতার করছে না। আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের এই নেতা ছাত্র হত্যা…

Read More

প্রায় ১ কোটি ৩৩ লাখ ৫৫ হাজার টাকা জ্ঞাত-আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে রাজশাহী মহানগর আওয়ামী লীগ নেতা আতিকুর রহমান কালুর বিরুদ্ধে করা একটি দুর্নীতি মামলায় আদালতে চার্জশিট দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। কালু রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানা আওয়ামী লীগের সভাপতি। দুর্নীতি দমন কমিশনের রাজশাহী সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আমির হোসাইন অভিযোগ ও মামলাটি তদন্ত করেন। ২০২৩ সালের ১ আগস্ট দুদকের রাজশাহী বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক আমিনুল ইসলাম বাদী হয়ে রাজশাহী মহানগর দায়রা জজ আদালতে আতিকুর রহমান কালুর বিরুদ্ধে মামলাটি করেন। আদালত চার্জশিট গ্রহণ করেন। কালু নগরীর বোয়ালিয়া থানার রানীবাজার এলাকার তৈমুর হোসেনের ছেলে। মামলার বিবরণে জানা গেছে, ২০২২ সালে আতিকুর…

Read More

যশোরের ঝিকরগাছায় পিয়াল হাসান (২৮) নামে যুবদল কর্মীকে কুপিয়ে হত্যার ঘটনায় দুই আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব -৬। সোমবার রাতে খুলনার চুকনগর ও ঝিনাইদহের মহেশপুর থেকে তাদের গ্রেফতার  করা হয়। গ্রেফতাররা হলেন- মোবারকপুর গ্রামের কামারুল ইসলামের ছেলে ঝিকরগাছা পৌর ছাত্রদলের আহ্বায়ক (সদ্য বহিষ্কৃত)  শামীম রেজা ও একই এলাকার নজরুল ইসলাম নজুর ছেলে স্বেচ্ছাসেবক দলনেতা মেহেদী হাসান (২৪)। মঙ্গলবার সকালে সংবাদ সম্মেলনে র‌্যাব-৬ যশোর ক্যাম্পের ভারপ্রাপ্ত অধিনায়ক ফ্লাইট লেফটেন্যান্ট মো. রাসেল বলেন, যশোরের ঝিকরগাছা উপজেলার মোবারকপুর গ্রামের কিতাব আলীর ছেলে যুবদল কর্মী পিয়াল হাসান গত ৯ নভেম্বর দুপুর ১টার দিকে ঝিকরগাছা বাজারে কাজ শেষে বাড়ির ফিরছিলেন। পথিমধ্যে মিতালী সিনেমা হল রোডে পৌঁছালে…

Read More

সাভারে শান্তনা (২৫) নামের এক নারীর মাথা ও হাতবিহীন লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার দিবাগত রাত তিনটার দিকে উপজেলার বিরুলিয়া ইউনিয়নের দত্তপাড়া এলাকার একটি নার্সারির ভেতর থেকে ওই নারীর লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় নয়ন নামের এক যুবককে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। ওই এলাকায় স্থানীয়দের মাঝে চরম আতঙ্ক বিরাজ করছে। প্রত্যক্ষদর্শীরা জানান, মাথা ও দুই হাত বিচ্ছিন্ন একজনের লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন তারা। বিরুলিয়ায় গত কয়েক বছরে এমন নৃশংস হত্যাকাণ্ড দেখেননি এলাকাবাসী। সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল মিঞা জানান, প্রথমে আমরা মাথা ও হাতবিহীন একজন নারীর লাশ শনাক্ত করি। পরবর্তীতে পাশে থাকা একটি…

Read More

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প থেকে আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) শীর্ষ সন্ত্রাসী সৈয়দুল আমিনকে (২৪) গ্রেফতার করেছে এপিবিএন পুলিশ। গ্রেফতারের সময় তার কাছ থেকে ২টি হ্যান্ড গ্রেনেড, একটি দেশীয় শর্টগান এবং ৪ রাউন্ড শর্টগানের কার্তুজ উদ্ধার করা হয়। গ্রেফতার সৈয়দুল আমিন উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প-১৮ এর ব্লক এল/১৮-এর বাসিন্দা মৃত ইউসুফ আলীর ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) ভারপ্রাপ্ত অধিনায়ক ও পুলিশ সুপার খন্দকার ফজলে রাব্বি। পুলিশ সুপার জানান, সোমবার (১১ নভেম্বর) রাত ১০টার দিকে গোপন সংবাদ পেয়ে রোহিঙ্গা ক্যাম্প-১৮ এর এম/১৭ ব্লকে আরসার একদল সন্ত্রাসী অবস্থান করছে। এমন সংবাদ পেয়ে ওই ব্লকে বিশেষ অভিযান চালানো হয়। অভিযানে…

Read More