Author: saiful islam

ছাত্র-জনতার আন্দোলনে গণহত্যার ঘটনায় দায়ের করা মামলায় ৮ পুলিশ কর্মকর্তাকে গ্রেফতার করতে নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। মঙ্গলবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যর ট্রাইব্যুনাল এ আদেশ দেন এর আগে আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পলাতক আওয়ামী লীগ নেতাদের গ্রেফতারে ইন্টারপোলের রেড নোটিশ জারির বিষয়ে পদক্ষেপ নিতে পুলিশ মহাপরিদর্শককে চিঠি দেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। গত ১০ নভেম্বর আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেন, সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনাসহ জুলাই-আগস্টের গণহত্যায় জড়িতদের দেশে ফিরিয়ে আনতে ইন্টারপোলের রেড নোটিশ জারি করতে যাচ্ছে সরকার। আন্তর্জাতিক অপরাধ আদালতে (আইসিসি)…

Read More

প্রতি টন অপরিশোধিত সয়াবিন তেলের দাম গত বছরের ডিসেম্বরে ছিল ১ হাজার ১০৫ ডলার। গত আগস্টে তা কমে দাঁড়িয়েছে ১ হাজার ৩১ ডলারে।  আবার কিছুটা বেড়ে সেপ্টেম্বরে দাঁড়িয়েছে ১ হাজার ৪৪ ডলারে। তবে সার্বিকভাবে তেলের দাম নিম্নমুখী। গত ডিসেম্বরের তুলনায় সয়াবিনের দাম কমেছে ৫ দশমিক ৫২ শতাংশ। কিন্তু আন্তর্জাতিক বাজারে দাম কমলেও দেশের বাজারে দাম ঊর্ধ্বমুখী বিক্রেতারা চাহিদা দিয়েও অনেক কোম্পানির কাছ থেকে চাহিদামাফিক বোতলজাত সয়াবিন তেল পাচ্ছে না।  ১০ কার্টন তেল চাহিদা দিলে দুই কার্টন তেল দেওয়া হচ্ছে।  কোম্পানিগুলো ইচ্ছা করেই এমনটা করেছে- যাতে রোজার আগে ভোজ্যতেলের দাম বাড়িয়ে বাড়তি মুনাফা করতে পারে। এতে খোলা তেলের চাহিদাও বেড়েছে। ফলে…

Read More

সাবেক নির্বাচন কমিশনার স ম জাকারিয়া মারা গেছেন; তার বয়স হয়েছিল ৭৬ বছর। নির্বাচন বিশেষজ্ঞ হিসেবে পরিচিত ছিলেন তিনি। বুধবার সকালে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে নির্বাচনী প্রশিক্ষণ ইন্সটিটিউটের মহাপরিচালক এস এম আসাদুজ্জামান জানান। নির্বাচন কর্মকর্তারা জানান, স্ত্রী ও এক ছেলে রেখে গেছেন স ম জাকারিয়া। রাজধানীর নিকুঞ্জ এলাকার মসজিদে বাদ জোহর তার জানাজা হওয়ার কথা। পরিবারের সিদ্ধান্ত পেলে গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ায় নিয়ে যাওয়া হবে তার মরদেহ। উল্লেখ্য,  স ম জাকারিয়া ২০০২ সালের ১ এপ্রিল নির্বাচন কমিশন সচিব হন। ২০০৬ সালের ১৫ জানুয়ারি নির্বাচন কমিশনার হওয়ার পর এক বছর দায়িত্ব পালন করে ২০০৭ সালের ৩১…

Read More

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) হাতে গুলিবিদ্ধ হয়ে পা হারানো লিমন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা করবেন। মামলায় দায়ী র‌্যাব কর্মকর্তা ও সদস্যদের আসামি করা হবে। এ বিষয়ে মঙ্গলবার প্রসিকিউটর বি এম সুলতান মাহমুদ বলেন, দুপুর ১টায় র‌্যাবের গুলিতে পা হারানো মুহাম্মদ লিমন হোসেন (বর্তমানে গণবিশ্ববিদ্যালয়ের আইনের শিক্ষক) ট্রাইব্যুনালে র‌্যাবের বিরুদ্ধে অভিযোগ দায়ের করবেন। জানা গেছে, পা হারানোর ঘটনায় সাবেক সামরিক উপদেষ্টা তারেক আহমেদ সিদ্দিকী, সাবেক র‍্যাব কর্মকর্তা জিয়াউল আহসানসহ ৯ জনের বিরুদ্ধে লিমন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করবেন লিমন। প্রসঙ্গত, ২০১১ সালের ২৩ মার্চ বিকালে ঝালকাঠির রাজাপুর উপজেলার জমাদ্দারহাটে র‌্যাবের অভিযানের সময় লিমন হোসেন গুলিবিদ্ধ হন। তিনি জানান, র‌্যাব সদস্যরা…

Read More

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের আমন্ত্রণ গ্রহণ করে ঢাকা আসছেন ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো। জানুয়ারিতে বাংলাদেশে যুব উৎসবে যোগ দিবেন তিনি। মঙ্গলবার (১২ নভেম্বর) আজারবাইজানের রাজধানী বাকুতে কপ ২৯ সম্মেলনের ফাঁকে প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করেন ফিফাপ্রধান। প্রধান উপদেষ্টা আসন্ন যুব উৎসবে যোগদানের জন্য তাকে আমন্ত্রণ জানান এবং বিশ্বজুড়ে স্বনামধন্য কয়েকটি নারী ফুটবল দলকে বাংলাদেশে আনার বিষয়ে তার সহযোগিতা চান। এর আগে ২০১৯ সালে মাত্র ১৫ ঘণ্টার ঝটিকা সফরে বাংলাদেশে আসেন জিয়ান্নি ইনফান্তিনো। সেবার  মতিঝিলে বাংলাদেশ ফুটবল ফেডারেশন ভবন পরিদর্শন করেন তিনি। সেই সঙ্গে মতবিনিময় করেন তখনকার বাফুফের কার্যনির্বাহী পরিষদের সঙ্গে। এ ছাড়া বাফুফের পক্ষ থেকে ফিফা প্রধানকে দেশীয় জামদানি…

Read More

আফগানিস্তান সিরিজে টস হয়ে উঠেছিল ট্রাম্প কার্ড। কেননা, আগের দুই ম্যাচে যে দল টস জিতেছে সেই ম্যাচ শেষে জয়ের হাসি হেসেছে। তৃতীয় ম্যাচে তাই টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিতে দু’বার ভাবতে হয়নি প্রথমবারের মতো নেতৃত্ব পাওয়া মেহেদী হাসান মিরাজকে। যদিও ম্যাচ শেষে সেই হাসি ম্লান হয়ে গেছে মিরাজের। বাংলাদেশকে ৫ উইকেটে হারিয়ে ম্যাচের সঙ্গে সিরিজটাও ভাগিয়ে নিয়েছে আফগানিস্তান। আর এমন হারে মিরাজ দায়ী করেছেন শিশিরকে। অথচ, শুরুতে ব্যাট করতে নেমে দারুণ শুরু পাওয়া বাংলাদেশ মাঝে হঠাৎই খেই হারায় দলীয় ফিফটির পর। ৫৩ রানে প্রথম উইকেটের পর ৭২ রানের মধ্যে চার উইকেট হারিয়ে বসে বাংলাদেশ। সেখান থেকে দলকে টেনে তুলেন মাহমুদউল্লাহ…

Read More

নেত্রকোনার পূর্বধলা উপজেলার শ্যামগঞ্জ এলাকায় অভিযান পরিচালনা করে ২৮ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে সেনাবাহিনী।  সোমবার সন্ধ্যা ৭টার দিকে এ অভিযান পরিচালনা করা হয়। আটকরা হলেন- ময়মনসিংহ জেলার গৌরীপুর উপজেলার মঈলাকান্দা গ্রামের লাল মিয়ার মেয়ে আছিয়া আক্তার (৪৪) ও একই গ্রামের ইমান আলীর ছেলে চান মিয়া(৫০)। নেত্রকোনায় দায়িত্বরত সেনাবাহিনীর এইট ইষ্ট বেঙ্গল রেজিমেন্টের মেজর জিসানুল হায়দার এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, আটক মাদক কারবারিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মাধ্যমে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে। এছাড়া মাদক কারবারি দুলাল মিয়া ও তার অপর সহযোগী তোতা মিয়াকে আটকের চেষ্টা চলছে। জানা গেছে, সেনাসদস্যরা সোমবার রাতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শ্যামগঞ্জ এলাকার…

Read More

সেহান বন্দর থেকে ইসরাইলে জ্বালানি তেল পাঠানোর অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি করেছে তুরস্কের জ্বালানি ও প্রাকৃতিক সম্পদ মন্ত্রণালয়। সোমবার (১১ নভেম্বর) এক লিখিত বিবৃতিতে মন্ত্রণালয়টি জানিয়েছে, তারা বাকু-তিবিলিসি-সেহান (বিটিসি) তেল পাইপলাইনের কার্যক্রম সম্পর্কে তথ্য দিয়েছে। ১৯৯৯ সালের ১৮ নভেম্বর তুরস্ক, আজারবাইজান এবং জর্জিয়া দ্বারা স্বাক্ষরিত একটি আন্তর্জাতিক চুক্তির মাধ্যমে বিটিসি পাইপলাইন প্রতিষ্ঠিত হয়। তুরস্কের অংশটি বোটাস ইন্টারন্যাশনাল এএস দ্বারা পরিচালিত হয়। তবে তুরস্কের অনুমোদন ছাড়া এই পাইপলাইনের মাধ্যমে তেল বিক্রি করা যায় না। বিবৃতিতে আরও উল্লেখ করা হয়েছে যে, এই পাইপলাইন ব্যবহারের মাধ্যমে যারা তেল পাঠায়, তারা তুরস্কের ‘ইসরাইলের সঙ্গে বাণিজ্য বন্ধ রাখার সিদ্ধান্ত’কে সম্মান জানিয়েছে। তাই ইসরাইলের জন্য…

Read More

বাংলাদেশ পুলিশের ডিআইজি, অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার পদমর্যাদার ৬৪ কর্মকর্তাকে বদলি ও প্রত্যাহার করা হয়েছে। সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে পৃথক দুটি প্রজ্ঞাপনে এ বদলি করা হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে সই করেন উপসচিব আবু সাঈদ। একটি প্রজ্ঞাপনে একজন ডিআইজি, ৮ জন অতিরিক্ত ডিআইজি ও ৩৯ জন পুলিশ সুপার পদমর্যাদার কর্মকর্তাকে বিভিন্ন ইউনিটে বদলি করা হয়। আরেকটি প্রজ্ঞাপনে, একজন ডিআইজি, ৫ জন অতিরিক্ত ডিআইজি ও ১০ জন পুলিশ সুপার পদমর্যাদার কর্মকর্তাকে বিভিন্ন ইউনিটে সংযুক্ত করা হয়। জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর করা হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

Read More

অন্তর্বর্তী সরকারের নতুন উপদেষ্টা হিসেবে শপথ নিয়েছেন দেশের জনপ্রিয় নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী। রোববার সন্ধ্যায় বঙ্গভবনের দরবার হলে এই নির্মাতাকে শপথ পড়ান রাষ্ট্রপতি। শপথ নেওয়ার পরে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন মোস্তফা সরয়ার ফারুকী। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদে জায়গা পেয়ে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ায় ফারুকীকে একের পর এক উষ্ণ বার্তা দিচ্ছেন দেশের শোবিজ তারকারা। সোমবার সকালে ফারুকীকে শুভেচ্ছা জানিয়ে ঢাকাই সিনেমার খলনায়ক মিশা সওদাগর লেখেন, ‘আমাদের গোত্রের কথা বলার জন্য একজন নিজস্ব যোগ্যতা সম্পন্ন লোকের প্রয়োজন। ভালো ডিসিশন, অভিনন্দন ফারুকী ভাই।’ ফারুকীকে শুভেচ্ছা জানিয়েছেন পরিচালক স্বপন আহমেদ ফেসবুক পোস্টে লিখেছেন, ‘মোস্তফা সরয়ার ফারুকী ভাইকে নতুন উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়া…

Read More